প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ গত বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন বানা ইউনিয়নের দীঘল বানা গ্রামের মৃত ফটিক শেখ এর ছেলে মোঃ শুকুর শেখ( ২৭)কে ভ্রাম্যমাণ আদালতে সরকারি কাজে সরকারি কর্মচারীদের বাঁধা প্রদান ও অসহযোগিতা করার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রট জয়ন্তী রুপা রায়। প্রকাশ থাকে যে, মধুমতি নদীতে মা ইলিশ ধরার অপরাধে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলেদের আটক করতে মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উক্ত শুকুর শেখ ট্রলার দিয়া ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা না করার অপরাধে তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।
অপরাধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপরাধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় ছুরির আঘাতে ভাতিজার হাতে চাচা খুন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে ভাতিজা আলী রেজার (২৫) হাতে ছুরির আঘাতে আপন চাচা আজিজার রহমান (৬০) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আজিজার মোল্লা একই ইউনিয়নের উথলি গ্রামের মৃত মানিক মোল্যার ছেলে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শিরগ্রাম বাজারে চাচা আজিজার রহমানের সাথে ভাতিজা আলী রেজার বাজারের জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজার পকেটে থাকা চাকু দিয়ে চাচার বাম পাশে পেটে কোপ দেয়। এতে চাচা গুরুতর জখম হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকেই ভাতিজা আলী রেজা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় মৎস্য আইনে দুইজনকে জরিমানা ! তিন হাজর কারেন্ট জাল ধংস
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে মধুমতি নদী
থেকে ‘মা’ ইলিশ ধরার অপরাধে মৎস্য সংরক্ষন আইনে দুই জনকে চার হাজার টাকা
জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিগনগর খেয়াঘাট ও দীঘলবানা সংলগ্ন
মধুমতি নদী থেকে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয়।
আজ মঙ্গলবার ও সোমবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিট্রেট জয়ন্তী রুপা রায়। ইলিশ প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ
সংরক্ষন অভিযানে উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের ছলেমান মোল্যার ছেলে তাজু
মোল্যা (৬৫) ও টিকোরপাড়া গ্রামের শিবু বিশ্বাস(৩৫)কে ২ হাজার করে মোট ৪
হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(
ভূমি ) মোঃ আবুল হাসেম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম বিশ্বাস,
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারন সম্পাদক আলমগীর
কবীর, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রেসকার মো. রবিউল ইসলাম ও মো.
সেলিমমুজ্জামান সেলিম প্রমূখ। অভিযানে আটককত পায় ৪০/৫০টি ইলিশ মাছ এতিম
খানায় এতিমদের খাবারের জন্য দেন উপজেলা নির্বাহী অফিসার। শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
আলফাডাঙ্গায় সন্ত্রাসী হামলায় সদর বাজার ব্যবসায়ী নাছির গুরুত্বর আহত
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে নাছির নামে এক ব্যবসায়ীকে। গত শুক্রবার ৬ এপ্রিল বিকালে হেলেঞ্চা বাজার পার করে টিকর পাড়া ব্রিজের আগে আসলে উসমান মোল্ল্যা নামে এক সন্ত্রাসী তার দলবল নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিনের উপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে মারাতœক জখম অবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, নাছির উদ্দিন আলফাডাঙ্গা থানার সামনে কম্পিউটার এর ব্যবসা করেন। উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের রাজ্জাক মোল্ল্যার পুত্র সন্ত্রাসী উসমান মোল্ল্যা সোমবার নাছিরের দোকানে এসে ভোটার আইডি কাড ডুপলিকেট কপি করার জন্য অনুরোধ করে। নাছির উক্ত কাজটি না করায় শুক্রবার বিকালে তার নিজ বাড়ি টাবনি কঠুরাকান্দি থেকে দোকানের উর্দ্দেশে রওনা হয়ে হেলেঞ্চা বাজার পার হলে সন্ত্রাসী উসমান তার দলবল নিয়ে মোটর সাইকেল ঠেকিয়ে হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাজার বনিক সমিতি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বাজার ব্যবসায়ীরা উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।
জানা যায়, নাছির উদ্দিন আলফাডাঙ্গা থানার সামনে কম্পিউটার এর ব্যবসা করেন। উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের রাজ্জাক মোল্ল্যার পুত্র সন্ত্রাসী উসমান মোল্ল্যা সোমবার নাছিরের দোকানে এসে ভোটার আইডি কাড ডুপলিকেট কপি করার জন্য অনুরোধ করে। নাছির উক্ত কাজটি না করায় শুক্রবার বিকালে তার নিজ বাড়ি টাবনি কঠুরাকান্দি থেকে দোকানের উর্দ্দেশে রওনা হয়ে হেলেঞ্চা বাজার পার হলে সন্ত্রাসী উসমান তার দলবল নিয়ে মোটর সাইকেল ঠেকিয়ে হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বাজার বনিক সমিতি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বাজার ব্যবসায়ীরা উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িতে চুরির চেষ্টা
বিশেষ প্রতিনিধিা ঃ অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ইমদাদুল হকের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে সৈয়দ বাড়িতে গ্্রীল কেটে চুরির চেষ্টা চালায় দুর্বত্তরা। জানা যায়, সোমবার দিনগত গভীর রাতে সি.আই.ডি হেড অফিস ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এর গ্রামের বাড়ি ২য়তলা ভবনের নিচে গ্রেজের গ্রীল কেটে ভিতরে দরজা ভেঙ্গে চোরেরা প্রবেশের চেষ্টা করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের ছোট ভাই সৈয়দ মিরাজ আলির ঘরের দরজায় শিকল দেওয়া কালে শব্দ হলে ঘরের ভিতর থেকে মিরাজ আলী চিৎকার করলে আশে পাশের লোকজন বের গয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে খবরটি সৈয়দ জহুরুল হক টুটুল অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ইমদাদুল হককে জানালে তিনি আলফাডাঙ্গা থানায় মুঠো ফোনে বিষয়টি ওসিকে জানান। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমি ঘটনা শুনেছি ততক্ষনিক এস আই শুভজিৎকে পাঠিয়েছি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



