মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় মৎস্য আইনে দুইজনকে জরিমানা ! তিন হাজর কারেন্ট জাল ধংস

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে মধুমতি নদী থেকে ‘মা’ ইলিশ  ধরার অপরাধে মৎস্য সংরক্ষন আইনে দুই জনকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিগনগর খেয়াঘাট ও দীঘলবানা সংলগ্ন মধুমতি নদী থেকে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয়। আজ মঙ্গলবার ও সোমবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জয়ন্তী রুপা রায়। ইলিশ প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ সংরক্ষন অভিযানে উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের ছলেমান মোল্যার ছেলে তাজু মোল্যা (৬৫) ও টিকোরপাড়া গ্রামের শিবু বিশ্বাস(৩৫)কে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) মোঃ আবুল হাসেম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম বিশ্বাস, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারন সম্পাদক আলমগীর কবীর, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রেসকার মো. রবিউল ইসলাম ও মো. সেলিমমুজ্জামান সেলিম প্রমূখ। অভিযানে আটককত পায় ৪০/৫০টি ইলিশ মাছ এতিম খানায় এতিমদের খাবারের জন্য দেন উপজেলা নির্বাহী অফিসার।




আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই----এসিল্যান্ড আবুল হাসেম

এসিল্যান্ড মো. আবুল হাসেম।
বিশেষ প্রতিনিধি ঃ ফদিরপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। ভূমি অফিসের কিছু বদনাম আছে তা আমিও জানি, তবে এই অফিসকে ঘুষ, দুর্নীতি ও হয়রানী মুক্ত অফিস করতে পারি সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা দরকার। মানুষ যাতে সহজ ভাবে অফিসে এসে কাজ করতে পারে সেদিকে আমি খেয়াল রাখবো। বাংলাদেশের মধ্যে আলফাডাঙ্গা হবে একটি মডেল উপজেলা। গত সোমবার বিকালে তার নিজ কার্যালয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় কালে এসব কথা বলেন নবাগত যোগদানকারি এসিল্যান্ড মো. আবুল হাসেম। তিনি গত ০৭/১০/২০১৭ ইং তারিখে আলফাডাঙ্গায় নতুন এসিল্যান্ড হিসাবে যোগদান করেন। তিনি আরও বলেন, আমি এই উপজেলার ভূমি সংক্রান্ত সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং সরকারী বিধি অনুযায়ী যে সকল সেবা তা জনগনের কল্যানে নিয়োজিত থাকবে। এই উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সেবা দিয়ে জনগনের পাশে থাকার কথা বলেন। 

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৫) গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা থানায় তিনজনকে আসামী করে মামলা হয়েছে। মামলা নং ১,তাং-৫-১০-১৭ইং। ওই ছাত্রীকে শুক্রবার (০৬.১০.১৭) পুলিশ হেপাজতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের ওই মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মৃতু সাহেব আলীর ছেলে মো. রুবেল ওরফে কয়েল (১৫), সিরাজ মোল্যার ছেলে আকিদুল (১৫) ও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিহাদ কাজী (১৫) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিনতিতে পরিকল্পিতভাবে গত ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ওই যুবকরা জোরপুর্বক মুখে রুমাল দিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। এক পর্যায়ে জোর করে নিশা জাতীয় পানি মুখের মধ্যে ঢেলে দেয়। পরবর্তীতে বারাংকুলা জৈনক ফজল শেখের জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ছাত্রীর ডাক চিৎকারে এলাকার নুরুল ইসলাম, আরিফুজ্জামান, রিজাউল করিমসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। আসামী রুবেলের মা মরিয়ম বেগম ও জিহাদ কাজীর মা আনোয়ারা বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জেএসডি দাখিল  মাদ্রাসার সুপার শহীদ মিয়া বলেন, এ ঘটনাটি খুবই ন্যাক্করজনক, তিনি এর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, মেয়েটি ধর্ষিত হয়েছে বলে তিনি এলাকা মানুষের কাছ থেকে শুনেছেন। তিনিও উপযুক্ত বিচার চেয়েছেন।  থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল করিম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজীর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী উপজেলার বানা ইউনিয়নের উথলী আড়পাড়া গ্রামের আঃ শুকুর মোল্যার ছেলে মিটুল মোল্যা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নিজ দখলিয় সম্পত্তি দীর্ঘদিন খাজনা না দেয়ার কারণে আড়পাড়া মৌজার ০৫ শতাংশ জমি সরকারী ১নং খাস খতিয়ানে অন্তভুক্ত হয়। পরে জমিটি বন্দোবস্ত নেয়ার জন্য উক্ত সার্ভেয়ারকে জমির কাগজপত্র দেন ভুক্তভুগী মিটুল। সার্ভেয়ার কাগজপত্র দেখে বন্দোবস্ত দেয়া যাবে বলে ৩০ হাজার টাকা দাবী করেন। ভুক্তভুগী মিটুল বলেন, আমি ভূমিহীন ভান চালক, ৩০ হাজার টাকা দেয়ার সমর্থ আমার নেই ,কিন্তু টাকা ছাড়া বন্দোবস্ত নেওয়া যাবে না। আমি নিরুপায় হয়ে ২ মাস আগে সার্ভেয়ারকে ১৫ হাজার টাকা দেই। সার্ভেয়ার কাজ না করে বাকি টাকার জন্য আমাকে চাপ দেয়। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তৎকালীন ই্উএনও আজাহারুল ইসলামকে বিষয়টি জানাই, তিনি আমাকে সার্ভেয়ারের কাছে পাঠান, তবে নানা অজুহাতে সার্ভেয়ার আমাকে ফিরিয়ে দেন।  গত মঙ্গলবার সাংবাদিক আলমগীর কবির এর সহযোগিতায় সার্ভেয়ারের কাছে যাই। আমি গিয়ে সাংবাদিক এর কথা বলতেই সার্ভেয়ার সাংবাদিকসহ আমাকে গালীগালাজ করেন। অবশেষে নিরুপায় হয়ে ফরিদপুর জেলা প্রশাসক এর হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছি। এ খবর শুনে উপজেলার চরডাঙ্গা গ্রামের কামরুলের স্ত্রী জেসমীন নাহার ও টিকর পাড়া গ্রামের ইছহাক বিশ্বাস বলেন, উক্ত সার্ভেয়ার আমাদের আদালতের প্রতিবেদন দেয়ার জন্য ৫০ হাজার টাকা প্রত্যেকের নিকট দাবী করেন। আমরা টাকা না দেওয়ায় আমাদের দখলীয় সম্পত্তি বিবাদীদের পক্ষে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন।
তবে ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি মিটুলকে অনেক কষ্ট পেয়ে গালীগালাজ করেছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান বলেন, এই দুর্নীতিবাজ, ঘুষখোর সার্ভেয়ার সিরাজী আরও অনেক মানুষকে হয়রানী  করেছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বেগম জয়ন্তী রুপা রায় সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয় জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় নতুন ইউএনও’র যোগদান

বেগম জয়ন্তী রুপা রায়
স্টাফ রির্পোটার ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) হিসাবে সোমবার যোগদান করেছেন বেগম জয়ন্তী রুপা রায়। তিনি পূর্বে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে মাদারিপুর জেলা সদর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএস ক্যাডার ।  মঙ্গলবার ৩ অক্টোবর সকাল দশটায় তার নিজ কার্যালয়ে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আলফাডাঙ্গার আইন শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের নিকট থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় নতুন ইউএনও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম , সাধারন সম্পাদক আলমগীর কবিরসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রবিবার, ১ অক্টোবর, ২০১৭

শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে----আব্দুর রহমান এমপি


সেকেন্দার আলম ঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের  মানুষ শান্তিতে বসবাস করছেন। তিনি সাধারন মানুষের কষ্টবোঝেন, তাই রোহিঙ্গাদের বিপদে তাদের পাশে গিয়ে দাড়িয়েছেন। তিনি মারামারী হানাহানী পছন্দ করেন না, তিনি শান্তিতে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনা আগামীতে শান্তিতে বিশ্বের নবেল পুরস্কার পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। আজ রবিবার ১ অক্টোবার আলফাডাঙ্গা উপজেলাধীন জাটিগ্রামে বিদুৎ এর নতুন লাইনের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে আব্দুর রহমান আরও বলেন, অন্য সরকারের তুলনায় আওয়ামীলীগ সরকার ৮ বছরে সারা দেশে বহুগুণ বেশী উন্নয়ন করেছে। ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী) যে উন্নয়ন হয়েছে তা এই সরকারের আমলেই হয়েছে। এই সরকারকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তিনি অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুমতি নদী ভাঙ্গন কবলিত গোপালপুর খেয়া ঘাট ও দিগনগর বাজার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দিগনগর বাজারে রাছেল সৃতি সংঘ ক্লাবে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , ্উপজেলা যুবলীগের সভাপতি রানা ও সাধারন সম্পাদক সাইফার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ডালিম প্রমূখ।

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে-----এ্যাড. জামাল হোসেন মুন্না

  মো. সেকেন্দার আলম ঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তিনি সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে হলে এমপি আব্দুর রহমান এর হাতকে শক্তিশালি করতে হবে। “ধর্ম যার যার, উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শুক্রবার রাতে এমপি আব্দুর রহমানের পক্ষথেকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর-সভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না এসব কথা বলেন।
এ সময় আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান বলেন, এই সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি পূর্ন ভাবে যার যার ধর্ম পালন করতে পারছে। এমপি আব্দুর রহমানের পক্ষথেকে পুজামন্ডপে সকল কে শুভেচ্ছা জানান। তিনি আর বলেন, দেশরতœ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার  প্রধান লক্ষ্য বাংলাদেশ বিশ্বের মধ্য উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় এনে এ দেশের সাধারন মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চান তিনি।  এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এবং আব্দুর রহমান যতদিন এমপি থাকবেন এ দেশে ধর্মীয় সম্প্রীতি ততদিন বজায় থাকবে। এ জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুজা মন্ডপে অর্থ প্রদান করা হয়।


শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনা : দোলন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম ঃ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। সে জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি জাতি-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রধান লক্ষ্য সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, যাতে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
বৃহস্পতিবার ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এ তিন উপজেলার বিভিন্ন দুর্গা পূজাম-প পরিদর্শনকালে দোলন এসব কথা বলেন। আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম ময়রাবাড়ি পূজাম-প, শিরগ্রাম মনোরঞ্জন শাহার বাড়ি পূজাম-প, শিরগ্রাম সার্বজনীন বারোয়ারী পূজাম-প, শিরগ্রাম বড়বাড়ি সার্বজনীন পূজাম-প, বোয়ালমারী উপজেলার সদর বাজারে নাট মন্দিরে সার্বজনীন পূজাম-প, বড় কামারগ্রাম আখড়া সার্বজনীন পূজাম-প, ছোট কামারগ্রাম চাতাল সার্বজনীন পূজাম-প, ছোট কামারগ্রাম কলেজ রোড সার্বজনীন পূজাম-প, মধুখালী উপজেলার দাশপাড়া নরেন্দ্রনাথ শাহার বাড়ি পূজাম-পসহ এ তিন উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন ও দুর্গোৎসবের শুভেচ্ছা জানান আরিফুর রহমান দোলন। কৃষকলীগের সহ-সভাপতি দোলন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এ অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। দোলন বলেন, কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। ধর্মে হানাহানির কোনো স্থান নেই। তাই বর্তমান সরকার সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়। ঢাকাটাইমস সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে বাংলাদেশ বিশ্বে জঙ্গিবাদ আর দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। আর বর্তমানে বাংলাদেশের পরিচয় অসাম্প্রদায়িক ও শান্তির দেশ হিসেবে। কারণ বর্তমান সরকারের আমলে কোনো সাম্প্রদায়িকতার ঘটনা ঘটছে না। শেখ হাসিনা চান, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এগুলোর হাত থেকে মানুষ মুক্তি পাক। শান্তিতে বসবাস করুক।
এ সময় ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, বোয়ালমারী পৌর মেয়র মোজাফ্ফার হোসেন বাবলু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শেখ শওকত হোসেন, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান, গোপালপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

নানা সমস্যায় জর্জরিত আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ! ডাঃ সামিয়া আলমের বিরুদ্ধে কর্ম ফাঁকির অভিযোগ

মো. সেকেন্দার আলম  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার লাখো মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির গাইনী সার্জেন ডাঃ সামিয়া আলমের কর্ম ফাঁকির অভিযোগ উঠেছে। এছাড়া কর্তব্যরত চিকিৎসকদের দুর্নীতি আর অনিয়মের কারনে হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে । দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লে´টির বেহালদশা বজায় থাকলেও যেন দেখার কেউ নেই। বার বার এ বিষয়ে স্থানীয়রা জেলা সিভিল সার্জন বরাবরে আবেদন করেও কোন ফল না পেয়ে হতাশ। স্থানীয়দের অভিযোগ, জেলা সিভিল সার্জন অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করেই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সামিয়া আলম আলফাডাঙ্গা হাসপাতালে কর্মরত থেকে কর্মস্থলে হাজিরা না দিয়ে দির্ঘদিন যাবত ফরিদপুর জেলায় ব্যক্তিগত কর্মে সময় পার করছেন। ফলে আবেদন-নিবেদন করেও কোন কাজ হচ্ছেনা। বিষয়টি তারা স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্প্রতি ৩১ শর্য্যা থেকে ৫০ শর্য্যায় উন্নিত করা হয়। বেড বাড়লেও বাড়েনি সেবার মান। স্বাস্থ্য কমপ্লেক্সটির ওয়ার্ডরয়,আয়া,অফিস সহকারী,পরিক্ষনবিধ,ল্যাব টেকনিশিয়ান,ফার্মাসিট ও ক্যাশিয়ারের পদ খালি রয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২০ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১০ জন। এর মধ্যে ৩ জন ডিপুটিশনে থাকেন ঢাকায়। বাকি ৭ জনের মধ্যে ডাঃ শাহাতাজ আলম গত দুই বছর পূর্বে যোগদান করে এ পযর্ন্ত মাতৃকালিন ও বিভিন্ন ছুটিতে রয়েছেন এবং ডাঃ সামিয়া আলম সপ্তাহে একদিন অফিস করে ৬ দিনের হাজিরা করে ফরিদপুর চলে যান। আর বাকি ৫জন এর মধ্যে ছুটিতে থাকেন ২জন। নিয়মিত অফিস করেন মাত্র ৩ জন। ১৫ জন সেবিকার বিপরীতে আছে ১৩ জন। মূলত সেবিকাদের দিয়েই চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্স। ২টি এ্যাম্বুলেন্সের মধ্যে ১টি পুরোটাই নষ্ট। অপরটি মাঝে মধ্যে নষ্ট হয়। বেশীর ভাগ যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীরা নূন্যতম কোন সেবা পাননা। এখানে চিকিৎসা নিতে আসা গাইনী রোগীরা প্রতিদিনই ফিরে যাচ্ছেন। আজ শনিবার সকাল ১১টার সময় হাসপাতালে হাজিরা দেন ডাঃ সামিয়া আলম। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি ফরিদপুর জেলাতে থাকি। এখান থেকে বদলী হওয়ার চেষ্টা করছি। এই হাসপাতালে কোন ডাক্তার থাকেনা। আমি সপ্তাহে এক দিন ডিউটি করি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. কাইযুম হোসেন তালুকদার মুঠো ফোনে বলেন, আমি ছুটিতে আছি। গাইনী বিভাগের ডাক্তার যোগদান করে সপ্তাহে তিন ছুটির আবেদন দিয়ে চলে যান। বাকি তিনদিন অফিস করার কথা। স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা আমি উপর মহলে জানিয়েছি। জনবল কম থাকায় যে পরিমান সেবা দেওয়া দরকার তা দিতে পারছিনা।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

