সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬

সাংবাদিকদের লেখনীর কারণেই দেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসী জানতে পারে ......বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ



ঢাকা অফিসঃ-
-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন বলেছেন, সাংবাদিকদের লেখনীর কারণেই দেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসী জানতে পারে। সাংবাদিকদের আরো দায়িত্বশীল হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিলের আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান। আজ সোমবার সকাল ১০টায় প্রেস কাউন্সিল মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য লায়ন মোঃ গনি মিয়া বাবুল, মোঃ লোকমান খান, আলী নিয়ামত, হাজী মোঃ সোহরাব হোসেন, আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন শাওন এলএলবি, সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার আলম শেখ, দপ্তর সম্পাদক নার্গিস জুঁই, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দাস, স্থায়ী পরিষদ সদস্য কাজী আমিনুল ইসলাম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাহিদ মিয়া সহ আরজেএফ’র ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

ছাত্রীর আত্মহত্যার হুমকীর মুখে বিয়ে ভেঙ্গে গেল সেই কলেজ শিক্ষকের

স্টাফ রিপোর্টার:  অবশেষে কলেজ ছাত্রীর আত্মহত্যার হুমকীর মুখে বিয়ে ভেঙ্গে গেল এক কলেজ শিক্ষকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার খোকসাহাট গ্রামে। বিরেন্দ্র কুশারী বিপ্লব (৩০) আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক। বোয়ালমারী উপজেলার কদিরদী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (২১) কে প্রাইভেট পড়ানোর সূত্র ধরেই তাদের দুজনের মধ্যে দীর্গদিন যাবত মন দেওয়া নেওয়া এবং এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে প্রভাষক বিপ্লব। পরবর্তিতে ছাত্রীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে শিক্ষক প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বিকার করে এবং প্রেমিকা ছাত্রীটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এরই মধ্যে শিক্ষকের পরিবার ঐ শিক্ষকের অন্যত্র বিয়ে ঠিক করে যার আশির্বাদ গতকাল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু শিক্ষকের সাথে তার ছাত্রীর অনৈতিক সম্পর্ক এবং শিক্ষকের প্রেমিকা ঐ ছাত্রীর আত্মহত্যার হুমকীর বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি জানার পর যেখানে ঐ শিক্ষক এর বিয়ে ঠিক হয়েছিল তা ভেঙ্গে যায় । ফলে গতকাল শিক্ষকের বিয়ের আশির্বাদ ভন্ডুল হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই বিয়ের ঘটক জানান, মেয়ের বাবা তার মেয়েকে ঝামেলায় ফেলতে চান না বলেই তারা এই বিয়েটি ভেঙ্গে দিয়েছেন। একদিকে এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক এবং অন্য কোথাও বিয়ে করলে শিক্ষকের প্রেমিকার আত্মহত্যার হুমকী প্রদানের ঘটনায় ভয় পেয়ে মেয়ের আত্মীয় স্বজনেরা কোনভাবেই শিক্ষক বিপ্লবের সাথে বিয়ে দিতে শেষ পর্যন্ত রাজি হলেন না। বিশেষ করে কিছুতেই মেয়ের বাবাকে এই বিয়ে সম্পন্ন করার পক্ষে রাজি করানো যায়নি বলে ঐ সূত্রটি জানিয়েছে।

এদিকে শিক্ষক বিপ্লব প্রেম এর প্রসঙ্গ অস্বিকার করায় তিনি যে কলেজে চাকরি করেন সেই আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদার এবং পরবর্তিতে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়েরের নিকট অভিযোগ করেন ছাত্রী ও তার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিরেন্দ্র কুশারী বিপ্লব (৩০) এবং তার পরিবারের সদস্যদেরকে ইউ এন ও অফিসে হাজির হতে বললেও শিক্ষক বা তার পরিবারের কোন সদস্য উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশ মানেন নি। পরে কাদিরদী কলেজের ছাত্রী যার সাথে শিক্ষক অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন সেই ছাত্রী আলফাডাঙ্গায় সাংবাদিকদের স্মরনাপন্ন হন এবং তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যার হুমকী দেন। শিক্ষক এবং ছাত্রীর বাড়ি মধুখালী উপজেলার খোকসা হাট গ্রামে এবং তারা দুজনেই দুজনের পুর্ব পরিচিত বলে জানা গেছে।

অপরদিকে কলেজ শিক্ষক এবং কলেজ ছাত্রীর প্রেম, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকার আত্মহত্যার হুমকী এবং অবশেষে শিক্ষকের অন্যত্র ঠিক করা বিয়ের আশির্বাদ ভেঙ্গে যাওয়ার ঘটনাটি আলফাডাঙ্গা বোয়ালমারী এবং মধুখালীতে ব্যাপক আলোচনা ও সামলোচনার সৃষ্টি করেছে।

রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৬

ঢাকাটাইমস সম্পাদকের জন্য আলফাডাঙ্গা প্রেসক্লাবে দোয়া

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সংলগ্ন স্কুল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা আরিফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমের সভাপতিত্বে এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় এর আলফাডাঙ্গা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের। প্রধান অতিথি বলেন, “ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান ভাই ঢাকা থেকে আলফাডাঙ্গায় আসার পথে ফরিদপুর সদরের বদরপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনার আহত হন। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হয়েছে। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য নসিব করেন এবং তিনি আগে যেভাবে পায়ে হেঁটে হাসিমুখে আলফাডাঙ্গাবাসীর সেবায় কাজ করতেন সেভাবে আলফাডাঙ্গায় এসে আবার পায়ে হেঁটে কাজ করতে পারেন। তিনি মানুষের সেবায় যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

বিশেষ অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বলেন, “দোলন ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি।”

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, “দোলন এত কম বয়সে অসহায় মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এলাকার মানুষে কল্যাণে কাজ করার মন-মানসিকতা  অনেকের মধ্যে নেই, কিন্তু দোললের মধ্যে আছে। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে দোলন ফিরে এসেছে তা একমাত্র আল্লাহর অশেষ রহমত, মানুষের ভালোবাসা ও দোয়ার কারণে সম্ভব হয়েছে। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু দান করুন এই দোয়া করছি।”

দোয়া মাহফিলে আরও অংশ নেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাচান আহাদ, বাংলাদেশ প্রচার লীগের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের ও সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ইনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবির, দৈনিক পুনরুত্থান এর স্টাফ রিপোর্টার মো. জাহিদ মিয়া, সাংবাদিক শফিউল আলম, মো. আজিজুর রহমান দোলাল, মো. ইবাদত হোসেন মুরাদ, মো. রবিউল ইসলাম, মো. টিটন, বাসারুল বারী, যুবলীগ নেতা কামারুজ্জামান কদর, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীকসহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েন সাংবাদিক আরিফুর রহমান। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন।

বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬

নারী খেকো শিক্ষক প্রেম প্রত্যাক্ষান করায় কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী’র আতœহুতির হুমকি

আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ শিক্ষক প্রেম প্রত্যাখান করায় কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী আতœহুতির হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বিপ্লব নামে এক লম্পট শিক্ষক। জানাযায়, ওই কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিরেন্দ্র কুশারী বিল্পব। বোয়ালমারী উপজেলাধীন কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের (স্বজাতী)এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাঁর সর্বাস্ব লুটেছে বলে ওই ছাত্রী জানান। প্রথমে মেয়েটি লম্পট শিক্ষক বিপ্লবের ভাড়াটিয়া বাসায় বিয়ের দাবীতে যান। বিপ্লব মেয়েটিকে সুকৌশলে অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তার বাসা থেকে বের করে দেন। পরে অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদারের কাছে মেয়েটি কলেজে উপস্থিত হয়ে বিষয়টি জানান । সেখানে কোন সমাধান না পেয়ে আলফাডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর কাছে অভিযোগ দেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও সাংবাদিকদের জানান ওই প্রভাষক এবং তার পরিবার হাজির না হওয়ায় অধ্যক্ষ মনিরুল হক সিকদারের উপস্থিতে মেয়েটিকে তার অভিভাবক পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। মেয়েটি যাওয়ার পথে সাংবাদিকদের জানান আগামী ২১ ফেব্রুয়ারী রবিবার ওই নারী খেকো লম্পট প্রভাষক এর বিয়ের আর্শিবাদ রয়েছে বলে জানান এবং সে এ ব্যাপারে বলেন আমি বিপ্লবকে যদি না পাই তাহলে আত্মহত্তা করবো। বিপ্লবকে (০১৭১৯২৮৬৪০৫) মুঠোফোনে অনেক ফোন করার পরও তিনি রিসিব করেননি।

