শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

জাতীয় শোক দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় কৃষকলীগের আলোচনা সভা

শিরগ্রাম উচ্চ বিদ্যালয় আলোচনা সভা
সংবাদদাতা, আলফাডাঙ্গা ঃ-স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন কৃষক লীগ আয়োজনে এক দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ২টায় উপজেলাধীন শিরগ্রাম উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বানা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ হারুন-অর-রশিদ । প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আঃ কুদ্দুস খান, বোয়ালমারী কৃষকলীগের যুগ্ন আহবায়ক মো. আকরামুজ্জামান রুকু মৃধা, আলফাডাঙ্গা কৃষক লীগের যুগ্ন আহবায়ক শেখ দেলোয়ার হোসেন, বানা ইউপি সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ ,তরুণ সমাজসেবক ও আ’লীগ নেতা শরীফ নজরুল ইসলাম, আলফাডাঙ্গা কৃষক লীগের সদস্য মো. আজিজুর রহমান দুলাল, তরুন নেতা কাজী আবদুল্লাহ প্রমূখ । উক্ত অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তি , রাজনৈতিক নেতাকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।


বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

চলে গেলেন না ফেরার দেশে মুন্সি মশিউর রহমান মিটু

আলফাডাঙ্গা প্রতিনিধি  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মশিউর রহমান মিটু মুন্সি (৫৯) চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার সকাল ৬ টায় হৃদ রোগে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সাড়ে ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, এক ছেলে আত্রীয় সজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বাড়ি উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে। বাদ আসর জানাযা শেষে কামারগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হয়।
 

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

পাচুড়িয়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সরদার মো. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার সকাল ১১টায় পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে জরুরী সভার মাধ্যমে সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু নবনির্বাচিত চেয়ারম্যান সরদার মো. মিজানুর রহমান এর নিকট ক্ষমতা হস্তান্তর করেন।

এসময়  ইউনিয়ন পরিষদের সচিব, ওয়ার্ড সদস্য বৃন্দ, সংরক্ষিত মহিলা আসনের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদে এই প্রথম সুন্দর পরিবেশে জনগনের রায়ের প্রতি আস্থা রেখে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সূর্যাস্তের আগে নামানো হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি  উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে কিরাত, হামদ-নাথ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাশার মিয়া, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রজী, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি  মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।
এসময়  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দ্নি মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপিস্থিত ছিলেন
এছাড়া আলফাডাঙ্গা সরকারী কলেজ , আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলাধীন গোপালপুর ইউনিয়ন আ’লীগ, গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়, ধুলজুড়ি  উচ্চ বিদ্যালয়, শহীদ জাফর জাগরনী ক্লাব, পাচুড়িয়া ইউনিয়ন আ’লীগ, পাচুড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মো . মঞ্জুুরুল ইসলাম এর নেতৃত্বে বাশতলা বাজারে,  পাচুড়িয়া ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমানের নেতৃত্বে বেড়িরহাট বাজারে পৃথক পৃথক ভাবে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, র‌্যালি ও মিলাদ মাহফিল এর আয়োজন করে।

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

বাংলার মাটি থেকে জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে...আব্দুর রহমান এমপি

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ বাংলার মাটি থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের শিকড় তুলে ফেলা হবে বলে মন্তব্য করেছেন  ফরিদপুর-১ আসনের সাংসদ ও আ.লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রহমান। তিনি বলেছেন, আলফাডাঙ্গা আ’লীগের ঘাঁটি, নিরাপদ জায়গা। তবে নিরাপদ জায়গা হিসেবে জঙ্গিরা এখানে ঘাঁটি বানতে পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

রবিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর বাজার চৌরাস্তায় র‌্যালি শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এমপি মো. আব্দুর রহমান বলেন, জঙ্গি হিসেবে কাউকে সন্দেহ হলে তৎক্ষণাৎ থানায় জানাতে হবে। ঘরে ঘরে জঙ্গিবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। হাজার হাজার শিক্ষার্থীসহ মানুষের ঢল দেখে তিনি মুগ্ধ হয়ে আ’লীগের এই নেতা বলেন, ‘এ সমাবেশ প্রমাণ করে আলফাডাঙ্গার মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না।’

র‌্যালিটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজার চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশে ছিলেন- আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ’লীগ নেতা মো. সেকেন্দার আলম শেখ প্রমুখ।

র‌্যালি ও সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আ’লীগ ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

ফলোআপ, জীবনের মূল্য ২৫ হাজার টাকা , নাজমা ক্লিনিকের অবহেলা এবং ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

সংবাদদাতা,আলফাডাঙ্গা : নাজমা ক্লিনিকের অবহেলা এবং ভুল চিকিৎসায় আমেনা বেগম (৬০) নামে এক রোগীর মৃত্যুর পর মাত্র ২৫ হাজার টাকা দিয়ে পার পেয়ে গেল  ক্লিনিক এর মালিক ! বুধবার দুপুর ২টায় রোগীর ছেলে জুয়েল শেখকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা ধরিয়ে দিয়ে পার পেয়ে যায় আলফাডাঙ্গা সদরে অবস্থিত নাজমা মেডিকেয়া নামে ক্লিনিকটি। ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’ শীরোনামে গত ৯ আগষ্ট বুধবার  বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ক্লিনিক কর্তৃপক্ষ চাপে পড়ে যায়। আমেনা বেগমের ছেলে জুয়েল জানান, তার মায়ের জরায়ু অপারেশন করতে গিয়ে মলদ্বারের নাড়ি কেটে ফেলায় তার মা মারা গেছেন। এ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি। জানতে চাইলে নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ বলেন, মৃত আমেনা বেগমের চিকিৎসার খরচ বাবদ তাকে ওই অর্থ দেয়া হয়েছে। উল্লেখ্য, আমেনা বেগম ২০ জুন নাজমা মেডিকেয়ারে ভর্তি হন। তড়িঘড়ি করে নাম মাত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার ফজলুল করিম জানান, রোগীর জরায়ুতে টিউমার ও পিত্তথলী পাথর হয়েছে। তার তিনটি অপারেশন একসঙ্গে করতে হবে। রোগীর ছেলে জুয়েল শেখ তার মায়ের এতো রোগের সংবাদ শুনে কোনো উপায় না দেখে সব দায়িত্ব ক্লিনিক কর্তৃপক্ষ ও ডাক্তারের ওপর ছেড়ে দেন। পরে ডাক্তাররা প্রথমে ওই রোগীর জরায়ু অপারেশন করেন। আর এই সময়ই জরায়ু অপারেশন করতে গিয়ে মলদ্বারের নাড়ি কেটে ফেলেন। ক্লিনিকে ছয় দিন ভর্তি থাকার পর কোনো উন্নতি না হওয়ায় ২৬ জুন রবিবার রোগীকে রিলিজ দেয়া হয়। অবস্থা বেগতিক হওয়ায় ২২ জুলাই শুক্রবার আবার ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ‘দায়সারা’ চিকিৎসা হয় । পরে রোগীর অবস্থা অবনতি হওয়ায় ২৭ জুলাই বুধবার প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পরে ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর কোনো পরিবর্তন না হওয়ায় বাড়িতে ফিরিয়ে আনা হয় আমেনা বেগমকে। পরে মঙ্গলবার ভোর ৫ টায় বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। রোগীর ছেলে জুয়েল সাংবাদিকদের জানান, নাজমা মেডিকেয়ারের ডাক্তার ও কর্তৃপক্ষের অবহেলায় এবং ভুল চিকিৎসায় আমার মাকে বাঁচানো গেল না। আমি লোকজন নিয়ে ক্লিনিকে আসলে ক্লিনিক মালিক শালিশ করে আমাকে ২৫ হাজার টাকা দেন।

