রবিবার, ১৭ জুলাই, ২০১৬

জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

মো. মুজাহিদুল ইসলাম নাঈম : ফরিদপুরের আলফাডাঙ্গায় জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্রদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম.এম মেহেদী হাসান লিটু, উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানভীর আকতার শিপার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আ’লীগ, আলফাডাঙ্গা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক ঈদ পূর্ণমিলনী ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের (একাংশের) আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়ার পরিচালনায় জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষে জনসচেতনতা ও সজাগ রাখার মূল উদ্দেশ্য বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পুটু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা  আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, আ’লীগ নেতা হুমায়ুন কবীর বাবু হাদী, ওবায়দুর রহমান জাফর, মো. জালাল উদ্দিন আহম্মেদ, আ. আলিম সোজা, টগরবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ্দৌলাহ রানা, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মো.মিজানুর রহমান, সাংবাদিক কবীর হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠন তৎপর রয়েছে।

আলোচনা সভায় জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এবং সজাগ থাকার জন্য নেতাকর্মীদের আহবান করা হয়।



মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আলফাডাঙ্গায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে অবহিতকরণ সভা

আলফাডাঙ্গা সংবাদদাতা : “ভিটামিন এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান”এ প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী ১৬ জুলাই শনিবার সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলায় ১৪৭টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা  হলরুমে গত ১২ জুলাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে  জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: মো. কাইয়ূম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ,সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ,ডা.মো.আব্দুর রউফ দোলন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. আবুল বাশার প্রমূখ।














সোমবার, ৪ জুলাই, ২০১৬

পল্লী প্রগতি সহায়ক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল


আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে শিরগ্রাম এরিয়া অফিসে গত ৪ জুলাই সোমবার পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খান , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,বোয়ালমারী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান ওয়াহিদুন নবী ,পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, পাচুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান জাফর সরদার ,সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক(অর্থ) ওয়াজেদ খান,পরিচালক(কার্যক্রম) মাহাবুবুল ইসলাম,বিমা উন্নয়ন কর্মকর্তা মো. জামাল সরদার,জোনাল ম্যানেজার বাহারুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম, বীর মুক্তিযোদ্ধা মো.আক্তার লস্কার সহ সাংবাদিক,পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা /কর্মচারী ও সুশীল সমাজের ব্যক্তিরা এ ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

ডেপুটি কমান্ডারের বাড়ীতে ইফতার ও দোয়ার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের  চাপুলিয়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুলাই  শনিবার উপজেলা ডেপুটি কমান্ডার মো. হেমায়েত হোসেনের নিজ বাড়ীতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, সহকারী কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা মো.আক্তার লস্কার, মো.আলতাব হোসেন, মোকলেচুর রহমান, আ. ঘালিম, কাওছার উদ্দিন, হেলালসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা এ  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় জমিজমা বিরোধের জের ধরে গৃহবধুকে কুপিয়ে জখম

আহত মমতাজ
বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোসা. মমতাজ বেগম (৬০) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, ওই গ্রামের গৃহবধু মমতাজ বেগমের সাথে প্রতিবেশী আলী আকবার মিয়া (৬০), নূর ইসলাম মিয়া(৩০), রুবেল মিয়া(২২) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত মঙ্গলবার (২৮.০৬.১৬) বেলা ১টা ৩০ ঘটিকার সময় নিজ বাড়ির পূর্ব পার্শে¦ বারাসিয়া নদীর পাড়ে মমতাজ বেগমের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক বেড়া দিতে আসে। বেড়া দিতে বাধা দেয়ায় প্রতিপক্ষ আকবর মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে মমতাজ বেগম মাটিতে পড়ে যায় এসময় নূর ইসলাম ও  রুবেল মিয়া বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মমতাজ বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।




বুধবার, ২৯ জুন, ২০১৬

আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. মোশারফ হোসেন
বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ  জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে চলতি বছরের ৬ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা  একটি ফাইলে স¦াক্ষর করেছিলেন। প্রধানমন্ত্রীর চুড়ান্ত স¦াক্ষরের ফলে ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রনালয় থেকে জাতীয়করনের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে জ্যৈষ্ঠতার ভিত্তিত্বে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে গীতারানী কর্মকার(ইতিহাস) অবসর সন্নিকটে হওয়াতে প্রজ্ঞামতে ইমারত হোসেন চৌধুরী(রাষ্ট্র বিজ্ঞান) আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ এর দায়িত্ব পাওয়ার কথা। তবে তিনি (ইমারত হোসেন চৌধুরী) দায়িত্ব নিতে অপরাকতা স্বীকার করলে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মোশারফ হোসেন  অফিসার ইনচার্জ এর দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব  গ্রহনের পর তার (মো. মোশারফ হোসেন)  বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।

সাবেক উপাধ্যক্ষ সারেকুল হাসান লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, মো. মোশারফ হোসেন  গত ৪ মে ২০১৬ইং তারিখে অফিসার ইনচার্জ হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে বিনা নোটিসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রগ্রামের এইচ.এস.সি ও বিএসএস প্রগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার (এইচ.এস.সি প্রগ্রাম) এবং আমাকে (বি.এস.এস প্রগ্রাম) থেকে বাদ দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে আ.রশিদ (এইচ.এস.সি প্রগ্রাম) ও মো. আনিচুর রহমান খান ঠাকুর (বি.এস.এস প্রগ্রাম) এর নাম দিয়ে সুপারিশ করে অনুমদনের জন্য তালিকা পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, অফিসার ইনচার্জ এর কাছে আমাকে বাদ দেওয়ার কারণটি জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আপনার জানার প্রয়োজন নেই তবে আপনি অনেকদিন চালিয়েছেন তাই নতুন কাউকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি প্রগ্রাম  শুরু থেকে অর্থাৎ ২০০৩ সাল থেকে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। অথচ আমার পরিবর্তে প্রভাষক আনিচুর রহমান খান ঠাকুরকে সম্বনয়কারী  হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আমার ধারনা অভিজ্ঞতা বিহীন  এই শিক্ষককে সজনপ্রীতি ও অর্থনৈতিক বেনিফিট পেয়ে দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রনালয়ে অনুমোদন না পাওয়া শর্তেও তিনি কি করে অফিসার ইনচার্জ এর দায়িত্ব গ্রহন করেন এবলেও তিনি প্রশ্ন তোলেন।


নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন অভিবাবক জানান, বোর্ড কতৃক এইচ এস সি ভর্তি বাবদ ১হাজার ৪০টাকা নির্ধারিত ফি থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ২হাজার ৩শত টাকা আদায় করছেন ।