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ শেষ

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও) ঃ পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুসম্পন্ন হয়েছে। প্রকাশ, গত ৪ ফেব্রুয়ারী তারিখে- প্রথম দিবসে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেষ্টুন ও নতুন ব্যানারে র‌্যালীটি পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে প্রধক্ষিণ করে। পরবত্তিতে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, ৯ ও ১০ ফেব্রুয়ারী পীরগঞ্জ উপজেলা চত্বরে শিক্ষা মেলার বিভিন্ন ষ্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা উপকরণ ও বই পত্রাদি জন সম্মুখে প্রদর্শন করা হয়েছে। এতে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক স্কুলের কমিটি সহ ইকো পাঠশালা ও সিডিপি এবং গুড নেইর্বাস (এনজিও) ও স্থানীয় পৌর সভার শিক্ষা কমিটি কর্তৃক এ শিক্ষা মেলায় কার্যক্রমে অংশ নেয়।
শিক্ষা মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে “মানসম্মত শিক্ষা ও জাতির প্রতিজ্ঞা” আলোকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং আলোচনায় অংশ নেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অহেন্দ্র চন্দ্র মন্ডল, জেলা ডিপিও প্রতিনিধি মোঃ আবু হারেশ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক প্রমূখ। পরিশেষে শিক্ষা মেলার শেষ দিনে এক আকর্ষনীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উৎসমুখর এ মেলায় শিক্ষার্থী ও শিক্ষক এবং দর্শনাথীদের বিপুল সমাগম ঘটে।

পীরগঞ্জে জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ইং সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ, ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির সম্মেলনটি পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় সম্প্রতি। এ সম্মেলনে বাংলাদেশের ওর্য়াকাস পাটির ঠাকুরগাঁও জেলা সভাপতি কমরেড ইয়াসিন আলী, এমপি ঠাকুরগাঁও-৩ সভাপতিত্ব করেন। সম্মেলনে সাংগঠনিক বিষয় সহ কৃষি পণ্যের নার্য্যমূল্য, পৃথক কৃষি ও ভুমি আদালত গঠন নিয়ে এবং গ্রাম-গঞ্জে রেশনিং ব্যবস্থা চালুকরণ এবং ভুমিহীনদের খাসজমি ও মৎস্যজীবিদের জলা ভূমি প্রদান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, কমরেড ফয়জুল ইসলাম, কমরেড তৈমুর রহমান, কমরেড লাবু, কমরেড তাজুল ইসলাম ও আবু জাহিদ জুয়েল এবং প্রধান অতিথি বাংলাদেশের ওর্য়াকাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
অত্র সম্মলনে ২ বছর মেয়াদী ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির ৩৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
এ নব গঠিত কৃষক সমিতির সভাপতি হলেন আবু জাহিদ জুয়েল, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ধনেশ্বর, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ সম্পাদক তুলা রাম, দপ্তর সম্পাদক অনন্ত কুমার, আইন বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভূপেন চন্দ্র রায় এবং সদস্য কমরেড ইয়াসিন আলী এমপি ঠাকুরগাঁও-৩, বিনয় চন্দ্র, প্রফুল্ল চন্দ্র, বাবুল, দীপু রাণী, ধীরেন্দ্র নাথ প্রমূখ।
নব গঠিত ঠাকুরগাঁও জেলার জাতীয় কৃষক সমিতির নেতা- কর্মীদের স্বীয় সংগঠনের জন্য নির্দিষ্ট ভাবে অঙ্গীকার ও শপথ পাঠ করান বাংলাদেশের ওর্য়াকাশ পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। পরিশেষে সম্মেলনে উপস্থিত সকল সদস্যবর্গকে বিশেষ ভোজে আপ্যায়ন করা হয়।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মো. মুজাহিদুল ইসলাম নাঈম:  ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ৬৪ জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে  এ  বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, লাবনী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সমশের উদ্দিন, ইচাপাশা সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সরকারের দেয়া দুই শতাংশ জমি হারিয়ে দিশেহারা ভ্যানচালক আইয়ুব মুন্সী

অশোক সাহা (শ্যাম),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক আইয়ুব মুন্সী সরকারের দেয়া দুই শতাংশ জমি পেয়ে সেখানে ঘর তুলে কোন রকমে জীবন-যাপন করছিল। বর্তমানে সেই জমিটুকু হারিয়ে মানবেতর ভাবে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। অন্যের বাড়ীর খোলা আকাশের নীচে শীতের মধ্যে স্ত্রী, তিন সন্তান নিয়ে কোন রকমে দিন পার করছেন। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সরকারের কাছ থেকে পাওয়া জমিটুকু হাতিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে বাড়ী ঘর ভেঙ্গে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। গ্রাম ছেড়ে না গেলে হত্যার হুমকিও দেয়া হয়েছে। বর্তমানে আইয়ুব মুন্সী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। জমিটুকু ফিরে পেতে এবং জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন আইয়ুব মুন্সী।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, হামিরদী গ্রামের অসহায়, দরিদ্র ভ্যানচালক আইয়ুব মুন্সী ভূমিহীন হওয়ায় আবেদনের প্রেক্ষিতে ৯৭ সালে সরকার তাকে দুই শতাংশ জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়। সে জমিতে কিছুদিন আগে ধার দেনা ও স্থানীয় ব্যক্তিদের সহযোগীতা নিয়ে একটি ঘর তৈরী করে ছেলে, স্ত্রী’দের নিয়ে বসবাস করে আসছিল। ঘর তোলার সময় আর্থিক সংকটের কারনে তার আয়ের একমাত্র সম্বল ভ্যানটিও বিক্রি করে দেন। পরে ভ্যান ভাড়া নিয়ে সেটা চালিয়ে তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে কোন রকমে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু ভুমিহীন আইয়ুব মুন্সীর সে সুখও বেশী দিন টিকেনি। যে জায়গাটিতে সে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন সে জায়গাটির উপর নজর পড়ে স্থানীয় প্রভাবশালী মো এনামুল হক (এম এ মাষ্টার)। জায়গাটি হাতিয়ে নিয়ে তিনি তার স্ত্রীকে দিয়ে আইয়ুব মুন্সীর বন্দোবস্ত বাতিল করতে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে আইয়ুব মুন্সীর বন্দোবস্তটি সম্প্রতি বাতিল করে তা গোপন রাখা হয়।

পরবর্তীতে ২ ডিসেম্বর স্থানীয় তফশিল অফিস থেকে আইয়ুব মুন্সীকে উক্ত জায়গায় প্রবেশ না করার একটি নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশ পাঠানোর একদিন আগে অর্থাৎ ১ ডিসেম্বর আইয়ুব আলীর কাছ থেকে উক্ত জায়গাটির খাজনা নেয়া হয়।

আইয়ুব মুন্সী অভিযোগ করে বলেন, সম্প্রতি এনামুল মাষ্টার কয়েক ব্যক্তি পুলিশের সহযোগীতায় তার ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। তিনি বাঁধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। বর্তমানে তাকে গ্রাম ছেড়ে চলে না গেলে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানান।

আইয়ুব মুন্সী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার সহায়-সম্বল বলতে ছিল এ জায়গাটুকু। তিন ছেলে, স্ত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে কোন রকমে সংসার চালাতাম। আমার ঘর-বাড়ী ভেঙ্গে দিয়ে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে।