বুধবার, ১০ আগস্ট, ২০১৬

জীবনের মূল্য ২৫ হাজার টাকা!

মো. মুজাহিদুল ‍ইসলাম নাঈম: চিকিৎসকের অবহেলা এবং ভুল চিকিৎসায় আমেনা বেগম (৬০) নামে এক রোগীর মৃত্যুর পর মাত্র ২৫ হাজার টাকা দিয়ে পার পেয়ে গেল একটি ক্লিনিক! বুধবার দুপুর ২টায় রোগীর ছেলে জুয়েল শেখকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা ধরিয়ে দিয়ে পার পেয়ে যায় আলফাডাঙ্গা সদরে অবস্থিত নাজমা মেডিকেয়াটি।

‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’ শীরোনামে গতকাল মঙ্গলবার  বিভিন্ন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ক্লিনিক কর্তৃপক্ষ চাপে পড়ে যায়।

আমেনা বেগমের ছেলে জুয়েল জানান, তার মায়ের জরায়ু অপারেশন করতে গিয়ে মলদ্বারের নাড়ি কেটে ফেলায় তার মা মারা গেছেন। এ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু তাকে কোনো কাজ হয়নি।

জানতে চাইলে নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ বলেন, মৃত আমেনা বেগমের চিকিৎসার খরচ বাবদ তাকে ওই অর্থ দেয়া হয়েছে।

উল্লেখ্য, আমেনা বেগম ২০ জুন নাজমা মেডিকেয়ারে ভর্তি হন। তড়িঘড়ি করে নামমাত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার ফজলুল করিম আকবার আলী জানান, রোগীর জরায়ুতে টিউমার ও পিত্তথলী পাথর হয়েছে। তার তিনটি অপারেশন একসঙ্গে করতে হবে।

রোগীর ছেলে জুয়েল শেখ তার মায়ের এতো রোগের সংবাদ শুনে কোনো উপায় না দেখে সব দায়িত্ব ডাক্তারের ওপর ছেড়ে দেন। পরে ডাক্তাররা প্রথমে ওই রোগীর জরায়ু অপারেশন করেন।

আর এই সময়ই জরায়ু অপারেশন করতে গিয়ে মলদ্বারের নাড়ি কেটে ফেলেন।

ক্লিনিকে ছয় দিন ভর্তি থাকার পর কোনো উন্নতি না হওয়ায় ২৬ জুন রবিবার রোগীকে রিলিজ দেয়া হয়। অবস্থা বেগতিক হওয়ায় ২২ জুলাই শুক্রবার আবার ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ‘দায়সারা’ চিকিৎসা হয় । পরে রোগীর অবস্থা অবনতি হওয়ায় ২৭ জুলাই বুধবার প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পরে ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর কোনো পরিবর্তন না হওয়ায় বাড়িতে ফিরিয়ে আনা হয় আমেনা বেগমকে। পরে মঙ্গলবার ভোর ৫টায় বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

রোগীর ছেলে জুয়েল মুঠোফোনে জানান, নাজমা মেডিকেয়ারের ডাক্তার ও কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় আমার মাকে বাঁচানো গেল না।

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

আলফাডাঙ্গায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত নাজমা মেডিকেয়ারে চিকিৎসকের অবহেলা এবং ভুল চিকিৎসায় আমেনা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক এবং ক্লিনিক কর্তৃপক্ষ।

জানা যায়, আমেনা বেগম ২০ জুন নাজমা মেডিকেয়ারে ভর্তি হন। তড়িঘড়ি করে নামমাত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার ফজলুল করিম আকবার আলী জানান, রোগীর জরায়ুতে টিউমার ও পিত্তথলী পাথর হয়েছে। তার তিনটি অপারেশন একসাথে করতে হবে।

রোগীর ছেলে জুয়েল শেখ তার মায়ের তিনটি রোগের সংবাদ শুনে কোনো উপায় না দেখে সব দায়িত্ব ডাক্তারের ওপর ছেড়ে দেন। পরে ডাক্তার প্রথমে ওই রোগীর জরায়ু অপারেশন করেন। ক্লিনিকে ছয় দিন ভর্তি থাকার পর ২৬ জুন রবিবার রোগীকে রিলিজ দেয়া হয়। পরে রোগীর কোনো শারীরিক উন্নতি না হওয়ায় ২২ জুলাই শুক্রবার আবার ওই ক্লিনিকে ভর্তি হন। পরে একই ডাক্তার ‘দায়সারা’ চিকিৎসা করেন বলে অভিযোগ রোগীর স্বজনদের। পরে রোগীর অবস্থা অবনতি হওয়ায় ২৭ জুলাই বুধবার প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পরে ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর কোনো পরিবর্তন না হওয়ায় বাড়িতে ফিরিয়ে আনা হয় আমেনা বেগমকে। মঙ্গলবার ভোর ৫টায় বোয়ালমারী উপজেলায় দেউলি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

রোগীর ছেলে জুয়েল মুঠোফোনে সাংবাদিকদের জানান, নাজমা মেডিকেয়ারের ডাক্তার ও কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় আমার মাকে বাঁচানো গেল না।

