ঢাকা ১০ জানুয়ারি ২০১৮: দুই দিনের মাথায় দেশের শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ
প্রতিদিন’র সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটের একটি আদালতে
গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। এর আগে গত পরশু দৈনিক ভোরের কাগজ
পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।
যা দেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের
পক্ষ থেকে গ্রেফতারী পরোয়ানা জারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানায়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বুধবার এক বিবৃতিতে লালমনিরহাটে এমপির ঘনিষ্টজন কর্তৃক দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবী জানায়। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনটি অরক্ষিত। সাংবাদিক পেশাটিকে সমুন্নত রাখতে অবিলম্বে দেশের পেশাদার সাংবাদিকদের একটি জাতীয় তালিকা প্রণয়ন সেই সাথে সাংবাদিক নিয়োগ নীতিমালা ও
সাংবাদিক নির্যাতন ও হয়রাণী বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবীর বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী করা হয়।
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে শীতবস্ত বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় টগরবন্ধ ইউনিয়নের টিটা গ্রামে মো. জাহাঙ্গির হোসেনের মৎস খামার ও সবজি বাগানে উপজেলা প্রশাসনের আয়োজনে মধুমতি নদী ভাঙ্গন কবলিত চর এলাকার শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত কম্বল বিতরণ করা হয়। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় নেতৃত্বে একশত জন হতদরিদ্রর মাঝে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দীন আহমেদ ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবুল হাসেম , উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন , ইউপি সদস্য তবিবুর রহমান টুলু খান ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা।
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচন ! বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা
বিশেষ প্রতিনিধি ঃ আগামী ২৮ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা নবগঠিত পৌরসভা প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে ফরিদপুর-১ এর সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ মোঃ আবু জাফর এর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামাল খসরু। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সর্মথকদের বাধার মুখে আমাদের ইছাপাশা, চরবাঁকাইল ও মিঠাপুর চরপাড়ায় সভা করতে পারি নাই। আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন করছে। আমাদের দলের পক্ষথেকে নির্বাচন অফিসারের নিকট অভিযোগ করা হয়েছে। আমাদের নেতা শাহ্ জাফর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছেন। কিন্তু আমরা কোন প্রতিকার পাইনাই। যেহেতু দলীয় নেতা কর্মীদের জান মালের নিরাপত্তা নাই , নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন করছে না, সেহেতু আমরা বিএনপি পৌরসভা শাখা সিদ্ধান্ত নিয়ে আলফাডাঙ্গা পৌরসভা মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন করলাম এবং এমনকি বিএনপি ভোট কেন্দ্রে ভোট দিবেননা। সাংবাদিক সম্মেলনে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম (রিপন) ও মোঃ আলমগীর হোসেন আলম, উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইস্্রাফিল আলম, বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাকদ মোঃ মুজিবুর রহমান বাবু ও পৌর বিএনপির সভাপতি আফসার উদ্দিন আহমেদ, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবউদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ প্রমুখ। এ সময় টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
আলফাডাঙ্গায় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন তুলে নেয়ার আহবান কৃষক লীগ নেতা দোলনের
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ নৌকা প্রতীকের প্রতি সম্মান রেখে আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানতে হবে। আমি আশা করব তারা তাদের ভুল বুঝবেন। আগামী ৬ ডিসেম্বরের আগেই নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
শনিবার রাতে আলফাডাঙ্গার দামুদার আখড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে আরিফুর রহমান দোলন বলেন, ‘আপনারা যদি নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান না দেখান, নৌকার প্রতি সম্মান না দেখান তাহলে আমরাও চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে আমরা নৌকাকে বিজয়ী করবই করব।’
কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘ অতীতে আলফাডাঙ্গা অনেক উন্নয়ন বঞ্চিত থেকেছে। আমরা যাই উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। এখন আলফাডাঙ্গার উন্নয়নে কাজ হচ্ছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়া উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই আলফাডাঙ্গা পৌরসভায় নৌকার মেয়র দরকার। আপনারা নৌকার প্রতি আস্থা রাখুন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, আওয়ামী লীগের প্রতি আস্থা রাখুন।’
