শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে আজ শনিবার (২৮-১০-১৭) কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি থানা চত্ত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে থানা গোল ঘরের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ(অধ্যক্ষ) ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মনিরুল হক সিকদার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম, ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান আহাদ ও ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু , থানা তদন্ত অফিসার মো. ফয়সাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা সুলতানা,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ।

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বুধবার কার্যকরী গ্রাম আদালত পরিচালনায় সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়। র‌্যালিটি কামারগ্রাম কাঞ্চন একাডেমী  থেকে শুরু করে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর ইউনিয়ন পরিষদে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ।

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

মধুমতি নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করলেন আব্দুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন দিগনগর-পবনবেগ বাজার এলাকায় আজ শুক্রবার (২০.১০.১৭) বিকেলে মধুমতি নদীর বামতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের উন্নয়নের রূপকার মো. আব্দুর রহমান এমপি। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আলফাডাঙ্গার উন্নয়ন হয়। আলফাডাঙ্গার মাটি বঙ্গকন্যা শেখ হাসিনার ঘাঁটি। ২০১৯ সালের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করবেন এটা আমি বিশ্বাস করি। শেখ হাসিনা ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন, রাস্তা ঘাট, ব্রীজ কালভাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ দেশের সকল উন্নয়ন অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়তে চান। এজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নেভীর কমান্ডার মো. মনিরুজ্জামান, বাপাউবোর সাবেক যুগ্ম সচিব মো. খিজির আহমেদ, বাপাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, বাংলাদেশ আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ দৌল্লা রানা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, যুদ্ধকালিন আলফাডাঙ্গা থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজউদ্দিন কাদেরী,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এড. জামাল হোসেন মুন্না, যুবলীগ নেতা আবুল হোসেন ছটকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ। প্রকল্পটির প্রক্কালিত মূল্য ১৮কোটি ৩১ লক্ষ ৭ হাজার ৯৯ টাকা ৪৭ পয়সা। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং বাস্তবায়নকারী বিভাগ ফরিদপুর পওর বিভাগ।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

সাংবাদিক কবির হোসেন এর বড় ভাইয়ের ইন্তেকাল

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন এর বড়ভাই আব্দুর রাজ্জাক (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৩ অক্টোবর শুক্রবার সন্ধায় আলফাডাঙ্গা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতঃ কালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে আত্রাীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে মিঠাপুর কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক কবির হোসেনের ভাইএর মৃত্যুতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম এবং সধারণ সম্পাদক আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভ্রাম্যমান আদালতে ১জনের কারাদন্ড

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ গত বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন বানা ইউনিয়নের দীঘল বানা  গ্রামের মৃত ফটিক শেখ এর ছেলে মোঃ শুকুর শেখ( ২৭)কে ভ্রাম্যমাণ আদালতে সরকারি কাজে সরকারি কর্মচারীদের বাঁধা প্রদান ও অসহযোগিতা করার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রট জয়ন্তী রুপা রায়। প্রকাশ থাকে যে, মধুমতি নদীতে মা ইলিশ ধরার অপরাধে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলেদের আটক করতে মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উক্ত শুকুর শেখ ট্রলার দিয়া ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা না করার অপরাধে তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।

আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ শারদীয় দূর্গোৎসব পূনর্মিলনী  উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কুটুম বাড়ী কফি হাউজ রেষ্টুরেন্ট হল রুমে শুক্রবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা আয়োজন করেন আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটি। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল স্বর্ণকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে আজ শক্রবার এ.জেড.পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উক্ত স্কুল মাঠে শেষ হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. নজির মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন পৌর কমিটির সদস্য আজিজুর রহমান দুলাল ও মো. ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কমিটির সদস্য সচিব মো.নওয়াব আলী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিকদার আলিমুজ্জামান বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ নুর ইসলাম ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা শ্রমিকলীগের সভাপতি ওহাব মিয়া ,যুগ্ন সম্পাদক জাহাঙ্গির হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

আলফাডাঙ্গায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের শেষ হয়। এবারের আর্šÍজাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগ সহনীয় আবাস গড়ি নিরাপদে বাসকরি”। পরে হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত , যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম প্রমুখ।


আলফাডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১২টায় উপজেলা পরিষদ চত্বর হল রুমে আলোচনা সভা  হয়েছে। জাতীয় কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “কন্য শিশুর আগমন আনবে দেশের উন্নয়ন”। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত , যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম প্রমুখ।


ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেনীর ছাত্রী সৃতি খানম

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল বুড়াইচ সরকারী প্রাথমীক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী সৃতি খানম (১২)। জানা যায়, আজ শুক্রবার জুম্মা নামাজ পর শ্রীরামপুর গ্রামে কামাল খানের বাড়িতে তার মেয়ে বিবাহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় খুলনা জেলা থেকে কনের বাড়িতে আসা বর সাগর মিয়া(১৯) ও কনের পিতা কামালকে আটক করেন ইউএনও। পরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুপারিশে বিবাহ না দেওয়া মর্মে উভয়ের অভিভাবকের নিকট হইতে মুসলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও।

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

মৌসুমী শিশু প্রতিযোগিতায় পুরস্কার বিতরন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মৌসুমী শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়,উপজেলা মহিলা  ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহফুজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার লাবনী রায় ও আবু বকর সিদ্দীক।

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় বিনা মূল্যে কৃষি উপকরন বিতরন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস হল রুমে আজ বুধবার ১১ অক্টোবর দুপুর ১২টায় ৫শত ৫০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরন সার,বীজ বিতরন করা হয়। বণ্যায় ক্ষয়ক্ষতির কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০১৭-১৮ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে এ সব উপকরন দেওয়া হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক জিএম আঃ রউফ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আফতাব উদ্দিন প্রমূখ।
অপর দিকে বিতরন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ইদুর নিধন অভিযান ২০১৭ এর শুভ উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।