এখন আমি গিয়াস সরদার নামের একজনের বাড়ীতে ছেলে, স্ত্রীকে নিয়ে কষ্টের মাঝে দিন কাটাচ্ছি। শীতের রাতে খোলাস্থানে থাকতে অনেক কষ্ট হয়। খেয়ে না খেয়ে কোন রকমে বেঁচে আছি। একটি ছেলে নবম শ্রেনীতে পড়ালেখা করে। সেও এখন পড়লেখা করতে পারছেনা।

আমি আমার জায়গাটি ফিরে পেতে পুনরায় জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি। আমি যে জায়গাটিতে ছিলাম সেটি পেতে এনামুল মাষ্টারের স্ত্রী মনোয়ারা বেগম ভুমিহীন দাবী করে সেই জায়গাটি লীজ নিতে আবেদন করেছেন। যাদের এত সম্পদ রয়েছে তারা যদি ভুমিহীন হয় তাহলে আমার তো কিছুই নেই, আমি তাহলে কি এটা সরকারের কাছে জানতে চাই।

আইয়ুব মুন্সীকে তার জায়গা থেকে ঘর-বাড়ী ভেঙ্গে উচ্ছেদ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে তারা আইয়ুব মুন্সীর জায়গাটি ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন।

স্থানীয় অনেকের সাথে কথা হলে তারা জানান, এনামুল মাষ্টার জায়গাটি দখলে নিতে নানা চেষ্টা করছেন। আইয়ুব মুন্সী একেবারেই হতদরিদ্র। স্ত্রী, ছেলেদের নিয়ে তার কোন মাথা গোঁজার ঠাঁই নেই। সরকার যাতে আইয়ুব মুন্সীর জায়গাটি ফিরিয়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হবি খাঁ জানান, ভুমিহীন আইয়ুব মুন্সী জায়গাটি হারিয়ে একেবারেই পাগলের মতো হয়ে গেছে। এখন সে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে জমিটি ফিরে পেতে। সরকার তার জমিটি ফিরিয়ে দিবে এটাই আমাদের কামনা।

এসব বিষয় নিয়ে অভিযুক্ত মাষ্টারের সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একেবারেই মিথ্যা। যে জায়গাটি সরকার আইয়ুব মুন্সীকে বন্দোবস্ত দিয়েছিল সে জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল। কোন এক কারনে তা খাস খতিয়ানে চলে যায়। ভূমিহীন হওয়ায় সরকার আইয়ুবকে বন্দোবস্ত দিলেও পরে আমার স্ত্রী’র আবেদনে সে বন্দোবস্ত বাতিল করে দেয়। এর বিরুদ্ধে সে আদালতে একটি মামলা করেছে। মামলার রায় যা হবে তাই আমি মেনে নেব।

সদরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক

বিপ্লব কুমার দাস (শাওন), ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরেরর সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে স্বামী লাভলু শেখ তার স্ত্রী শারমিন বেগম (১৯) পিটিয়ে ও গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে শারমিনের লাশ ঝুঁলিয়ে রেখে আতহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী লাভলু শেখ পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে।

স্থানীয়রা জানান, লাভলু শেখ পাশ্ববর্তী জাফর সরদারের বাড়িতে ক্যারামবোর্ড খেলতে গেলে স্ত্রী শারমিন সেখানে গিয়ে লাভলুকে জোরপূর্বক বাড়ি নিয়ে আসে। এ ঘটনার পর লাভলু অপমানিত হলে বাড়ি এসে শারমিনকে বেদম মারপিঠ করে। মারপিটের একপর্যায়ে শারমিনকে গলাটিপে হত্যা করে। হত্যার পর পরই লাভলু শেখ বাড়ী থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা শারমিনের লাশটি উদ্ধার করে।

শারমিনের বাবা ছালাম মোল্যা ও মাতা মিলি বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে শারমিন কে পিটিয়ে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। সদরপুর থানার এসআই অখিল কুমার বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক তথ্যের জন্য মেডিক্যাল পরীক্ষার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে বিএফএফ

বিপ্লব কুমার দাস (শাওন), ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে অসহায়, দুঃস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএফএফ কার্যালয়ে ফরিদপুর সদর উপজেলার অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি জেলা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, থানা কামান্ডার শামসুদ্দিন ফকির, মোঃ খলিলুর রহমান, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।

ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা (বিএফএফ)’র নিজস্ব তহবিল থেকে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কর্মসূচির অংশ হিসাবে ৫ শতাধিক কম্বল বিতরন করা হয়।

মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরনের মধ্যদিয়ে শীতবস্ত্র বিতরনের কার্যক্রম শেষ হয়।

বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬

পীরগঞ্জে জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ইং সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশ, ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির সম্মেলনটি পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় সম্প্রতি। এ সম্মেলনে বাংলাদেশের ওর্য়াকাস পাটির ঠাকুরগাঁও জেলা সভাপতি কমরেড ইয়াসিন আলী, এমপি ঠাকুরগাঁও-৩ সভাপতিত্ব করেন। সম্মেলনে সাংগঠনিক বিষয় সহ কৃষি পণ্যের নার্য্যমূল্য, পৃথক কৃষি ও ভুমি আদালত গঠন নিয়ে এবং গ্রাম-গঞ্জে রেশনিং ব্যবস্থা চালুকরণ এবং ভুমিহীনদের খাসজমি ও মৎস্যজীবিদের জলা ভূমি প্রদান বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, কমরেড ফয়জুল ইসলাম, কমরেড তৈমুর রহমান, কমরেড লাবু, কমরেড তাজুল ইসলাম ও আবু জাহিদ জুয়েল এবং প্রধান অতিথি বাংলাদেশের ওর্য়াকাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
অত্র সম্মলনে ২ বছর মেয়াদী ঠাকুরগাঁও জেলা জাতীয় কৃষক সমিতির ৩৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
এ নব গঠিত কৃষক সমিতির সভাপতি হলেন আবু জাহিদ জুয়েল, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ধনেশ্বর, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ সম্পাদক তুলা রাম, দপ্তর সম্পাদক অনন্ত কুমার, আইন বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভূপেন চন্দ্র রায় এবং সদস্য কমরেড ইয়াসিন আলী এমপি ঠাকুরগাঁও-৩, বিনয় চন্দ্র, প্রফুল্ল চন্দ্র, বাবুল, দীপু রাণী, ধীরেন্দ্র নাথ প্রমূখ।
নব গঠিত ঠাকুরগাঁও জেলার জাতীয় কৃষক সমিতির নেতা- কর্মীদের স্বীয় সংগঠনের জন্য নির্দিষ্ট ভাবে অঙ্গীকার ও শপথ পাঠ করান বাংলাদেশের ওর্য়াকাশ পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। পরিশেষে সম্মেলনে উপস্থিত সকল সদস্যবর্গকে বিশেষ ভোজে আপ্যায়ন করা হয়।

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ সম্পন্ন

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও): পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুসম্পন্ন হয়েছে।
প্রকাশ, গত ৪ ফেব্রুয়ারী তারিখে- প্রথম দিবসে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভিত ফেষ্টুন ও নতুন ব্যানারে র‌্যালীটি পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে প্রধক্ষিণ করে। পরবির্ততে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, ৯ ও ১০ ফেব্রুয়ারী পীরগঞ্জ উপজেলা চত্বরে শিক্ষা মেলার বিভিন্ন ষ্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা উপকরণ ও বই পত্রাদি জন সম্মুখে প্রদর্শন করা হয়েছে। এতে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক স্কুলের কমিটি সহ ইকো পাঠশালা ও সিডিপি এবং গুড নেইর্বাস (এনজিও) ও স্থানীয় পৌর সভার শিক্ষা কমিটি কর্তৃক এ শিক্ষা মেলায় কার্যক্রমে অংশ নেয়।
শিক্ষা মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে “মানসম্মত শিক্ষা ও জাতির প্রতিজ্ঞা” আলোকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং আলোচনায় অংশ নেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অহেন্দ্র চন্দ্র মন্ডল, জেলা ডিপিও প্রতিনিধি মোঃ আবু হারেশ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক প্রমূখ। পরিশেষে শিক্ষা মেলার শেষ দিনে এক আকর্ষনীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উৎসমুখর এ মেলায় শিক্ষার্থী ও শিক্ষক এবং দর্শনাথীদের বিপুল সমাগম ঘটে।