এব্যাপারে  আলফাডাঙ্গা সরকারি  ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন  (মুঠোফোনে ০১৭১৮১৭১৯৯১)  সাংবাদিকদের জানান, সরকারি প্রজ্ঞাপন জারি অনুযায়ী জ্যৈাষ্ঠার ভিত্তিত্বে কলেজে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। জ্যৈাষ্ঠার ভিত্তিত্বে ইমারত হোসেন চৌধুরী(রাষ্ট্র বিজ্ঞান) নিয়মের মধ্যে থাকলেও তিনি দায়ীত্ব পালন করবেন না বলে কলেজ কতৃপক্ষকে জানিয়েছেন। এইচ.এস.সি ও বি.এস.এস প্রগ্রামের সম্বনয়কারী হিসেবে শিক্ষকদের মতামতের ভিত্তিত্বে তাদেরকে বাদ দিয়ে নতুন ২জনের নাম  সুপারিশ করা হয়েছে। এইচ.এস.সি  ভর্তিতে ১হাজার ৪০টাকা নির্ধারিত ফি থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে ২৩শ টাকা নিচ্ছেন বলেও তিনি স্বীকার করেন। 



আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ও নদী ভাঙ্গন বিষয়ক সেমিনার

বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ,ভূমিকম্প ও নদী ভাঙ্গন সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯-০৬-১৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে উদ্ধোধনী ভাষন রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, পিআইও কাজী মো. লিয়াকত হোসেন , আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

সোমবার, ২৭ জুন, ২০১৬

শেখ হাসিনার নেতৃীত্বে দেশ এখন অনেক এগিয়ে -----সাবেক সংসদ কাজী সিরাজুল ইসলাম

আলফাডাঙ্গা কৃষকলীগের কার্যালয়ে কাজী সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন
বিশেষ সংবাদদাতা ঃ বর্তমান সরকার প্রধান ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নেতৃীত্বে দেশ এখন অনেক এগিয়ে। পূর্বের তুলনায় বাংলাদেশ এখন উন্নতির দার প্রান্তে পৌছে গেছে। আওয়ামীলীগ সরকার গরীব দুঃখী মানুষের সরকার। শেখ হাসিনা এ দেশকে ডিজিটাল এর মাধ্যমে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবে। গত সোমবার (২৭-০৬-১৬) বিকাল ৫ টায় আলফাডাঙ্গা থানা সংলগ্ন উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে কৃষকলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায়  বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম এ সব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা কৃষককলীগের যুগ্ন-আহবায়ক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে  পরিচালনায় করেন যুগ্ন-আহবায়ক শেখ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শওকত রেজা, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি কবিরুল আলম মাও, সহ-সভাপতি এ্যাডঃ শরীফ কওসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আকরামুজ্জামান রুকু মৃধা, বোয়ালমারী উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, বানা ইউপি কৃষকলীগের সভাপতি মো. হারুন শরীফ, টগরবন্দ ইউপি কৃষকলীগের সভাপতি সৈয়দ বিলায়েত হোসেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ উদ্দীন প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মুফতি কুতুব উদ্দীন আহমেদ।
এসময় উপজেলা কৃষককলীগের যুগ্ন-আহবায়ক নজীর মিয়া, নূরুজ্জামান মিয়া, উপজেলা কৃষকলীগের সদস্য কাজী হানিফ সহ  উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।



কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের জাকাতের কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অহসায় মানুষের মাঝে জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন মাঠে এসব কাপড় বিতরণ করা হয়।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উপদেষ্টা এ এফ এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, কামারগ্রাম কাঞ্চন একাডেমী’র প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গোপালপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি খান কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন, তরণ সমাজ সেবক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান।

আলফাডাঙ্গায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অটিজম ও ¯œায়ু বিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে সকাল ৯ টায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের  সহকারী পরিচালক জি.এম  ফারুক, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

আলফাডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা

উপজেলা প্রেসক্লাবে ইফতার মাহফিলে বিদায় সংবর্ধনায় ক্রেস তুলে দিচ্ছেন অতিথিরা
বিশেষ সংবাদদাতা ঃ আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব সুনামের সহিত ১০ বছরে পদার্পন করেছে। সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাব ইতিমধ্যে পথ চলার ৯ বছর পূর্ণ করেছে। স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ সাংবাদিক ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ ও প্রচার, সামাজিক অবক্ষয়রোধে নিরলসভাবে সৎ সাহসীকতার সহীত কাজ করে যাচ্ছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২২.০৬.১৬) বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের  উপদেষ্টা মন্ডলীর সদস্য  প্রভাষক মো. মাহিদুল হক (সাংবাদিক), প্রভাষক মো.আসলাম হোসেন (সাংবাদিক), প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস (সাংবাদিক) কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা প্রেসক্লাবের  সভাপতি মো. সেকেন্দার আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া আব্বাস এর সাঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার।
এ ছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমার মিজান, এস আই কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা ইনামুল হাসান, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রোজী, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, উপজেলা মহিলা সংরক্ষিত আসনের সদস্য মর্জিনা বেগম সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সূধীবৃন্দ, মসজিদের মুসল্লী, আলফাডাঙ্গার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ জেড পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী । অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ইফতার মাহফিল উপলক্ষে ক্যাবের আলোচনা সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের  আলফাডাঙ্গায় বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ক্যাব কমিটির সাবেক সভাপতি এম.এম মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মো.আসলাম হোসেন, সাবেক সদস্য প্রবীর কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌকির আহমেদ ডালিম এবং সহ-সভাপতি ফারুক মোল্যার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, ডা.আসাদুজাম্মান প্রমূখ।

এ সময় দৈনিক দিনকালের প্রতিনিধি মো.শাহারিয়ার হোসেন, সাপ্তাহিক এই সময় ও ঢাকা টাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সাংবাদিক কামরুল হক ভুইয়া, আবুল বাশার,  কামরুল ইসলাম, মিজানুর রহমান, বাশারুল বারী, উপজেলা ক্যাবের সহ-সভাপতি মো.ইকবাল হোসেন , সহ-সভাপতি মিয়া মো. মোরাদ হোসেন, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক  এনামুল হক রুবেল, দপ্তর সম্পাদক  মো. গোলাম মোস্তফা, প্রচার  সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমান তুষার, পাঠাগার সম্পাদক  মো. জাহাঙ্গীর আলম হাসু  কার্যকরী সদস্য হাদী বিলায়েত হোসেন, মো. গোলাম রববানী, সহিদুল মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন রাজবাড়ীর পীর সাবেব হুজুর আলহাজ্ব হযরত মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী ।

