শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

পুলিশ বটে ! বারইপাড়ায় হামলা চালিয়ে বসতবাড়ি ভেঙ্গে গুরিয়ে দেওয়ার অভিযোগ

ভেঙ্গে ফেলা ঘর

বিশেষ প্রতিনিধি  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতবাড়িতে হামলা চালিয়ে নির্মানাধীন সাদবিহীন একতলা ভবন ভেঙ্গে গুরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় কর্মরত মহিলা কনস্টেবল রওশন আরা খানমের বিরুদ্ধে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
অভিযোগ ও সরেজমিনে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. সোহরাব মোল্যার বসতবাড়িতে ১৬ নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে মহিলা কনস্টেবল রওশন আরা খানমের নেতৃত্বে চাইনিস কোরাল, রামদা,  হাতুরি, লোহার রড, ড্রিল মেশিন, বড় হ্যামার, ও ওয়ালকাটা মেশিনসহ শতাধীক বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্রেরমুখে বাড়ির লোকজনদের জিম্মি করে অতর্কিতভাবে হামলা চালিয়ে নির্মানাধীন সাদবিহীন একতলা ভবন ভেঙ্গেচুড়ে গুড়িয়ে দেয়। আলফাডাঙ্গা থানায় এ ব্যাপারে ১৮ নভেম্বর শক্রবার  মহিলা কনস্টেবল রওশন আরা খানম(২৯), তার পিতা মোখলেচুর রহমান(৭০), ভাই  ফরিদ মোল্যা(২৫), ফয়সাল মোল্যা(২০), ফোরাদ মোল্যা(২৭) ও বড় বোন রেহেনা বেগম(৩৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী সোহরাব মোল্যা।
ভূক্তভোগী সোহরাব মোল্যা বলেন, একই গ্রামে অবস্থিত আমার প্রতিবেশী মোখলেচুর রহমানের মেয়ে পার্শ¦বর্তি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মহিলা কনস্টেবল পদে পুলিশের চাকুরি করার সূবাদে প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দিবালোকে আমাদেরকে অস্ত্রেরমুখে জিম্মি করে আমার একতলা ভবনটি ভেঙ্গে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে এবং আমাকে ও আমার পরিবারকে তারা বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জানতে চাইলে মহিলা কনস্টেবল রওশন আরা খানম মুঠোফোনে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে ঘটনাস্থল পরিদর্শনকারি আলফাডাঙ্গা থানার এস আই মো. সিরাজুল ইসলাম বলেন, রওশন আরা খানম ঘটনাস্থলে ছিলেন। ঘটনাস্থলেই তার সাথে আমার কথা হয়েছে।
এ ব্যপারে কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ এ কে এম আলীনুর হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি, এটা খুবই দুঃখজনক। তবে বিষয়টি মিমাংশার কথা চলছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

বোয়ালমারীতে ধর্ষণের শিকার আদিবাসি শিশুকে ইউএনও’র অনুদান

সংবাদদাতা,বোয়ালমারী (ফরিদপুর) ঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্যকামারগ্রামে ধর্ষণের শিকার আদিবাসি সেই শিশুর চিকিৎসার জন্য দশ হাজার টাকা অনুদান দিয়েছেন বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি। বৃহস্পতিবার ১৭নভেম্বর সন্ধ্যায় ইউএন’র কার্যালয়ে ওই শিশুর মায়ের নিকট তিনি অনুদানের টাকার চেক প্রদান করেন। এ সময় ইউএনও ওই শিশুটির চিকিৎসার খোজ খবর নেন এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দেন। ওই শিশু বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। অনুদান দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। উল্লেখ্য গত সোমবার (১৪নভেম্বর) প্রতিবেশি লিয়াকত বিশ্বাসের ছেলে ওহিদ বিশ্বাস (২৮) ওই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন।