জুয়েল জানান, জরায়ু অপারেশন করতে গিয়ে মলদ্বারের নাড়ি কেটে ফেলায় তার মা মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘আলফাডাঙ্গা নাজমা মেডিকেয়ারসহ একাধিক ক্লিনিকে গত এক মাসে তিনজনের মৃত্যু হয়েছে।’  চিকিৎসক ও কর্তৃপক্ষের এভাবে আরও কত প্রাণ ঝরবে সে প্রশ্ন এলাকাবাসীর।

নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। এ ব্যাপারে বক্তব্য জানাতে সংশ্লিষ্ট চিকিৎসক ফয়জুল করিমের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রবিবার, ৭ আগস্ট, ২০১৬

‘জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ গণমাধ্যমই পারে যে কোনো সংকট উত্তোরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। বর্তমানে দেশে যে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- চলছে- তা প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

রবিবার সকাল ১০টায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

গুলশান, শোলাকিয়া এবং কল্যাণপুরের ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, গণমাধ্যমের কারণেই খুব অল্প সময়ে এসব বড় বড় ঘটনা সামাল দিতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী দিনেও গণমাধ্যমকে সকল সংকট উত্তোরণে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

আরজেএফ চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুুল।

উপস্থিত ছিলেন সাপ্তাহিক নয়া পদক্ষেপ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইনসুর আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুল আলম সুরুজ, বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস.এম মোর্শেদ, আরজেএফ-এর সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলম শেখ, ঢাকা মহানগর আরজেএফ-এর কার্যকরী সভাপতি নার্গিস কবির নিন্ডা, মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মানিক লাল ঘোষ, জুরাইন প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমেদ প্রমুখ।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলফাডাঙ্গায় কৃষকলীগের পস্তুুতি সভা

সংবাদদাতা, আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় কৃষকলীগ উপজেলা শাখার আয়োজনে থানার সামনে কৃষকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক নজীর মিয়া ও পরিচালনা করেন, যুগ্ম-আহবায়ক শেখ দেলোয়ার হোসেন।

এ সময় যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ উদ্দীন, উপজেলা কৃষক লীগের সদস্য কাজী হানিফ, মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হবি, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবু, আবুল খায়ের মিয়া, মো. দুলাল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


সংবাদদাতা, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় “শিশুকে মায়ের দুধ খাওযানো টেকসই উন্নয়নের চাবিকাটি” এ প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদগ্ধ সপÍাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে ও ডা. সৈয়দ তোহাদ্দেছুল ইসলাম (সুমন) এর পরিচালনায় বক্তব্য দেন, ভেটেরিনারি সার্জন ডা. মীর কাওছার হোসেন, ডা. নাজমুল হাসান, ডা. আ. রউফ দোলন, ডা. পূর্ণ দাস, সেবিকা হালিমা খাতুন, মিজানুর রহমান, বিশ্বজিৎপ প্রমূখ।

এসময় সাংবাদিক, নারীনেত্রী, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

জমি জমার বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ৫

সংবাদদাতা, আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি জমার বিরোধ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার বুড়াইছ ইউনিয়নের ফলিয়া গ্রামে হাল ১ হাজার ৫৪ নং দাগের ২২ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ আব্দুল ছামাদ মোল্যা গং বসত ঘর বাড়ি করে ভোগ দোখল করে আসিতেছিল। গত ৩০ জুলাই সকালে ছামাদ গং তার জমিতে থাকা বাশ কাটলে পার্শ্ববর্তী বাড়ি আলাউদ্দিন মোল্যা গং দেশীও অস্ত্র লাঠি শোঠা নিয়ে ছামাদ গং এর উপর হামলা চালায়। হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহত আব্দুল সামাদ মোল্যা (৫৫), টিটু মোল্যা (২৫), আসলাম মোল্যা (২৫) কে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত টিটু মোল্যার অবস্থা আসংক্ষাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ছামাদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম বাদি হয়ে আলাউদ্দিন মোল্যা(৫০), কামাল মোল্যা(৪৫), আসলাম মোল্যা(২৫), রশীদ মোল্যা (১৮) সহ ৭ জনের নামে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।



সোমবার, ১ আগস্ট, ২০১৬

আগস্ট মাস শোকাবহ মাস

আগস্ট মাস শোকাবহ মাস। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের পনেরোই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও স্বজন। প্রতিবারের মতো এবারও ১৫ই আগস্টকে সামনে রেখে আগস্ট প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগসহ সহযোগী  সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি।

আলফাডাঙ্গায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন



সংবাদদাতা,আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ব-স্ব প্রতিষ্ঠানের আয়োজনে আজ সোমবার (০১-০৮-১৬) সকাল ১১ টা থেকে ১২ টা পযর্ন্ত জঙ্গিবাদ ও সন্ত্রাস, নাসকতা বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“সন্ত্রাস নয় শান্তি চাই, সঙ্কা মুক্ত জীবন চাই” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে শিক্ষক ,কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতে কলেজ চত্ত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে মেইন রাস্তায় হলি আর্টিজান রেস্টুরেন্ট গুলশান এ মর্মান্তিক জঙ্গি হামলার এক মাস পূতিতে জনসচেতনতার লক্ষে র‌্যালি,আলোচনা সভা ও ঘন্টা ব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কামারগ্রাম কাঞ্চন একাডেমির আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে শিক্ষক ,কর্মচারী ,অভিভাবক ,ম্যানেজিং কমিটি ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতে কলেজ চত্ত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়।
বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক ,কর্মচারী ,অভিভাবক ,ম্যানেজিং কমিটি ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতে কলেজ চত্ত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়।এ ছাড়াও একই দিনে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন

সংবাদদাতা ,আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলা হলরুমে কৃষি  দপ্তরের আয়োজনে গত ২৮ জুলাই বৃহস্পতিবার  তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অর্থ,পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান ”। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম আকরাম  হোসেন। সভা পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আকবার মিয়ার।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি, ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক,নারী নেত্রী,এনজিও প্রতিনিধি, কৃষক,সরকারী কর্মকর্তা/কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিরা।












বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ইউএনও ও সাংবাদিকদের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

সংবাদদাতা,আলফাডাঙ্গা ঃ-ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনও ও সাংবাদিকদের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। জানা যায়, হেদাডাঙ্গা মোমেনা সুফিনাজ দাখিল মাদ্রসার ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার(১২) উপজেলাধীন বুড়াইচ ইউনিয়য়ের ফলিয়া গ্রামে আঃ ছামাদ মোল্যার বাড়িতে তার ছোট মেয়েকে বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে আঃ রাজ্জাক শেখের পুত্র বিল্লাল শেখের সঙ্গে বিবাহ দিতে যায়।  গোপন সংবাদের ভিত্তিত্বে গত বুধবার ২৭ জুলাই  বিকাল ৫টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. কবির হোসেন ও মো. আবুল বাশার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ বাধ প্রদান করেন। কিছু সময় পর বর পক্ষ বাড়ি থেকে চলে পর মূহুত্তে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ঘটনা স্থলে উপস্থিত হন। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের পিতাকে এক হাজার টাকা জরিমানা করেন এবং আগামী ৫ বছরের মধ্যে বিবাহ না দেওয়ার জন্য মুছলেকা নেন।
 