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও কম্বল বিতরন

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর বাজারে অবস্থিত মধুমতি এক্সিকিউটিভ ক্লাব এর দশম বছর পূর্তি উপলক্ষে ২৯ জানুয়ারি মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে শীতার্ত দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ প্রাঙ্গনে  চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও দুপুরে প্রীতিভোজ এবং বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারদলীয় ভলিবল টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলার জুনাসপুর ভলিবল টীম চ্যাম্পিয়ন এবং নড়াইল জেলার লক্ষ্মীপাশা ভলিবল টীম রানারআপ হয়। খেলাশেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে পুরস্কার হিসেবে ২টি কালার টিভি প্রদান করা হয়। অনুষ্ঠানে মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের সভাপতি খালিদ হোসেন শাহীন, প্রতিষ্ঠাতা  সভাপতি মোঃ সামছুদ্দোহা সিমু, প্রাক্তন সভাপতি এম. সোহেল আহমেদ ও সাহজাহান খান, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল কামাল আতাউর  রহমান সাইক্লোন, আলফাডাঙ্গা যুবলীগ সভাপতি সাইফার হোসেন, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রফিক তালুকদার, আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ সাধারণ সম্পদক সিদ্দিকুজ্জামান খান বাহার, সমাজ সেবক মোতাহার হোসেন এবং সাহেব আলী খান ,গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হিকু ও সাধারন সম্পাদক শহিদুর রহমান মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০১৬

নাজমা মেডিকেয়ার ক্লিনিক শুভ উদ্বোধন

সংবাদদাতা,আলফাডাঙ্গা - ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে গত ১  ফেব্রুয়ারী  সোমবার ২টায় প্রাইভেট ক্লিনিক নামজা মেডিকেয়ার মিলাদ মহাফিলের মাধ্যমে উদে¦াধন করা হয়েছে। এ সময়
উপজেলা  আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান  আ. কুদ্দুছ খান , নাজমা মেডিকেয়ার নির্বাহী পরিচালক মো. হারুন অর রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আমাদের  আলফাডাঙ্গার সম্পাদক মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. মোরাদ হোসেন তালুকদার ,মো.  আলমগীর কবির, মো. শাহারিয়ার হোসেন, মো. আবুল বাশার, মো. লায়েকুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান,মুকুল শরীফ, মনিরুজ্জামান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ,মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. আবুল বাশার।


ইছাপাশা সরকারী প্রাথমীক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগাতায় পুরস্কার বিতরন




সংবাদদাতা,আলফাডাঙ্গা -আলফাডাঙ্গা উপজেলায় গত ১  ফেব্রুয়ারী  সোমবার বিকালে ইছাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমীক শিক্ষা অফিসার মূন্সী মো. রুহুল আসলাম ,উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আমির হোসেন,সহকারী শিক্ষক মো.জাহাঙ্গির হোসেন,মো. কামরুল ইসলাম,পূর্নিমা রানী সরকার,শূসুমা রানী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাংবাদিক মো. শাহারিয়ার হোসেন ও মো. আবুল বাশার প্রমূখ।

শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬

আলফাডাঙ্গায় দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

 বিশেষ সংবাদদাতা ঃ-   ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে পল্লী প্রগতি সহায়ক সমিতি আয়োজনে গত ৩০ জানুয়ারী শনিবার উপজেলার দুইশত দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।   এ সময় প্রধান অতিথি ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব ওলিয়ার রহমান খান । বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক মাহাবুবুর রহমান, সহকারী ক্রেডিট অফিসার ও আলফাডাঙ্গা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান ওহিদুননবী , বিমা উন্নয়ন কর্মকর্তা মো. জামাল সরদার,জোনাল ম্যানেজার তৌছিলুর রহমান,বোয়ালমারী আরবার ইউনিট ম্যানেজার কাজী ইনামুল হক,শিরগ্রার ইউনিট ম্যানেজার মোরশেদ খান,নির্বাহী কমিটির সদস্য মো. শহিদুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

কাজী সিরাজুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা ঃ- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নে কুসুমদী সালামিয়া নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গত ২৯ জানুয়ারী শুক্রবার  রাত  ৯ টায় কাজী সিরাজুল ইসলাম ৩২ দলীয় ব্যাডমিন্ট  টুর্নামেন্ট খেলা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব  কাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড. শেখ কুবাদ হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মো. সোলায়মান আহমেদ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি শেখ রোকন উদ্দিন,আ’লীগ নেতা আকরামুজ্জামান রুকু মৃধা,সদর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. নজীর মিয়া। খেলা পরিচালনায় ছিলেন  মো. নিজাম উদ্দিন, রফিক হোসেন  তালুকদার ও মো. নুরুজ্জামান। সার্বিক সহযোগীতায় ছিলেন মো. ফজলার রহমান বাবু. মো. হাবিবুর রহমান,ইউপি সদস্য নুর ইসলাম শেখ, মো.আবুল খায়ের মিয়া, শেখ দেলোয়ার হোসেন, কাজী হানিফ,ছাত্রলীগ নেতা তৌকির আহম্মেদ ডালিম ,কামরুল ইসলাম, মো. ইলিয়াজ প্রমূখ। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন শেখ মো. আবুল বাশার। খেলায় প্রথম স্থান অধিকার করেন বোয়ালমারী উপজেলার হাকিম  এবং ২য় স্থান অধিকার করেন কাশিয়ানী উপজেলার রানা । খেলা শেষে  বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করেন  ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি দুইটি কালার টেলিভিশন ।

আলফাডাঙ্গায় বাদাম চাষের উপর কৃষক প্রশিক্ষন

মোঃ শাহারিয়ার হোসেনঃ ইউএসএআইডি- এর আর্থিক সহযোগিতায় (এগ্রিকালচারাল ভ্যালু চেইনস) প্রকল্পের মাধ্যমে বাদাম চাষের উন্নত কলাকৌশল সম্পর্কিত একদিনব্যাপী কৃষক প্রশিক্ষন ডেভেলপমেন্ট কমিটি (এস,ডিসি)এর আয়োজনে গত শনিবার আলফাডাঙ্গা উপজেলার  দিগনগর বাজারে অনুষ্টিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর (সাবেক) উপ-পরিচালক (এভিসি)কৃষিবিদ সুবল কুমার সাহা প্রধান প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষন দেন। এসময়(এভিসি) এর সহ-প্রশিক্ষক কৃষিবিদ প্রভাষ চন্দ্র বিশ্বাস  উপস্থিত ছিলেন।
অন্যান্নদের মধ্যে ছিলেন এসডিসি’র ট্রেনিং এন্ড গবেষনা বিভাগের প্রকল্প পরিচারক কাজী মশিউর
রহমান,ক্রেডিট কো-অর্ডিনেটর খন্দকার নজরুল ইসলাম,অপারেশন ম্যানেজার মোঃ শহিদুল ইসলামও মার্কেটিং অফিসার মোঃ রাশেদ আলী প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন (পিএসও)মোঃ খাইরুল ইসলাম রনী। প্রশিক্ষনে ২৫জন বাদাম চাষি অংশগ্রহন করেন। পর্যায় ক্রমে উপজেলায় ৪শ জন চাষিকে এ প্রশিক্ষন দেয়া হবে বলে প্রকল্প পরিচালক জানান।


শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০১৬

আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হাসিমুজ্জামানের মৃত্যুতে দোয়া ও মিলাদ মহাফিল



বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই মো. হাসিমুজ্জামানের মৃত্যু উপলক্ষে গত (২৯.০১.১৬) শুক্রবার জুম্মার নামাজ পরে থানা মসজিদে দোয়া ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিলে এস আই হাসিমুজ্জানের কর্ম জীবন সর্ম্পকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, মধুখালি থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম। এ সময় তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। মিলাদ শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, তিনি বৃহস্পতিবার (২৮.০১.১৬) ভোর  ৬.১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান।

আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হাসিমুজ্জামান চলে গেলেন না ফেরার দেশে

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই মো. হাসিমুজ্জামান (৪৫) বৃহস্পতিবার (২৮.০১.১৬) ভোর ৬.১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না.....রাজিউন)। বুধবার রাত সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা ব্যারাকে ডিউটি চলা কালিন অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তার অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইনে প্রথম নামাজে জানাযা শেষে হাসিমুজ্জামানের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার কোর্টপাড়ে লাশ পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধায় তার ২য় জানা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আলফাডাঙ্গা থানা ও তার গ্রামের বাড়ি এবং ফরিদপুর পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে মা-বাবা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আলফাডাঙ্গা থানায় প্রায় দুই বছর সাহসীকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে ওসি নাজমুল করীম জানান

রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬

চরডাঙ্গায় ৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন


বিশেষ প্রতিনিধি ঃ গত রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে চার কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। নতুন বিদ্যুৎ সংযোগে ২৬১ পরিবারে ঘরে ঘরে জ্বলবে বিদ্যুতের আলো। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুর রহমান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাশার, পল্লী বিদ্যুতের ডিজিএম জাহিদা বেগম, এজিএম মেহেদী মাসুদ,পরিচালক শফিকউল আলম প্রমুখ।

ঢাকাটাইমস সম্পাদকের পাশে রূপালী ব্যাংকের চেয়ারম্যান




ঢাকা : সড়ক দুর্ঘটনায় আহত দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিকএই সময়সম্পাদক আরিফুর রহমান দোলনকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেলেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে আরিফুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন। এসময় তিনি বেশ কিছুক্ষণ আরিফুর রহমানের পাশে অবস্থান করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে আরিফুর রহমানকে দেখতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি সর্বোৎকৃষ্ট চিকিৎসা সেবার মাধ্যমে তাকে দ্রুত সারিয়ে তুলতে ডাক্তারদের নির্দেশও দেন

এদিন সকালে ঢাকাটাইমস সম্পাদককে দেখতে হাসপাতালে যান পাট বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।গত সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকাাটাইমস সম্পাদককে দেখতে যান তার কেবিনে

এছাড়া প্রতিদিনই অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করছেন
গত বুধবার সড়ক দুর্ঘটনায় আরিফুর রহমান দোলনসহ ছয়জন আহত হন। বেলা সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বদরপুর এলাকায় মাহেন্দ্রের সঙ্গে টয়োটা প্রাডো গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরিফুর রহমানের বাম পায়ে গোড়ালির নিচে চিড় ধরেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্রর যাত্রী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হোসেনপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারী মারা যান।


মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬

ভাঙ্গায় সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন


   
অশোক সাহা (শ্যাম), ভাঙ্গা প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা থানা সাংবাদিক ফোরামের নতুন কমিটি (২০১৬ সালের ) গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের পাতা ভাঙ্গা ও এবিনিউজ টোয়েন্টিফোর বিডিডটকমের ফরিদপুর জেলা প্রতিনিধি বিপ্লব দাস (শাওন),সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি ও ভাঙ্গার খবরের ব্যবস্থাপনা সম্পাদক মাসুম অর রশিদ সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল লিড-নিউজ২৪ ডটকম সংবাদদাতা এইচএম রুবেল সাংগঠনিক সম্পাদক।

সোমবার সকাল ১১টায় ভাঙ্গা কোর্ট পাড়ের অফিস কার্যালয়ে ভাঙ্গার স্থানীয় সাংবাদিক এবং সুধীজনের উপস্থিতিতে ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। নবাগত এই কমিটিকে ভাঙ্গার সাংবাদিক সুধীজন অভিনন্দন জানান।

তারা বলেন, ভাঙ্গার সাংবাদিকদের অধিকার আদায়ে এবং সুস্থ্য ধারার সাংবাদিকতার লক্ষ্য কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলে ফোরাম সুত্র জানায়।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬

আলফাডাঙ্গায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য


 আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যাত্রার নামে অবাধে চলছে অশ্লীল নৃত্য ও প্রকাশ্যে লটারী জুয়া খেলা। যাত্রানুষ্ঠানে প্রকাশ্যে খোলা মেলা অশ্লীল নৃত্য হওয়ায় এলাকার যুবকরা ঝুকছে সেদিকে এবং লটারী জুয়া খেলায় নষ্ট হচ্ছে এলাকার যুবক যুবতী ও সাধারন মানুষ। লোভনিয় পুরস্কার দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাট বাজারের দক্ষিন পার্শে¦ যাত্রার নামে রাত ১২ টা থেকে শুরু করে ভোর রাত পযর্ন্ত অবাধে চলছে অশ্লীল নৃত্য ও  প্রকাশ্যে লটারী জুয়া খেলা। এলাকায় প্রভাবশালীদের সহযোগীতায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে খোলা-মেলা নৃত্য ও লটারী।
পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, লটারী  দিয়ে অবৈধ ভাবে এলাকার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং রাতে যাত্রার নামে অশ্লীল নৃত্য দিয়ে যেমন যুবকরা নষ্ট হচ্ছে তেমনি নষ্ট করছে এলাকার পরিবেশ । 
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম জানান, যাত্রার অনুমতি আছে ১৭ জানুয়ারী পযর্ন্ত। তবে যাত্রার পাশা পাশি জুয়া,অশ্লীল নৃত্যর অনুমতি নেই ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের সাংবাদিকদের জানান, সমাজ বিরোধী কাজকে আমরা ধিক্কার জানাই,এ ধরনের অসামাজিক কার্য্যকলাপ বন্ধ করে দেওয়া হবে। প্রকাশ্যে লটারী বিক্রয়ের অপরাধে ১৮৬৭ এর ৪ ধারার আইনে ৪ যুবককে ১৫ দিনের,তিন জুয়াড়িকে ১ মাস করে ও দুই জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।



আলফাডাঙ্গায় ৫ জুয়াড়ির কারাদন্ড



আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে ১ মাস করে ও দুই জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মোহাম্মাদ আবুল খায়ের এ দন্ডাদেশ প্রদান করেন। এসময় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলাধীন পাচুড়িয়া ইউনিয়নের বেড়ির হাট বাজারে যাত্রানুষ্ঠানে প্রকাশ্যে জুয়া খেলার সময় সোমবার রাত ১০টায় আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রকাশ্যে  জুয়া খেলার সময় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া গ্রামের বেলায়েত মোল্যার পুত্র আজাদ মোল্যা(৫৫), মোস্তফা মোল্যার পুত্র আলম মোল্যা(৩২), ফরিদপুরের ভাঙ্গা থানার পীরের চর গ্রামের আসমত শেখের পুত্র  এয়াদ আলী(৩৮) নামে তিন জুয়াড়িকে ও দুপুর ১২টায় উপজেলাধীন শিরগ্রাম থেকে শিরগ্রামের আয়নুদ্দিন মোল্যার পুত্র মজিবর(৩৫), গরানিয়া গ্রামের মো. সত্তার শেখের পুত্র মশিয়ার শেখ(৩২) নামে দুই জুয়াড়িকে আটক করে। মঙ্গলবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক  আজাদ মোল্যা, মো. আলম মোল্যা, এয়াদ আলী নামে তিন জুয়াড়িকে ১ মাস করে ও মজিবর, মশিয়ার শেখ নামে দুই জুয়াড়িকে ১০ দিন করে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

শিশুর প্রতি সহিংসতা নিরসনে ও বাল্য বিবাহ প্রতিরোধে দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা


আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ-শিশুর প্রতি সহিংসতা নিরসনে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতাবৃদ্ধিমূলক কর্মসূচির আওয়াতায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর সচেতনতামূলক প্রচার অভিযানে গত ৬ জানুয়ারী বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে রুপালী সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শিশুর প্রতি সহিংসতা নিরসনে ও বাল্য বিবাহ প্রতিরোধে এক দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলাত আরা। এ সময় বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহার সিমা,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার,মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত,অবসর প্রাপ্ত এস আই শেখ সালাদ্দিন,সাংবাদিক মো. সেকেন্দার আলম,শাহারিয়ার হোসেন,মো. আলমগীর কবীর,আবুল বাসার , উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা সুফিয়ার আক্তার সহ সরকারী কর্মকর্তা,ম্যারেজ রেজিষ্টার,ইমাম,শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক সাংবাকিদ বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন দশম শ্রের্নীর শিক্ষার্থী  অর্পিতা ইসলাম সূচি।

মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


 আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন ৬ নং পাচুড়িয়া ইউনিয়নে অবস্থিত ঐতিয্যবাহী চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ করেছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক মজিবুর রহমান, মান্নান শিকদার, আতর শিকদার, আক্কাস শিকদার, কালু মোল্যা, ছায়েম শিকদার, ইয়াছিন শিকদার, শফিক শরদার, মশিয়ার শিকদার, ইশারত শিকদার ও আফছার শিকদার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বারাবর লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি নিয়ে ও  অভিভাবকদের দৌরাত্ব্যে কোন প্রকার স্কুলের নিয়ম কানুন না মেনে, প্রচার প্রচারনা ছাড়া অভিভাবকদের অন্ধকারে রেখে ম্যানেজিং কমিটির সকল প্রকার কাজ সম্পর্ন্ন করেছে। তারা আরো জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এত বড় একটি কার্যক্রম কোন প্রকার সার্রকুলার ছাড়া কমিটি গঠন করেছেন। অভিভাবকগণ প্রশাসনকে সরেজমিন পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখে পুর্নরায় নির্বাচনে কমিটি গঠনের দাবি জানান। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবাইদুর রহমান (জাফর সরদার) সাংবাদিকদের জানান, সকল প্রকার নিয়ম মেনে তফসিল ঘোষনা করে কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম সাংবাদিকদের বলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার আমাকে দিয়েছেন । আমি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করিব। তবে উক্ত ম্যানিজিং কমিটির নির্বাচনের রির্টানিং অফিসার হিসাবে তফসিল ঘোষনা করে আমার নোটিশ বোর্ডে টানিয়েছি এবং এলাকায় প্রচারের জন্য প্রধান শিক্ষককে তার কপি দিয়েছি। 


সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬

আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সীর মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে স্মরণ সভা ও দেয়া মাহফিল


আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ৪ জানুয়ারি সোমবার ওতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রতিষ্ঠাতা শিক্ষা অনুরাগী ও দানবীর মরহুম কাঞ্চন মুন্সীর ৬৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উক্ত স্কুলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, প্রয়াত কাঞ্চন মুন্সী এ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে চারিদিকে  শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এখন এ এলাকার অনেক ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানঞ্চ মুন্সীর দৌহিত্র মো. ওবাইদুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্যদের সদস্য মো. আলাউদ্দিন, মো. আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সহকারী অধ্যাপক মো. মুজিবর রহমান, হাজী আব্দুল মান্নান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অমর কুমার দাস। উল্লেখ্য প্রয়াত দানবীর কাঞ্চন মুন্সী কামারগ্রাম কাঞ্চন একাডেমীসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

বিজয় দিবস উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ আবুল বাশার, আলফাডাঙ্গা ঃ গত রবিবার ৩ জানুয়ারী ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ১২ দলীয়  ফাইনাল খেলায় বেগম ছালেয়া একাডেমি বনাম যুবলীগ ভিক্টরিয়ান্স এর মধ্যকার খেলায় যুবলীগ ভিক্টারিয়ান্স ৫ উইকেটে জয় লাভ করে। খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন অধির কুমার গুহ, রফিক হোসেন তালুকদার ও মোঃ ইকরাম হোসেন মিয়া। খেলা শেষে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের পুরষ্কার  বিতারন করেন। এ সময় উপস্থিত ছিলেন এস এম আকরাম হোসেন, নুরুল বাশার মিয়া ও মোঃ আজাদুল ইসলাম, সাইফুর রহমান সাইফার, খান মিজানুর রহমান, মোঃ এনায়েত হোসেন, ডালিম থেকে বিজয়িদের মধ্যে পুরষ্কার বিতরন করেন।

পল্লীকবির ১১৩তম জন্মবার্ষিকী পালন এখনো চালু হয়নি জসীম স্মৃতি সংগ্রহশালাটি



বিপ্লব কুমার দাস (শাওন),ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
১ জানুয়ারি,দিনটি ছিলো শুক্রবার, আর পালন করা হলো পল্লীকবি জসীম উদ্দীনের ১১৩তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলীর তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। বিভিন্ন আয়োজনে দিনটি পালন করছে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন।
এদিকে নির্মান কাজ শেষ হওয়ার দুই বছর পরেও জসীম সংগ্রহশালাটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা। ধ্বংশের মুখে কবির বাড়ি ও সংগ্রহশালাটি।
‘‘ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’’ বা ‘‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে/ গাছের ছায়া লতায় পাতায় উদাসী বনের বায়’’ কিংবা বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদ্যা বাবু বাড়ী পদ্মার পাড়’’- এমন শত কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে পল্লী মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন পল্লী কবির উপাধী। সেই পল্লী কবি জসীম উদ্দীনের ১১৩তম জন্ম বার্ষিকী বিভিন্ন আয়োজনে দিনটি পালন করছে জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন।
১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের ছায়াঢাকা পাখি ডাকা নিঝুম পাড়া গাঁ তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন কবি। কবির পিতার নাম আনছারউদ্দীন, মাতার নাম আমেনা খাতুন। তিনি ১৯৩৯ সালে মমতাজ বেগমকে বিবাহ করেন। কবির ৪ ছেলে ২ মেয়ে তারা সকলেই স্বস্ব ক্ষেত্রে স্বনামধন্য। কবি তার শিক্ষাজীবন শুরু করে ফরিদপুর শহরের হিতৈষী স্কুলে।
পল্লী কবি জসীমদ্দীন বাল্য বয়স থেকেই লেখা লেখি শুরু করেন। কবির ১৪ বছর বয়সে নবম শ্রেনীতে থাকাবস্থায় তৎকালিন কল্লোল পত্রিকায় তার একটি কবিতা প্রকাশিত হয়। কবির প্রথম কাব্যগ্রন্থ রাখালী। কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি, ১৯৭৬ সালে ২১ শে পদকে ভূষিত হন।
মাটি ও মানুষের কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে শহরতলীর গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় চিরনিদ্রায় শায়িত কবি মাজারে পুষ্প মাল্য অর্পন, দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন ও ফরিদপুর জেলা প্রশাসন। আয়োজন করা হচ্ছে পক্ষকাল ব্যাপী জসীম পল্লী মেলার। এখন মেলা আয়োজনের প্রস্তুতিও চলছে বেশ জোরেশোরেই। মেলা শুরু হবে ১০ জানুয়ারি থেকে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
সারা বছরই কবির বাড়ি মুখরিত থাকে দূর দূরান্ত থেকে আগত কবির ভক্ত অনুসারী আর দর্শনার্থীদের ভিড়ে। কিন্তু কবির বাড়িতে কিছু ছবি আর পুরোনো ঘড় ছাড়া কোন লাইব্রেরী ও গবেষণাগার না থাকায় নিরাশ হচ্ছেন দর্শনার্থীরা। এখানে দর্শনার্থীদের বিশ্রাম বা খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পরতে হচ্ছে তাদের।