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরীর কুলখানী অনুষ্ঠিত

আমিরুল ইসলাম চৌধরী
সংবাদদাতা,বোয়ালমারী ঃ বহুল প্রচারিত দৈনিক ভোরের পাতার বোয়ালমারী প্রতিনিধি, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, আল-হাসান মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরীর কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ১৮ নভেম্বর জুম্মা বাদ বোয়ালমারী পৌর-সভার ছোলনা গ্রামের তার নিজ বাসভবনে দোয়া মাহফিল এর মাধ্যমে এ কুলখানী অনুষ্ঠিত হয়। এ সময় বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহাজাহান মৃধা পিকুল, বোয়ালমারী উপজেলা বিএনপি’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক গুনবাহা ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. সিরাজুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ সহ শত শত মুসল্লী কুলখানীতে অংশ গ্রহন করেন।


বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

সাংবাদিক আমিরুল চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে

প্রতিনিধি, আলফাডাঙ্গা/ফরিদপুরঃ বহুল প্রচারিত দৈনিক ভোরের পাতার বোয়ালমারী প্রতিনিধি, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, আল-হাসান মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী (৫৬) চলে গেলেন না ফেরার দেশে।

গতকাল বুধবার ভোর রাতে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। তিনি দির্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে  তার মরাদেহ বোয়ালমারী প্রেসক্লাবে রাখা হয়। পরে বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোযার হোসেন, আল-হেলাল পত্রিকার সম্পাদক মো. রেজাউল হক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম এর বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয়। বাদ আছর ছোলনা সালামিয়া ফাযিল মাদ্রসা প্রাঙ্গনে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এসময় বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নান্নু মিয়া, পৌর মেয়র মোজাফ্ফর হোসেন বাবলু মিয়া, গুনবাহা ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. সিরাজুল ইসলাম, সহ শত শত মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহমান এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম সহ  রাজনীতিবীদ, সাংবাদিক, সুশিলসমাজ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে আলফাডাঙ্গায় মতবিনিময় সভা


মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিমা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় মতবিনিময় সভা হয়েছে। এমন ঘটনা যেন ফরিদপুরে না ঘটে মতবিনিময় সভায় সে ব্যাপারে সবাইকে সচেতন করা হয়।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেযারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, আব্দুল কুদ্দুস খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দিন মাহমুদ, মৎস্য অফিসার তপন মজুমদার, আলফাডাঙ্গার দুই কলেজের অধ্যক্ষ, উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও স্কুলের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবলীগ। গতকাল শুক্রবার (১১-১১-১৬) বিকাল ৪টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়। পরে আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা (রানা)’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ  সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, এম এম জালাল উদ্দিন আহম্মেদ, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বেগম শাহানারা একাডেমির সভাপতি শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক এ কে এম আহাদুল হাসান আহাদ, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, উপজেলা যুবলীগ নেতা হাসমত হোসেন তপন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বানা ইউপি যুবলীগের সভাপতি মো.  আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক এস এম তৌকির আহম্মেদ ডালিম, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, বুড়াইছ ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, আলফাডাঙ্গা আদর্শ কলেজের সভাপতি, কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ‘ঢাকাটাইমস’ ও ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন।

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় “সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১২ থেকে ১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. ফায়েকুজ্জান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক আসাদুজ্জামান টুনু, মো. শাহারিয়ার হোসেন, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, মাঠকর্মী পারভীন বেগম। 

এসময় বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগমসহ উপজেলার ছয় ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীগণ উপস্থিত ছিলেন।

শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

‘সবার আগে দরকার শিক্ষার মানোন্নয়ন’

মুজাহিদুল ইসলাম নাঈমঃ সবার আগে শিক্ষার মানোন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের নবনির্বাচিত সভাপতি, কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ‘ঢাকাটাইমস’ ও ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন।

শনিবার দুপুরে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের এক পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নব-নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরিফুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন দরকার, শিক্ষকদের জীবনমানের উন্নয়ন দরকার, কিন্তু সবার আগে দরকার শিক্ষার মানোন্নয়ন।’

কলেজের উন্নয়ন সম্পর্কে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি উন্নয়নের বিরোধী নই, আমি উন্নয়নে বিশ্বাসী। আমি কথা দিচ্ছি প্রতিষ্ঠানের শুধু অবকাঠামোই নয় যত ধরনের উন্নয়ন প্রয়োজন আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এ প্রতিষ্ঠানের উন্নয়ন দ্রুতগতিতে করার।’