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘আমি গত উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম। নির্বাচনী প্রচারণাও করেছি। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ আগে আমাদের জানানো হলো নৌকার প্রার্থী এম এম জালাল উদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে আমি সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছি। দলের প্রতি আস্থা রেখেছি। এখন যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের জেনে রাখা উচিত প্রকৃত আওয়ামী লীগ যারা করেন তারা কখনো দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিতে পারেন না।’
নিশি কান্ত বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আলফাডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক শেখ শওকত আহমেদ, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা এজেড আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম।
শনিবার রাতে আলফাডাঙ্গার দামুদার আখড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে আরিফুর রহমান দোলন বলেন, ‘আপনারা যদি নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান না দেখান, নৌকার প্রতি সম্মান না দেখান তাহলে আমরাও চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে আমরা নৌকাকে বিজয়ী করবই করব।’
কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন বলেন, ‘ অতীতে আলফাডাঙ্গা অনেক উন্নয়ন বঞ্চিত থেকেছে। আমরা যাই উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। এখন আলফাডাঙ্গার উন্নয়নে কাজ হচ্ছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।’
নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়া উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই আলফাডাঙ্গা পৌরসভায় নৌকার মেয়র দরকার। আপনারা নৌকার প্রতি আস্থা রাখুন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, আওয়ামী লীগের প্রতি আস্থা রাখুন।’
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘আমি গত উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম। নির্বাচনী প্রচারণাও করেছি। কিন্তু নির্বাচনের এক সপ্তাহ আগে আমাদের জানানো হলো নৌকার প্রার্থী এম এম জালাল উদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে আমি সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছি। দলের প্রতি আস্থা রেখেছি। এখন যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের জেনে রাখা উচিত প্রকৃত আওয়ামী লীগ যারা করেন তারা কখনো দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিতে পারেন না।’
নিশি কান্ত বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আলফাডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সম্পাদক শেখ শওকত আহমেদ, ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা এজেড আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম।
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে: দোলন
মোঃ
মুজাহিদুল ইসলাম ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর
আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গার কামারগ্রামে মুন্সী বাড়ি প্রাঙ্গনে এ
সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি
আরিফুর রহমান দোলন। উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বলেন, ‘নৌকা প্রতীকের বিজয় মানে বাংলাদেশের বিজয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে করেই হোক আমাদের নৌকার সম্মান রক্ষা করতে হবে। কারণ নৌকা জিতে গেলে বাংলাদেশ জিতে যায়।’
সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই অঞ্চলের উন্নয়ন হয়। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের উন্নয়ন হয়। এই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে।’
আরিফুর রহমান দোলন আরও বলেন, ‘যারা প্রকৃতই বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে তারা কখনোই মাননীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হতে পারে না। যারা আওয়ামী লীগের সিদ্ধান্ত মানে না বুঝতে হবে তারা দেশের স্বার্থে নয় নিজের স্বার্থে রাজনীতি করে।’
আলফাডাঙ্গাকে আওয়ামী লীগের দুর্গ উল্লেখ করে কৃষক লীগ নেতা বলেন, ‘মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাদের উপর আস্থা রেখে গোপালপুর ইউনিয়নে ইনামুল হাসানকে নৌকা প্রতীক দিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করে মাননীয় নেত্রীর আস্থা এবং বিশ্বাসের সম্মান আমাদের রাখতে হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের বলার কিছু থাকবে না।’
তিনি বলেন, ‘২৮ ডিসেম্বরের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে পারলে আমাদের আরও দাবি-দাওয়া নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারব। আমাদের এলাকার উন্নয়নে আরও বেশি বেশি কাজ করতে পারব।’
সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান ইকু বলেন, ‘নৌকার সম্মান আমাদের গোটা আলফাডাঙ্গার সম্মান। আমাদের এই সম্মান রাখতে হবে। আমাদের গ্রামের গর্ব আরিফুর রহমান দোলন নৌকার জন্য, আওয়ামী লীগের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি।’