সরেজমিনে গিয়ে জানাযায়, ২০১১ সালে সরকার ‘জসীম স্মৃতি সংগ্রহশালা’ নামে একটি মিউজিয়াম তৈরীর উদ্যোগ নেয়।

২০১৩ সালের শেষ দিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মান শেষ হয়েছে। এখানে গবেষনাগার, গ্যালারী, লাইব্রেরী, গেষ্ট হাউস ও উন্মক্ত মঞ্চ রয়েছে।

শুধুমাত্র কবি পরিবারের সদস্যদের অসহোযোগিতার কারনে সংগ্রহশালাটি চালু কারা যাচ্ছেনা বলে জানিয়েছেন জসীম ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফলে নষ্ট হতে বসেছে ১৪ কোটি টাকা ব্যায়ে নির্মত জসিম স্মৃতি সংগ্রহশালাটি। সংগ্রহশালার চত্বরটি এখন কাশবণ আর জংগোলে ভোরেগেছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবন গুলোও নষ্ট হতে চলেছে। এলাকাবাসী ও দর্শনার্থীরা দ্রুত সংগ্রহশালাটি উদ্বোধনের আহবান জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। তাদের দাবী দ্রুত যেন জনসাধারনের জন্য খুলে দেয়া হয় সংগ্রহশালাটি।

এদিকে জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনে সভাপতি মো সরদার সরাফত আলী বলেন, কবির জন্মবার্ষকী উপলক্ষে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে মাজার প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কবির জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপকভাবে জসীম পল্লী মেলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

ভাঙ্গা পাইলট মডেল হাইস্কুলে বই উৎসব


অশোক সাহা(শ্যাম), ভাঙ্গা প্রতিনিধি ঃ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব শুরু হয়েছে । সেই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পাইলট মডেল হাইস্কুলে বই উৎসব উপলক্ষে  আলোচনা সভা  ও র‌্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাঙ্গার পৌরসভার মেয়র এএফএম রেজা ফয়েজ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ম্যানিজিং কমিটির সদস্য, জাকির হোসেন খসরু, আব্দুর রাজ্জাক ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। র‌্যালিটি ভাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ করা হয়।
এদিকে বই উৎসব উপলক্ষে ভাঙ্গার কাজী সামসুনেসসা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালির নেতৃত্ব দেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানীর গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ভাল মানুষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬

আলফাডাঙ্গায় বিনা মূল্যে বই বিতরণ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। বই বিতরণ উপলক্ষে গত ১ জানুয়ারী সকাল থেকে স্কুলগুলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের আলফাডাঙ্গা এ, জেট পাইলট উচ্চ বিদ্যালয়, নওপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়, আলফাডাঙ্গা  আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, এ, জেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ রউব তালুকদার, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মো. আব্দুল গফ্ফার মোল্যা

 স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোল্যার পুত্র উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল গফ্ফার মোল্যা (৫৫) গত ২৮ ডিসেম্বর সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহী.......রাজিউন। তিনি স্ত্রী,  ১ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয়স্বজন ও অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে আলফাডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ আছর  জানাযা শেয়ে শ্রীরামপুর কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুছ সালাম শেখ, সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জান সহ বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় সোনালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপি সোনালী ব্যাংক, উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন অফিসে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও আদায়ের মহাক্যাম্প-২০১৫ ইং অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ ও আদায় করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ফরিদপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. জালাল উদ্দিন, ফরিদপুর জি এম অফিসের সিনিয়র অফিসার মো. নাজমুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক আলফাডাঙ্গা শাখার জুনিয়র অফিসার এ কে এম সাইফুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. মাহবুবুল আলম প্রমূখ। ক্যাম্প পরিচালনা করেন সোনালী ব্যাংক আলফাডাঙ্গা শাখার ব্যাস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. ইমরান হোসেন।

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

সরকারি কর্মকর্তার পাউবো’র জায়গা দখলের মহা উৎসব

আলফাডাঙ্গা উপজেলাধীন লোকাল বাসষ্টান্ড সংলগ্ন ওযাবদার জায়গা অবৈধ ভাবে টিনের ছাপড়া ও তার কাটা দিয়ে দখল দিয়েছে দুই জন সরকারি কর্মকর্তা।

 ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন লোকাল বাসষ্টান্ড সংলগ্ন বারাশিয়া নদীর পাড়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি কর্মকর্তা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র জায়গা অবৈধ ভাবে দখলের মহা উৎসব শুরু করেছে বলে অভিযোগ পাওযা গেছে।  সম্প্রতি আলফাডাঙ্গা উপজেলার পরানপাড়া গ্রামের আঃ রজ্জাকের পুত্র বর্তমানে গোপালগঞ্জ জেলায় ডি এস বি’তে কর্মরত পুলিশের এস আই মো. আবজাল হোসেন এবং খুলনা সুন্দর বনে কর্মরত বন প্রহরি মো. আহাদ্জ্জুামান (আহাদ) উক্ত সরকারি জমি ক্ষমতার অপব্যবহার করে রাতের অন্ধকারে ওয়াবদার সরকারি জায়গায় অবৈধ ভাবে টিনসেড ঘর তুলে পিলারের কাটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। উক্ত জায়গায় যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে বলে জন সাধারণ অভিযোগ তুলেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত দুই সরকারি কর্মকর্তা  চাকুরির সুবাদে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে অল্প সমযের মধ্যে অনেক ধন-সম্পতির মালিক হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক  ব্যক্তিরা সাংবাদিদের জানান। উপজেলাধীন লোকাল বাসষ্টান্ড সংলগ্ন দুই কর্মকর্তার বর্তমান বসবাসরত বাড়ির পাশের বাড়ির ভাড়াটিযা সদর বাজার ব্যবসায়ী মো. বাশারুল বারী ভেন্ডার সাংবাদিকদের বলেন, ঐ দুই কর্মকর্তার ক্ষমতার দাপটে এলাকার জনসাধারণ ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা অন্যায় ও অবৈধ ভাবে সরকারি (পাউবো)’র জায়গা দখল করে মেইন পাকা রাস্তার উপর তারকাটার বেড়া দিয়ে বাউন্ডারি করায় জনসাধারণের চলাফেরার বিঘœ ঘটাচ্ছে। উক্ত কাটাতারের বেড়াটি অপসারিত না হলে যে কোন মূহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। কারণ উক্ত রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে শতশত যান বাহন ও স্কুল-কলেজ পড়যা কোমলমোতি শিক্ষার্থীরা ।
এ ব্যপারে মো. আবজাল হোসেন ও আহাদুজ্জামান আহাদ সাংবাদিকদের বলেন, উক্ত জায়গা সরকারি হলেও বর্তমানে আমাদের জায়গা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র আলফাডাঙ্গা দায়িত্বরত এস.ও উত্তম কুমার সাংবাদিকদের বলেন, সরকারী জায়গা অবৈধ ভাবে তারা দখল করতে পারেনা।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

সরকারি জায়গা পুলিশের দখলঃ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

 
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা লোকাল বাসষ্টান্ড ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দখল করে টিনসেড ঘর তুলে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন গোপালগঞ্জ জেলা ডিএসবি’তে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন ও খুলনায় বন বিভাগে কর্মরত মো. আহাদুজ্জামান আহাদ। অবৈধ ভাবে দখল করে কাটাতার দিয়ে ঘেরার কারণে জন সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। যে কোন মূহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত আটক