ঢাকাটাইমস সম্পাদক শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নিলেই হবে না, নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। তোমরা এমন কোনো কাজ করবে না, যাতে তোমাদের প্রতিষ্ঠানের ক্ষতি বা মান ক্ষুণ্ন হয়।’

কলেজের অভিভাবকদের উদ্দেশ্যে আরিফুর রহমান বলেন, ‘শিক্ষকরা নিশ্চয়ই নৈতিক শিক্ষা দেন। কিন্তু মাদকের ছোবল সারাদেশে, তাই আমাদের সন্তানদের যাতে এই মাদক আচ্ছন্ন না করে সে ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।’

সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বেগম শাহানারা একাডেমির সভাপতি শেখ শহীদুল ইসলাম, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য মো. নূরুল ইসলাম লিটন, শেখ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা এস এম নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, এ ইউ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক আবুল কাশেম, নিখিল কুমার কুন্ডু প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজন, স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় ওয়াবদা জায়গা রক্ষা করলেন ইউএনও

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ বারাশিয়া চন্দনা নদী করার সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পওর) বেড়িবাদ নির্মাণ এর জন্য মালিনা জমি একর করে। অনেক বেড়িবাধ হয়েছে হালোট ও সরকারী রা¯তা নির্মাণ। রাস্তার পাশ দিয়ে সরকারের পড়ে থাকা অনেক জমি বেদখল হয়ে গেছে। তেমনি একটি ওয়াবদার জমি বেদখল হওয়ার সময় রক্ষা করলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের।
সরেজমিন গিয়ে জানা যায়, আজ শুক্রবার উপজেলাধীন পৌর-এলাকায় নোকাল বাসস্থান এর পূর্ব পাশে সরকারী রাস্তার পাশে ওয়াবদার পড়ে থাকা দশ শতাংশ জমি ভুমি হীন অসহয় গরীব আমেনা নামে এক মহিলা তার পরিবার নিয়ে ১৫/১৬ বছর বসবাস করতেছিল। আমেনা অসুস্থ থাকার সুবাধে পার্শ¦বর্তী বোয়ালমারী উপজেলা শেখর ইউনিয়ানে ছত্রকান্দা গ্রামের আবুল কালাম এর পুত্র আর্মি অবসর প্রাপ্ত সৈনিক মোঃ আলমগীর হোসেন জিন্নাহ বেআইনি ভাবে বসতভিটায় প্রবেশ করে জোর পূর্বক বাশ,খুটি,টিনের চাল দিয়ে ঘর নিমার্ন করতে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলফাডাঙ্গা উপ-সহকারী ভুমি অধির কুমার সাহা ও থানার এস আই মো. সিরাজকে পাঠিয়ে ঘর নিমার্নের কাজ বন্ধ করে দেন এবং জমিতে থাকা বাশ,খুটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। আমেনা কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান,আমার থাকার কোন জায়গা নেই। ওয়াবদার জায়গায় বসবাস করি,আমাকে জোর করে নামিয়ে দিয়ে জিন্নাহ বাড়ি করছে। 
এ ব্যাপারে বাপাউবো আলফাডাঙ্গা পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার পোদ্দার সরেজমিনে পরিদর্শন করে বাদী হয়ে থানায় জিন্নাহ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মো. আলমগীর হোনে জিন্নাহ বলেন, আমি আমার জায়গায় ঘর তোলতে গিয়েছি,এটা আমেনার জায়গা না।
এ বিষয় থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমেনা অভিযোগ করলে আমি পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করবে বলি এবং তার কাগজ পত্র দেখতে চাই কিন্তু জিন্না অন্য উপজেলা থেকে এসে কাগজ পত্র না দেখিয়ে আবার ঘর তোলার কাজ শুরু করে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, খবর পেয়ে আমি ঘরের কাজ বন্ধ করে দেই এবং জমিতে থাকা বাশ,খুটি ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজ ! শিরগ্রাম বাজারে আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বাজারে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ইউনিয়ন এর নেতাকর্মীরা।
রবিবার ৩০ অক্টোবার বিকালে আছর নামাজের পর উপজেলা কৃষক লীগের নেতা কাজী আব্দুলাহর ও শিরগ্রাম উচ্চ  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলমগীর মোল্ল্যার উদ্দ্যেগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন-অর-রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি বানা ইউনিয়ন কৃষক লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যেমে শেষ হয়।

সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হত .... উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মেদ

ষ্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হত বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ।
আজ সোমবার (৩১.১০.১৬) সকাল ১০টায় ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে আমি সৌদি আরবে হজ্ব করতে গিয়েছিলাম সেখানে দেখলাম পাকিস্তানের মেয়েরা ভিক্ষাবৃত্তি করছে কিন্তু বাংলাদেশের কাউকে সেখানে ভিক্ষাবৃত্তি করতে দেখি নাই। তাই বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ এতদিনে ভিক্ষুকের দেশেই পরিণত হত।

তিনি আরও বলেন, দুর্নীতি এ দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাই সবাইকে  দুর্নীতির  বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাহলে এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।

আলোচনা সভায় সরকারের সাফল্য অর্জন ও বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা সিনিয়র অফিসার মো. মশিইর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

আলফাডাঙ্গায় জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ বিষয়ক সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর জেলা তথ্য অফিস।

রবিবার বিকাল ৪টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ  সংবাদ সম্মেলন হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মশিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমসহ স্থানীয় সকল সাংবাদিক বৃন্দ।

শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

কাজী সিরাজ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ায় আলফাডাঙ্গায় মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ায়
ফরিদপুরের আলফাডাঙ্গায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলার নেতাকর্মীরা।
শনিবার (২৯.১০.১৬) বিকালে আছর নামাজের পর উপজেলা কৃষক লীগের যুগ্ন- আহবায়ক শেখ দেলোয়ার হেসেন ও বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান এর উদ্দ্যেগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলটি উপজেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষক লীগের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সভা

স্টাফ ‍রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহাফুজা বেগম। 

সভায় অতিথিরা মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বক্তব্য দেন ও উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক ব্যবহার ও বাল্য বিবাহ না করার জন্য শপথ পাঠ করান।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যধার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ঘর লুট ও ভাংচুর

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যধার গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৫ টি ঘরের টিনের বেড়া কুপিয়ে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে মালামাল লুট করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়ন রয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, আজ বৃহস্পতিবার(২৭-১০-১৬) তারিখে সকাল ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের বিদ্যধার গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে গ্রামের চার পাশে টহল দিচ্ছে।
স্থানীয়রা জানান, ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আহাদুল হাচান ও চেয়ারম্যান পদপ্রার্থী আঃ রাজ্জাক এর দুইটি গ্রুপের মধ্যে দন্ড থাকায় রাজ্জাক গ্রুপের লোকজন বৃহস্পতিবার সকালে সাহাদত হোসেনের নেতৃত্বে একই গ্রামের নাগর, চঞ্চল, মান্নান, রিপন ও ইকবলের বাড়িতে আকর্ষিক ভাবে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

ধলাইচর প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ গুরুত্বর আহত

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ জমি-জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর ওয়ার্ড এর গ্রাম পুলিশ রফিক হোসেন (৬০)  গুরুত্বর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার রফিকের ছেলের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে পান্নু (৪০), চুন্নু (৩০),সজিব(১৮),মনিরা(৩৫) কোহিনুর(২৫),লেকজান(৬৫)এর নামে থানায় অভিযোগ দিয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, গত বুধবার (২৬-১০-১৬) ইং তারিখে বিকাল ৫ টার সময় উপজেলার সদর ইউনিয়নে ধলাইচর গ্রামে গ্রাম পুলিশ রফিক বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে পান্নু সিকদার লোকজন নিয়ে আতর্কিত ভাবে দেশীয় অস্ত লোহার রড নিয়ে হামলা চালায়। হামলায় রফিকের মাথা ফেটে রক্ত খনন হয় এবং তার ডান হাতের কোটি সরে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। হাসপাতালে কর্মরত ডাক্তার মোঃ ইমরান হোসেন রোগির অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