আলফাডাঙ্গায় ছুরির আঘাতে ভাতিজার হাতে চাচা খুন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে ভাতিজা আলী রেজার (২৫) হাতে ছুরির আঘাতে আপন চাচা আজিজার রহমান  (৬০) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আজিজার মোল্লা একই ইউনিয়নের উথলি গ্রামের মৃত মানিক মোল্যার ছেলে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শিরগ্রাম বাজারে চাচা আজিজার রহমানের সাথে ভাতিজা আলী রেজার বাজারের জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজার পকেটে থাকা চাকু দিয়ে চাচার বাম পাশে পেটে কোপ দেয়। এতে চাচা গুরুতর জখম হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকেই ভাতিজা আলী রেজা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

গ্রাম আদালতের উপজেলা পর্যায়ে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে আজ বুধবার ১১ অক্টোবর কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে একদিনের আলোচনা সভা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন , ইউএনডিপি বাংলাদেশ ও গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, মাদারীপুর লিগ্যাল এইড জেলা সমন্নয়কারী কর্মকর্তা রাশেদুল হক মিল্টন, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সচিবগন, ইউপি সদস্যগনসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট গ্রাম আদালতের ফর্মস/ফরমেট হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
 



মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় মৎস্য আইনে দুইজনকে জরিমানা ! তিন হাজর কারেন্ট জাল ধংস

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে মধুমতি নদী থেকে ‘মা’ ইলিশ  ধরার অপরাধে মৎস্য সংরক্ষন আইনে দুই জনকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিগনগর খেয়াঘাট ও দীঘলবানা সংলগ্ন মধুমতি নদী থেকে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয়। আজ মঙ্গলবার ও সোমবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জয়ন্তী রুপা রায়। ইলিশ প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ সংরক্ষন অভিযানে উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের ছলেমান মোল্যার ছেলে তাজু মোল্যা (৬৫) ও টিকোরপাড়া গ্রামের শিবু বিশ্বাস(৩৫)কে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) মোঃ আবুল হাসেম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম বিশ্বাস, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারন সম্পাদক আলমগীর কবীর, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রেসকার মো. রবিউল ইসলাম ও মো. সেলিমমুজ্জামান সেলিম প্রমূখ। অভিযানে আটককত পায় ৪০/৫০টি ইলিশ মাছ এতিম খানায় এতিমদের খাবারের জন্য দেন উপজেলা নির্বাহী অফিসার।




আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই----এসিল্যান্ড আবুল হাসেম

এসিল্যান্ড মো. আবুল হাসেম।
বিশেষ প্রতিনিধি ঃ ফদিরপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। ভূমি অফিসের কিছু বদনাম আছে তা আমিও জানি, তবে এই অফিসকে ঘুষ, দুর্নীতি ও হয়রানী মুক্ত অফিস করতে পারি সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা দরকার। মানুষ যাতে সহজ ভাবে অফিসে এসে কাজ করতে পারে সেদিকে আমি খেয়াল রাখবো। বাংলাদেশের মধ্যে আলফাডাঙ্গা হবে একটি মডেল উপজেলা। গত সোমবার বিকালে তার নিজ কার্যালয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় কালে এসব কথা বলেন নবাগত যোগদানকারি এসিল্যান্ড মো. আবুল হাসেম। তিনি গত ০৭/১০/২০১৭ ইং তারিখে আলফাডাঙ্গায় নতুন এসিল্যান্ড হিসাবে যোগদান করেন। তিনি আরও বলেন, আমি এই উপজেলার ভূমি সংক্রান্ত সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং সরকারী বিধি অনুযায়ী যে সকল সেবা তা জনগনের কল্যানে নিয়োজিত থাকবে। এই উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সেবা দিয়ে জনগনের পাশে থাকার কথা বলেন। 