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

উদ্বোধন করেন এম,এম জালাল উদ্দিন আহমেদ
সংবাদদাতা ,আলফাডাঙ্গা ঃ“ অর্থ,পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২৬ জুলাই মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি  দপ্তরের উদ্যোগে এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়  মাঠে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের  প্রধান অতিথি উপজেলা পরিষদ  চেয়ারম্যান এম,এম জালাল উদ্দিন আহমেদ। এ সময়  অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষ চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের  সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আকবার মিয়ার পরিচালনায়  বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম আকরাম  হোসেন,  সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া,ইউপি চেয়ারম্যান এ,কে.এম আহাদুল হাসান ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কাইয়ুম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এ.কে.এম আসজাদ, উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম , সাংবাদিক কবীর হোসেন  প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক,নারী নেত্রী,এনজিও প্রতিনিধি, কৃষক,সরকারী কর্মকর্তা/কর্মচারীসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

 

সোমবার, ২৫ জুলাই, ২০১৬

জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় “জল আছে যেখানে, মাছচাষ সেখানে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

আজ সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে  উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ও পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দিন মাহমুদ, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা টাইমসের  প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ ।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলফাডাঙ্গায় প্রস্তুতি সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সোমবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলার চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা টাইমসের  প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।

সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ যাবতীয় কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহবান জানানো হয়।

প্রস্তুতি মূলক সভা শেষে জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তাদের মতামতের ভিত্তিতে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে জঙ্গিবাদবিরোধী সভা-সমাবেশ, সেমিনারের আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

অপরদিকে নিজ নিজ এলাকার ভাড়া দেয়া বাড়িগুলোতে নজরদারি বাড়াতে বাড়ির মালিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি নিজেদের ছেলেমেয়েদের প্রতি আরো যতœবান এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপরও আলোকপাত করা হয়।

সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানহন ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।



শনিবার, ২৩ জুলাই, ২০১৬

বোয়ালমারীতে এলজিএসপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ



বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ প্রকল্পের আওতায় সাতৈর ইউনিয়নের দুটি ফ্ল্যাট সোলিং রাস্তার অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে।

          জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন কমিটির সভায় (বিজিসিসি) ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্প সমুহ পাস হয়। সাতৈর ইউনিয়নের ‘মুজুরদিয়া পাকা রাস্তা হতে হাসেম মাতুব্বরের বাড়ীর রাস্তা ফ্লাট সোলিং করণ’ এবং ‘খর্দ কেরশাইল শাহজাহানের বাড়ীর নিকট হতে প্রেমতারা পর্যন্ত ফ্লাট সোলিং রাস্তা নির্মাণ’ কাজ এ সপ্তায় শেষ হয়। এ রাস্তা দুটিতে কোন বালু না দিয়ে নি¤œমানের ইট দিয়ে শুধুমাত্র একটা করে ইট ফ্লাট করে বিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি রাস্তায় এক লাখ টাকা করে বরাদ্দ থাকলেও অর্ধেক টাকারও কাজ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। দুটি রাস্তাই ৭৫ মিটার করে করা হয়েছে। এলাকার বাহাউদ্দিন মেম্বার, আ. রহিম শেখ, মো. নুরুল ইসলাম শেখসহ এলাকাবাসী বলেন, রাস্তা না খুচে, কোন বালু না দিয়ে এক পত্তা করে ইট (৩ ইঞ্চি) বিছানো হয়েছে। কয়দিন পরে এ রাস্তা ভেঙ্গেচুরে চলাচলের অযোগ্য হয়ে যাবে এবং তা আরও বিপদজনক হয়ে পড়বে। একইভাবে উপজেলার ১১টি ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে জানা গেছে।

          সাতৈর ইউনয়নের চেয়ারম্যান খন্দকার নাজিরুর ইসলাম বলেন, স্থানীয়ভাবে পক্ষ বিপক্ষের কারণে অভিযোগ উঠতে পারে। কাজে কোন অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।

          উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামান জানান, চেয়ারম্যানদের সকলের সাথে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। প্রকল্পের কোন কাজে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

 সন্ত্রাসি হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত আটক ২

সংবাদদাতা, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সন্ত্রাসি হামলা থামাতে গিয়ে সন্ত্রাসিদের হামলায় থানার তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১-০৭-১৬) রাত ৯ টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে।

জানা যায়, বুধবার চায়ের দোকানে চাল ব্যবসায়ি ই¯্রাফিল ও গোবিন্দর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কুসুমদি গ্রামের দাউদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসি গ্রুপ ই¯্রাফিল মোল্লার চালের দোকানে হামলা চালাতে ও  ই¯্রাফিলকে মারধর করতে যায়।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র করতে চাইলে সন্ত্রাসিরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য এসআই খলিলুর রহমান, এসআই সিরাজুল ইসলাম ও এসআই সাহেব আলী আহত হয়। এ সময় পুলিশ দাউদ হোসেন (৪৬) ও তার ছেলে আশিকুর রহমানকে (২০) আটক করে।

আলফাডাঙ্গা থানার ওসি মো. নাজমুল করিম মোবাইল ফোনে বলেন, হাতাহাতির ঘটনা ঘটেছে এবং দুইজৃনকে আটক করা হয়েছে। গত শুক্রবার আটককৃতদের ৫৪ ধারায় ফরিদপুর কোটে প্রেরণ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা



সংবাদদাতা,আলফাডাঙ্গা ঃ “কিশোরিদের জন্য বিনিয়োগ,আগামী প্রজম্মের সুরক্ষা” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি হাসপাতাল থেকে বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।  আলফাডাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ ২১ জুলাই বৃহস্পতিবার হাসপাতাল হল রুমে আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, বামানেহ এনজিও’র ম্যানেজার নিরাপদ কর্মকার,ডাঃ মো. নাজমুল হাচান, সাংবাদিক মো. কবির হোসেন ও মো. আবুল বাশার ,এস এস সি এম ও ফায়েকুজ্জামান। এ সময় হাসপাতালের ডাক্তার , পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ও কর্মচারি এবং মাঠ কর্মী, সুধীজন , ইমাম, শিক্ষক সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন

