ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষানুরাগী, আধুনিক পল্লী প্রগতি সহায়ক সমিতির রূপকার, প্রাণপুরুষ সফল নির্বাহী পরিচালক, মহৎ ব্যক্তিত্বের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খানকে মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য গত ১০/০৯/২০১৯ইং তারিখে মঙ্গলবার বিকালে “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্” এর পক্ষ থেকে রাজধানী ঢাকার সেগুন বাগিচায় “সেগুন চাইনিজ রেস্টুরেন্ট”-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করা হয়। আলহাজ্জ অলিয়ার রহমান খানের হাতে যৌথভাবে এ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি মির হাশমত আলী । উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রনালয়ের সম্মানীয় অতিরিক্ত সচিব ও “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর উপদেষ্টা পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর চেয়ারম্যান সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবু।
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” পেলেন মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষানুরাগী, আধুনিক পল্লী প্রগতি সহায়ক সমিতির রূপকার, প্রাণপুরুষ সফল নির্বাহী পরিচালক, মহৎ ব্যক্তিত্বের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খানকে মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য গত ১০/০৯/২০১৯ইং তারিখে মঙ্গলবার বিকালে “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্” এর পক্ষ থেকে রাজধানী ঢাকার সেগুন বাগিচায় “সেগুন চাইনিজ রেস্টুরেন্ট”-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করা হয়। আলহাজ্জ অলিয়ার রহমান খানের হাতে যৌথভাবে এ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি মির হাশমত আলী । উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রনালয়ের সম্মানীয় অতিরিক্ত সচিব ও “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর উপদেষ্টা পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর চেয়ারম্যান সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবু। রবিবার, ২৪ মার্চ, ২০১৯
স্বাধীনতা দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রবিবার সকাল ১২টায় উপজেলা হল রুমে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে সমাবেশ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা স্মারক চিহিৃত গেঞ্জি ও ক্যাপ বিতরন করা হয়।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বুড়াইচ ইউনিয়ন কমান্ডার আক্তার খালাশীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পল্লী প্রগতি সয়ায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব ওলিয়ার রহমান খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার হেমায়েত হোসেন, সাবেক গোপালপুর ইউ পি চেয়ারম্যান নাজিবুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজুর রহমান কাদরী, হাজী মজিবুল হক মিয়া, সৈয়দ লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় চার শতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিতি ছিলেন।

ওয়াকিব হত্যা ! খুনিদের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় সরকারী কলেজে মানববন্ধন
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ওয়াকিব শিকদারকে গুম করে নৃশংস ভাবে হত্যা করায় গ্রেফতার হওয়া আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অত্র কলেজের আয়োজনে ২৪ মার্চ রবিবার সকাল ১১ টার সময় কলেজ প্রঙ্গনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) মো. মনিরুল হক সিকদার, উপধ্যক্ষ সারিকুল হাসান নয়ন সহ প্রভাষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের মেধাবী ছাত্র ছিল। গত ১৯ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে এনে বারাশিয়া নদীর পাড়ে মিঠাপুর চর পাড়া এলাকায় হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা । আমরা খুনিদের ফাসি চাই। যাতে মাদকসেবন কারীরা আর কোন মেধাবী ছাত্রকে এই ভাবে খুন করতে না পারে । ওয়াকিব লেখাপড়ার পাশিপাশি আলফাডাঙ্গা কলেজ রোডস্থ নাজমা ক্লিনিকে ম্যানেজার হিসেবে চাকুরিতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