মিঠাপুর সংখ্যালঘুর জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামে রঘুনাথ বসু নামে এক সংখ্যলঘুর ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রঘুনাথ বসু বাদী হয়ে আজ রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন ৪২ নং মিঠাপুর মৌজার এস.এ ৪৪৬ নং খতিয়ানের ১৫৫৫,১৫৫৭ ও ১৫৫৮ নং দাগের মধ্যে ১.২০ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক রঘুনাথ বসু। অপর দিকে একই গ্রামের প্রতিপক্ষ তাহেজ্জেত মোল্যা গং উক্ত সম্পত্তি ক্রয়,ডিসিয়ার ও দখলিয় সুত্রে বসবাস করে আসছে। এ বিষয় উভয় পক্ষের মধ্যে ফরিদপুর জেলা জজ আদালতে দেওয়ানী মামলা চলছে। মামলা নং ২১৬/২০১২ ও ৪৬/২০১৪। অভিযোগের ভিত্তিত্বে থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস সরেজমিন পরিদর্শন করেছে। এ ব্যাপারে তাহাজ্জেত মোল্যার পুত্র জামে মসজিদের ইমাম মওলানা দেলোয়ার হোসেন বলেন, এস.এ ৪৪৬ নং খতিয়ানের মালিক ধীরেন্দ্রনাথ দাস এর নিকট হইতে ক্রয় সুত্রে দীর্ঘ ৪০বছর আমরা বসবাস করে আসছি এবং বর্তমান হাল রের্কড আমার পিতার নামে।

আলফাডাঙ্গায় ইয়াবাসহ চারজন যুবক গ্রেফতার ! থানায় মামলা

প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আজ রবিবার ইয়াবাসহ ৪ জন যুবককে গ্রেফতার করে মাদক মামলায় কোর্টে প্রেরণ করেছে। এ ব্যাপারে যুবকদের নামে থানায় দুইটি মাদক মামলা হয়েছে। মামলা নং-১১ ও ১২ , তারিখ-১৬/০৯/২০১৭ ইং। থানা সুত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার দিনগত রাত ১০টার সময় আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ফয়সাল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা  ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিযানের চালিয়ে মোটর সাইকেল প্রতিরোধ করে ৪ জনকে  তল্লাশি চালায়ে আটক করে। তল্লাশির সময় আটককৃত শাকিব হোসেন ও রাকিবুল ইসলাম আশিক এর নিকট ১২০ পিচ এবং সাদ্দাম হোসেন ও আলী হাসান এর নিকট ২০ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। আটককৃতদের নামে আলফাডাঙ্গা থানা পুলিশ মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। শাকিব হোসেন (১৮) কুসুমদি গ্রামের শওকত হোসেনের পুত্র, রাকিবুল ইসলাম আশিক (২২) পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের মৃত - আবু সাইদ মেম্বারে পুত্র, সাদ্দাম হোসেন (১৯) একই গ্রামের সুলতান হোসেনের পুত্র এবং আলী হাসান (১৮) একই  গ্রামের নজরুল ইসলামের পুত্র। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।


বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে মধুমতি নদীর টিটা খেয়া ঘাট সংলগ্ন চর থেকে গত বুধবার ১৩ সেপ্টেম্বর অজ্ঞাত এক যুবকের লাশ থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

জালজালিয়াতী মামলায় আলফাডাঙ্গার দুই দলিল লেখকসহ তিনজন জেলহাজতে

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখকসহ তিনজনকে জালজালিয়াতী মামলায় জেলহাজতে পাঠিয়েছে ফরিদপুর ৩নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
মামলা সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইছাহাক বিশ্বাস এর রেকড ভুক্ত দখলীয় ভিটা-বাড়ির জমি একই গ্রামের মোক্তার হোসেন গং জাল পর্চা তৈরি করে দুই দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীর সহযোগীতায় রেজিস্ট্রার কৃত দানপত্র দলিল সৃষ্ট্রি করে উক্ত মৌজার ৩৯ শতাংশ জমি দখলের চেষ্টা করে। পরে ইছাহাক বিশ্বাস বাদী হয়ে ফরিদপুর ৩নং আমলী আদালতে মোক্তার হোসেন(৫২),নরুজাহান বেগম(৪৩),হাসি বেগম(৩৩),রাশিদা বেগম(৩৭),শুকুরুন নেছা(৭০),হায়দার আলী(৫০) ও আবুল কালাম(৫০) এর নামে দঃ বিঃ আইনে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে আসামীগন হাজির হইলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন জালিয়াতীর হোতা মোক্তার হোসেন, দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীকে জামিন না মুঞ্জর করিয়া জেলহাজতে পাঠান। বাকী আসামীগনের জামিন মুঞ্জর করেন আদালত।


মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় হত্যা মামলার আসামিদের বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে হত্যা মামলার আসামিদের বাড়ি ঘরে সোমবার (১১.০৯.১৭) গভির রাতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ নেওয়াজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসিরা জানায়, মোশাররফ মোল্যা ও রাব্বানি মোল্যার গ্রুপের মধ্যে শনিবার বিকালে সংঘর্ষের ঘটনায় আহত একই গ্রামের রাব্বানি গ্রুপের জান্নাত মোল্যা ওইদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইমদাদুল হক বাদি হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভয়ে আসামি পক্ষের লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেলে সোমবার রাতে আসামি মোশারফ মোল্যা, আরফিন মোল্যা, লিয়াকত মোল্যা ও সেলিম মোল্যার বাড়িতে ঘরের তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালানো হয়। দুবৃর্ত্তরা এ সময় চারটি বাড়ির ছয়টি ঘরে থাকা মুল্যবান মালামাল লুটপাট ও ভাংচুরের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালায়। হামলার শিকার লিয়াকত মোল্যার বোন রিলা বেগম জানান, রাত আনুমানিক ১০টায় বাদি পক্ষের ১৫/২০জন সমর্থক আমাদের বাড়ি গুলোতে অতর্কিত হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ধান পাটসহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুটপাট ও ক্ষতিসাধন করে। এ সময় মামলার ভয়ে বাড়ির পুরুষ লোকজন বাড়িতে না থাকায় আমরা ঘরে তালা লাগিয়ে আশপাশের বাড়িতে অবস্থান করছিলাম। হত্যা মামলার বাদি ইমদাদুল হক বলেন, হত্যা মামলা থেকে বাঁচতে আসামিরা নিজেদের বাড়ি ঘরে নিজেরাই ভাংচুর করে আমাদের বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলেছে। বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদি হুমায়ন কবির বলেন, মৃত্যুর খবর শুনে লুটপাট ঠেকাতে পুলিশ প্রশাসনকে আমি ফোন করে জানায়। পুলিশকে জানানো সত্ত্বেও রাতের আধারে লুটপাটের ঘটনা ঘটেছে। জানতে চাইলে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ নেওয়াজ বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ এর উপস্থিতিতে লুটপাটের ঘটনা ঘটেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত লুটপাটের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঃ রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩টায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শতশত আলেম মওলানা ও সুশিল সমাজের লোক অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আঃ মান্নান আব্বাস সহ স্থানীয় কয়েকটি মসজিদের মুসল্লীরা। উক্ত মানববন্ধনে উপস্থিত মুসল্লীরা বলেন, মায়ানমার সরকার ও সেনাবাহিনীর অত্যন্ত ঘৃনিত কর্মকান্ডের চরম সমালোচনা করে অংসান সূচীর নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি গণহত্যার অভিযোগ গঠন করে আন্তর্জাতিক আদালতে জাতীসংঘের উদ্যোগে মামলা হওয়ার দাবী জানান।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রতিপক্ষের হামলায় আলফাডাঙ্গায় নিহত ১! আহত-৬! মহিলা গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাড়ির খড়ির বেড়া সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৬ জন আহত হয়। এ ঘটনায় নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
জানা যায়,উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কালাম শেখের নাতি রনি ও জিয়াউর রহমান এর মেয়ে পপিকে নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়ের বাড়ি পাশা পাশি হওয়ায় গত ৬ সেপ্টেম্বর বুধবার সকালে সিমানার বেড়া সরানোকে কেন্দ্র করে উভায়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের ৬ জন আহত হয়। আহত নান্ন খান(৪০),ইমাম(৩৭),আছাদ(৩৫),মোশারেফ(৩২),জোসনা(৪৫) ও ইয়াকুব শেখকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। দিনগত রাতে নান্নু খানের অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নান্নু খান মারা যান। এ খবর পেয়ে নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতাল থেকে এজাহার ভুক্ত আসামী জোসনাকে গ্রেফতার করে। নিহত নান্নুকে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে দাফন করা হবে।

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

মুক্তিযোদ্ধার নামে মিথ্যা মামলার প্রতিবাদে আলফাডাঙ্গা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা টগরবন্দ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যদের নামে হয়রানী মূলক মিথ্যা মানব পাচার মামলা করায় থানা পুলিশের বিরুদ্ধে গত বুধবার চরডাঙ্গা বাজারে দুই ঘন্টা ব্যাপি এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম গং ও পার্শ্ববর্তী শিকিপাড়া গ্রামের দবির মোল্যা গং দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্তে বিরোধ চলছে। বিরোধের জের ধরে দবির মোল্যার লোকজন হালিম গংএর চরডাঙ্গা বাজারের দোকান ঘর জোর পূর্বক দখল করতে গেলে আব্দুল হালিমের ছোট ভাইবৌ জেসমিন নাহারসহ পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালিয়ে ৩/৪ জনকে গুরুত্বর আহত করে। অভিযোগ থানা পুলিশ না নিলে পরে আদালতে মামলা করেন আহত জেসমিন নাহার। পরে দবির মোল্যা আলফাডাঙ্গা থানার ঘুষখোর ও দুর্নীতিবাজ উপ-পরিদর্শক(এস.আই) মো. সাহেব আলীর সহযোগিতায় হালিমসহ তার পরিবারের বিরুদ্ধে থানা এবং আদালতে একাধীক মিথ্যা মামলা দায়ের করেন। জমি দখল করতে না পেরে অবশেষে দবির মোল্যা বিদেশে (সৌদি) থাকা তার স্ত্রী মোরজিনা বেগমকে ভিকটিম করে হালিমের ছোট দুই ভাই ইসলামুল ও গিয়াসকে আসামী করে থানায় মিথ্যা মানব পাচার মামলা দায়ের করেন। যার মামলা নং-৬, জিআর নং- ১৭/২০১৭ ইং। মানব পাচার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাহেব আলী ইসলামুলকে ঢাকা থেকে গ্রেফতার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে। সাহেব আলী আসামীকে মামলা থেকে বাদ দেওয়া ও রিমান্ড না চাওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা দাবী করলে পরে থানার ভিতর থেকে জেসমিন নাহার এর নিকট হইতে পর্যায়ক্রমে ১ লক্ষ ৫৫ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। পরে এস আই সাহেব আলী এজাহারভুক্ত ইসলামুল ও গিয়াস এর সঙ্গে মুক্তিযোদ্ধা হালিম ও জেসমিনকে আসামী করে আদালতে চার্জসিট প্রেরণ করেন।
এ ব্যাপারে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘুষখোর এস আই সাহেব আলীর বিচারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
এ বিষয় এস আই সাহেব আলী বলেন, তদন্ত করে তাদের মামলার সঙ্গে জড়িত পাওয়া গেছে। সত্য কি মিথ্যা আদালত বুঝবে।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, মামলার ভিকটিম জবানবন্দীতে আসামীদের নাম বলায় তারা চার্জসিট অন্তভুক্ত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,ডেপুটি কমান্ডার মো. হেমায়েত হোসেন, মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধার সন্তান জেসমিন নাহার প্রমূখ।

বেকিং নিউজ


ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ঘুষখোর ও দুর্নীতিবাজ উপ-পরিদর্শক(এস.আই) মো. সাহেব আলীর বিচারের দাবীতে এবং টগরবন্ধ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম ও তার পরিবারের নামে হয়রানী মূলক মিথ্যা মানব পাচার মামলার প্রতিবাদে আজ সকাল ১১টায় চরডাঙ্গা বাজারে দুই ঘন্টা ব্যাপি এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন পত্রিকা ও টিভিতে। 

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় এক মেধাবী স্কুল ছাত্রীকে বিয়ের প্রলবনার ফাদে ফেলে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় মেয়েটি বুধবার বিকালে একজনকে আসামী করে থানায় অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে মো. নজরুল শেখের পুত্র ইমরান শেখ(৪০) নামে এক বখাটে যুবক ২বছর যাবত একই গ্রামের উক্ত মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। মেয়েটির বাড়ির পাশে তার বড় চাচির ঘরে ভিতরে লম্পট ইমরান বিয়ের প্রলবন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। ধর্ষনের পর ইমরান মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে মেয়েটি ঘটনার দিন বুধবার রাতে তার বাড়িতে গলায় রশি দিয়ে আত্রাহত্যা করার চেষ্টা করে। পরে মেয়েটি পরিবার থানায় লিখিত অভিযোগ করে। খায়রুন নেছা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহম্মদ বলেন, মেয়েটি আমার স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। তার রোল নং ৩। বিষয়টি আমি শুনেছি তবে এ ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির হওয়া উচিত।
এ ব্যাপারে টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, মেয়ে ও ছেলের বাড়ি আমার বাড়ির পাশে। ঘটনা বিষয় আমি শুনেছি। এর বিচার হওয়া উচিত।
জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, মেয়ে ও তার মা থানায় গত বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন। এখন মেয়েটি থানায় আসলে মামলা করা হবে।      

আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পৌরসভার বাকাইল গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা অভিযোগ সুত্রে জানা যায়, বাকাইল গ্রামের মো. নজরুল ইসলাম শনিবার রাত ১১টার সময় প্রতিদিনের মত একতলা বিল্ডিং এর জানালা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আজ রবিবার ভোর সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের পশ্বিম পাশের দরজা খোলা। নজরুল ইসলাম বলেন, চোরেরা ঘরের পশ্বিম পাশে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ৯ ভরি স্বর্ন অলংকার ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আমরা পাশের রুমে ঘুমিয়ে থাকার কারণে রাতে চুরির ঘটনা বুঝতে পারিনি। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দিয়েছে। 

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষা অফিস অনিয়মের আখড়া

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম। তিনি যোগদানের পর থেকেই শিক্ষা অফিসে নানা অনিয়মের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। ২০১৪-১৫,২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থ বছরের প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ প্রতি বছরে ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০ হাজার টাকা ভুয়া কাগজপত্র ও রেজুলেশন তৈরি করে সরকারী অর্থ উত্তোলন করে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ডিভাইস গুলো বিতরন দেখিয়েছেন। অথচ খবর নিয়ে জানা যায় এই তিন বছরের অর্থ দিয়ে কোন মাল ক্রয় এবং বিতরন করেন নাই। এ ছাড়াও তার বিরুদ্ধে অফিসের কাজে দিনের পর দিন শিক্ষকদের ঘোরানো, প্রতি স্কুল থেকে টিএ বিল করার জন্য নগদ ৩০ টাকা করে নেওয়া , আন্তক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বরাদ্দ টাকা থেকে প্রতি স্কুলে ২শত টাকা করে কর্তন, একাধিক শিক্ষককে বিধিবহির্ভূত ভাবে বড় অংকের টিএ বিল দিয়েছেন, জ্যেষ্ঠতা লংঘন করে শিক্ষক বদলিসহ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও তিরস্কার করে কথা বলেন। বিভিন্ন বিদ্যালয়ের সংস্কার করণের বিশেষ ও ক্ষুদ্র বরাদ্দ বিদ্যালয় পর্যায়ে সম্পূর্ন অর্থ ব্যায় না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে যোগসাজশে ভুয়া বিল ভাউচার দিয়ে বিল উত্তোলন করেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম বলেন, আমি ব্যস্ততার জন্য গত ২বছরের ডিভাইস বিল উত্তোলন করে রেখেছি। এ বছরের অর্থের সঙ্গে প্রতিবন্ধীদের সম্পূর্ন অর্থ দিয়ে মাল ক্রয় করে বিতরন করব।
এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিবপদ দে-কে মুঠো ফোনে(০১৭১২১৬২৭৩৬) বার বার চেষ্টা করেও পাওয়া যায় নাই।

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে----উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম



মো. সেকেন্দার আলম  ঃ ডিজিটাল বাংলাদেশকে উন্নয়নের রুপকার করতে হলে বর্তমান সরকার সারাদেশে যে উন্নয়নের কাজ শুরু করেছে তা সম্পূন্ন করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা-কে আরও একবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে আগামী ২০২১ সালে মধ্যে আয়ের দেশ এবং ২০৪১ সালে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠন করে দেশের বিভিন্ন জায়গায় শুরু হওয়া কাজ শেষ করার সুযোগ করে দিবেন।
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ১৮ আগস্ট আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডি ৩২ নম্বর নিজ বাস ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারকে এ দেশের বিপদগামী কিছু সেনাসদস্যরা নির্মম ভাবে হত্যা করেছিল। খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এই দেশ লুটে খাবে তারা। কিন্তু তারা বুঝতে পারেনি বেচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যার একজন শেখ হাসিনা-কে এ দেশের মানুষ তিন-তিনবার প্রধানমন্ত্রী করেছেন।
এ সময় সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা সাবেক চেয়াম্যান আ’লীগ নেতা সৈয়দ আব্দুর রহমান বাসার, বোয়ালমারী উপজেলার কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান রুকু মৃধা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন,বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন-অর রশিদ প্রমূখ। আলোচনা শেষে এলাকার দরিদ্রদের মাঝে গনভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্ধোধন


বিশেষ প্রতিনিধি  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট বেলা ১২টায় বাংলাদেশ ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখার শুভ উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডেভেলপমেন্ট উইং এর প্রধান আবু রেজা মো. ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আইসিটি উইং এর প্রধান তাহের আহম্মেদ চৌধুরী। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের খুলনা জুনের জোনাল হেড মো. মাকসুদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান মো. মাহবুব আলম, ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখা ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী, বেড়িরহাট এজেন্ট শাখার সত্ত্বাধিকারী মো. ইমরান হোসেন, চরনারান্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবাইদুর রহমান জাফর সরদার, ধুলজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাহাঙ্গির হোসেন প্রমূখ।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

বেকিং নিউজ - আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আাসামি পক্ষের চাঁদাবাজি মামলা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার তিনজন স্বাক্ষী ও বাদির ভাসুর ও দেবরের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন আসামি পক্ষ। জানা যায়, উপজেলার বেলবানা গ্রামের মোস্তাক আহম্মেদের দশম শ্রেণী পড়–য়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে পাশের কটুরাকান্দি গ্রামের বিপুল শেখের ছেলে সবুজ (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে বেশ কিছুদিন উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়ের মা লাকী বেগম বাদী হয়ে গত ১০ আগস্ট আলফাডাঙ্গা থানায় সবুজকে (১৭) একমাত্র আসামি করে মামলা করেন। সবুজ উপজেলার ধুলজুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। মামলার পর থেকে আসামি সবুজ পলাতক রয়েছে। এর প্রতিশোধ নিতে সবুজের মামা নজরুল শরীফ গত ১৩ আগস্ট স্বাক্ষী বেলবানা গ্রামের হান্নান বিশ্বাস (৪০), নাছির মোল্যা (৩০), ওবায়দুর (৩৫) ও বাদির দেবর সাজ্জাদ বিশ্বাসসহ (৩০) ১৪জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে----উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজ

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাস ভবনে সপরিবারে কিছু বিপদগামী সেনাসদস্যরা নির্মম ভাবে হত্যা করেছিল,সেই খুনিদের বিচারের আওতায় এনে এ দেশের মাটিতেই ফাঁসি কার্যকর করা হয়েছে। আর দেশের বাহিরে থাকা ছয় খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করা হবে। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এই দেশ তাদের হয়ে যাবে ,কিন্তু ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তিন-তিনবার এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনার দিন।
কাজী সিরাজ আরও বলেন, বঙ্গবন্ধুর জর¥ না হলে এ দেশ স্বাধীন হতো না,বিশ্বের মানচিত্রে কোন স্থান পেতো না,বাঙালি জাতি কোন দিকনির্দেশনা পেতনা, আজকের এইদিনে আমরা শপথ করি ,বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে মধ্যেমায়ের দেশ হিসাবে গড়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আজ মঙ্গলবার ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ সোলায়মান আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন। আলোচনা শেষে কৃষক লীগ অফিসে গনভোজের আয়োজন করা হয়।

সোমবার, ৭ আগস্ট, ২০১৭

অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের মাতার দাফন সম্পূর্ন

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক সিআইডি’র প্রধান শেখ হেমায়েত হোসেন এর মাতা মোসাঃ আলেকজান বেগম (৯০) এর লাশ দাফন আজ ৭ আগষ্ট সোমবার আসর নামাজের পর বিকালে সম্পূর্ন হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ তার নিজ গ্রামের ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গত ৫ আগষ্ট শনিবার রাত ১০টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনি,আত্রীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুর পুলিশ সুপার সুভাষ চন্দ্র শাহা,আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন,বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাবেক  আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কুবাদ হোসেন,জেলা রেজিষ্টার বজলার রশিদ, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম,ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান ও খান সাইফুল ইসলাম প্রমূখ।