আলফাডাঙ্গা এক বর্ণাঢ্য র‌্যালি
আলফাডাঙ্গা সংবাদদাতা ঃ জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে আজ বুধবার (২০-০৭-১৬) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে।পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “জল আছে যেখানে, মাছ আছে সেখানে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মো. সেকেন্দার আলম প্রমূখ। উপজেলার মৎস চাষের বিভিন্ন তথ্য ,প্রর্মান্য চিত্র ও সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন বক্তারা।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

আলফাডাঙ্গায় যৌতুকের দায়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের দায়ে হেলেনা আক্তার সুমি (২০) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, ওই গৃহবধুকে শারীরিকভাবে স্বামীসহ শশুর বাড়ির লোকজনরা নির্যাতন করলে সাম্প্রতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই গৃহবধুর মা মোসাঃ তাসলিমা বেগম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ করেছেন।

গতকাল সোমবার (১৮-০৭-১৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তিকৃত ওই গৃহবধু সাংবাদিকদের বলেন, তিনি জেলার বোয়ালমারী উপজেলার  দেউলী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে। গত ২ বছর আগে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের নুরু মোল্যার ছেলে মো. মনির মোল্যার সঙ্গে পারিবারিকভাবে ইসলামী শরীয়াত মোতাবেক আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার স্বামী বিভিন্ন কাজের কথা বলে আমার বাবার বাড়ি থেকে ব্যাবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা ইতিপূর্বে নিয়েছে । অবশেষে গত ১৬ জুলাই আবারও ব্যাবসা করার জন্য ৫ লাখ টাকা বাবা বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাপ দেয়। আমার বাবা মা দিতে অপ্রগতা স্বীকার করলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখে। পরে আমি আমার মাকে ফোন করে জানালে স্থানীয় মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মেয়ের মা মোসাঃ তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা। মারপিটের কারণে আমার মেয়ে গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেছি।

এব্যাপারে ওই গৃহবধুর স্বামী মো. মনির মোল্যা সাথে মুঠফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, ঘটনার একটি অভিযোগ পেয়েছি। দ্রুত উভয় পক্ষকে ডেকে শুনানী করা হবে।

আলফাডাঙ্গায় শিক্ষক লাঞ্চিতর ঘটনায় বকাটের অর্থদন্ড

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিতুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিতা রানী কুন্ডুকে লাঞ্চিত করায়  এক বকাটে যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, গত ১৬ জুলাই সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিতুরকান্দী গ্রামের মৃত শেখ আঃ মান্নান এর বকাটে পুত্র শেখ শাহিনুজ্জামান (৩৫) উক্ত বিদ্যালয় চলাকালিন সময় অনধীকার প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে উচ্চস্বরে দাতা সদস্য কাকে করেছেন? (বর্তমান ম্যানেজিং কমিটির) বলে কমিটির অফিসিয়াল কপি দেখতে চায়, প্রধান শিক্ষক তা দেখাতে অস্বীকার করায় তাকে গালিগালাজ ও কিলঘুশি দিয়ে কমিটির কাগজ সিনায় নিয়ে যায়। এব্যাপারে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করলে গত ১৭ জুলাই ভ্রাম্যমান আদালত বসিয়ে শুনানী শেষে শেখ শাহিনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ একে এম রওনক আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসের উদ্দিন প্রমূখ।

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

দক্ষিণ কুসুমদি প্রা. বিদ্যালয়ে ‘মিডডে মিল’ চালু

মো. মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুসুমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা হয়েছে।

শতভাগ শিশু ভর্তি, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস এবং শিক্ষার হার ও মান বাড়াতে রবিবার দুপুর ২টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ছালমা বেগম।

বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সহযোগিতায় এ ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা হয়।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আজকের ‘মিড ডে মিল’-এর অর্থায়ন করেন উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন।

প্রসঙ্গত, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদেরকে সপ্তাহে পাঁচ দিন দুপুরের বিরতির সময় পুষ্টিকর খাদ্য দেয়া হবে।

জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ

মো. মুজাহিদুল ইসলাম নাঈম : ফরিদপুরের আলফাডাঙ্গায় জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্রদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম.এম মেহেদী হাসান লিটু, উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানভীর আকতার শিপার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আ’লীগ, আলফাডাঙ্গা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক ঈদ পূর্ণমিলনী ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের (একাংশের) আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়ার পরিচালনায় জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষে জনসচেতনতা ও সজাগ রাখার মূল উদ্দেশ্য বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পুটু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা  আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, আ’লীগ নেতা হুমায়ুন কবীর বাবু হাদী, ওবায়দুর রহমান জাফর, মো. জালাল উদ্দিন আহম্মেদ, আ. আলিম সোজা, টগরবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ্দৌলাহ রানা, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মো.মিজানুর রহমান, সাংবাদিক কবীর হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠন তৎপর রয়েছে।

আলোচনা সভায় জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এবং সজাগ থাকার জন্য নেতাকর্মীদের আহবান করা হয়।



মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আলফাডাঙ্গায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে অবহিতকরণ সভা

আলফাডাঙ্গা সংবাদদাতা : “ভিটামিন এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান”এ প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী ১৬ জুলাই শনিবার সারা দেশের ন্যায় আলফাডাঙ্গা উপজেলায় ১৪৭টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা  হলরুমে গত ১২ জুলাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে  জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: মো. কাইয়ূম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ,সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ,ডা.মো.আব্দুর রউফ দোলন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাংবাদিক মো. আবুল বাশার প্রমূখ।














সোমবার, ৪ জুলাই, ২০১৬

পল্লী প্রগতি সহায়ক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল


আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে শিরগ্রাম এরিয়া অফিসে গত ৪ জুলাই সোমবার পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খান , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,বোয়ালমারী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান ওয়াহিদুন নবী ,পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, পাচুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান জাফর সরদার ,সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক(অর্থ) ওয়াজেদ খান,পরিচালক(কার্যক্রম) মাহাবুবুল ইসলাম,বিমা উন্নয়ন কর্মকর্তা মো. জামাল সরদার,জোনাল ম্যানেজার বাহারুল ইসলাম, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম, বীর মুক্তিযোদ্ধা মো.আক্তার লস্কার সহ সাংবাদিক,পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা /কর্মচারী ও সুশীল সমাজের ব্যক্তিরা এ ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