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘মাননীয় নেত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীকে নৌকা দিয়েছেন। তিনি খোঁজ খবর নিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যারা আওয়ামী লীগকে মনেপ্রাণে ধারণ করি তাদের কাজ হবে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করা। যে বা যারা এর বিরোধিতা করবে তাদের চিনে রাখতে হবে। এরা স্বার্থপর। দল নয় নিজের স্বার্থেই এরা রাজনীতি করে।’
গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান বলেন, ‘আমি সবাইকে কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান নির্বাচন হতে পারলে ইউনিয়ন পরিষদের কোনো কাজে দুর্নীতি, অনিয়ম করব না। দুর্নীতিকে প্রশ্রয় দেব না। সবাইকে সঙ্গে নিয়ে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলব। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা, বিশ্বাস রেখেছেন আমি যেন তার মর্যাদা ধরে রাখতে পারি এ জন্য আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই।’
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
আলফাডাঙ্গায় জনসচেতনতা মূলক কর্মশালা
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আজ মঙ্গলবার (২১-১১-১৭) বিকালে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয় বাস্তবায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় এ কর্মশালা উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোনয়ারা ছালাম, মাদারীপুর লিগ্যাল এইড জেলার ডি.এস আমিরুল ইসলাম, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ। এ সময় কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলা পর্যায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ইউনিয়ন অফিস সহকারীবৃন্দ।
শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে আজ শনিবার
(২৮-১০-১৭) কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। র্যালিটি থানা চত্ত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিন করে। পরে থানা গোল ঘরের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ(অধ্যক্ষ) ও উপজেলা কমিউনিটি
পুলিশের সভাপতি মনিরুল হক সিকদার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের
সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম,
ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান আহাদ ও ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু
, থানা তদন্ত অফিসার মো. ফয়সাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, এ
জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা সুলতানা,আলফাডাঙ্গা
প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বুধবার কার্যকরী গ্রাম আদালত পরিচালনায় সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়। র্যালিটি কামারগ্রাম কাঞ্চন একাডেমী থেকে শুরু করে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর ইউনিয়ন পরিষদে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ।
শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
মধুমতি নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করলেন আব্দুর রহমান এমপি
বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন দিগনগর-পবনবেগ বাজার এলাকায় আজ শুক্রবার (২০.১০.১৭) বিকেলে মধুমতি নদীর বামতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের উন্নয়নের রূপকার মো. আব্দুর রহমান এমপি। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আলফাডাঙ্গার উন্নয়ন হয়। আলফাডাঙ্গার মাটি বঙ্গকন্যা শেখ হাসিনার ঘাঁটি। ২০১৯ সালের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করবেন এটা আমি বিশ্বাস করি। শেখ হাসিনা ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন, রাস্তা ঘাট, ব্রীজ কালভাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ দেশের সকল উন্নয়ন অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়তে চান। এজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নেভীর কমান্ডার মো. মনিরুজ্জামান, বাপাউবোর সাবেক যুগ্ম সচিব মো. খিজির আহমেদ, বাপাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, বাংলাদেশ আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ দৌল্লা রানা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, যুদ্ধকালিন আলফাডাঙ্গা থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজউদ্দিন কাদেরী,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এড. জামাল হোসেন মুন্না, যুবলীগ নেতা আবুল হোসেন ছটকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ। প্রকল্পটির প্রক্কালিত মূল্য ১৮কোটি ৩১ লক্ষ ৭ হাজার ৯৯ টাকা ৪৭ পয়সা। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং বাস্তবায়নকারী বিভাগ ফরিদপুর পওর বিভাগ।
শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব পূনর্মিলনী অনুষ্ঠিত