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

সমন্বয় কমিটির সভা
বিশেষ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় আলফাডাঙ্গায় আগামী ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। সুষ্ঠ,সুন্দর,নির্ভূল ও সুচারুপে ভোটার তালিকা সম্পাদনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১১টায় উপজেলা হল রুমে নির্বাচন কমিশনের উপজেলা পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. মমতাজ আল শিবলী জানান, আগামী ২৫ জুলাই হইতে ০৯ আগষ্ট ২০১৭ইং তারিখ পর্যন্ত সকল বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলবে। ভোটার হইতে প্রয়োজন হবে বাড়ির হল্ডিং নম্বার,হালনাগাদ অনলাইন জর¥ নিবন্ধন,এস.এস.সি বা সমমানের সার্টিফিকেট,পিতা -মাতার ভোটার আইডি কার্ড এবং ইউপি চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম. জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আঃ কুদ্দুস খান ও মোনেয়ারা ছালাম,ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, ইউপি চেয়ারম্যান বাবু হুমায়ন কবীর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক মো. আলমগীর কবির-সহ উপজেলা দপ্তরের সকল অফিসারগণ।

শনিবার, ১৭ জুন, ২০১৭

এসিলেন্ডের নির্দেশ অমান্য করে আলফাডাঙ্গায় চলছে সরকারী গাছ কাটার হরিলুট


প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধুরীর নিদের্শ অমান্য করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামে চলছে সরকারী গাছ কাটার হরিলুট। গত শনিবার ১৭ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়,  বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রাম সহ কয়েকেটি গ্রামে পল্লী বিদ্যুত এর নতুন লাইন নির্মাণের কাজ চলছে। বিদ্যুত এর লাইন নির্মানের জন্য সরকারী রাস্তার পাশ দিয়ে মেহগুনী,রেন্টি ও বিভিন্ন প্রকার গাছের ডালপালা ছেটে লাইন নির্মান করছেন বিদ্যুত কৃতপক্ষ। অন্যদিকে সুযোগ পেয়ে স্থানীয় সাবেক ইউপি মেম্বর মো. আলমগীর হোসেন, কাঠ ব্যবসায়ী শাহাবুল সরদার, স্থানীয় যুবলীগ নেতা কামাল হোসেন, একই গ্রামের রোকন উদ্দিন,হাসু মিয়া ও আড়পাড়া গ্রামের হাসু মিয়া প্রায় ১০লক্ষ টাকা মূল্যের মেহগুনী,শিশু ও রেন্টি গাছ দিনে দুপুরে প্রশাসনকে তোয়াক্কা না করে কেটে নিয়ে যায়।
এ বিষয় সাহাবুল ও আলমগীর বলেন, আমরা ব্যাক্তিগত প্রয়োজনে গাছ কেটে নিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি নিজে সরেজমিনে গিয়ে গাছ কাটতে বাধা দিয়েছি এবং কাটা গাছ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে এসেছি।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধরী বলেন,বিষয়টি জানতে পেয়ে আমি সার্ভেয়ারকে পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

ক্ষুদা দারিদ্র মুক্ত উপজেলা গড়তে চাই ---ইউএনও আজহারুল ইসলাম

ইউএনও আজহারুল ইসলাম
প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলাকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই।  এ উপজেলায় যতদিন চাকুরী করবো ততদিন মাটি ও মানুষের পাশে থেকে সবার সেবা যেন নিশ্চিত করতে পারি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। মানুষের পাশে থেকে কাজ করতে পারলেই সেটাই হবে আমার বড় পাওয়া। গত বৃহস্পতিবার বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যদের সঙ্গে এক মতবিনিময় কালে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এ সব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনগনের মধ্যে সচেতনা বাড়াতে হবে। তিনি গত ১১জুন এ উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসনদ্দৌলাহ রানা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও আঃ মান্নান আব্বাস, যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক হারান মিত্র, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন মোরাদ, সাংস্কৃতিক সম্পাদক নাছির,সমাজ কল্যান সম্পাদক মিয়া মুরাদ হোসেন,আর্ন্তজাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, কায্যকারী সদস্য এস এম কোবাদ হোসেন,এটিএম মুন্নু মিয়া প্রমূখ।

পিবিআই তদন্ত শুরু ! আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতির নামে ফেসবুকে কটুক্তি করায় আদালতে মামলা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের পাতার ও ভোরের প্রত্যাশা পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি  সাংবাদিক মো. সেকেন্দার আলম শেখ এর নামে বহিরাগত আবুল বাসার (৪২) নামে এক ইনসুরেন্স ও এনজিও কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার (বাসার) আইডিতে কটুক্তি করা , সেকেন্দারের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন ও তার মৃতঃ দাদা  মো. লাল মিয়ার নামে বিভিন্ন আপত্তিকর ভাষা ব্যবহার করায় জেলা ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ৫০১/৫০২ ধারায় মানহানী ও তথ্য প্রযুক্তি আইনে (সেকেন্দার বাদী হয়ে) মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে এনে বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই)তে মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নিদেশ দেন। আবুল বাসার বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের মৃতঃ আবুল কালাম এর পুত্র।
কিছু দিন পর আজ বৃহস্পতিবার ১৫ জুন ফরিদপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ইনচার্জ অতিরিক্ত  পুলিশ সুপার কানাই লাল সরকার ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) মো. মিজানুর রহমান মামলার তদন্ত করার জন্য আলফাডাঙ্গায় আসেন। এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় এক রুমে উভয় পক্ষকে নিয়ে তদন্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের আরেকটি তদন্ত কারী বিভাগ বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই)। ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এ পযর্ন্ত প্রায় ৫শতাধীক মামলা ন্যায় ও নিষ্ঠার সাথে সততা রেখে সঠিক তদন্ত করেছে। আমার অফিসে যাওয়ার জন্য কোন অনুমতি নেওয়া লাগেনা। এই মামলায় যে সতত্যতা পাওয়া যাবে আমরা সেই প্রতিবেদন আদালতে দাখিল করব। তিনি আরও বলেন,আমি কোন তদবির পছন্দ করি না এবং এ পযর্ন্ত কেউ আমাকে তদবীরের জন্য শুপারিশ করেন নাই। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি,স্থানীয় সাংবাদিক,পৌর-ওয়ার্ড কমিশনার সহ মামলার স্বাক্ষীগন উপস্থিত ছিলেন।