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৫) গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা থানায় তিনজনকে আসামী করে মামলা হয়েছে। মামলা নং ১,তাং-৫-১০-১৭ইং। ওই ছাত্রীকে শুক্রবার (০৬.১০.১৭) পুলিশ হেপাজতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের ওই মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মৃতু সাহেব আলীর ছেলে মো. রুবেল ওরফে কয়েল (১৫), সিরাজ মোল্যার ছেলে আকিদুল (১৫) ও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিহাদ কাজী (১৫) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিনতিতে পরিকল্পিতভাবে গত ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ওই যুবকরা জোরপুর্বক মুখে রুমাল দিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। এক পর্যায়ে জোর করে নিশা জাতীয় পানি মুখের মধ্যে ঢেলে দেয়। পরবর্তীতে বারাংকুলা জৈনক ফজল শেখের জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ছাত্রীর ডাক চিৎকারে এলাকার নুরুল ইসলাম, আরিফুজ্জামান, রিজাউল করিমসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। আসামী রুবেলের মা মরিয়ম বেগম ও জিহাদ কাজীর মা আনোয়ারা বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জেএসডি দাখিল  মাদ্রাসার সুপার শহীদ মিয়া বলেন, এ ঘটনাটি খুবই ন্যাক্করজনক, তিনি এর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, মেয়েটি ধর্ষিত হয়েছে বলে তিনি এলাকা মানুষের কাছ থেকে শুনেছেন। তিনিও উপযুক্ত বিচার চেয়েছেন।  থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল করিম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজীর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী উপজেলার বানা ইউনিয়নের উথলী আড়পাড়া গ্রামের আঃ শুকুর মোল্যার ছেলে মিটুল মোল্যা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নিজ দখলিয় সম্পত্তি দীর্ঘদিন খাজনা না দেয়ার কারণে আড়পাড়া মৌজার ০৫ শতাংশ জমি সরকারী ১নং খাস খতিয়ানে অন্তভুক্ত হয়। পরে জমিটি বন্দোবস্ত নেয়ার জন্য উক্ত সার্ভেয়ারকে জমির কাগজপত্র দেন ভুক্তভুগী মিটুল। সার্ভেয়ার কাগজপত্র দেখে বন্দোবস্ত দেয়া যাবে বলে ৩০ হাজার টাকা দাবী করেন। ভুক্তভুগী মিটুল বলেন, আমি ভূমিহীন ভান চালক, ৩০ হাজার টাকা দেয়ার সমর্থ আমার নেই ,কিন্তু টাকা ছাড়া বন্দোবস্ত নেওয়া যাবে না। আমি নিরুপায় হয়ে ২ মাস আগে সার্ভেয়ারকে ১৫ হাজার টাকা দেই। সার্ভেয়ার কাজ না করে বাকি টাকার জন্য আমাকে চাপ দেয়। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তৎকালীন ই্উএনও আজাহারুল ইসলামকে বিষয়টি জানাই, তিনি আমাকে সার্ভেয়ারের কাছে পাঠান, তবে নানা অজুহাতে সার্ভেয়ার আমাকে ফিরিয়ে দেন।  গত মঙ্গলবার সাংবাদিক আলমগীর কবির এর সহযোগিতায় সার্ভেয়ারের কাছে যাই। আমি গিয়ে সাংবাদিক এর কথা বলতেই সার্ভেয়ার সাংবাদিকসহ আমাকে গালীগালাজ করেন। অবশেষে নিরুপায় হয়ে ফরিদপুর জেলা প্রশাসক এর হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছি। এ খবর শুনে উপজেলার চরডাঙ্গা গ্রামের কামরুলের স্ত্রী জেসমীন নাহার ও টিকর পাড়া গ্রামের ইছহাক বিশ্বাস বলেন, উক্ত সার্ভেয়ার আমাদের আদালতের প্রতিবেদন দেয়ার জন্য ৫০ হাজার টাকা প্রত্যেকের নিকট দাবী করেন। আমরা টাকা না দেওয়ায় আমাদের দখলীয় সম্পত্তি বিবাদীদের পক্ষে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন।
তবে ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি মিটুলকে অনেক কষ্ট পেয়ে গালীগালাজ করেছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান বলেন, এই দুর্নীতিবাজ, ঘুষখোর সার্ভেয়ার সিরাজী আরও অনেক মানুষকে হয়রানী  করেছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বেগম জয়ন্তী রুপা রায় সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয় জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় নতুন ইউএনও’র যোগদান

বেগম জয়ন্তী রুপা রায়
স্টাফ রির্পোটার ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) হিসাবে সোমবার যোগদান করেছেন বেগম জয়ন্তী রুপা রায়। তিনি পূর্বে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে মাদারিপুর জেলা সদর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএস ক্যাডার ।  মঙ্গলবার ৩ অক্টোবর সকাল দশটায় তার নিজ কার্যালয়ে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আলফাডাঙ্গার আইন শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের নিকট থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় নতুন ইউএনও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম , সাধারন সম্পাদক আলমগীর কবিরসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রবিবার, ১ অক্টোবর, ২০১৭

শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে----আব্দুর রহমান এমপি


সেকেন্দার আলম ঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের  মানুষ শান্তিতে বসবাস করছেন। তিনি সাধারন মানুষের কষ্টবোঝেন, তাই রোহিঙ্গাদের বিপদে তাদের পাশে গিয়ে দাড়িয়েছেন। তিনি মারামারী হানাহানী পছন্দ করেন না, তিনি শান্তিতে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনা আগামীতে শান্তিতে বিশ্বের নবেল পুরস্কার পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। আজ রবিবার ১ অক্টোবার আলফাডাঙ্গা উপজেলাধীন জাটিগ্রামে বিদুৎ এর নতুন লাইনের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে আব্দুর রহমান আরও বলেন, অন্য সরকারের তুলনায় আওয়ামীলীগ সরকার ৮ বছরে সারা দেশে বহুগুণ বেশী উন্নয়ন করেছে। ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী) যে উন্নয়ন হয়েছে তা এই সরকারের আমলেই হয়েছে। এই সরকারকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তিনি অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুমতি নদী ভাঙ্গন কবলিত গোপালপুর খেয়া ঘাট ও দিগনগর বাজার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দিগনগর বাজারে রাছেল সৃতি সংঘ ক্লাবে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , ্উপজেলা যুবলীগের সভাপতি রানা ও সাধারন সম্পাদক সাইফার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ডালিম প্রমূখ।

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে-----এ্যাড. জামাল হোসেন মুন্না

  মো. সেকেন্দার আলম ঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তিনি সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে হলে এমপি আব্দুর রহমান এর হাতকে শক্তিশালি করতে হবে। “ধর্ম যার যার, উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শুক্রবার রাতে এমপি আব্দুর রহমানের পক্ষথেকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর-সভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না এসব কথা বলেন।
এ সময় আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান বলেন, এই সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি পূর্ন ভাবে যার যার ধর্ম পালন করতে পারছে। এমপি আব্দুর রহমানের পক্ষথেকে পুজামন্ডপে সকল কে শুভেচ্ছা জানান। তিনি আর বলেন, দেশরতœ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার  প্রধান লক্ষ্য বাংলাদেশ বিশ্বের মধ্য উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় এনে এ দেশের সাধারন মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চান তিনি।  এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এবং আব্দুর রহমান যতদিন এমপি থাকবেন এ দেশে ধর্মীয় সম্প্রীতি ততদিন বজায় থাকবে। এ জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুজা মন্ডপে অর্থ প্রদান করা হয়।


শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনা : দোলন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম ঃ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। সে জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি জাতি-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রধান লক্ষ্য সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, যাতে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
বৃহস্পতিবার ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এ তিন উপজেলার বিভিন্ন দুর্গা পূজাম-প পরিদর্শনকালে দোলন এসব কথা বলেন। আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম ময়রাবাড়ি পূজাম-প, শিরগ্রাম মনোরঞ্জন শাহার বাড়ি পূজাম-প, শিরগ্রাম সার্বজনীন বারোয়ারী পূজাম-প, শিরগ্রাম বড়বাড়ি সার্বজনীন পূজাম-প, বোয়ালমারী উপজেলার সদর বাজারে নাট মন্দিরে সার্বজনীন পূজাম-প, বড় কামারগ্রাম আখড়া সার্বজনীন পূজাম-প, ছোট কামারগ্রাম চাতাল সার্বজনীন পূজাম-প, ছোট কামারগ্রাম কলেজ রোড সার্বজনীন পূজাম-প, মধুখালী উপজেলার দাশপাড়া নরেন্দ্রনাথ শাহার বাড়ি পূজাম-পসহ এ তিন উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন ও দুর্গোৎসবের শুভেচ্ছা জানান আরিফুর রহমান দোলন। কৃষকলীগের সহ-সভাপতি দোলন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এ অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। দোলন বলেন, কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। ধর্মে হানাহানির কোনো স্থান নেই। তাই বর্তমান সরকার সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়। ঢাকাটাইমস সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে বাংলাদেশ বিশ্বে জঙ্গিবাদ আর দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। আর বর্তমানে বাংলাদেশের পরিচয় অসাম্প্রদায়িক ও শান্তির দেশ হিসেবে। কারণ বর্তমান সরকারের আমলে কোনো সাম্প্রদায়িকতার ঘটনা ঘটছে না। শেখ হাসিনা চান, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এগুলোর হাত থেকে মানুষ মুক্তি পাক। শান্তিতে বসবাস করুক।
এ সময় ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, বোয়ালমারী পৌর মেয়র মোজাফ্ফার হোসেন বাবলু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শেখ শওকত হোসেন, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান, গোপালপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

নানা সমস্যায় জর্জরিত আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ! ডাঃ সামিয়া আলমের বিরুদ্ধে কর্ম ফাঁকির অভিযোগ

মো. সেকেন্দার আলম  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার লাখো মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির গাইনী সার্জেন ডাঃ সামিয়া আলমের কর্ম ফাঁকির অভিযোগ উঠেছে। এছাড়া কর্তব্যরত চিকিৎসকদের দুর্নীতি আর অনিয়মের কারনে হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে । দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লে´টির বেহালদশা বজায় থাকলেও যেন দেখার কেউ নেই। বার বার এ বিষয়ে স্থানীয়রা জেলা সিভিল সার্জন বরাবরে আবেদন করেও কোন ফল না পেয়ে হতাশ। স্থানীয়দের অভিযোগ, জেলা সিভিল সার্জন অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করেই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সামিয়া আলম আলফাডাঙ্গা হাসপাতালে কর্মরত থেকে কর্মস্থলে হাজিরা না দিয়ে দির্ঘদিন যাবত ফরিদপুর জেলায় ব্যক্তিগত কর্মে সময় পার করছেন। ফলে আবেদন-নিবেদন করেও কোন কাজ হচ্ছেনা। বিষয়টি তারা স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্প্রতি ৩১ শর্য্যা থেকে ৫০ শর্য্যায় উন্নিত করা হয়। বেড বাড়লেও বাড়েনি সেবার মান। স্বাস্থ্য কমপ্লেক্সটির ওয়ার্ডরয়,আয়া,অফিস সহকারী,পরিক্ষনবিধ,ল্যাব টেকনিশিয়ান,ফার্মাসিট ও ক্যাশিয়ারের পদ খালি রয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২০ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১০ জন। এর মধ্যে ৩ জন ডিপুটিশনে থাকেন ঢাকায়। বাকি ৭ জনের মধ্যে ডাঃ শাহাতাজ আলম গত দুই বছর পূর্বে যোগদান করে এ পযর্ন্ত মাতৃকালিন ও বিভিন্ন ছুটিতে রয়েছেন এবং ডাঃ সামিয়া আলম সপ্তাহে একদিন অফিস করে ৬ দিনের হাজিরা করে ফরিদপুর চলে যান। আর বাকি ৫জন এর মধ্যে ছুটিতে থাকেন ২জন। নিয়মিত অফিস করেন মাত্র ৩ জন। ১৫ জন সেবিকার বিপরীতে আছে ১৩ জন। মূলত সেবিকাদের দিয়েই চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্স। ২টি এ্যাম্বুলেন্সের মধ্যে ১টি পুরোটাই নষ্ট। অপরটি মাঝে মধ্যে নষ্ট হয়। বেশীর ভাগ যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীরা নূন্যতম কোন সেবা পাননা। এখানে চিকিৎসা নিতে আসা গাইনী রোগীরা প্রতিদিনই ফিরে যাচ্ছেন। আজ শনিবার সকাল ১১টার সময় হাসপাতালে হাজিরা দেন ডাঃ সামিয়া আলম। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি ফরিদপুর জেলাতে থাকি। এখান থেকে বদলী হওয়ার চেষ্টা করছি। এই হাসপাতালে কোন ডাক্তার থাকেনা। আমি সপ্তাহে এক দিন ডিউটি করি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. কাইযুম হোসেন তালুকদার মুঠো ফোনে বলেন, আমি ছুটিতে আছি। গাইনী বিভাগের ডাক্তার যোগদান করে সপ্তাহে তিন ছুটির আবেদন দিয়ে চলে যান। বাকি তিনদিন অফিস করার কথা। স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা আমি উপর মহলে জানিয়েছি। জনবল কম থাকায় যে পরিমান সেবা দেওয়া দরকার তা দিতে পারছিনা।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