ডেপুটি কমান্ডারের বাড়ীতে ইফতার ও দোয়ার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের  চাপুলিয়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুলাই  শনিবার উপজেলা ডেপুটি কমান্ডার মো. হেমায়েত হোসেনের নিজ বাড়ীতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, সহকারী কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা মো.আক্তার লস্কার, মো.আলতাব হোসেন, মোকলেচুর রহমান, আ. ঘালিম, কাওছার উদ্দিন, হেলালসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা এ  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় জমিজমা বিরোধের জের ধরে গৃহবধুকে কুপিয়ে জখম

আহত মমতাজ
বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোসা. মমতাজ বেগম (৬০) নামে এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, ওই গ্রামের গৃহবধু মমতাজ বেগমের সাথে প্রতিবেশী আলী আকবার মিয়া (৬০), নূর ইসলাম মিয়া(৩০), রুবেল মিয়া(২২) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত মঙ্গলবার (২৮.০৬.১৬) বেলা ১টা ৩০ ঘটিকার সময় নিজ বাড়ির পূর্ব পার্শে¦ বারাসিয়া নদীর পাড়ে মমতাজ বেগমের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক বেড়া দিতে আসে। বেড়া দিতে বাধা দেয়ায় প্রতিপক্ষ আকবর মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে মমতাজ বেগম মাটিতে পড়ে যায় এসময় নূর ইসলাম ও  রুবেল মিয়া বাশেঁর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মমতাজ বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।




বুধবার, ২৯ জুন, ২০১৬

আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মো. মোশারফ হোসেন
বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ  জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে চলতি বছরের ৬ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা  একটি ফাইলে স¦াক্ষর করেছিলেন। প্রধানমন্ত্রীর চুড়ান্ত স¦াক্ষরের ফলে ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রনালয় থেকে জাতীয়করনের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে জ্যৈষ্ঠতার ভিত্তিত্বে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে গীতারানী কর্মকার(ইতিহাস) অবসর সন্নিকটে হওয়াতে প্রজ্ঞামতে ইমারত হোসেন চৌধুরী(রাষ্ট্র বিজ্ঞান) আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ এর দায়িত্ব পাওয়ার কথা। তবে তিনি (ইমারত হোসেন চৌধুরী) দায়িত্ব নিতে অপরাকতা স্বীকার করলে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মোশারফ হোসেন  অফিসার ইনচার্জ এর দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব  গ্রহনের পর তার (মো. মোশারফ হোসেন)  বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে।

সাবেক উপাধ্যক্ষ সারেকুল হাসান লিখিত অভিযোগে সাংবাদিকদের জানান, মো. মোশারফ হোসেন  গত ৪ মে ২০১৬ইং তারিখে অফিসার ইনচার্জ হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে বিনা নোটিসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রগ্রামের এইচ.এস.সি ও বিএসএস প্রগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার (এইচ.এস.সি প্রগ্রাম) এবং আমাকে (বি.এস.এস প্রগ্রাম) থেকে বাদ দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে আ.রশিদ (এইচ.এস.সি প্রগ্রাম) ও মো. আনিচুর রহমান খান ঠাকুর (বি.এস.এস প্রগ্রাম) এর নাম দিয়ে সুপারিশ করে অনুমদনের জন্য তালিকা পাঠিয়েছেন।

তিনি আরো বলেন, অফিসার ইনচার্জ এর কাছে আমাকে বাদ দেওয়ার কারণটি জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আপনার জানার প্রয়োজন নেই তবে আপনি অনেকদিন চালিয়েছেন তাই নতুন কাউকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি প্রগ্রাম  শুরু থেকে অর্থাৎ ২০০৩ সাল থেকে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। অথচ আমার পরিবর্তে প্রভাষক আনিচুর রহমান খান ঠাকুরকে সম্বনয়কারী  হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আমার ধারনা অভিজ্ঞতা বিহীন  এই শিক্ষককে সজনপ্রীতি ও অর্থনৈতিক বেনিফিট পেয়ে দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রনালয়ে অনুমোদন না পাওয়া শর্তেও তিনি কি করে অফিসার ইনচার্জ এর দায়িত্ব গ্রহন করেন এবলেও তিনি প্রশ্ন তোলেন।


নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন অভিবাবক জানান, বোর্ড কতৃক এইচ এস সি ভর্তি বাবদ ১হাজার ৪০টাকা নির্ধারিত ফি থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ২হাজার ৩শত টাকা আদায় করছেন ।

এব্যাপারে  আলফাডাঙ্গা সরকারি  ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন  (মুঠোফোনে ০১৭১৮১৭১৯৯১)  সাংবাদিকদের জানান, সরকারি প্রজ্ঞাপন জারি অনুযায়ী জ্যৈাষ্ঠার ভিত্তিত্বে কলেজে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি। জ্যৈাষ্ঠার ভিত্তিত্বে ইমারত হোসেন চৌধুরী(রাষ্ট্র বিজ্ঞান) নিয়মের মধ্যে থাকলেও তিনি দায়ীত্ব পালন করবেন না বলে কলেজ কতৃপক্ষকে জানিয়েছেন। এইচ.এস.সি ও বি.এস.এস প্রগ্রামের সম্বনয়কারী হিসেবে শিক্ষকদের মতামতের ভিত্তিত্বে তাদেরকে বাদ দিয়ে নতুন ২জনের নাম  সুপারিশ করা হয়েছে। এইচ.এস.সি  ভর্তিতে ১হাজার ৪০টাকা নির্ধারিত ফি থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে ২৩শ টাকা নিচ্ছেন বলেও তিনি স্বীকার করেন। 



আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ও নদী ভাঙ্গন বিষয়ক সেমিনার

বিশেষ সংবাদদাতা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দূর্যোগ ব্যবস্থাপনা ,ভূমিকম্প ও নদী ভাঙ্গন সংক্রান্ত প্রতিরোধ বিষয়ক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯-০৬-১৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে উদ্ধোধনী ভাষন রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, পিআইও কাজী মো. লিয়াকত হোসেন , আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