গাছের সাথে এ কেমন শত্রুতা

আলফাডাঙ্গা  ঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে হতদরিদ্র এক কৃষকের লিজ নেওয়া জমিতে ২টি আমের বাগান সহ বিভিন্ন গাছের চারা রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে থানার এস আই অসোক ঘটনাস্টল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, হতদরিদ্র কৃষক হালিম মোল্যা মাথায় হাত দিয়ে গাছের গোড়াঁয় বসে কান্না করছে এবং বলছে গাছের সাথে এ কেমন শত্রুতা। অসুস্থ কৃষক হালিম মোল্যার স্ত্রী মিনি বেগম গতকাল বৃহস্পতিবার কান্না জড়িত কন্ঠে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে একই গ্রামের তাহাজ্জেত মূন্সি তার দলবল নিয়ে ১৪ জুন রাত ১০টায় বসত বাড়ি পাশের লিজ নেওয়া জমিতে ২টি বাগানে প্রায় দুইশত ধরন্ত আম গাছ, একশত চম্পল গাছ, একশত দেবদার গাছের চারা সহ বিভিন্ন ফলের গাছ গেটে ফেলেছে। আমি এন্জিও’র থেকে এক লক্ষটাকা লোন করে এই গাছের চারা দুই বছর আগে লাগিছে এখন আমার কি হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যপারে তাহাজ্জেত মুন্সির সঙ্গে যোগাযোগ করার চেস্টা করলে তাকে পাওয়া যায় নাই।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায় নাই। তবে খবর পেয়ে এস আই অসোককে পাঠিয়েছিলাম।
উল্লেখ্য, গত ১২ জুন দিনগত রাতে মো. মিজানুর রহমানের ২১ শতাংশ জমিতে সোসা গাছ কেটে ফেলেছে কে বা কাহারা।

রবিবার, ১১ জুন, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবে ইফতার পার্টি

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে গত ১০ জুন শনিবার সন্ধায় এক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলেজ রোড চৌয়াল্লিশের মোড়ে অবস্থিত প্রেসক্লাবের অফিস কক্ষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলমের স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) পারভেজ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  নুরুল বাসার মিয়া, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান (পিকুল),মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দকুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান আহাদ,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড.মিরাজ শরিফ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার,জেলা পরিষদের সদস্য বিউটি বেগম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, এস আই মাসরুল,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বানা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি হারুন অর- রশিদ। । অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান আব্বাস ,সহ-সাধারণ সম্পাদক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, আর্ন্তজাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, প্রচার সম্পাদক হারাণ মিত্র ,সমাজকল্যাণ সম্পাদক মিয়া মোঃ মোরাদ হোসেন, সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন মোরাদ ,সংস্কৃতিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন,ক্রীড়া সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কার্যকরী সদস্য এটিএম মুন্নু মিয়া ও  কিশোর মাহমুদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।

শনিবার, ১০ জুন, ২০১৭

শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ট সন্তান হিসেবে স্বীকৃিত দিয়েছেন--কেন্দ্রীয় নেতা মোস্তাক

প্রতিনিধি,আলফাডাঙ্গা  ঃ বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ট সন্তান হিসেবে স্বীকৃিত দিয়েছেন। স্বাধীনতা বিজয়ী মুক্তিযোদ্ধাদের নিয়ে শপথ করছেন এ দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমি বলতে চাই এ দেশ থেকে জঙ্গি নির্মুল করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জেতের বিনিময় যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের স্বাধীনতা রক্ষা করবে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধা এবং তার প্রজম্ম। আমি যখন ছাত্রলীগ করি তখন বিরোধী দলের রাজপথের জুলুম নির্যাতন বয়ে গেছে আমার শরীরের ওপর দিয়ে। এখন আমার আওয়ামী রাজনীতি মিশে গেছে যাঁর শরীরের প্রতিটি অস্থি মজ্জায়। গত শুক্রবার ৯ জুন সন্ধায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর শহীদ জাফর স্বরণে জাগরনী ক্লাবের আয়োজনে গোপালপুর সরকারী প্রাথমীক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন, বাংলাদেশ তিতাস গ্যাস কম্পানীর পরিচালক, উক্ত ক্লাবের সভাপতি, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক।
তিনি আরও বলেন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়ে ছিলেন এই গ্রামেরই কৃতি সন্তান জাফর। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলার স্বাধীনতার প্রথম দিকের রেজিষ্টার প্রাপ্ত সংগঠন শহীদ জাফর স্বরণে জাগরনী ক্লাব। আর স্বাধীনতা স্বপক্ষে কাজ করছে এ ক্লাবটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ চৌধরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খান বেলায়েত হোসেন,নিটল গুরুপ অব কম্পানীর পরিচালক মো. আফরোজ খান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুৃ হোসেন তালুকদার,আকরামুজ্জামান কুয়েতী আকরাম,মো. আশরাফ উদ্দিন তারা, ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ,ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন , উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান , উপজেলা যুবলীগের মহিলা সম্পাদীকা সৈয়দা নাজনীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও উক্ত ক্লাবের অতিরিক্ত সাধারন সম্পাদক সেকেন্দার আলম।
এ ছাড়া ও মুক্তিযোদ্বাগণ, উপজেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ œ সর্বস্তরের  জনসাধারন উপস্থিত ছিলেন।

রবিবার, ৪ জুন, ২০১৭

আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় যুদ্ধকালিন কম্পানী কমান্ডার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর টেকনিক্যাল ইঞ্জিয়ার বীর মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমানের বসত বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়  রবিবার থানায় মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, যুদ্ধকালিন কম্পানী কমান্ডার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর টেকনিক্যাল ইঞ্জিয়ার বকতিয়ার রহমানের গ্রামের বাড়ি উপজেলাধীন টগরবন্দ ইউনিয়ানের তিতুরকান্দি গ্রামে। একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃতঃ আঃ মান্নানের ভাই শেখ দাউদ হোসেন ও পুত্র মোঃ শাহিন শেখ এর নেতৃত্বে ২৫/৩০ জন পূর্বের শত্রুতার জের ধরে গত ৩ জুন গভীর রাতে তাদের দলবল নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালায়। হামলা চালিয়ে ফ্রিজ,শোকেজ,ঘাট,আলমারী,টিভি,টেবিল,মালামাল ও ঘরবাড়ি ভাংচুর করে এবং ঘরে থাকা মালামাল,গরু,স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় বাধা দেয়ায় সাহাবুদ্দিন নামে একজনকে হাতুড়ি ও লোহার রড দিয়া পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বীর মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, এই জন্য দেশ স্বাধীন করে ছিলাম। আমি থানায় মামলা করায় জীবন নাশের হুমকীর মুখে রয়েছি। যে কোন মুহুত্বে শাহিনরা আমার পরিবারের উপর আবার হামলা চালাতে পারে। আমাদের পরিবারের নিরাপত্তা দরকার।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিছে এবং মুক্তিযোদ্ধা বকতিয়ার রহমান বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

আলফাডাঙ্গায় নবগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলা হল রুমে ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১টায় নবগত উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) পারভেজ চৌধরী এক মতবিনিময় সভা করেন। সদ্য যোগদানকারী সহকারী কমিশনার ভূমি পারভেজ চৌধরী ২১ মে ইউএনও এবং পৌর প্রশাসক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেয়ে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা,চেয়ারম্যান,সাংবাদিক,শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মনিরুল হক ও মোরসেদুর রহমান, মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু ও খান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ রউফ তালুকদার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ও সাংবাদিক আলমগীর কবির। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস।

আলফাডাঙ্গায় শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুন্সি রুহুল আসলাম বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। গত ২৪ মে বুধবার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আহসানের সভাপতিত্বে পরিচালনা করেন পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,সহকারী শিক্ষা অফিসার লাভনী রায় ও উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক বিকাশ চন্দ্র দাস , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সিহাবুল ইসলাম, সাবেক সভাপতি হিটলার রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সিফায়েত আলী,বুড়াইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম,কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ইকড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী খান, ইছাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সরকারী প্রাথমিক বিদ্যালয় দপ্তরী (অফিস সহায়ক) কল্যাণ সমিতির বৃহত্তর ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বোরহান কবির প্রমুখ। উল্লেখ্য, সহকারী শিক্ষা অফিসার  মুন্সি রুহুল আসলাম গত ১১ মে সহকারী শিক্ষা অফিসার থেকে শিক্ষা অফিসার পদে পদন্নতি লাভকরায় আলফাডাঙ্গা উপজেলা থেকে বদলি হয়ে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন।

