খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

কাজী আমেনা ওয়াহেদ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মরহুম কাজী আমেনা ওয়াহেদ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার  বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাশীর উদ্যোগে শিরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে  এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মরহুম কাজী আমেনা ওয়াহেদ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলামের মাতা। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কাজী হারুন-অর- রশীদ ।
 অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মো. আলমগীর মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, উপজেলা কৃষক লীগ নেতা কাজী আব্দুল্লা। 

উদ্বোধনী খেলায় মোহাম্মাদপুর একাদশ বনাম কাশিয়ানী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।  

খেলা পরিচালনা করেন কাজী আবুল খায়ের।

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬

মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও কম্বল বিতরন

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর বাজারে অবস্থিত মধুমতি এক্সিকিউটিভ ক্লাব এর দশম বছর পূর্তি উপলক্ষে ২৯ জানুয়ারি মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে শীতার্ত দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ প্রাঙ্গনে  চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও দুপুরে প্রীতিভোজ এবং বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারদলীয় ভলিবল টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলার জুনাসপুর ভলিবল টীম চ্যাম্পিয়ন এবং নড়াইল জেলার লক্ষ্মীপাশা ভলিবল টীম রানারআপ হয়। খেলাশেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে পুরস্কার হিসেবে ২টি কালার টিভি প্রদান করা হয়। অনুষ্ঠানে মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের সভাপতি খালিদ হোসেন শাহীন, প্রতিষ্ঠাতা  সভাপতি মোঃ সামছুদ্দোহা সিমু, প্রাক্তন সভাপতি এম. সোহেল আহমেদ ও সাহজাহান খান, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল কামাল আতাউর  রহমান সাইক্লোন, আলফাডাঙ্গা যুবলীগ সভাপতি সাইফার হোসেন, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রফিক তালুকদার, আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ সাধারণ সম্পদক সিদ্দিকুজ্জামান খান বাহার, সমাজ সেবক মোতাহার হোসেন এবং সাহেব আলী খান ,গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হিকু ও সাধারন সম্পাদক শহিদুর রহমান মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬

কাজী সিরাজুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা ঃ- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নে কুসুমদী সালামিয়া নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে গত ২৯ জানুয়ারী শুক্রবার  রাত  ৯ টায় কাজী সিরাজুল ইসলাম ৩২ দলীয় ব্যাডমিন্ট  টুর্নামেন্ট খেলা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব  কাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাড. শেখ কুবাদ হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মো. সোলায়মান আহমেদ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি শেখ রোকন উদ্দিন,আ’লীগ নেতা আকরামুজ্জামান রুকু মৃধা,সদর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. নজীর মিয়া। খেলা পরিচালনায় ছিলেন  মো. নিজাম উদ্দিন, রফিক হোসেন  তালুকদার ও মো. নুরুজ্জামান। সার্বিক সহযোগীতায় ছিলেন মো. ফজলার রহমান বাবু. মো. হাবিবুর রহমান,ইউপি সদস্য নুর ইসলাম শেখ, মো.আবুল খায়ের মিয়া, শেখ দেলোয়ার হোসেন, কাজী হানিফ,ছাত্রলীগ নেতা তৌকির আহম্মেদ ডালিম ,কামরুল ইসলাম, মো. ইলিয়াজ প্রমূখ। সার্বিক ব্যবস্থপনায় ছিলেন শেখ মো. আবুল বাশার। খেলায় প্রথম স্থান অধিকার করেন বোয়ালমারী উপজেলার হাকিম  এবং ২য় স্থান অধিকার করেন কাশিয়ানী উপজেলার রানা । খেলা শেষে  বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করেন  ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি দুইটি কালার টেলিভিশন ।