মিঠাপুর সংখ্যালঘুর জমিতে ঘর উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামে রঘুনাথ বসু নামে এক সংখ্যলঘুর ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রঘুনাথ বসু বাদী হয়ে আজ রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন ৪২ নং মিঠাপুর মৌজার এস.এ ৪৪৬ নং খতিয়ানের ১৫৫৫,১৫৫৭ ও ১৫৫৮ নং দাগের মধ্যে ১.২০ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক রঘুনাথ বসু। অপর দিকে একই গ্রামের প্রতিপক্ষ তাহেজ্জেত মোল্যা গং উক্ত সম্পত্তি ক্রয়,ডিসিয়ার ও দখলিয় সুত্রে বসবাস করে আসছে। এ বিষয় উভয় পক্ষের মধ্যে ফরিদপুর জেলা জজ আদালতে দেওয়ানী মামলা চলছে। মামলা নং ২১৬/২০১২ ও ৪৬/২০১৪। অভিযোগের ভিত্তিত্বে থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস সরেজমিন পরিদর্শন করেছে। এ ব্যাপারে তাহাজ্জেত মোল্যার পুত্র জামে মসজিদের ইমাম মওলানা দেলোয়ার হোসেন বলেন, এস.এ ৪৪৬ নং খতিয়ানের মালিক ধীরেন্দ্রনাথ দাস এর নিকট হইতে ক্রয় সুত্রে দীর্ঘ ৪০বছর আমরা বসবাস করে আসছি এবং বর্তমান হাল রের্কড আমার পিতার নামে।

আলফাডাঙ্গায় ইয়াবাসহ চারজন যুবক গ্রেফতার ! থানায় মামলা

প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আজ রবিবার ইয়াবাসহ ৪ জন যুবককে গ্রেফতার করে মাদক মামলায় কোর্টে প্রেরণ করেছে। এ ব্যাপারে যুবকদের নামে থানায় দুইটি মাদক মামলা হয়েছে। মামলা নং-১১ ও ১২ , তারিখ-১৬/০৯/২০১৭ ইং। থানা সুত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার দিনগত রাত ১০টার সময় আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ফয়সাল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা  ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিযানের চালিয়ে মোটর সাইকেল প্রতিরোধ করে ৪ জনকে  তল্লাশি চালায়ে আটক করে। তল্লাশির সময় আটককৃত শাকিব হোসেন ও রাকিবুল ইসলাম আশিক এর নিকট ১২০ পিচ এবং সাদ্দাম হোসেন ও আলী হাসান এর নিকট ২০ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। আটককৃতদের নামে আলফাডাঙ্গা থানা পুলিশ মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। শাকিব হোসেন (১৮) কুসুমদি গ্রামের শওকত হোসেনের পুত্র, রাকিবুল ইসলাম আশিক (২২) পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের মৃত - আবু সাইদ মেম্বারে পুত্র, সাদ্দাম হোসেন (১৯) একই গ্রামের সুলতান হোসেনের পুত্র এবং আলী হাসান (১৮) একই  গ্রামের নজরুল ইসলামের পুত্র। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।


বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে মধুমতি নদীর টিটা খেয়া ঘাট সংলগ্ন চর থেকে গত বুধবার ১৩ সেপ্টেম্বর অজ্ঞাত এক যুবকের লাশ থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

জালজালিয়াতী মামলায় আলফাডাঙ্গার দুই দলিল লেখকসহ তিনজন জেলহাজতে

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখকসহ তিনজনকে জালজালিয়াতী মামলায় জেলহাজতে পাঠিয়েছে ফরিদপুর ৩নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
মামলা সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইছাহাক বিশ্বাস এর রেকড ভুক্ত দখলীয় ভিটা-বাড়ির জমি একই গ্রামের মোক্তার হোসেন গং জাল পর্চা তৈরি করে দুই দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীর সহযোগীতায় রেজিস্ট্রার কৃত দানপত্র দলিল সৃষ্ট্রি করে উক্ত মৌজার ৩৯ শতাংশ জমি দখলের চেষ্টা করে। পরে ইছাহাক বিশ্বাস বাদী হয়ে ফরিদপুর ৩নং আমলী আদালতে মোক্তার হোসেন(৫২),নরুজাহান বেগম(৪৩),হাসি বেগম(৩৩),রাশিদা বেগম(৩৭),শুকুরুন নেছা(৭০),হায়দার আলী(৫০) ও আবুল কালাম(৫০) এর নামে দঃ বিঃ আইনে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে আসামীগন হাজির হইলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন জালিয়াতীর হোতা মোক্তার হোসেন, দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীকে জামিন না মুঞ্জর করিয়া জেলহাজতে পাঠান। বাকী আসামীগনের জামিন মুঞ্জর করেন আদালত।


মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় হত্যা মামলার আসামিদের বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে হত্যা মামলার আসামিদের বাড়ি ঘরে সোমবার (১১.০৯.১৭) গভির রাতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ নেওয়াজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসিরা জানায়, মোশাররফ মোল্যা ও রাব্বানি মোল্যার গ্রুপের মধ্যে শনিবার বিকালে সংঘর্ষের ঘটনায় আহত একই গ্রামের রাব্বানি গ্রুপের জান্নাত মোল্যা ওইদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইমদাদুল হক বাদি হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভয়ে আসামি পক্ষের লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেলে সোমবার রাতে আসামি মোশারফ মোল্যা, আরফিন মোল্যা, লিয়াকত মোল্যা ও সেলিম মোল্যার বাড়িতে ঘরের তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালানো হয়। দুবৃর্ত্তরা এ সময় চারটি বাড়ির ছয়টি ঘরে থাকা মুল্যবান মালামাল লুটপাট ও ভাংচুরের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালায়। হামলার শিকার লিয়াকত মোল্যার বোন রিলা বেগম জানান, রাত আনুমানিক ১০টায় বাদি পক্ষের ১৫/২০জন সমর্থক আমাদের বাড়ি গুলোতে অতর্কিত হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ধান পাটসহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুটপাট ও ক্ষতিসাধন করে। এ সময় মামলার ভয়ে বাড়ির পুরুষ লোকজন বাড়িতে না থাকায় আমরা ঘরে তালা লাগিয়ে আশপাশের বাড়িতে অবস্থান করছিলাম। হত্যা মামলার বাদি ইমদাদুল হক বলেন, হত্যা মামলা থেকে বাঁচতে আসামিরা নিজেদের বাড়ি ঘরে নিজেরাই ভাংচুর করে আমাদের বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলেছে। বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদি হুমায়ন কবির বলেন, মৃত্যুর খবর শুনে লুটপাট ঠেকাতে পুলিশ প্রশাসনকে আমি ফোন করে জানায়। পুলিশকে জানানো সত্ত্বেও রাতের আধারে লুটপাটের ঘটনা ঘটেছে। জানতে চাইলে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ নেওয়াজ বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ এর উপস্থিতিতে লুটপাটের ঘটনা ঘটেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত লুটপাটের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঃ রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩টায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শতশত আলেম মওলানা ও সুশিল সমাজের লোক অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আঃ মান্নান আব্বাস সহ স্থানীয় কয়েকটি মসজিদের মুসল্লীরা। উক্ত মানববন্ধনে উপস্থিত মুসল্লীরা বলেন, মায়ানমার সরকার ও সেনাবাহিনীর অত্যন্ত ঘৃনিত কর্মকান্ডের চরম সমালোচনা করে অংসান সূচীর নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি গণহত্যার অভিযোগ গঠন করে আন্তর্জাতিক আদালতে জাতীসংঘের উদ্যোগে মামলা হওয়ার দাবী জানান।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রতিপক্ষের হামলায় আলফাডাঙ্গায় নিহত ১! আহত-৬! মহিলা গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাড়ির খড়ির বেড়া সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৬ জন আহত হয়। এ ঘটনায় নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
জানা যায়,উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কালাম শেখের নাতি রনি ও জিয়াউর রহমান এর মেয়ে পপিকে নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়ের বাড়ি পাশা পাশি হওয়ায় গত ৬ সেপ্টেম্বর বুধবার সকালে সিমানার বেড়া সরানোকে কেন্দ্র করে উভায়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের ৬ জন আহত হয়। আহত নান্ন খান(৪০),ইমাম(৩৭),আছাদ(৩৫),মোশারেফ(৩২),জোসনা(৪৫) ও ইয়াকুব শেখকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। দিনগত রাতে নান্নু খানের অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নান্নু খান মারা যান। এ খবর পেয়ে নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতাল থেকে এজাহার ভুক্ত আসামী জোসনাকে গ্রেফতার করে। নিহত নান্নুকে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে দাফন করা হবে।

বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

মুক্তিযোদ্ধার নামে মিথ্যা মামলার প্রতিবাদে আলফাডাঙ্গা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা টগরবন্দ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যদের নামে হয়রানী মূলক মিথ্যা মানব পাচার মামলা করায় থানা পুলিশের বিরুদ্ধে গত বুধবার চরডাঙ্গা বাজারে দুই ঘন্টা ব্যাপি এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম গং ও পার্শ্ববর্তী শিকিপাড়া গ্রামের দবির মোল্যা গং দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্তে বিরোধ চলছে। বিরোধের জের ধরে দবির মোল্যার লোকজন হালিম গংএর চরডাঙ্গা বাজারের দোকান ঘর জোর পূর্বক দখল করতে গেলে আব্দুল হালিমের ছোট ভাইবৌ জেসমিন নাহারসহ পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালিয়ে ৩/৪ জনকে গুরুত্বর আহত করে। অভিযোগ থানা পুলিশ না নিলে পরে আদালতে মামলা করেন আহত জেসমিন নাহার। পরে দবির মোল্যা আলফাডাঙ্গা থানার ঘুষখোর ও দুর্নীতিবাজ উপ-পরিদর্শক(এস.আই) মো. সাহেব আলীর সহযোগিতায় হালিমসহ তার পরিবারের বিরুদ্ধে থানা এবং আদালতে একাধীক মিথ্যা মামলা দায়ের করেন। জমি দখল করতে না পেরে অবশেষে দবির মোল্যা বিদেশে (সৌদি) থাকা তার স্ত্রী মোরজিনা বেগমকে ভিকটিম করে হালিমের ছোট দুই ভাই ইসলামুল ও গিয়াসকে আসামী করে থানায় মিথ্যা মানব পাচার মামলা দায়ের করেন। যার মামলা নং-৬, জিআর নং- ১৭/২০১৭ ইং। মানব পাচার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাহেব আলী ইসলামুলকে ঢাকা থেকে গ্রেফতার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে। সাহেব আলী আসামীকে মামলা থেকে বাদ দেওয়া ও রিমান্ড না চাওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা দাবী করলে পরে থানার ভিতর থেকে জেসমিন নাহার এর নিকট হইতে পর্যায়ক্রমে ১ লক্ষ ৫৫ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। পরে এস আই সাহেব আলী এজাহারভুক্ত ইসলামুল ও গিয়াস এর সঙ্গে মুক্তিযোদ্ধা হালিম ও জেসমিনকে আসামী করে আদালতে চার্জসিট প্রেরণ করেন।
এ ব্যাপারে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘুষখোর এস আই সাহেব আলীর বিচারের দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
এ বিষয় এস আই সাহেব আলী বলেন, তদন্ত করে তাদের মামলার সঙ্গে জড়িত পাওয়া গেছে। সত্য কি মিথ্যা আদালত বুঝবে।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, মামলার ভিকটিম জবানবন্দীতে আসামীদের নাম বলায় তারা চার্জসিট অন্তভুক্ত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,ডেপুটি কমান্ডার মো. হেমায়েত হোসেন, মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধার সন্তান জেসমিন নাহার প্রমূখ।