ফেসবুকে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রতিনিধি, আলফাডাঙ্গা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত প্রগতি সার্জিক্যাল ক্লিনিকের মালিক সিরাজুল হক মিয়া সুজা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সদরে মুসলিম পাড়ার বাসিন্দা কবির হোসেন মঙ্গলবার তার ফেসবুক আইডিতে আমার ক্লিনিকের ব্যবসায়ীক ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশ করে আমার এবং আমার ক্লিনিকের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমি এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
জানতে চাইলে কবির হোসেন জানান, সে বাচার জন্য সংবাদ সম্মেলন করেছে।

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯
ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাশারুল বারী।
সোমবার বেলা ১২টায় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ করে পার্শ্ববর্তি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলী এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার পুত্র সাবেক ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ভুয়া মুক্তিযোদ্ধা (বেসামরিক গেজেট, ক্রমিক নং-১৫৩২) মো. আতিয়ার রহমান মোল্যাসহ সারাদেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল হওয়ায় তিনি এ অভিনন্দন জানান।
এ বিষয়ে আতিয়ার রহমান মোল্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম, রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাসার, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল প্রমুখ।

রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী খান বেলায়েত হোসেনের মতবিনিময় সভা
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ আসন্ন ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন তার নিজ গ্রামের সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৪ফের্রুয়ারী) বিকাল ৪টার উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম নবী মাতুব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউপি সদস্য ইব্রাহীম শেখ (কলম), গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসমত আলী কাজল, কামারগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দীন, যুবলীগ নেতা মাহাবুল আলম ও নুরুল ইসলাম লিটন প্রমুখ। সভায় বক্তারা "আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গ্রামবাসী সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাদের গ্রামের সন্তান খান বেলায়েত হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন"। এ সময় খান বেলায়েত হোসেন বলেন "সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলফাডাঙ্গা উপজেলাকে একটি ব্যতীক্রমধর্মী উপজেলা রূপে গড়ে তুলবো।
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
ফরিদপুর-১ আসনের নৌকার মাঝি মনজুর হোসেনকে দেখার জন্য হাজার জনতার ঢল
মো. সেকেন্দার আলম ঃ ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা ,বোয়ালমারী ও মধুখালী ) নৌকার মাঝি মনজুর হোসেন বুলবুলকে দেখার জন্য হাজার জনতার ঢল নেমেছে। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব। বর্তমান রুপালী ব্যাংকের চেয়ারম্যান। একাদশ সংসদ নির্বাচনের এ আসনের মনোনীত আওয়ামীলীগের প্রার্থী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মনজুর হোসেনকে দেখার সুবাধে গত ২৬ নভেম্বর রাত ৮টায় মধুখালী উপজেলার মাঝকান্দি থেকে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে জন¯্রােতে পরিণিত হয়েছে। এ সময় তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়সহ পখসভা করেন। শতাধিক মটরসাইকেল ,মাইক্রো ও প্রাইভেটকার নিয়ে এক শোভাযাত্রায় অংশ গ্রহন করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সুধীজন। সফরসঙ্গী হিসেবে পথসভায় ছিলেন মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন মুশা মিয়া,দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক (ভারপ্্রাপ্ত) লায়ন মো. সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সচিব খিজির আহমেদ, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন বোয়ালমারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ ইউপি চেয়ারম্যানগণ। পথসভায় মনজুর হোসেন বলেন,উন্নয়নের ধারা বেগমানের লক্ষে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন
![]() |
| এম.এম জালাল উদ্দিন আহম্মেদ |
শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০.০৪.১৮) বিকাল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যায়। নিহত শ্রমিকরা হলো বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদ্দ্যুৎ সাহার বাড়িতে এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে একজন নীচে নামে। তার সাড়া না পেয়ে অপর শ্রমিকও নীচে নামে। দুই শ্রমিকের সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির লোকজন বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস যখন দুই শ্রমিককে উদ্ধার করে তখন আলম জীবিত ছিল। বোয়ালমারী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মারনুশ উভয়কেই মৃত ঘোষনা করেন। ডা. মারনুশ বলেন, এক মাস পূর্বে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
নিখোজ সংবাদ
আমার স্ত্রী মোসাঃ রুবিনা বেগম(৩০) দুই সন্তানের জননী গত ১২ এপ্রিল বিকালে আলফাডাঙ্গা ভাড়ার বাসা থেকে বাজার করার কথা বলে নিখোজ হয়েছে। যদি কোন সহদয় ব্যক্তি সংবাদ পেয়ে থাকেন তাহলে -০১৯৫৫১১৫০২১ নং নম্বারে যোগাযোগ করুন। তার উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি,গায়ের রং-ফর্সা, চুল লম্বা ও কালো। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কান্দাপাড়া গ্রামের মৃতঃ তোফাজ্জেল শেখ এর কন্যা। আলফাডাঙ্গা থানা জিডি নং- ৫৯৭-তারিখ- ১৫-৪-১৮ইং।
বিনিত-মোঃ জাহাঙ্গির হোসেন।
বিনিত-মোঃ জাহাঙ্গির হোসেন।
পুলিশ হবে গণবান্ধব--এস.পি জাকির হোসেন খান
শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
রক্ষকই ভক্ষক! শিক্ষক কর্তৃক ইভটিজিং করে বাল্য বিবাহ করলেন ছাত্রীকে
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লম্পট শিক্ষক ছাত্রীকে ইভটিজিং করে বাল্য বিবাহ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের (অবঃ) সৈনিক মিজানুর ফকিরের নাবালিকা স্কুল পড়–য়া কন্যা সোনিয়া আক্তার (১৩)কে একই গ্রামের মৃত সালাম শেখ এর পুত্র কাশিয়ানী উপজেলা পোনা গ্রামের এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রফিক)(৩৮) প্রাইভেট পড়ানোর সুযোগে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকালে সহস্্রাইল বাজারে প্রাইভেট পড়ার সময় একা পেয়ে তার ইচছার বিরুদ্ধে কুকর্ম করার চেষ্টা করেন। বিষয়টি তৎক্ষনিক জানাজানি হলে লম্পট শিক্ষক ঐ ছাত্রীকে ফরিদপুর চিকিৎসার নাম করে উকিলের দ্বারা নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ করে এ অঘটনাটি-কে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালায়। বারাংখুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, সনিয়া আমার স্কুলের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েটিকে আমি নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করেছি। এ ঘটনায় এলাকায় চনচল্লোকার সৃষ্টি হয়েছে। এলাকার সুশিল সমাজ উক্ত লম্পট শিক্ষকের বিচারের দাবি জানান। ছাত্রীর পিতা মিজানুর ফকির সাংবাদিকদের বলেন, এ ঘটনা সত্য হলেও, আমার করার কিছু নেই। উল্লেখ্য, ইতি পূর্বে এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে বিরক্ত করার কারনে উক্ত শিক্ষক বিচারের সম্পূখিন হয়।শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে চুরি