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ শারদীয় দূর্গোৎসব পূনর্মিলনী উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কুটুম বাড়ী কফি হাউজ রেষ্টুরেন্ট হল রুমে শুক্রবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা আয়োজন করেন আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটি। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল স্বর্ণকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে আজ শক্রবার এ.জেড.পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উক্ত স্কুল মাঠে শেষ হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. নজির মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন পৌর কমিটির সদস্য আজিজুর রহমান দুলাল ও মো. ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কমিটির সদস্য সচিব মো.নওয়াব আলী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিকদার আলিমুজ্জামান বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ নুর ইসলাম ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা শ্রমিকলীগের সভাপতি ওহাব মিয়া ,যুগ্ন সম্পাদক জাহাঙ্গির হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।
আলফাডাঙ্গায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের শেষ হয়। এবারের আর্šÍজাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগ সহনীয় আবাস গড়ি নিরাপদে বাসকরি”। পরে হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত , যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম প্রমুখ।
আলফাডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেনীর ছাত্রী সৃতি খানম
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল বুড়াইচ সরকারী প্রাথমীক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী সৃতি খানম (১২)। জানা যায়, আজ শুক্রবার জুম্মা নামাজ পর শ্রীরামপুর গ্রামে কামাল খানের বাড়িতে তার মেয়ে বিবাহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় খুলনা জেলা থেকে কনের বাড়িতে আসা বর সাগর মিয়া(১৯) ও কনের পিতা কামালকে আটক করেন ইউএনও। পরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুপারিশে বিবাহ না দেওয়া মর্মে উভয়ের অভিভাবকের নিকট হইতে মুসলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
মৌসুমী শিশু প্রতিযোগিতায় পুরস্কার বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মৌসুমী শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহফুজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার লাবনী রায় ও আবু বকর সিদ্দীক।
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় বিনা মূল্যে কৃষি উপকরন বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস হল রুমে আজ বুধবার ১১ অক্টোবর দুপুর ১২টায় ৫শত ৫০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরন সার,বীজ বিতরন করা হয়। বণ্যায় ক্ষয়ক্ষতির কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০১৭-১৮ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে এ সব উপকরন দেওয়া হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক জিএম আঃ রউফ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আফতাব উদ্দিন প্রমূখ।
অপর দিকে বিতরন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ইদুর নিধন অভিযান ২০১৭ এর শুভ উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
অপর দিকে বিতরন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ইদুর নিধন অভিযান ২০১৭ এর শুভ উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
গ্রাম আদালতের উপজেলা পর্যায়ে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে আজ বুধবার ১১
অক্টোবর কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য
অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে একদিনের আলোচনা সভা হয়। ইউরোপিয়ান
ইউনিয়ন , ইউএনডিপি বাংলাদেশ ও গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে
মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত
সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রলালয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী
রুপা রায়, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, মাদারীপুর লিগ্যাল এইড
জেলা সমন্নয়কারী কর্মকর্তা রাশেদুল হক মিল্টন, ইউপি চেয়ারম্যান খান সাইফুল
ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, মাদারীপুর লিগ্যাল এইড
উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের
সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সচিবগন,
ইউপি সদস্যগনসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানদের নিকট গ্রাম আদালতের ফর্মস/ফরমেট হস্তান্তর করেন অতিথিবৃন্দ।মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই----এসিল্যান্ড আবুল হাসেম
![]() |
| এসিল্যান্ড মো. আবুল হাসেম। |