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

সমাজ পরিবর্তনে যুবশক্তির ভূমিকা অপরিসীম - ডা. শরীফ

স্টাফ রিপোর্টারঃ যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদন্ড। দেশ ও জাতির উন্নয়ন বিকাশে যুবশক্তির ভূমিকার কোন বিকল্প নেই। তাদের মেধা, সৃজনশীলতাকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য আমি যে কোন ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কথাগুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ডা. মাওলানা মো. শরীফুল ইসলাম। তিনি গত ২৫ অক্টোবর বোয়ালমারী হেলিপ্যাড চত্বরে স্থানীয় শিবপুর যুব সমাজ আয়োজিত ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আয়োজন কমিটির পক্ষ থেকে আ. কাদের, মো. হাসান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মো. রাজু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। খেলায় শিবপুর ক্রিকেট একাদশ ৫ উইকেটে স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করে।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

নামেই শুধু স্টেডিয়াম

বিপ্লব কুমার দাস (শাওন)ঃ ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় নামমাত্র একটি স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামের যে অবকাঠামো থাকার কথা তার কোনটিই এখানে নেই। ছোট্র একটি মাঠ থাকলেও সেটি খেলাধুলার করারও অনুপযোগী। দু’দিকে সীমানা প্রাচীর থাকলে বাকি দু’দিকে অরক্ষিত অবস্থায় রয়েছে। স্টেডিয়ামটিতে বসার কোন গ্যালারী নেই। দিনের বেশীর ভাগ সময় এবং সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডাস্থল হিসাবে ব্যবহƒত হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলার কারনে স্থানীয়দের মাঝে রয়েছে ব্যাপক ক্ষোভ। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ব্যবস্থা নেবার কথা বললেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ফলে এলাকার বেশ কয়েকজন উদ্যোগী ব্যক্তি হাল ছেড়ে দিয়েছেন।

স্থানীয়রা জানান, এরশাদের আমলে উপজেলা গঠিত হলে সদরপুর বাজারের কাছে ৫০ শতাংশ জমি রাখা হয স্টেডিয়ামটির নামে। দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের মাঠটির বেশীর ভাগ দখলে রেখে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। তাছাড়া সপ্তাহের বাজার বসতো এখানে। বিভিন্ন সভা-সমাবেশ করা হতো এ মাঠে। স্টেডিয়ামটির বড় একটি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল মাইক্রো ও ভ্যান স্ট্যান্ড। দিনের পর দিন বেশীর ভাগ জায়গা দখল হয়ে যাওয়ায় মাঠটি রক্ষার জন্য কয়েকজন ক্রিড়ামোদী ব্যক্তি এগিয়ে আসেন। তারা বিভিন্ন সময় মাঠটি দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহন করেন। কিন্তু উপজেলা প্রশাসনের অসহযোগীতার কারনে সে উদ্যোগ ভেস্তে যায়। গত বছর দুয়েক আগে মাঠটি রক্ষার জন্য উপজেলা প্রশাসনের তরফ থেকে মাঠের দু পাশে সীমানা প্রাচীর করে দেয়া হয়।

কিন্তু অপর দুপাশে ফাঁকা থাকায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বেশকিছু অংশ জায়গা এখনও দখল করে রেখেছে। এ মাঠে কোন খেলাধূলা না হওয়ায় এককথায় মাঠটি অকেজো অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটি নামে স্টেডিয়াম হলেও আসলে এটিকে খেলার মাঠ বলাই ভালো। স্টেডিয়াম করতে হলে অনেক বড় জায়গার দরকার হয়। কিন্তু এখানে খেলার মতো কোন জায়গা নেই। ফুটবল, ক্রিকেট, হকি খেলার মতো জায়গা নেই এখানে। এ মাঠে শুধুমাত্র কাবাডি কিংবা ব্যাডমিন্টন খেলা হতে পারে। তাছাড়া খেলা দেখার জন্য বসার কোন ব্যবস্থা নেই। মাঠটির তিন পাশে সরকারী রাস্তা থাকায় কালভদ্রে কোন খেলা হলে সেখানে দাঁড়িয়েই খেলা দেখতে হয়।
স্টেডিয়ামটির চারপাশে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনই পসড়া সাজিয়ে বসেন। তাছাড়া স্টেডিয়ামটির প্রধান ফটকের সামনে রিকশা-ভ্যান রাখা হয়। স্টেডিয়ামটির বেদখলকৃত জায়গা উদ্ধার করে এর সৌন্দর্য বৃদ্ধি এবং ছোট আকারে গ্যালারী তৈরী করার দাবী সদরপুরবাসীর।