শনিবার, ১৮ জুন, ২০১৬

শেখ হাসিনার অপ-শাসনে মানুষ বনে-জঙ্গলে ইফতার-সেহরী খাচ্ছে...শাহ মোঃ আবু জাফর

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর বলেন, শেখ হাসিনার ভয়ঙ্কর দূঃশাসনে গভীর অন্ধকারে নিম্মজিত হয়ে পড়েছে দেশ। এ কারণে হাসিনা নিজেই নিজের ছায়া দেখে আৎকে উঠছেন। তাই নিজের অস্তিত্ব আর গদি রক্ষার স্বার্থে সাড়াশী অভিযানের নামে দেশবাসীর বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ ঘোষনা করেছেন। পবিত্র রমজান মাসে গুম-খুন আর মানবাধিকার পরিপন্থী গণগ্রেফতারের কারনে মানুষ নির্বিগ্নে আল্লাহর ইবাদত-বন্দেগীও করতে পারছে না। র‌্যাব-পুলিশের ভয়ে মানুষ বনে-জঙ্গলে বসে ইফতার-সেহরী খাচ্ছে। এ নিষ্ঠুর বাস্তবতা থেকে মানুষ পরিত্রান চায়। তিনি গত ১৭ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আব্দুল ওহাব মিয়ার বাড়ী সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, র‌্যাব-পুলিশ নিরপেক্ষ হলে শেখ হাসিনা এক দিনও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তবে সিন্দাবাদের এই বুড়ি কে র‌্যাব-পুলিশ আর খুব বেশীদিন কাধে নিয়ে চলবে বলে মনে হয় না। অচিরেই জাতি অন্ধকার মুক্ত হবে। 

উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুস ছালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন, উপজেল বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল ওহাব মিয়া, সাধারন সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মিয়া মো. আব্দুল মান্নান আব্বাস, সাংগঠনিক সম্পাদক নূর জামাল খসরু, যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সেচ্ছাসেক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ, ছাত্রদলের সভাপতি মো. ফারুক হোসেন কাজল, সাধারন সম্পাদক মো. হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক আবু সালেহ মুসা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক হাফেজ গোলাম মহিউদ্দিন।

এ সময় বিএনপিসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

জমি-জমার বিরোধের জের ধরে বাড়ি ঘর ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি-জমার বিরোধের জের ধরে কাঠাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ঘরের টিনের বেড়া ভেঙ্গে দেওয়া আসবাবপত্র তছনছসহ পরিবারের লোকজনকে মারপিঠ করে  গুরুত্বর আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৪-০৬-১৬)  ভোর ৫ টার সময় উপজেলার বানা ইউনিয়নের টাবনি কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

জানা যায়, একই গ্রামের ইউনুস বাহিনী তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় সিরাজ শরীফ গং এর উপর হামলা চালিয়ে সিরাজ শরীফ, আলম শরীফ, নাজমুল শরীফ, তাহাজ্জেদ শরীফ, মোসা. উজ্জল খাতুনকে মারধর করে গুরুত্বর আহত করে। তাদের অবস্থা আশংকাজনক হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করা হয়েছে। পাল্টা হামলায় আহত হয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ইউনুস বাহিনীর ইউনুস মোল্লা, দেওয়ান মোল্লা, নজরুল মোল্লা, জাফর মোল্লা, রুহুল আমীনসহ বেশ কয়েকজন।

বানা ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দী প্রার্থী হারুন শরীফ সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে এস আই সাহেব আলীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ইউনুস এর সঙ্গে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে খুজে পাওয়া যায়নি।

এ ঘটনায় পারিবারিক সূত্রে জানা যায়, তাহাজ্জেল এর স্ত্রী জেসমিন নাহার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রবিবার, ১২ জুন, ২০১৬

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল প্রামে একটি পুকুরে বিষ প্রযোগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মো. জাহিদ শেখ তার নিজেস্ব পুকুরে মাছ চাষ করছিলেন। গত শুক্রবার (১০-০৬-১৬) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ প্রযোগ করলে মাছ মরে ভেসে ওঠে। মো. জাহিদ শেখ বলেন, আমার পুকুরে বিষ ঢালিয়া অনুমান ১লক্ষ ৫০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে মো. জাহিদ শেখের স্ত্রী মোসাঃ সেতু বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর উপজেলাধীন পানাইল প্রামের মো. দাউদ, মো. বাবু, মো. রমজান, রহম এর বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন

বুধবার, ৮ জুন, ২০১৬

ইভটিজিং’র অপরাধে যুবকের তিন মাসের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইভটিজিং এর অপরাধে মাহমুদ খান (২৫) নামে এক যুবক কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন। মাহমুদ খান শিরগ্রামের মো. মফিজুর রহমান খান এর ছেলে।

জানা যায়, উপজেলাধীন শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোসা. আশা(১৩) কে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল বখাটে যুবক মাহমুদ। ঐ ছাত্রী বিয়ের প্রস্তাব প্রত্যাক্ষান করলে  বকাটে মাহমুদ ছাত্রীর পিতাকে হুমকি প্রদান করে। ছাত্রীর পিতা ছাকু মিয়া বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে শুনানি শেষে ইভটিজিং এর অপরাধে ৫০৯ ধারায় এ রায় প্রদান করেন।

রবিবার, ৫ জুন, ২০১৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাবের আলোচনা সভা

  বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল খায়ের
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ-কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গত ৫ জুন রবিবার বিকাল ৬ টায় পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা ক্যাব কমিটির সভাপতি সাংবাদিক কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌকির আহমেদ ডালিম ও সহ-সভাপতি মো.ফারুক মোল্যার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ক্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ , সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. মনোয়ারা সালাম উপজেলা মেডিকেল অফিসার ডা.আ.রউফ হোসেন দোলন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, ডা. কে.এম আসাদুজ্জামান, উপজেলা ক্যাবের সহ- সভাপতি মিয়া মো.মোরাদ হোসেন, যুগ্ম সম্পাদক  আবু বক্কর সিদ্দিক, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও.কুতুব উদ্দিন , রিপোর্টাস ইউনিটির সভাপতি কামরুল হক ভূইয়া , সাংবাদিক মোজাহিদুল ইসলাম প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ,জেলা ক্যাবের সহ সম্পাদক এনায়েত হোসেন লিটন,সহ সভাপতি মো.ইকবাল হোসেন ,যুগ্ম সম্পাদক  শাহিনুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল,অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক রুবেল,দপ্তর সম্পাদক  মো. গোলাম মোস্তফা ,প্রচার  সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমান তুষার ,কার্যকরী সদস্য হাদী বিলায়েতহোসেন,গোলাম রাব্বানী,সহিদুলমৃধা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তি,এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ গ্রহন করেন। উপজেলা ক্যাবের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় পরাজিত প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ



মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চার নং টগরবন্ধ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. নূর মিয়া ও তার শরিকদের (মেম্বর) মেহগনি বাগান থেকে ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লার বিরুদ্ধে। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাতে গাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন শরিক (ভাই) মো. নিজাম উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার(০২-০৬-১৬) দুপুরে শরিক নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গত ৩১মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লা নানাভাবে গুমকী দিয়ে আসছিল। তিনি দাবী করেন বুধবার রাতে মুরাদ মোল্লা ও গঞ্জর আলী মোল্লা লোকজন নিয়ে মেহগনি বাগানের তিন বছর আগে লাগানো ২২টি গাছ কেটে ফেলে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ সময় তিনি গাছ কর্তনকারীরা যেকোন সময় তার বসতভিটায় হামলা করতে পারে বলেও আশংকা প্রকাশ করেন।

যদিও গঞ্জর মোল্লার পরিবারের পক্ষ থেকে এধরনের অভিযোগ সত্য নয় বলে দাবী করা হয়েছে।