ইউপি চেয়ারম্যান আহাদের মাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আহাদুল হাসান আহাদের মাতা মোসা. ছবুরন নেছা (১০০) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি........রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৭.১০.১৬) সকাল ৮টায় উপজেলার শুকুরহাটা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৭ মেয়ে আত্রীয়সজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দিনগত বিকাল সাড়ে ৪ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে শুকুরহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন হয়। মরহুমার স্বামী মরহুম আবু বক্কার মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ৪ বার তথা ২১বছর সততার সহিত দায়িত্ব পালন করেছেন। মোসা. ছবুরন নেছার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. আব্দুর রহমান, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম,ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ এর সম্পাদক আরিফুর রহমান দোলন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব ও উপজেলা আ.লীগ সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

মাদকমুক্ত আলফাডাঙ্গা গড়তে সহযোগিতা চাইলেন ডিসি

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সভায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, ‘মাদক একটি ভয়ানক ব্যধি। এটি যুবসমাজকে মারাত্মক ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়তে তুলতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা তানজিয়া বলেন, ‘আমার কোন কর্মকর্তা-কর্মচারী যদি কোন দুর্নীতি বা অনিয়ম করেন- তাহলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আলফাডাঙ্গার উন্নয়নকে আরও তরান্বিত করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে আশ্বাস দেন ফরিদপুর জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় ডিডিএলজি উপ-পরিচালক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহম্মেদ, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, আলফাডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান তাজ, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সভা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সারেকুল হাসান নয়ন ও গোপালপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অধির কুমার গুহ।

মতবিনিময় সভা শেষে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিসসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

ইয়াবা সেবনের দায়ে একজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে আলম মোল্যা (৪৫) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের এ দন্ডাদেশ দেন। আলম মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. রইজ উদ্দিন আহমেদ এর ছেলে। 

আদালত সূত্র জানায়, শনিবার রাতে স্থানীয় জনগণ কৃষ্ণপুর থেকে ৪ পিছ ইয়াবাসহ ইয়াবা সেবনরত অবস্থায় আলম মোল্যাকে আটক করে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আলম মোল্যাকে সোপর্দ করা হলে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ে তাকে এ দন্ডাদেশ দেন।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদের জনসভা


মোঃ মুজাহিদুল ইসলাম নাঈমঃ আলফাডাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতা জোড়ালো করতে নির্বাচনী প্রস্তুতিমূলক জনসভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ।

আলফাডাঙ্গাকে পৌরসভা ঘোষণা করায় গত ইউপি নির্বাচনের সময় ফরিদপুরের গোপালপুর, আলফাডাঙ্গা ও বুড়াইছ ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল।

শুক্রবার বিকাল ৪টায় জাটীগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা হয়।

দুপুর দুইটা হতেই ইউনিয়নের শতশত নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকেন জনসভাস্থলে। বিকাল ৩টায় সদর ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম আহাদুল হাসান আহাদ গাড়িবহর নিয়ে শোডাউনের মাধ্যমে সভাস্থলে পৌঁছান।

এসময় নেতাকর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আহাদ ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’’- স্লোগানে সভাস্থল মূখরিত করে তোলেন।

জনসভায় মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান কবীর দাউদ মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সদর ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম আহাদুল হাসান আহাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীক, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইমারত হোসেন, রফিকুল ইসলাম মোল্যা, শরফুদ্দিন ও মো. উজ্জল প্রমুখ।

প্রধান বক্তা আহাদুল হাসান তার বক্তব্যে বিগত দিনে ইউনিয়নে তার সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন ও আগামীতে এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ভেদাভেদ ভুলে তার পক্ষে কাজ করার জন্য ইউনিয়ন বাসীর প্রতি আহবান জানান।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে আগামী ইউপি নির্বাচনে যোগ্যনেতা হিসাবে আহাদুল হাসান আহাদকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

জনসভায় ইউনিয়নের ১৫টি গ্রামের শতশত নেতাকর্মী ও সমর্থক স্বতস্ফূর্তভাবে অংশ নেন।