বুধবার, ২৪ মে, ২০১৭

আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশ উন্নয়নের জোয়ারে ভাসবে----যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আগামী ২০১৯ সালে সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় এলে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসবে। অন্য সরকারের তুলনায় আওয়ামীলীগ সরকার ৮ বছরে সারা দেশে বহুগুণ বেশী উন্নয়ন করেছে। ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী) যে উন্নয়ন হয়েছে তা এই সরকারের আমলেই হয়েছে। এই সরকারের অধিনে আগামী নির্বাচন হবে সুষ্ঠ,সুন্দর নিরপেক্ষ নির্বাচন। আর বিএনপি যদি এ নির্বাচনে সাড়া না দেয় এবং এই সরকারের অধিনে নির্বাচনের না আসে তাহলে সেই ভুলের মাশুল বিএনপি’কে নিতে হবে। কারন বর্তমানে বিএনপি বোকার স্বর্গে বসত করছে। মঙ্গলবার ২৩ মে বিকালে ফরিদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে আলফাডাঙ্গা উপজেলাধীন শিরগ্রাম সাদ্দাম মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
আব্দুর রহমান আরও বলেন, আলফাডাঙ্গার শিরগ্রামে যে ডায়াবেটিক হাসপাতালটি উদ্ধোধন করছি এটি করছেন আমাদেরই এলাকার এক মমতাময়ী নারী সেলীনা খানম। তিনি সাধারন মানুষের কথা ভেবে বর্তমান সরকারের স্বাস্থ্য সেবাকে উন্নতীর দারপ্রান্তে পৌছে দেওয়ার লক্ষে তার পুত্র সাদ্দামের নামে এই হাসপাতালটি তৈরি করছেন। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে বিনিত নিবেদন করছি। কারন এখানে অনেক টাকা অলা লোক আছে তারা কখনো এই ধরনে উদ্যেগ গ্রহন করে নাই। আমি সবাইকে অনুরোধ করবো সবাই এই সেবা কেন্দ্রটি যেন মানুষের সেবা নিশ্চিত করতে পারে এবং আমরা সকলে সেলিনা খানমের পুত্র সাদ্দামের সৃতি ধরে রাখব।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাছিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ একে আজাদ খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহা-সচিব মো. সাইফ উদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ন কোষাধ্যক্ষ মো. শহীদুল হাসান,ফরিদপুর সিভিল সার্জন ডাঃ অরুন কান্তি বিশ্বাস, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর শেখ আবদুস সামাদ, আলফাডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, আলফাডাঙ্গা সহকারী ভূমি কমিশনার পারভেজ চৌধরী, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান হোসেন পিকুল মিরদাহ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ,ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , ্উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ডালিম প্রমূখ।

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ধোধন

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলাধীন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান।  ২৩ মে মঙ্গলবার প্রথম দিন সকাল ৮টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সুচনা শুরু হয়। নিত্য প্রতিযোগিতার এক পর্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশে গাড়ি বহরে এসে কুচকাওয়াজ পরিদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালযের প্রধান শিক্ষক এস.এম ওবায়দুর রহমান (জাফর মিয়া)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়িয়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান এম এম রেজাউল করিম চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানসহ বিদ্যালয়ের কমিটির সদস্যগণ, ইউপি সদস্য,অভিভাবকবৃন্দ,গন্যমান্যব্যাক্তিবর্গ,কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার, ১৪ মে, ২০১৭

প্রশাসনের তোয়াক্কা না করে ! আলফাডাঙ্গায় সরকারী জায়গায় পাকা ঘর নির্মাণের অভিযোগ


আলফাডাঙ্গা(ফরিদপুর) থেকে  ঃ আইনের তোয়াক্কা না করে স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার)কে ম্যানেজ করে রাত-দিনভর সরকারী জায়গায় পাকা ঘর নিমার্নের কাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের বদলীর সুবাদে উপজেলা ব্যাপি চলছে সরকারী জায়গা দখলের মহা উৎসব।
সরেজমিন গিয়ে দেখা যায়, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অফিসের সামনে তহশিলদারকে ম্যানেজ করে গোপালপুর মৌজার সরকারী খাস ১নং খতিয়ান ভূক্ত এস.এ ৮৮৩ নং দাগের জমিতে পাকা ঘর নির্মানের কাজ চলছে। গোপালপুর বাজারে উক্ত দোকান ঘর নির্মানের মালিক মুনছুর আলম দিপুর নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত সম্পত্তি আমি ক্রয় সূত্রে মালিক। এ ছাড়াও উক্ত বাজারে গরুহাটা একই দাগের উপর নির্মান করা ২/৩ টি ঘরের মালিকদের সঙ্গে যোগাযোগ করে কথা বলা যায়নি। নাম প্রকাশে অইচ্ছুক স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, আলফাডাঙ্গা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের গত ৪মাস বদলী হওয়ার পর থেকে গোপালপুর বাজার,হেলেঞ্চা বাজার,বানা বাজার, বেড়ির হাট বাজার সহ বিভিন্ন স্থানে সরকারী জায়গা দখল করার মহা উৎসব শুরু হয়েছে।
এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোরাদ হোসেন বলেন, দিপুর নির্মিত ঘরে ৮৮৩ নং দাগে সরকারী খাস সম্পত্তিও রয়েছে। অভিযুক্ত পাকা ঘর সরকারী জায়গায় আছে কি না তা কাগজপত্র না দেখে বলতে পারিব না।
এ বিষয় দায়িত্ব প্রাপ্ত কানুনগো সার্ভেয়ার মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, গোপালপুর বাজারে পাকা ঘর নির্মাণের খবর পেয়ে আমি তহশিলদার মুরাদ হোসেনকে মৌখিক ভাবে কাজ বন্দ করার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে পরবর্তীতে কাজ করার কথা বলেছি। তবে মুনছুর আলম দিপু আইনের তোয়াক্কা না করে উক্ত সরকারী জায়গায় পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রওশোন আরা পলি বলেন, সরকারী জায়গায় ঘর নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও’কে বিদায় সংবর্ধণা

 স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধণা জানান আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আজ বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলায় শেষ কর্ম দিবসে এক মতবিনিময় শেষে এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান,আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ মো. শাহারিয়ার হোসেন, আর্ন্তজাতিক সম্পাদক মো. আজিজুর রহমান দুলাল,প্রচার সম্পাদক হারান মিত্র , যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, পৌর সভার সচিব মো. মেহেদি রহমান প্রমূখ।
 

শনিবার, ৬ মে, ২০১৭

এসএসসি পরীক্ষায় ফেল করায় আলফাডাঙ্গা বেলবানায় ছাত্রীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ‘বানা এমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের’ এক ছাত্রী নাজমীন খানম (১৭) ২০১৭ইং সালের এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গত শুক্রবার (০৫.০৫.১৭) রাত ৮টার দিকে বাড়িতে সে বিষ পান করলে দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। হঠাৎ রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ হয়ে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন। নাজনীন উপজেলাধীন বানা ইউনিয়ানে বেলবানা গ্রামের খোরশেদ এর মেয়ে। আজ শনিবার ময়না তদন্ত ছাড়াই আরাজী বানা কবর স্থানে তাকে জোহর বাদ জানাযা শেষে দাফন দেওয়া হয়। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।