এ প্রসঙ্গে টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন জানান, উভয় পক্ষের মধ্যে বিবাদের সুয়োগে তৃতীয় কোন পক্ষও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

গাছ খেঁকো সার্ভেয়ার আইয়ুব হোসেনের ঘুষ বানিজ্যের মূখ খুলতে শুরু করছে ভুক্ত-ভুগী সাধারন মানুষ

দ্বির্তীয় পর্ব
বিশেষ প্রতিনিধি ঃ- হাজারো অভিযোগে অভিযুক্ত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সহকারী ভূমি অফিসের সার্ভেয়ার মো. আইয়ুব হোসেনের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের মূখ খুলছে ভুক্ত-ভুগী নিরিহ সাধারন মানুষ। অসহয় সাধারন মানুষ যখন জমি জমার সমস্যায় পড়ে তখন ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার এবং ভুমি অফিসের সার্ভেয়ার মো. আইযুব এর নিকট। উপজেলা নির্বাহী অফিসার জমির সিমানা নির্ধরন করার জন্য সার্ভেয়ারকে দার্য়িত্ব দেন। সার্ভের সুযোগ পেয়ে সাধারন মানুষের নিকট দর কষাকষি করে তার পক্ষে রায় দেন। জমির দো-সিমানায় থাকা গাছ টাকা নিয়ে তা পাইয়ে দেন। নাম প্রকাশে অনুচ্ছুক এক মহিলা এই প্রতিবেদকে জানান, কোর্ট থেকে ১৪৪ জারি মামলার প্রতিবেদন দেওয়ার কথা বলে আমার কাছ থেকে আট হাজার টাকা নেন কিন্তু পরে দেখলাম সার্ভেয়ার আমার বিপক্ষে প্রতিবেদন রির্পোট দিয়েছে। আলফাডাঙ্গা গ্রামের দলিল লেখক ও সাংবাদিক মো. বাশারুল বারী প্রতিবেদককে জানান, আমার একটি দাখিলা ঠিক করার জন্য আমার নিকট পাচঁ হাজার টাকা দাবী করেন। আমি টাকা না দেওয়ায় আমার কাজটি করে দেন নাই। আমার জানা মতে সার্ভেয়ার টাকা ছাড়া কিছুই বোঝেননা। তিনি আরও বলেন, আলফাডাঙ্গা ইউনিয়ন তসিলদার আবুল বাসারের  পর্চা ও সাক্ষর জাল করার সঙ্গে সার্ভের জড়িত ছিল। অন্য দিকে সার্ভেয়ারের বিরুদ্ধে উপজেলা ব্যাপি রয়েছে গাছ চুরি করার অনেক কু-কর্ম। এমনই এক কু-কর্মের অডিও বার্তা পাওয়া গেলে গত সংখ্যায় তা প্রতিবেদন আকারে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর সার্ভেয়ার নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নসিমন চালককে ভয় ভিতি দিচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে সার্ভেয়ার মো. আইয়ুব হোসেন মুঠো ফোনে (০১৭২২৪২০৪৯৯) বলেন, একটি প্রতিবেদনে কখনও এত টাকা নেওয়া হয়না আর উক্ত মহিলার নিকট হতে এত টাকা নেই নাই। তিনি গালি গালাশ করে আরও বলেন ঔ বিয়াদোপ বাশারকে আমার সামনে নিয়ে আছেন। আমি ওকে দেখে নিব। আপনারা লিখে যা করতে পারেন করেন! আগামী পর্বে দেখুন আরও নতুন খবর।


ইভটিজিং এর অপরাধে যুবকের এক বছর জেল

আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইভটিজিং এর অপরাধে মো. আয়ুব শরীফ (২২) নামে এক যুবককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আয়ুব শরীফ উপজেলার জাটিগ্রামের মোহাম্মদ শরীফ’র পুত্র। গত সোমবার (৩০-০৫-১৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজিং এর ৫০৯ ধারায় এ দন্ডাদেশ  প্রদান করেন। জানা যায়, গোপালগঞ্জ জেলার পিঙ্গলিয়া দাখিল মাদ্রাসায় বি.এ পড়–য়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা যাওয়ার সময় রাস্তা ঘাটে প্রেম নিবদনের প্রস্তাব দেয়  আয়ুব শরীফ। ঐ ছাত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রসায় আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দেয়াসহ বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ বিচার করা হয়। সালিশ বিচারের কিছুদিন পর থেকে আয়ুব শরীফ ক্ষিপ্ত হয়ে ঐ ছাত্রীকে এসিড মারাসহ খুন জখমের হুমকি প্রদান করে। সোমবার সকাল অনুমানিক সাড়ে ৮টায় ঐ ছাত্রী বাড়ি থেকে মাদ্রসায় যাওয়ার পথে একা পেয়ে পথ আটকাইয়া পূনরায় কু-প্রস্তাব দিলে জোর পূর্বক হাত ধরে টানাটানি করার পর ছাত্রী দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। খবরটি পেয়ে ছাত্রীর বাবা একই গ্রামের মো. ইয়ার আলী তাকে বাড়িতে নিয়ে আসে তারপর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপেক্ষীতে উপজেলা নির্বাহী অফিসার এ রায় প্রদান করেন।

গাছ খেঁকো সার্ভেয়ার আইয়ুব হোসেন

প্রথম পর্ব
বিশেষ প্রতিনিধি ঃ- হাজারো অভিযোগের ঝড় উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সহকারী ভূমি অফিসের গাছ খেঁকো সার্ভেয়ার মো. আইয়ুব হোসেনের বিরুদ্ধে।
তিনি জমি মাপার ক্ষেত্রে দর কষাকষি, জমির দো-সিমানায় থাকা গাছ টাকা নিয়ে তা পাইয়ে দেওয়া, আর সরকারি রাস্তার পাশে গাছ থাকলে তা প্রশাসনের কথা বলে উপজেলার ভিতরে কিছু রাখেন আর বাকি গাছ নিজেই হজম করেন। সেই গাছের কাঠ দিয়ে র্ফানিচার তৈরী করে নিজ বাড়িতে ট্রাক ভরে পাঠান। উপজেলা ব্যাপি রয়েছে তার কু-কর্মের শক্তিশালী নেটওয়ার্ক । এমনই এক কু-কর্মের অডিও বার্তা পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নসিমন চালকের অডিও সূত্রে জানা যায়, সার্ভেয়ার নিজের মুঠোফোনে নসিমন চালককে সরকারী গাছ গুলি আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত বাকাইল স-মিলে রাখার নির্দেশ দিচ্ছেন। এ ব্যাপারে সার্ভেয়ার মো. আইয়ুব হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে গাছ আনতে ভ্যান ভাড়া দেওয়া লাগে আমি সে গুগো পাবো কোথায়। তবে তিনি অন্য অভিযোগের বিষয় কিছু বলেন না।