সোমবার, ২৭ জুন, ২০১৬

শেখ হাসিনার নেতৃীত্বে দেশ এখন অনেক এগিয়ে -----সাবেক সংসদ কাজী সিরাজুল ইসলাম

আলফাডাঙ্গা কৃষকলীগের কার্যালয়ে কাজী সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন
বিশেষ সংবাদদাতা ঃ বর্তমান সরকার প্রধান ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নেতৃীত্বে দেশ এখন অনেক এগিয়ে। পূর্বের তুলনায় বাংলাদেশ এখন উন্নতির দার প্রান্তে পৌছে গেছে। আওয়ামীলীগ সরকার গরীব দুঃখী মানুষের সরকার। শেখ হাসিনা এ দেশকে ডিজিটাল এর মাধ্যমে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবে। গত সোমবার (২৭-০৬-১৬) বিকাল ৫ টায় আলফাডাঙ্গা থানা সংলগ্ন উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে কৃষকলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায়  বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম এ সব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা কৃষককলীগের যুগ্ন-আহবায়ক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে  পরিচালনায় করেন যুগ্ন-আহবায়ক শেখ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শওকত রেজা, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি কবিরুল আলম মাও, সহ-সভাপতি এ্যাডঃ শরীফ কওসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আকরামুজ্জামান রুকু মৃধা, বোয়ালমারী উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, বানা ইউপি কৃষকলীগের সভাপতি মো. হারুন শরীফ, টগরবন্দ ইউপি কৃষকলীগের সভাপতি সৈয়দ বিলায়েত হোসেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ উদ্দীন প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মুফতি কুতুব উদ্দীন আহমেদ।
এসময় উপজেলা কৃষককলীগের যুগ্ন-আহবায়ক নজীর মিয়া, নূরুজ্জামান মিয়া, উপজেলা কৃষকলীগের সদস্য কাজী হানিফ সহ  উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।



কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের জাকাতের কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অহসায় মানুষের মাঝে জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন মাঠে এসব কাপড় বিতরণ করা হয়।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উপদেষ্টা এ এফ এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, কামারগ্রাম কাঞ্চন একাডেমী’র প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গোপালপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি খান কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন, তরণ সমাজ সেবক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান।

আলফাডাঙ্গায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অটিজম ও ¯œায়ু বিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে সকাল ৯ টায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের  সহকারী পরিচালক জি.এম  ফারুক, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.সেকেন্দার আলম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

আলফাডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা

উপজেলা প্রেসক্লাবে ইফতার মাহফিলে বিদায় সংবর্ধনায় ক্রেস তুলে দিচ্ছেন অতিথিরা
বিশেষ সংবাদদাতা ঃ আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব সুনামের সহিত ১০ বছরে পদার্পন করেছে। সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাব ইতিমধ্যে পথ চলার ৯ বছর পূর্ণ করেছে। স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ সাংবাদিক ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ ও প্রচার, সামাজিক অবক্ষয়রোধে নিরলসভাবে সৎ সাহসীকতার সহীত কাজ করে যাচ্ছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২২.০৬.১৬) বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের  উপদেষ্টা মন্ডলীর সদস্য  প্রভাষক মো. মাহিদুল হক (সাংবাদিক), প্রভাষক মো.আসলাম হোসেন (সাংবাদিক), প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস (সাংবাদিক) কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা প্রেসক্লাবের  সভাপতি মো. সেকেন্দার আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া আব্বাস এর সাঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার।
এ ছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমার মিজান, এস আই কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা ইনামুল হাসান, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রোজী, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, উপজেলা মহিলা সংরক্ষিত আসনের সদস্য মর্জিনা বেগম সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সূধীবৃন্দ, মসজিদের মুসল্লী, আলফাডাঙ্গার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ জেড পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী । অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ইফতার মাহফিল উপলক্ষে ক্যাবের আলোচনা সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের  আলফাডাঙ্গায় বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে ক্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ক্যাব কমিটির সাবেক সভাপতি এম.এম মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মো.আসলাম হোসেন, সাবেক সদস্য প্রবীর কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌকির আহমেদ ডালিম এবং সহ-সভাপতি ফারুক মোল্যার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, ডা.আসাদুজাম্মান প্রমূখ।

এ সময় দৈনিক দিনকালের প্রতিনিধি মো.শাহারিয়ার হোসেন, সাপ্তাহিক এই সময় ও ঢাকা টাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সাংবাদিক কামরুল হক ভুইয়া, আবুল বাশার,  কামরুল ইসলাম, মিজানুর রহমান, বাশারুল বারী, উপজেলা ক্যাবের সহ-সভাপতি মো.ইকবাল হোসেন , সহ-সভাপতি মিয়া মো. মোরাদ হোসেন, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক  এনামুল হক রুবেল, দপ্তর সম্পাদক  মো. গোলাম মোস্তফা, প্রচার  সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমান তুষার, পাঠাগার সম্পাদক  মো. জাহাঙ্গীর আলম হাসু  কার্যকরী সদস্য হাদী বিলায়েত হোসেন, মো. গোলাম রববানী, সহিদুল মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন রাজবাড়ীর পীর সাবেব হুজুর আলহাজ্ব হযরত মাও. সাইফুল ইসলাম সিদ্দিকী ।

শনিবার, ১৮ জুন, ২০১৬

শেখ হাসিনার অপ-শাসনে মানুষ বনে-জঙ্গলে ইফতার-সেহরী খাচ্ছে...শাহ মোঃ আবু জাফর

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর বলেন, শেখ হাসিনার ভয়ঙ্কর দূঃশাসনে গভীর অন্ধকারে নিম্মজিত হয়ে পড়েছে দেশ। এ কারণে হাসিনা নিজেই নিজের ছায়া দেখে আৎকে উঠছেন। তাই নিজের অস্তিত্ব আর গদি রক্ষার স্বার্থে সাড়াশী অভিযানের নামে দেশবাসীর বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ ঘোষনা করেছেন। পবিত্র রমজান মাসে গুম-খুন আর মানবাধিকার পরিপন্থী গণগ্রেফতারের কারনে মানুষ নির্বিগ্নে আল্লাহর ইবাদত-বন্দেগীও করতে পারছে না। র‌্যাব-পুলিশের ভয়ে মানুষ বনে-জঙ্গলে বসে ইফতার-সেহরী খাচ্ছে। এ নিষ্ঠুর বাস্তবতা থেকে মানুষ পরিত্রান চায়। তিনি গত ১৭ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আব্দুল ওহাব মিয়ার বাড়ী সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, র‌্যাব-পুলিশ নিরপেক্ষ হলে শেখ হাসিনা এক দিনও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তবে সিন্দাবাদের এই বুড়ি কে র‌্যাব-পুলিশ আর খুব বেশীদিন কাধে নিয়ে চলবে বলে মনে হয় না। অচিরেই জাতি অন্ধকার মুক্ত হবে। 

উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুস ছালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন, উপজেল বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল ওহাব মিয়া, সাধারন সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মিয়া মো. আব্দুল মান্নান আব্বাস, সাংগঠনিক সম্পাদক নূর জামাল খসরু, যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সেচ্ছাসেক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ, ছাত্রদলের সভাপতি মো. ফারুক হোসেন কাজল, সাধারন সম্পাদক মো. হেমায়েত হোসেন, প্রচার সম্পাদক আবু সালেহ মুসা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক হাফেজ গোলাম মহিউদ্দিন।

এ সময় বিএনপিসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

জমি-জমার বিরোধের জের ধরে বাড়ি ঘর ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি-জমার বিরোধের জের ধরে কাঠাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ঘরের টিনের বেড়া ভেঙ্গে দেওয়া আসবাবপত্র তছনছসহ পরিবারের লোকজনকে মারপিঠ করে  গুরুত্বর আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৪-০৬-১৬)  ভোর ৫ টার সময় উপজেলার বানা ইউনিয়নের টাবনি কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

জানা যায়, একই গ্রামের ইউনুস বাহিনী তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় সিরাজ শরীফ গং এর উপর হামলা চালিয়ে সিরাজ শরীফ, আলম শরীফ, নাজমুল শরীফ, তাহাজ্জেদ শরীফ, মোসা. উজ্জল খাতুনকে মারধর করে গুরুত্বর আহত করে। তাদের অবস্থা আশংকাজনক হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করা হয়েছে। পাল্টা হামলায় আহত হয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ইউনুস বাহিনীর ইউনুস মোল্লা, দেওয়ান মোল্লা, নজরুল মোল্লা, জাফর মোল্লা, রুহুল আমীনসহ বেশ কয়েকজন।

বানা ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দী প্রার্থী হারুন শরীফ সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে এস আই সাহেব আলীকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ইউনুস এর সঙ্গে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে খুজে পাওয়া যায়নি।

এ ঘটনায় পারিবারিক সূত্রে জানা যায়, তাহাজ্জেল এর স্ত্রী জেসমিন নাহার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রবিবার, ১২ জুন, ২০১৬

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল প্রামে একটি পুকুরে বিষ প্রযোগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মো. জাহিদ শেখ তার নিজেস্ব পুকুরে মাছ চাষ করছিলেন। গত শুক্রবার (১০-০৬-১৬) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ প্রযোগ করলে মাছ মরে ভেসে ওঠে। মো. জাহিদ শেখ বলেন, আমার পুকুরে বিষ ঢালিয়া অনুমান ১লক্ষ ৫০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে মো. জাহিদ শেখের স্ত্রী মোসাঃ সেতু বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবর উপজেলাধীন পানাইল প্রামের মো. দাউদ, মো. বাবু, মো. রমজান, রহম এর বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন

বুধবার, ৮ জুন, ২০১৬

ইভটিজিং’র অপরাধে যুবকের তিন মাসের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ইভটিজিং এর অপরাধে মাহমুদ খান (২৫) নামে এক যুবক কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন। মাহমুদ খান শিরগ্রামের মো. মফিজুর রহমান খান এর ছেলে।

জানা যায়, উপজেলাধীন শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোসা. আশা(১৩) কে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল বখাটে যুবক মাহমুদ। ঐ ছাত্রী বিয়ের প্রস্তাব প্রত্যাক্ষান করলে  বকাটে মাহমুদ ছাত্রীর পিতাকে হুমকি প্রদান করে। ছাত্রীর পিতা ছাকু মিয়া বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে শুনানি শেষে ইভটিজিং এর অপরাধে ৫০৯ ধারায় এ রায় প্রদান করেন।

রবিবার, ৫ জুন, ২০১৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাবের আলোচনা সভা

  বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল খায়ের
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ-কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে গত ৫ জুন রবিবার বিকাল ৬ টায় পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা ক্যাব কমিটির সভাপতি সাংবাদিক কবীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌকির আহমেদ ডালিম ও সহ-সভাপতি মো.ফারুক মোল্যার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ক্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ , সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা. মনোয়ারা সালাম উপজেলা মেডিকেল অফিসার ডা.আ.রউফ হোসেন দোলন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, ডা. কে.এম আসাদুজ্জামান, উপজেলা ক্যাবের সহ- সভাপতি মিয়া মো.মোরাদ হোসেন, যুগ্ম সম্পাদক  আবু বক্কর সিদ্দিক, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও.কুতুব উদ্দিন , রিপোর্টাস ইউনিটির সভাপতি কামরুল হক ভূইয়া , সাংবাদিক মোজাহিদুল ইসলাম প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ,জেলা ক্যাবের সহ সম্পাদক এনায়েত হোসেন লিটন,সহ সভাপতি মো.ইকবাল হোসেন ,যুগ্ম সম্পাদক  শাহিনুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জুয়েল,অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক রুবেল,দপ্তর সম্পাদক  মো. গোলাম মোস্তফা ,প্রচার  সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমান তুষার ,কার্যকরী সদস্য হাদী বিলায়েতহোসেন,গোলাম রাব্বানী,সহিদুলমৃধা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তি,এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ গ্রহন করেন। উপজেলা ক্যাবের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

আলফাডাঙ্গায় পরাজিত প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ



মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চার নং টগরবন্ধ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. নূর মিয়া ও তার শরিকদের (মেম্বর) মেহগনি বাগান থেকে ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লার বিরুদ্ধে। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাতে গাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন শরিক (ভাই) মো. নিজাম উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার(০২-০৬-১৬) দুপুরে শরিক নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গত ৩১মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে পরাজিত প্রার্থী মুরাদ মোল্লা ও তার সমর্থক গঞ্জর আলী মোল্লা নানাভাবে গুমকী দিয়ে আসছিল। তিনি দাবী করেন বুধবার রাতে মুরাদ মোল্লা ও গঞ্জর আলী মোল্লা লোকজন নিয়ে মেহগনি বাগানের তিন বছর আগে লাগানো ২২টি গাছ কেটে ফেলে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ সময় তিনি গাছ কর্তনকারীরা যেকোন সময় তার বসতভিটায় হামলা করতে পারে বলেও আশংকা প্রকাশ করেন।

যদিও গঞ্জর মোল্লার পরিবারের পক্ষ থেকে এধরনের অভিযোগ সত্য নয় বলে দাবী করা হয়েছে।

এ প্রসঙ্গে টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন জানান, উভয় পক্ষের মধ্যে বিবাদের সুয়োগে তৃতীয় কোন পক্ষও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।