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিভিন্ন দপ্তর ও পৌরসভায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও,মহিলা অধিদপ্তর,মৎস্য অধিদপ্তর ও পৌরসভা অফিস সহকারীর রুমে এ চুরির ঘটনা ঘটে। ইউএনও অফিসের নৈশপ্রহরী শাহাজান মিয়া ও পৌরসভার নৈশপ্রহরী উবাইদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা অফিসে তালা মেরে পাশের রুমে দরজা দিয়ে ঘুমিয়ে থাকি। ভোর সাড়ে ৪টার সময় ঘুম ভাঙ্গলে উঠে দেখি দরজায় বাহির পাশে শিকল লাকায়া দেয়া। পরে চিৎকারে আশে পাশের লোকজন এসে দরজা খুলে দেখি উক্ত পাঁচটি অফিসের দরজা ভেঙ্গে আলমারীর ভিতর থেকে উপজেলা চেয়ারম্যান অফিস থেকে নগদ ৩০হাজার ও পৌরসভা অফিস থেকে নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ খবর পেয়ে আজ শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম ঘটনাস্থল পরির্দশন করে। জানতে চাইলে এসিল্যান্ড বলেন, ইউএনও স্যার আসলে থানায় অভিযোগ দেওয়া হবে। তদন্ত চলছে দূষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
রবিবার, ২৫ মার্চ, ২০১৮
আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও সেমিনার
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ গত ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও ক্যাব উপজেলা কমিটির উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সার্থক করতে এই প্রথম উপজেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার, শিক্ষক, চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতি ব্যক্তি, ক্যাব প্রতিনিধি, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ ৬টি গ্রুপে লিখিত টেবিল বৈঠকের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন পর্যালোচনা হয়েছে। উপজেলা মিলয়াতনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যাযতা নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো. জাহাঙ্গীর হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, প্রধান শিক্ষক আ.রউফ তালুকদার ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ফারুক মোল্যা । সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ইকবাল হোসেন,মিয়া মুৃরাদ হোসেন,দপ্তর সম্পাদক লায়েকুজ্জামান,সাংবাদিক সেকেন্দার আলম, সৈয়দ আমিনুর রহমান,আলমগীর কবির, শাহারিয়ার হোসেন, আবুল বাশার,মুজাহিদুল ইসলামসহ সুধিজনেরা ।
আলফাডাঙ্গায় হতদরিদ্রদের মাঝে লোনের চেক বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ ‘নি¤œ আয়ের’দেশ থেকে ‘নি¤œ মধ্য আয়ের’ দেশে উত্তরণ উপলক্ষে প্রচারভিযান ও সেবা সপ্তাহ উদ্যাপনের শেষ দিন আজ রবিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলার হতদরিদ্রদের মাঝে লোনের চেক বিতরন করা হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. বজলুর রশিদ। বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসের সহকারী কর্মকর্তা মো. সেলিম রেজা ও মো. মাসুদুর রহমান প্রমূখ। এ সময় উপজেলার ৮০জন হতদরিদ্রর প্রত্যেকে ২০-৩০হাজার করে টাকার চেক দেওয়া হয়।
আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ সম্পূর্ন
বিশেষ প্রতিনিধি ঃ ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২০-২৫ মার্চ পযর্ন্ত সাতদিন বিভিন্ন কর্মসূচির
মধ্যে দিয়ে আজ রবিবার ভূমি সেবা সপ্তাহ সম্পূর্ন হয়েছে। ২০মার্চ উপজেলা সদর
অফিসে গোলঘরে ই-নামজারী, মিসকেস, অনলাইলে আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান
করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। এ ছাড়াও ৫টি ইউনিয়ন ভূমি
অফিসে একই ধরনে তৎক্ষনিক সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে শনিবার সদর অফিস
থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী
অফিসার জয়ন্তী রুপা রায়, সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ,
সাংবাদিকসহ ভূমি অফিসের সহকারী কর্মকর্তাবৃন্দ।শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
মানুষের অধিকারের জন্য লড়াই করে মরবো: দোলন
আলফাডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, ‘আমি মানুষের অধিকারের কথা বলছি। আমি নিজের জন্য কিছুই চাই না। আমি চাচ্ছি-মানুষ যেন তার ন্যায্য পাওনা পায়। সেই অধিকারের কথা বলছি বলে আমার সঙ্গে শত্রুতা করা হচ্ছে। জন্মিলে মৃত্যু অনিবার্য। যেহেতু মরবোই, মানুষের অধিকারের জন্য লড়াই করেই মরবো, আপস করে মরতে রাজি নই। আমি এমপি হই আর না হই জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন এখানে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা আছেন। এই উপজেলায়, পার্শ্ববর্তী উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের জন্যে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দফায় দফায় অর্থ বরাদ্দ আনছি। নিজের কাজ ফেলে, সময় নষ্ট করে, অর্থ অপচয় করে এলাকার উন্নয়নের জন্যে দুয়ারে দুয়ারে ঘুরছি। অথচ এই কাজ যাদের করার কথা তারা কিন্তু এই দায়িত্ব পালন করছে না। কী করছে? দোলন সাহেব মানুষের অধিকারের কথা বলছে, বেড়ে গেছে, সাইজ করে দাও। আল্লাহ ছাড়া কেউ সাইজ করতে পারে না। ভয় পাই না। কী হবে? মৃত্যু? আমিতো আগেই বললাম, জন্মিলে মৃত্যু অনিবার্য, কিন্তু যদি মানুষের অধিকার আদায়ের করতে গিয়ে সেটি হয় নিজেকে গৌরবমন্ডিত মনে করবো।’
ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান বলেন, ‘শুধু একটি কথাই বলবো- নির্বাচিত প্রতিনিধি আমি নই। জনগণের জন্যে কাজ করতে গেলে অবশ্ব্যই নির্বাচিত প্রতিনিধি হতে হয়, সুবিধা হয়। এরপরেও চেয়েচিন্তে বিভিন্ন জায়গা থেকে এই এলাকার উন্নয়নে জন্যে কাজ করছি। আর এ কাজ করতে পারছি তার কারণ, ক্ষমতায় আওয়ামী লীগ। শেখ হাসিনার সরকারের আমলেই এ অঞ্চলের উন্নয়ন হয়, অন্য সরকারের আমলে কোনো উন্নয়ন হয় না। আপনারা শেখ হাসিনার সরকারের পাশে থাকুন।’
দোলন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার সুনজরের কারণেই এ অঞ্চলের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান ও অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।’
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আলফাডাঙ্গা সদর চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন মৃধা প্রমুখ।

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
আলফাডাঙ্গা ঃ লন্ডনস্থ বাংলাদেশ দুতাবাসে ভাংচুর ও জাতীর জনক বঙ্গবন্ধুর
ছবি অবমাননা করায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টান্ত মূলক
শাস্তির দাবীতে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আলফাডাঙ্গা শাখার আয়োজনে
মঙ্গলবার ১১টায় সদর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে পৌর মেয়রের ব্যক্তিগত অফিসে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান ও আবু হোসেন তালুকদার
প্রমূখ। এ সময় মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ এলাকার সুধীজন অংশ গ্রহন করেন।
আলফাডাঙ্গায় আনসার ভিডিপি দলপতি’র কর্মফাঁকির অভিযোগ
আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আনসার ভিডিপি’র গোপালপুর ইউনিয়নের দলপতি মো. আনিসুর রহমানের কর্মফাাঁকি’র অভিযোগ পাওয়া গেছে। তিনি কর্মস্থলে ডিউটি না করে বেতন ভাতা তুলে নিচ্ছেন। অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন দলপতি মো. আনিসুর রহমান নিয়মিত কর্মস্থলে না এসে প্রতি তিন মাস পর অফিসে হাজিরা দিয়ে বেতন ভাতা তুলে নেন। তিনি ঢাকায় অন্য চাকুরি করে এ অফিসেও বেতন ভাতা নিচ্ছেন বলে নিশ্চিত করেন অফিসের এক কর্মকর্তা। ওই দলপতি উপজেলা কর্মকর্তাকে ম্যানেজ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা নিয়ে ঢাকায় চলে যান। তিনি গত ১/২/২০১০ইং সালে কর্মস্থলে যোগদান করেন যোগদানে পর থেকেই অনিয়মিত অফিস করে থাকেন। তার প্রতি মাসের বেতন ভাতা ২হাজার ৫শত টাকা হারে ৩মাসের বেতন ভাতা তোলেন ৭ হাজার ৫শত টাকা। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মৃত আনোয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ফজিলাতুন্নেছা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমি পরিস্থির শিকার। আমি ভয়ে কোন ব্যবস্থা নিতে পারছি না। উদ্ধর্তন কৃর্তপক্ষকে জানিয়ে কোন সুরাহ পাইনি। এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, বিষয়টি ভিক্তিহীন ,আমি ছাত্র পড়ালেখা করি।বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের কম্বল বিতরণ
বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’। আজ বুধবার দুপুরে ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন- কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। তিনটি উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৩০ হাজার শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়েছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)