সোমবার, ৩০ মে, ২০১৬

বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

অতিথিরা
গোপালগঞ্জ ঃ-পল্লী প্রগতী সহায়ক সমিতির আয়োজনে পিকেএসএফ এর অর্থ্যায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় টুঙ্গপিাড়া উপজলোর কুশলী ইউনিয়নে গত ৩ মে মঙ্গলবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সেচ্ছোয় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ১৫ জন সেচ্ছায় রক্তদান করে এবং ৭শত জন রোগীকে বিনা মূল্যে ঔষধ ও চশমা বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সম্মানীয় অতিথি ছিলেন প্রাক্তন মূখ্য সচিব পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থখাপনা পরিচালক(প্রশাসন) ড. মো. জসীম উদ্দিন, পল্লী প্রগতী সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক(কার্য়ক্রম) মো. আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী প্রগতী সহায়ক সমিতির পরিচালক মাহাবুবুল ইসলাম, সহকারী ক্রেডিট ম্যানেজার খান ওয়াহিদুন নবী, বীমা উন্নয়ন কর্মকর্তা মো. জামাল সরদার প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিরা সমৃদ্ধি ঘরের ভিত্তি স্থাপন করেন।

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

সাবেক এমপি কাজী সিরাজুল ইসলামের গণ-সংযোগ

গণ-সংযোগ করেছেন কাজী সিরাজুল ইসলাম।
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে গত ২০ মে শুক্রবার বিকালে গণ-সংযোগ করেছেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের মাঝে তুলে ধরে কাজী সিরাজুল ইসলাম বলেন, আগামী সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো,  আমি আপনাদের একান্ত সহযোগীতা কামনা করছি । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. সোলায়মান আহমেদ, যুগ্ন-আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের  যুগ্ন-আহবায়ক মো. আকরামুজ্জামান রুকু মৃধা সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

আর কত বয়াস হলে বয়স্ক ভাতা পাবেন খোলাবাড়ির আয়শা বেগম

 আয়শা বেগম বাঁশের লাঠিতে ভর
শাহারিয়ার হোসেনঃ- সৃষ্টিকর্তা সবই পারেন, কাউকে দীর্ঘ আয়ু দেন, আবার কাউকে জম্ম নেয়ার সাথে সাথে মৃত্যু দেন,আর যাকে দির্ঘ আয়ু দান করেন, তাকে কুজো করে দেন। তেমন টাই হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন এর খোলাবাড়ীয়া গ্রামের  হাজী আব্দুস ছালাম এর চাচি মার বেলায়। ১৯৭৫ সালে স্বামী হারা নিঃসন্তান আয়শা বেগম। গত মঙ্গলবার বিকালে আমাদের এ  প্রতিবেদক সেখানে পৌছে দেখতেপান ১২৫ বছর বয়সেও তিনি বাঁশের লাঠিতে ভর দিয়ে হাটি হাটি পা পা করে শিশুদের মত হাটতে চেষ্টা করছেন। এ সময়  তিনি আক্ষেপ করে  বলেন, বাবা! আর কত বছর বয়স হলে বয়াস্কভাতা পাবো ? আমারতো একটা ভাতা পাওয়া প্রায়োজন। প্রশাসনের নিকট সুধী মহলের প্রশ্ন আয়শা বেগমকি ভাতা পাবে।

সোমবার, ২৩ মে, ২০১৬


হারিয়েছে

মোসাঃ ববিতা খানম
মোসাঃ-ববিতা খানম(২২),স্বামীঃ-আবুল খায়ের,পিতাঃ- মো. নুর ইসলাম,গ্রাম +উপজেলাঃ- আলফাডাঙ্গা,জেলাঃ-ফরিদপুর। সে কয়েক বছর পূর্বে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। সে মানসিক রোগী ছিল। বতর্মানে তাকে কোথাও খোজ করে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তার সন্ধান দিতে পারে তাহলে তাকে পুরস্কার করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ-মোঃ-আবুল খায়ের ও মোঃ নুর  ইসলাম,০১৯৭৮৮৪২৬৭০,০১৭৩১২৬১৬৯৬।

শনিবার, ২১ মে, ২০১৬

ফরিদপুরে র‌্যাবের পরিচয়ে ট্রাক ছিনতাই চাল আলফাডাঙ্গায় উদ্ধার

আলফাডাঙ্গায় চাল উদ্ধার
আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ-ফরিদপুরের শহরতলীর বাখুন্ডা এলাকায় র‌্যাবের পোশাক পরে মাইক্রো দিয়ে চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের চাল আলফাডাঙ্গায় উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, ফরিদপুরের শহরতলীর বাখুন্ডা এলাকায় র‌্যাবের পোশাক পরে মাইক্রো দিয়ে চালবোঝাই ট্রাকটি ছিনতাই হয়। ট্রাকের চালক জাহাঙ্গীর আলম ও হেল্পার শহিদ মোল্লাকে হাত-পা বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলফাডাঙ্গা বাজার থেকে চাল ব্যাবসায়ী ইবাদত গাজী(৩২),উজ্জল(৩৫),গোবিন্দ(২৬) ও সজলকে(২৫) ৫০ কেজির ৬০ বস্তা উক্ত ছিনতাই হওয়া চাল উদ্ধার সহ ওই চার জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আটককৃতদের তথ্য মতে থানা পুলিশ সালথা উপজেলা খাকদি বাজার থেকে কিষœ কুন্ডু ও আনন্দ কুন্ডুর গুদাম থেকে বাকী ২৬৫ বস্তা চাল সহ কিষেœর বাবা সুবর্ত কুন্ডুকে আটক করে ঐ রাতে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে পুলিশ। চুরিই মাল রাখার অপরাধে আলফাডাঙ্গা থানা পুলিশ ৬ জনকে আসামী  করে মামলা দ্বায়ের করেন। পরে আটককৃত সুবর্ত কুন্ডুকে পুলিশ ছেড়ে দেওয়ায় আলফাডাঙ্গা বাজার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। শুক্রবার দিনগত রাতে আটককৃতদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই খলিলুর রহমান বলেন, মামলার আসামী কৃষœ কুন্ডু ও আনন্দ কুন্ডু। সুবর্ত কুন্ডু আসামী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ট্রাকের চালক জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী থেকে ১৮ টন চাল নিয়ে তিনি শরীয়তপুরে যাচ্ছিলেন। পথে ফরিদপুরের বাখুন্ডা এলাকায় ট্রাকটিকে থামানো হয়। মাইক্রোবাস থেকে ১০-১২ জন ট্রাকে তল্লাশির নাম করে তাদের হাত-পা বেঁধে ফেলে। তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর দুর্বৃত্তরা ট্রাকভর্তি চাল নিয়ে চালক ও সহকারীকে বরিশাল জেলার উজিরপুরে ফেলে চলে যায়। ভোরে মারাত্মক অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।



বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

আলফাডাঙ্গায় হয়রানির অভিযোগে শিক্ষকের সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলাধীন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনন্দ কুমার সাহা।
আজ বৃহস্পতিবার (১৯-০৫-১৬) সকাল ১১টায় স্থানীয় সকল সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঐ শিক্ষক লিখিত অভিযোগে জানান, সরকারী নিয়মনিতী ও বিধিমালা অনুসরন করে চাঁদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের প্রাইভেট পড়াই। এর সুবাদে উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন এর চাঁদড়া গ্রামের সুভাষ চন্দ্র মিত্র’র ছেলে হারান কুমার মিত্র নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবী করে এবং খাবার খেতে চায়। গত ১৫ মে শনিবার সাড়ে ৭টায় আমার প্রাইভেট পড়ানোর স্থানে গিয়ে আমার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। আমি তার দাবী পূরণ না করায় তিনি আমার প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন।