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৫) গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা থানায় তিনজনকে আসামী করে মামলা হয়েছে। মামলা নং ১,তাং-৫-১০-১৭ইং। ওই ছাত্রীকে শুক্রবার (০৬.১০.১৭) পুলিশ হেপাজতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের ওই মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মৃতু সাহেব আলীর ছেলে মো. রুবেল ওরফে কয়েল (১৫), সিরাজ মোল্যার ছেলে আকিদুল (১৫) ও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিহাদ কাজী (১৫) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিনতিতে পরিকল্পিতভাবে গত ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ওই যুবকরা জোরপুর্বক মুখে রুমাল দিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। এক পর্যায়ে জোর করে নিশা জাতীয় পানি মুখের মধ্যে ঢেলে দেয়। পরবর্তীতে বারাংকুলা জৈনক ফজল শেখের জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ছাত্রীর ডাক চিৎকারে এলাকার নুরুল ইসলাম, আরিফুজ্জামান, রিজাউল করিমসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। আসামী রুবেলের মা মরিয়ম বেগম ও জিহাদ কাজীর মা আনোয়ারা বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জেএসডি দাখিল মাদ্রাসার সুপার শহীদ মিয়া বলেন, এ ঘটনাটি খুবই ন্যাক্করজনক, তিনি এর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, মেয়েটি ধর্ষিত হয়েছে বলে তিনি এলাকা মানুষের কাছ থেকে শুনেছেন। তিনিও উপযুক্ত বিচার চেয়েছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল করিম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের ওই মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মৃতু সাহেব আলীর ছেলে মো. রুবেল ওরফে কয়েল (১৫), সিরাজ মোল্যার ছেলে আকিদুল (১৫) ও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিহাদ কাজী (১৫) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিনতিতে পরিকল্পিতভাবে গত ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ওই যুবকরা জোরপুর্বক মুখে রুমাল দিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। এক পর্যায়ে জোর করে নিশা জাতীয় পানি মুখের মধ্যে ঢেলে দেয়। পরবর্তীতে বারাংকুলা জৈনক ফজল শেখের জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ছাত্রীর ডাক চিৎকারে এলাকার নুরুল ইসলাম, আরিফুজ্জামান, রিজাউল করিমসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। আসামী রুবেলের মা মরিয়ম বেগম ও জিহাদ কাজীর মা আনোয়ারা বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জেএসডি দাখিল মাদ্রাসার সুপার শহীদ মিয়া বলেন, এ ঘটনাটি খুবই ন্যাক্করজনক, তিনি এর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, মেয়েটি ধর্ষিত হয়েছে বলে তিনি এলাকা মানুষের কাছ থেকে শুনেছেন। তিনিও উপযুক্ত বিচার চেয়েছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল করিম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজীর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী উপজেলার বানা ইউনিয়নের উথলী আড়পাড়া গ্রামের আঃ শুকুর মোল্যার ছেলে মিটুল মোল্যা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নিজ দখলিয় সম্পত্তি দীর্ঘদিন খাজনা না দেয়ার কারণে আড়পাড়া মৌজার ০৫ শতাংশ জমি সরকারী ১নং খাস খতিয়ানে অন্তভুক্ত হয়। পরে জমিটি বন্দোবস্ত নেয়ার জন্য উক্ত সার্ভেয়ারকে জমির কাগজপত্র দেন ভুক্তভুগী মিটুল। সার্ভেয়ার কাগজপত্র দেখে বন্দোবস্ত দেয়া যাবে বলে ৩০ হাজার টাকা দাবী করেন। ভুক্তভুগী মিটুল বলেন, আমি ভূমিহীন ভান চালক, ৩০ হাজার টাকা দেয়ার সমর্থ আমার নেই ,কিন্তু টাকা ছাড়া বন্দোবস্ত নেওয়া যাবে না। আমি নিরুপায় হয়ে ২ মাস আগে সার্ভেয়ারকে ১৫ হাজার টাকা দেই। সার্ভেয়ার কাজ না করে বাকি টাকার জন্য আমাকে চাপ দেয়। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তৎকালীন ই্উএনও আজাহারুল ইসলামকে বিষয়টি জানাই, তিনি আমাকে সার্ভেয়ারের কাছে পাঠান, তবে নানা অজুহাতে সার্ভেয়ার আমাকে ফিরিয়ে দেন। গত মঙ্গলবার সাংবাদিক আলমগীর কবির এর সহযোগিতায় সার্ভেয়ারের কাছে যাই। আমি গিয়ে সাংবাদিক এর কথা বলতেই সার্ভেয়ার সাংবাদিকসহ আমাকে গালীগালাজ করেন। অবশেষে নিরুপায় হয়ে ফরিদপুর জেলা প্রশাসক এর হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছি। এ খবর শুনে উপজেলার চরডাঙ্গা গ্রামের কামরুলের স্ত্রী জেসমীন নাহার ও টিকর পাড়া গ্রামের ইছহাক বিশ্বাস বলেন, উক্ত সার্ভেয়ার আমাদের আদালতের প্রতিবেদন দেয়ার জন্য ৫০ হাজার টাকা প্রত্যেকের নিকট দাবী করেন। আমরা টাকা না দেওয়ায় আমাদের দখলীয় সম্পত্তি বিবাদীদের পক্ষে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন।
তবে ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি মিটুলকে অনেক কষ্ট পেয়ে গালীগালাজ করেছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান বলেন, এই দুর্নীতিবাজ, ঘুষখোর সার্ভেয়ার সিরাজী আরও অনেক মানুষকে হয়রানী করেছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বেগম জয়ন্তী রুপা রায় সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয় জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি মিটুলকে অনেক কষ্ট পেয়ে গালীগালাজ করেছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান বলেন, এই দুর্নীতিবাজ, ঘুষখোর সার্ভেয়ার সিরাজী আরও অনেক মানুষকে হয়রানী করেছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বেগম জয়ন্তী রুপা রায় সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয় জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)