বেকিং নিউজ


ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ঘুষখোর ও দুর্নীতিবাজ উপ-পরিদর্শক(এস.আই) মো. সাহেব আলীর বিচারের দাবীতে এবং টগরবন্ধ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হালিম ও তার পরিবারের নামে হয়রানী মূলক মিথ্যা মানব পাচার মামলার প্রতিবাদে আজ সকাল ১১টায় চরডাঙ্গা বাজারে দুই ঘন্টা ব্যাপি এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন পত্রিকা ও টিভিতে। 

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় এক মেধাবী স্কুল ছাত্রীকে বিয়ের প্রলবনার ফাদে ফেলে ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় মেয়েটি বুধবার বিকালে একজনকে আসামী করে থানায় অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে মো. নজরুল শেখের পুত্র ইমরান শেখ(৪০) নামে এক বখাটে যুবক ২বছর যাবত একই গ্রামের উক্ত মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। মেয়েটির বাড়ির পাশে তার বড় চাচির ঘরে ভিতরে লম্পট ইমরান বিয়ের প্রলবন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। ধর্ষনের পর ইমরান মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে মেয়েটি ঘটনার দিন বুধবার রাতে তার বাড়িতে গলায় রশি দিয়ে আত্রাহত্যা করার চেষ্টা করে। পরে মেয়েটি পরিবার থানায় লিখিত অভিযোগ করে। খায়রুন নেছা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহম্মদ বলেন, মেয়েটি আমার স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। তার রোল নং ৩। বিষয়টি আমি শুনেছি তবে এ ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির হওয়া উচিত।
এ ব্যাপারে টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন বলেন, মেয়ে ও ছেলের বাড়ি আমার বাড়ির পাশে। ঘটনা বিষয় আমি শুনেছি। এর বিচার হওয়া উচিত।
জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, মেয়ে ও তার মা থানায় গত বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন। এখন মেয়েটি থানায় আসলে মামলা করা হবে।      

আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পৌরসভার বাকাইল গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা অভিযোগ সুত্রে জানা যায়, বাকাইল গ্রামের মো. নজরুল ইসলাম শনিবার রাত ১১টার সময় প্রতিদিনের মত একতলা বিল্ডিং এর জানালা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আজ রবিবার ভোর সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের পশ্বিম পাশের দরজা খোলা। নজরুল ইসলাম বলেন, চোরেরা ঘরের পশ্বিম পাশে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ৯ ভরি স্বর্ন অলংকার ও নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আমরা পাশের রুমে ঘুমিয়ে থাকার কারণে রাতে চুরির ঘটনা বুঝতে পারিনি। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দিয়েছে। 

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষা অফিস অনিয়মের আখড়া

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম। তিনি যোগদানের পর থেকেই শিক্ষা অফিসে নানা অনিয়মের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন। ২০১৪-১৫,২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থ বছরের প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ প্রতি বছরে ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০ হাজার টাকা ভুয়া কাগজপত্র ও রেজুলেশন তৈরি করে সরকারী অর্থ উত্তোলন করে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ডিভাইস গুলো বিতরন দেখিয়েছেন। অথচ খবর নিয়ে জানা যায় এই তিন বছরের অর্থ দিয়ে কোন মাল ক্রয় এবং বিতরন করেন নাই। এ ছাড়াও তার বিরুদ্ধে অফিসের কাজে দিনের পর দিন শিক্ষকদের ঘোরানো, প্রতি স্কুল থেকে টিএ বিল করার জন্য নগদ ৩০ টাকা করে নেওয়া , আন্তক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বরাদ্দ টাকা থেকে প্রতি স্কুলে ২শত টাকা করে কর্তন, একাধিক শিক্ষককে বিধিবহির্ভূত ভাবে বড় অংকের টিএ বিল দিয়েছেন, জ্যেষ্ঠতা লংঘন করে শিক্ষক বদলিসহ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও তিরস্কার করে কথা বলেন। বিভিন্ন বিদ্যালয়ের সংস্কার করণের বিশেষ ও ক্ষুদ্র বরাদ্দ বিদ্যালয় পর্যায়ে সম্পূর্ন অর্থ ব্যায় না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে যোগসাজশে ভুয়া বিল ভাউচার দিয়ে বিল উত্তোলন করেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম বলেন, আমি ব্যস্ততার জন্য গত ২বছরের ডিভাইস বিল উত্তোলন করে রেখেছি। এ বছরের অর্থের সঙ্গে প্রতিবন্ধীদের সম্পূর্ন অর্থ দিয়ে মাল ক্রয় করে বিতরন করব।
এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিবপদ দে-কে মুঠো ফোনে(০১৭১২১৬২৭৩৬) বার বার চেষ্টা করেও পাওয়া যায় নাই।

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে----উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম



মো. সেকেন্দার আলম  ঃ ডিজিটাল বাংলাদেশকে উন্নয়নের রুপকার করতে হলে বর্তমান সরকার সারাদেশে যে উন্নয়নের কাজ শুরু করেছে তা সম্পূন্ন করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা-কে আরও একবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে আগামী ২০২১ সালে মধ্যে আয়ের দেশ এবং ২০৪১ সালে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠন করে দেশের বিভিন্ন জায়গায় শুরু হওয়া কাজ শেষ করার সুযোগ করে দিবেন।
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ১৮ আগস্ট আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডি ৩২ নম্বর নিজ বাস ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারকে এ দেশের বিপদগামী কিছু সেনাসদস্যরা নির্মম ভাবে হত্যা করেছিল। খুনিরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এই দেশ লুটে খাবে তারা। কিন্তু তারা বুঝতে পারেনি বেচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যার একজন শেখ হাসিনা-কে এ দেশের মানুষ তিন-তিনবার প্রধানমন্ত্রী করেছেন।
এ সময় সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা সাবেক চেয়াম্যান আ’লীগ নেতা সৈয়দ আব্দুর রহমান বাসার, বোয়ালমারী উপজেলার কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান রুকু মৃধা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন,বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন-অর রশিদ প্রমূখ। আলোচনা শেষে এলাকার দরিদ্রদের মাঝে গনভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

আলফাডাঙ্গায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্ধোধন


বিশেষ প্রতিনিধি  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট বেলা ১২টায় বাংলাদেশ ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখার শুভ উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডেভেলপমেন্ট উইং এর প্রধান আবু রেজা মো. ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আইসিটি উইং এর প্রধান তাহের আহম্মেদ চৌধুরী। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের খুলনা জুনের জোনাল হেড মো. মাকসুদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান মো. মাহবুব আলম, ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখা ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী, বেড়িরহাট এজেন্ট শাখার সত্ত্বাধিকারী মো. ইমরান হোসেন, চরনারান্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবাইদুর রহমান জাফর সরদার, ধুলজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাহাঙ্গির হোসেন প্রমূখ।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

বেকিং নিউজ - আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আাসামি পক্ষের চাঁদাবাজি মামলা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার তিনজন স্বাক্ষী ও বাদির ভাসুর ও দেবরের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন আসামি পক্ষ। জানা যায়, উপজেলার বেলবানা গ্রামের মোস্তাক আহম্মেদের দশম শ্রেণী পড়–য়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে পাশের কটুরাকান্দি গ্রামের বিপুল শেখের ছেলে সবুজ (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে বেশ কিছুদিন উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেয়ের মা লাকী বেগম বাদী হয়ে গত ১০ আগস্ট আলফাডাঙ্গা থানায় সবুজকে (১৭) একমাত্র আসামি করে মামলা করেন। সবুজ উপজেলার ধুলজুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। মামলার পর থেকে আসামি সবুজ পলাতক রয়েছে। এর প্রতিশোধ নিতে সবুজের মামা নজরুল শরীফ গত ১৩ আগস্ট স্বাক্ষী বেলবানা গ্রামের হান্নান বিশ্বাস (৪০), নাছির মোল্যা (৩০), ওবায়দুর (৩৫) ও বাদির দেবর সাজ্জাদ বিশ্বাসসহ (৩০) ১৪জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে----উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজ

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য,বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাস ভবনে সপরিবারে কিছু বিপদগামী সেনাসদস্যরা নির্মম ভাবে হত্যা করেছিল,সেই খুনিদের বিচারের আওতায় এনে এ দেশের মাটিতেই ফাঁসি কার্যকর করা হয়েছে। আর দেশের বাহিরে থাকা ছয় খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করা হবে। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এই দেশ তাদের হয়ে যাবে ,কিন্তু ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তিন-তিনবার এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনার দিন।
কাজী সিরাজ আরও বলেন, বঙ্গবন্ধুর জর¥ না হলে এ দেশ স্বাধীন হতো না,বিশ্বের মানচিত্রে কোন স্থান পেতো না,বাঙালি জাতি কোন দিকনির্দেশনা পেতনা, আজকের এইদিনে আমরা শপথ করি ,বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে মধ্যেমায়ের দেশ হিসাবে গড়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আজ মঙ্গলবার ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ সোলায়মান আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন। আলোচনা শেষে কৃষক লীগ অফিসে গনভোজের আয়োজন করা হয়।

সোমবার, ৭ আগস্ট, ২০১৭

অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের মাতার দাফন সম্পূর্ন

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক সিআইডি’র প্রধান শেখ হেমায়েত হোসেন এর মাতা মোসাঃ আলেকজান বেগম (৯০) এর লাশ দাফন আজ ৭ আগষ্ট সোমবার আসর নামাজের পর বিকালে সম্পূর্ন হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ তার নিজ গ্রামের ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গত ৫ আগষ্ট শনিবার রাত ১০টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনি,আত্রীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুর পুলিশ সুপার সুভাষ চন্দ্র শাহা,আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন,বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাবেক  আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কুবাদ হোসেন,জেলা রেজিষ্টার বজলার রশিদ, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম,ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান ও খান সাইফুল ইসলাম প্রমূখ।

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

সমন্বয় কমিটির সভা
বিশেষ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় আলফাডাঙ্গায় আগামী ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। সুষ্ঠ,সুন্দর,নির্ভূল ও সুচারুপে ভোটার তালিকা সম্পাদনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল ১১টায় উপজেলা হল রুমে নির্বাচন কমিশনের উপজেলা পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. মমতাজ আল শিবলী জানান, আগামী ২৫ জুলাই হইতে ০৯ আগষ্ট ২০১৭ইং তারিখ পর্যন্ত সকল বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলবে। ভোটার হইতে প্রয়োজন হবে বাড়ির হল্ডিং নম্বার,হালনাগাদ অনলাইন জর¥ নিবন্ধন,এস.এস.সি বা সমমানের সার্টিফিকেট,পিতা -মাতার ভোটার আইডি কার্ড এবং ইউপি চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম. জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আঃ কুদ্দুস খান ও মোনেয়ারা ছালাম,ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, ইউপি চেয়ারম্যান বাবু হুমায়ন কবীর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক মো. আলমগীর কবির-সহ উপজেলা দপ্তরের সকল অফিসারগণ।