এ ছাড়াও তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি বানোয়াট ও  মিথ্যা মামলা করার জন্য লিখিত অভিযোগ দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এস আই) মো. খলিলুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত চলছে তবে ঐ শিক্ষক পুলিশের কোন হয়রানির স্বীকার হবে না।

এ বিষয়ে হারান মিত্র মুঠোফোনে সাংবাদিকদের জানান,  আমি কোন টাকা নেইনাই তবে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সাপ্তাহিক সময়ের ভাবনা পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি হিসাবে কাজ করি।

সময়ের ভাবনা মফস্বল সম্পাদক তৈয়াবুর রহমান কিশোর বলেন, হারান মিত্র নামে আলফাডাঙ্গায় আমাদের কোন প্রতিনিধি নেই।

এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, হারান মিত্র নামে প্রেসক্লাবে কোন সদস্য নেই।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের আঃ রহমান সাংবাদিকদের জানান, হারান মিত্র সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে মিথ্যা ভয়ভীতি দেখিয়ে ২৫(পঁচিশ) শত টাকা নিয়েছেন। এ ছাড়াও হারান মিত্র রুদ্রবানা গ্রামে হাদী ফারুক এর কাছ থেকে জর্জ কোর্টের তদন্ত অফিসার পরিচয় দিয়ে ১৫ ( পনের) শত টাকা নিয়েছেন। বেলবানা গ্রামের সিদ্দিক মশল্লীর মেয়ের বাল্য বিবাহের কথা বলে ৭ (সাত) শত টাকা ও আড়পাড়া, কোনাগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে দির্ঘ দিন ধরে বিভিন্ন মিথ্যা ভয়ভীতি দেখিয়ে চাঁদা হাতিয়ে নিয়েছে বলে আরও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসারের অপসারণের দাবীতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো. খলিলুর রহমান এর অপসারণের দাবীতে উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৭-০৫-১৬) বিকাল ৬ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জানা যায়, উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা রানা ঘটনার দিন মঙ্গলবার দুপুর ১টায় তার নিজের প্রয়োজনে থানায় আসে। পূর্বের কাজের ঘুষের টাকা এস আই মো. খলিলুর রহমান রানার নিকট চায়। রানা ঘুষের টাকা দিতে অস্বীকার করায় কথা কাটা-কাটির এক পর্যায় তাকে থানা থেকে বের করে দেন এবং পরবর্তীতে থানায় আসিলে দেখিয়ে দেওয়ার হুমকি দেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার শত শত নেতাকর্মীরা বিকালে আওয়ামীলীগ অফিসের অস্থায়ী কার্য়লয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলার আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক বিক্ষোভ মিছিল বের করে। 

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আ’লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পটু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ওই এস আই’র অপসারনের দাবী জানান। 

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি তবে দ্রুত সমাধানের চেষ্টা করছি।

রবিবার, ৮ মে, ২০১৬

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

আলফাডাঙ্গায় মা দিবস উপলক্ষে র‌্যালী
স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় এ দিবস পালিত হয়।

মা দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্তের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আমির আলী খান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, উপজেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য মর্জিনা বেগম, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন প্রমূখ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাশ, উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল হক লিটন, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ উপস্থিত ছিলেন।

শনিবার, ৭ মে, ২০১৬

আলফাডাঙ্গায় ইউপি সদস্য নজরুুল ইসলামের বাড়িতে সাবেক এমপি শাহ মোঃ আবুু জাফর

মোঃ মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম (ডাকু)'র মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও পরিবারকে সান্তনা দিয়েছেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর।

শুক্রবার বিকাল ৪টায় তার বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত¦না ও দোয়ার আয়োজন করেন শাহ মো. আবু জাফর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান,সাংগঠনিক সম্পাদক নূর জামাল খসরু, আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান মিয়া আব্বাস, উপজেলা যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির,উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম দাউদ, আলফাডাঙ্গা রিপোর্টস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দল নেতা হাফেজ মহিউদ্দীন।

ওপর দিকে আছর নামাজের পর গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে মো. নজরুল ইসলাম (ডাকু)'র  মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমের পরিচালনায় বক্তব্য রাখেন গোপালপুর বাজার বনিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, গোপালপুর বাইতুল ফালা দাখিল মাদ্রাসার সুপার আ. সামাদ, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি নাজমুল ইসলাম রানা প্রমুখ।

এসময় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন

মঙ্গলবার, ৩ মে, ২০১৬

কেন্দ্রীয় যুব মহিলালীগ নেত্রী লাভলী আর নেই

সৈয়াদা নুরুন্নাহার পারভীন 
বিপ্লব কুমার দাস (শাওন) ঃ      আরজেএফ’র সভাপতি (ভাঙ্গা) ও দৈনিক আজকালের খবর পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি সৈয়দ মাহফুজুল হক নবাবজাদার বোনকেন্দ্রীয় যুব মহিলালীগের দপ্তর সম্পাদক সৈয়াদা নুরুন্নাহার পারভীন লাভলী সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে----------রাজেউন)।

সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সুনামধন্য ঐতিহ্যবাহী শাহ সাহেব বাড়ীর সৈয়াদ শাহজামান এর মেয়ে। মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে গত ৩০ মার্চ ব্রেন স্ট্রোক করে ঢাকার আগারগাও অবস্থিত নিওরো সাইন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘ ১ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকাল ১১-১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মোঃ ফয়েজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারন সম্পাদক ফাইজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল হক মিরু মুন্সি, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আঃ মান্নান ও সাধারন সম্পাদক মোঃ রমজান সিকদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস(শাওন)সহ ফরিদপুর জেলা ও উপজেলার নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

লাভলীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ তালাশ বুখারী জানায়, লাভলী আপা এদেশের মানুষকে ভালবেসে সারাজীবন ছাত্র রাজনীতির থেকে শুরু করে কেন্দ্রিয় পর্যায় পৌছান। দেশবাসির কাছে তার আত্মার শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেন।

তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শাহ সাহেব বাড়ীর পারিবারিক কবরস্থানে (১মে রোববার)এশার নামায বাদ জানাযা নামায শেষে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে

বোয়ালমারীর দাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

ইউনিয়ন পরিষদ নির্বাচন-৫ম ধাপ

বোয়ালমারী প্রতিনিধি ঃ ২৮ মে অনুষ্ঠিত উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে গত মঙ্গলবার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন, মো. শামীম মোল্লা (আ’লীগ), এনামুল কবির (বিএনপি), মো. মোকাদ্দেস হোসেন (আ’লীগ বিদ্রোহী), আব্দুল আলিম মিয়া (ইশা), মো. মোশাররফ হোসেন (স্বতন্ত্র) ও নুর আলম(স্বতন্ত্র)। উল্লেখ্য গত ২৩ এপ্রিল বোয়ালমারী উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও সীমানা নিয়ে জটিলতার কারণে দাদপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত থাকে।