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন কে আটক করে কোর্টে সপর্দ করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
জানা যায় গত ৫ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা ভুমি অফিসের সামনে থেকে  থানার অপারেটর মোঃ নাজিম উদ্দিন তাকে আটক করে । পরে ৬ ডিসেম্বর দুপুর ১২টায় কোর্টে সপর্দ করে।
আলফাডাঙ্গা থানা পুলিশ আটকের সত্যতা স্বীকার করে বলেন, হেমায়েতকে আটক করে কোর্টে সপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ব্রাক এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাধ্যমে গঠিত পল্লী সমাজের সদস্যদের উদ্যগে গত ৩ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দক্ষিন কুসুমদী সঃ প্রাঃ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে থেকে ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা  হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা ব্রাকের ব্রাঞ্চ ম্যানেজার আশিকুর রহমান, ফিল্ড অফিসার সুফিয়া আক্তার, ব্রাক ওয়াশ এর ব্রাঞ্চ ম্যানেজার জুলেখা বেগম, আইন সহয়তা ম্যানেজার আতেকাবানু, ইউপি মহিলা সদস্য সুলতানা রাজিয়া (চিনি), স্কুলের হেড মিস্ট্রেজ সালমা খাতুন, পল্লী সমাজের সভাপ্রধান শাহানারা বেগম প্রমূখ।

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় র‌্যালি

মো. মুজাগহদুল ইসলাম নাঈমঃ এইচ আইভি সংক্রমন ও এইডস মৃত্যু নয় একটি ও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় গত ১ডিসেম্বর মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে ¯¦াস্থ্য কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা আ.লীগের সভাপতি এসএম আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাঁকতি দত্ত, আলফাডাঙ্গা থানার এস আই মোঃ সানোয়ার হোসেন সহ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় উন্মুক্ত দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা চত্ত্বরে গত ১৫ নভেম্বর সকালে উন্মুক্ত দিবস পালন উপলক্ষে কমিউনিটি পুলিশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কমিউনিটি পুলিশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাসার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, বুড়াইচ ইউপি চেয়ারম্যান মো. আঃ ওহাব পান্নু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, বানা ইউপি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলমগীর কবির সমাজসেবী নূরুল ইসলাম লিটন, হাসমত হোসেন কাজল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যন(ভারপ্রাপ্ত)  আঃ কুদ্দুস খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন সহ আলফাডাঙ্গা উপজেলার ছয় ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ ।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর বুধবার আলফাডাঙ্গা উপজেলা শাখা যুবলীগের আয়োজনে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি আলফাডাঙ্গা চৌরাস্তা থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা রানার সভাপত্বিতে ও সধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ট কুমার ঘোষ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বানা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম,  প্রমূখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসমত হোসেন তালুকদার তপন।

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

সন্ত্রাস নাশকতা ইভটিজিং মাদক জুয়া ও চুরি ডাকাতি কঠোর হস্তে দমন করা হবে----------ওসি মো. নাজমুল করিম।

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ সন্ত্রাস ,নাশকতা,ইভটিজিং, মাদক,জুয়া,চুরি,ডাকাতি সব ধরনের সন্ত্রাসী কর্ম কান্ডকে কঠোর হস্তে দমন করা হবে। দেশকে যারা অন্যায় অপরাধের দিকে নিতে চায় তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতকালে তিনি সব কথা বলেন। আইন শৃংখলা নিয়ন্ত্রন রাখার জন্য উপজেলা বাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন। তিনি গত ৫ নভেম্বর রাতে আলফাডাঙ্গা থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেন। তিনি এর আগে মধুখালি থানায় ওসি তদন্ত হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। আগের ওসি মো. মিজানুর রহমান প্রায় ৮ মাস সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে পাশ্ববর্তি উপজেলা বোয়ালমারী থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসাবে যোগদান করেছেন।

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

ডিমের পিকাপ উল্টে খাদে ॥ লক্ষাধীক টাকার ক্ষতি

মো. আবুল বাশার , আলফাডাঙ্গাঃ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টায় আলফাডাঙ্গা সদর বাজারের জামান টেলিকম ও শাহল ট্রেডার্স এর একটি ডিম ভর্তি পিকাপ উল্টে খাদে পড়ে প্রায় ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, ঢাকা মেট্রো-ন- ১৮-০৬৪৫ পিকাপ গাড়ি ঢাকা থেকে ডিম ভর্তি করে আলফাডাঙ্গা আসার পথে কাশিয়ানী উপজেলা কলেজের মোড়ে বৃহস্পতিবার ভোরে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে ব্রীজের নিচে পুকুরের মধ্যে পড়ে যায়। পিকাপটি খাদে পড়ে ডিম ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বর্ণাঢ্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এটিএম নাছিরউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা ইউ সি সি এ লিঃ এর সভপতি মো. আবুল কাশেম মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, প্রগতী আর সি এস লিঃ এর সভাপতি খান আসাদুজ্জামান টুনু, শাপলা সি এস লিঃ এর সভাপতি মো. শাহজান মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান আকন, এশিয়া সি এস লিঃ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারি, সমবায়ী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. রেজাউল হক লিটন।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় জামায়াত কর্মী আটক

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামের সক্রীয় কর্মী বানা ইউনিয়ন ম্যারেজ রেজিষ্টার, বানা স প দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মওলানা শেখ নিজাম উদ্দিন(৪৫)কে আটক করে শুক্রবার ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। 

জানা যায়, গত ৬ নভেম্বর রাত ৩টায় রূদ্রবানা নিজ বাড়ির পাশে পাকা রাস্তা থেকে এস আই মো. সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ নিজাম উদ্দিনকে নাশকতা ঘটানোর আশংক্ষায়  ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। এ ব্যাপারে এস আই মো. হাসিমুজ্জামান সাংবাদিকদের বলেন, নিজাম জামায়াতের একজন সক্রীয় কর্মী, তাকে আইন শৃংখলা অবনোতি ঘটানোর আশংক্ষায় আটক করে কোর্টে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

৬ দফা দাবিতে আলফাডাঙ্গায় বিসিএস সমন্বয় কমিটির বিক্ষোভ সমাবেশ

 আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ সারাদেশের ন্যায় অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ছয় দফা দাবিতে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এর ব্যানারে আলফাডাঙ্গা উপজেলা  পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে শেষ করে।
উপজেলা বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) সভাপতি উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন  বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ কাইয়ুম তালুকদার, উপদেষ্টা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আসজাদ, সহ-সভাপতি উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিশ্বজিৎ কুমার রায়, যুগ্ন সাঃ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক অফিসার কাকতী দত্ত,সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম প্রমূখ। এসময় উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

বাল্য বিবাহের দায়ে বর সহ ম্যারেজ রেজিষ্টারের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ বাল্য বিবাহের দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর,কনের পিতা সহ ম্যারেজ রেজিষ্টারকে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, গত ২ নভেম্বর সোমবার সন্ধায় উপজেলাধীন বারাংকুলা গ্রামে রতন মোল্যার স্কুল পড়ুয়া মেয়ে বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী লাবনী পারভীন তার নিজ বাড়িতে বাল্য বিবাহ দেয়ার সময় মেয়ের পিতা রতন মোল্যা(৫০),বর আমিনুর মোল্যা(২০) প্রত্যেককে ১মাস করে ,বুড়াইচ ইউনিয়নের ম্যারেজ রেজিষ্টার আঃ ওহাব মোল্যাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আঃ রহমান, চুন্নু মোল্যা, মো. আলী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । 

ভ্রাম্যমান আদালত পরিলানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বর উপজেলার শুকুর হাটা গ্রামের পান্নু মিয়ার পুত্র।

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

সমাজ পরিবর্তনে যুবশক্তির ভূমিকা অপরিসীম - ডা. শরীফ

স্টাফ রিপোর্টারঃ যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদন্ড। দেশ ও জাতির উন্নয়ন বিকাশে যুবশক্তির ভূমিকার কোন বিকল্প নেই। তাদের মেধা, সৃজনশীলতাকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য আমি যে কোন ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কথাগুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ডা. মাওলানা মো. শরীফুল ইসলাম। তিনি গত ২৫ অক্টোবর বোয়ালমারী হেলিপ্যাড চত্বরে স্থানীয় শিবপুর যুব সমাজ আয়োজিত ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আয়োজন কমিটির পক্ষ থেকে আ. কাদের, মো. হাসান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মো. রাজু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। খেলায় শিবপুর ক্রিকেট একাদশ ৫ উইকেটে স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করে।