গোপালপুরের ডাকু মেম্বার চিরতরে চলে গেলেন না ফেরার দেশে

 মোঃ নজরুল ইসলাম (ডাকু)
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম (ডাকু)মেম্বার চিরতরে চলে গেলেন না ফেরার দেশে। গত সোমবার ২ মে নিজ বাড়ি গোপালপুর গ্রামে সকাল ৮টা ৪৫ মিনিটে হার্ড ষ্টক আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত ডাক্তার তাকে মৃতঃ ঘোষনা করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,তিন মেয়ে, আত্বীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাকে বিকালে আসর বাদ গোপালপুর মাদ্রাসা ময়দানে জানাজা শেষে গোপালপুর কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান,মেম্বার,প্রশাসনের কর্মকর্তাগন,সুধীজন,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন,চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক গভীর শোক প্রকাশ করেন।

নজরুল ইসলাম ২০০২-২০১৬ সাল টানা ১৪ বছর ইউপি সদস্য ছলিনে। ২০১৬ সালে তনিি সফল ইউপি সদস্য ও সমাজসবেক হসিবেে মহান মাতৃভাষা সম্মাননা পদক লাভ করনে। ইউনাইটডে মুভমন্টে হউিম্যান রাইটস-এর পক্ষ থকেে তাকে এ সম্মাননা দয়ো হয়।

প্রবীন রাজনীতিবীদ ও শিক্ষ কবি কুসুম রায় চক্রবর্ত্তী আর নাই

শোক সংবাদ

মোঃ শাহারিয়ার হোসেনঃ আলফাডাঙ্গা এ,জেড পাইলট
উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সাবেক উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু- বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রবীন রাজনীতিবীদ বাবু কবি কুসুম রায় চক্রবর্ত্তী আর নাই। গত ১মে রবিবার রাত ৮ টায় উপজেলার বাঁকাইল গ্রামের নিজ বাড়িতে হার্ড ষ্টকে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি আপনজন বলতে এক ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাকে গত সোমবার নিজ বাড়িতে সমাহিত করা হয়।
   

শরীয়তপুরে মে দিবসের র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে আন্তর্জাতিক মহান মে দিবস ২০১৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা মে রোববার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের নেতৃত্বে সকাল ১০ টায় শরীয়তপুর বাসস্টান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টান্ড গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারুক চৌকিদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার। আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, পৌরসভা আ’লীগের সভাপতি এমএ মজলিশ খান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ সভাপতি শেখ মোহাম্মদ বিল্লাল, শ্রমিক নেতা ফারুক বেপারী, সাত্তার পাহাড়, সাবেক ছাত্রনেতা সুবাস চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল প্রমূখ। 


শরীয়তপুর দুইটি মন্দিরের মুর্তি ভাংচুর, আটক -১

শরীয়তপুর হরিসভার ও ঋষি পাড়ায় মন্দির ভাংচুর করেছে দুর্বৃত্তরা
মোঃ ইমরান খান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দির হরিসভার ও ঋষি পাড়ায় ১০টি মন্দির ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুর জেলা সদরে অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে (সরিসভা) ও ঋষি পাড়ায় শুক্রবার দিবাগত রাত ১টার সময় দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে ঢুকে দূর্গা মন্দিরে থাকা ১৩টি বিভিন্ন প্রতিমা ভাংচুর করে। বাজারের ব্যবসায়ী বাদল তপাদার ও পাহারাদার  প্রতীমা ভাংচুরের সময় সিরাজুল ইসলাম কাজী নামে একজনকে কেন্দ্রীয় মন্দির (সরিসভা) থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। সিরাজুল ইসলাম সদর উপজেলার উপুরগাও গুচ্ছগ্রামের মোঃ নুরুল ইসলাম কাজীর ছেলে।

কেন্দ্রীয় মন্দির হরিসভার সভাপতি বিমল কৃষ অধিকারী বলেন, গভীর রাতে সহিরসভা কেন্দ্রীয় মন্দিরে হামলা চালিয়ে লোকনাথের ২টি, জগদ্দার্তীর ১টি, কালিমূর্তি ১টি, স্বরসতী মুর্তি ২টি, ও ইষ্টসখির ৪টি মুর্তি সহ মোট ১০ টি মুর্তি ভাংচুর করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পালং মডেল থানার ওসি (তদন্ত) মোঃ এনামুল হক বলেন, হসিসভা কেন্দ্রীয় মন্দিরে মুর্তি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে বের করা হবে।


শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেলে প্রথম আলফাডাঙ্গার ইউএনও মোহাম্মদ আবুল খায়ের

ইউএনও মোহাম্মদ আবুল খায়ের
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ-ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেলের আওতায় সেরা উদ্ভাবনী পাইলট উদ্যোগ বিভাগে প্রথম হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। ঢাকার ছয়টি জেলার মধ্যে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সেরা উদ্ভাবনী বিভাগে সেরাদের নাম ঘোষণা করা হয়। এতে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. আশরাফ হোসেন এবং তৃতীয় হয়েছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী। গত মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়া হয়। তৃণমূল পর্যায়ে সব ধরনের সেবা কম সময়ে এবং কম অর্থ ব্যয়ে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছে সরকার। এই উদ্যোগের নাম ইনোভেশন সার্কেল। মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই কর্মসূচির সহায়তায় সার্কেলটি আয়োজন করা হয়। এতে অংশ নেয়া ছয় জেলা হলো- ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, গোপালগঞ্জ এবং মুন্সীগঞ্জ।  ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মন্ত্রিপরিষদের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান। এছাড়া আরও ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। সভায় মুন্সীগঞ্জ জেলার প্রাশাসক মো. সাইফুল হাসান বাদল, রাজবাড়ী জেলার প্রশাসক জিনাত আরা, মাদারীপুর জেলার প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, শরীয়তপুর জেলার প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানসহ ছয়টি জেলার অন্তত শতজন কর্মকর্তা অংশ নেন।

আলফাডাঙ্গায় কৃষকলীগের বর্ধিত সভা

আলফাডাঙ্গা কৃষকলীগের বর্ধিত সভায় ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি মো. কবিরুল আলম মাও।
আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের আয়োজনে গত শনিবার(৩০-০৪-১৬) সকাল ১১টায়  কৃষকলীগের অস্থায়ী কার্য্যালয়ে এক   বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. সোলায়মান আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি মো. কবিরুল আলম মাও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও সহ-সভাপতি এ্যাডঃ কাউছার শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক শেখ দেলোয়ার হেসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক মো. নজীর মিয়া ও মো. মকলেসুর মিয়া, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আকরামুজ্জামান রুকু মৃধা, উপজেলা কৃষকলীগের নেতা ফজলুর রহমান বাবু, মো. নাছির উদ্দিন, এস এম আসাদুজ্জামান, আবু বক্কার সিদ্দিক, মো. আসাদ মিয়া, মো. নাছির মিয়া, শাহাদত হোসেন বালা ও আজিজুর রহমান দোলাল প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। সভায় সকলের সিদ্ধান্ত মতে আগামী ১৩ মে আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

বোয়ালমারীতে আধিপত্যকে বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০


স্টাফ রিপোর্টার:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইদ্রিস মোল্যা আর কাওসার মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় নারীসহ প্রায় ১০ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ও বিকালে বোয়ালমারীর শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে এ সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে উভয় গ্রুপের কয়েকজন কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। সংঘর্ষে কালা  ও কলম নামে দুজন আহত হয়। কলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া হলেও কালাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার জের ধরে বিকাল ৫টায় মাগুরা মধ্যপারা কবরস্থানের পাশে উভয় পক্ষ রাম দা, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় গ্রুপের প্রায় ৬ জন আহত হন। এদের মধ্যে কাওসার গ্রুপের ইয়াকুব আলী (২৫), আবু আলী (২৮), ইদ্রীস গ্রুপের এনায়েত (৪০)গুরুতর আহন হন।তাদেরকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।  এছাড়া শরীফুল ইসলাম (২৩), মর্জিনা বেগম (৫০) ও ফজলু বিশ্বাস (৬০)আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আলফাডাঙ্গা থানা পুলিশ হাসপাতাল পর্যবেক্ষণ করেছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার  ৮০ জন কৃষকদের মাঝে উফসী ও নেরিকা ধান বীজ এবং ধৈঞ্চা সবুজ সার বিতরণ করা হয়েছে।

আজ  সোমবার (২৫-০৪-১৬) সকাল ১১ টায়  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ হলরুমে খরিপ-১/২০১৬ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন এবং মাটির স্বাস্থ সুরক্ষায় ধৈঞ্চা চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির অধীনে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রাম্ভিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ আবুল খায়ের এর সভাপতিত্বে ও  উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ এর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. নূরুল  হক।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ উপস্থিত ছিলেন। 

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

মমতাজ বেগমের মৃত্যুতে আরজেএফ’র শোক

রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি এড. মাসুদুর রহমানের মাতা (অবঃ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগম (৮৫) বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মাদারীপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মমতাজ বেগমের স্বামী মরহুম আঃ ছামাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুর জেলা শাখার সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য নূর মোহাম্মদ কোতোয়াল, আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন এলএলবি, সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলমসহ সকল সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

আলফাডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম:  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়  ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮-০৪-১৬) সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক টিটো। অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার, এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা রোজীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় মাদক সম্রাট হাসু গ্রেফতার

মো. মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়  মাদক সম্রাট হাসু শেখকে গ্রেফতার  করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ।

আজ  সোমবার (১৮-০৪-১৬) সকাল ১০টায় হাসুকে কোর্টে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্ত্বিতে রবিবার রাতে এস আই খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক সম্রাট হাসুকে ১৫ পিচ ইয়াবাসহ উপজেলার বারুইপাড়া নিজ বাড়ি থেকে আটক করে সোমবার সকালে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০০৪ এর ১৯(১) এর ৯ এর “ক” ধারায় কোর্টে প্রেরণ করা হয়। হাসু গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারাট গ্রামের মো. জয়নাল শেখ এর পুত্র।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আলফাডাঙ্গাকে মাদক মুক্ত করতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে।

রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

আলফাডাঙ্গায় শ্রেণিকক্ষে প্রাইভেট বাণিজ্য!

মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাঠী কঠুরাকান্দী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্বিঘ্নে চলছে প্রাইভেট বাণিজ্য। সরকার প্রাইভেট বাণিজ্যের ওপর বিধি নিষেধ আরোপ করলেও তা মানছেন না ওই বিদ্যালয়ের শিক্ষক মো. ইলিয়াস উদ্দিনসহ অন্যরা। 
অভিভাবকদের অভিযোগ, স্কুলে প্রাইভেট বাণিজ্যের কারণে তাদের সন্তানরা লেখাপড়ায় মনযোগী হচ্ছে না। তারা প্রাইভেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে কোমলমতি ছেলে-মেয়েদের ক্ষতি হচ্ছে। 
সরেজমিন গিয়ে দেখা যায়, হেলেঞ্চাহাঠী কঠুরাকান্দী উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছেন ইলিয়াস উদ্দিন। এসময় এ প্রতিবেদককে দেখে তিনি ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। উল্টো ওই প্রতিবেদককে দেখে নেয়ার হুমকি দেন ইলিয়াস উদ্দিন। তিনি এও বলেন, ‘সাংবাদিকদের ভয় পাই না। পারলে কিছু কইরেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ইলিয়াস উদ্দিন গণিতের সিনিয়র শিক্ষক। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রতি ঘন্টায় দুই ব্যাচে ৫০-৬০ জন করে ছাত্র-ছাত্রী পড়ান।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রাইভেট পড়ার জন্য ছাত্র-ছাত্রীদেরকে বাধ্য করেন ইলিয়াস স্যার! অন্যথায় পরীক্ষার খাতায় নম্বর কম দেয়ার ভয় দেখান। তাই বাধ্য হয়ে স্যারের কাছে পড়তে হয় তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, ইলিয়াস স্যারের কাছে প্রাইভেট না পড়লে বকা-ঝকা করেন, পরীক্ষার খাতায় নম্বর কম দেয়ার ভয় দেখান। ওনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের পরীক্ষার হলে উত্তর বলে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস উদ্দিন জানান, সরকার কী নিয়ম করেছে তা আমি জানি না। তবে স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আমি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াই।’
অভিভাবকদের অভিযোগ, স্কুলে প্রাইভেট বাণিজ্যের কারণে তাদের সন্তানরা লেখাপড়ায় মনযোগী হচ্ছে না। তারা প্রাইভেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে কোমলমতি ছেলে-মেয়েদের ক্ষতি হচ্ছে। কিন্তু তাদের সন্তানদের কিছু করার নেই। কারণ ওই স্যারের কাছে না পড়লে পরীক্ষার খাতায় নম্বর কম দেয়ার ভয় দেখানো হয়। তাই ইলিয়াস স্যারের কাছে সন্তানদের পড়াতে বাধ্য হন অভিভাবকরা।
এ ব্যাপারে জানতে চাইলে হেলেঞ্চাহাঠী কুঠরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রসুল বলেন, ‘শিক্ষকরা সরকারি প্রাইভেট বাণিজ্যের প্রজ্ঞাপন অনুযায়ী প্রাইভেট পড়ায়। নিয়মের বাইরে প্রাইভেট পড়ায় কি না তা আমার জানা নেই।’
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম বলেন, ‘প্রাইভেট বাণিজ্যের ওপর সরকারের বিধি নিষেধ রয়েছে। সরকারি বিধি অমান্য করে কেউ স্কুলের আসবাবপত্র, রুম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রাইভেট বাণিজ্য করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।