রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় উন্মুক্ত দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা চত্ত্বরে গত ১৫ নভেম্বর সকালে উন্মুক্ত দিবস পালন উপলক্ষে কমিউনিটি পুলিশের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কমিউনিটি পুলিশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাসার মিয়া, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, বুড়াইচ ইউপি চেয়ারম্যান মো. আঃ ওহাব পান্নু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, বানা ইউপি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলমগীর কবির সমাজসেবী নূরুল ইসলাম লিটন, হাসমত হোসেন কাজল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যন(ভারপ্রাপ্ত)  আঃ কুদ্দুস খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন সহ আলফাডাঙ্গা উপজেলার ছয় ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ ।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর বুধবার আলফাডাঙ্গা উপজেলা শাখা যুবলীগের আয়োজনে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি আলফাডাঙ্গা চৌরাস্তা থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা রানার সভাপত্বিতে ও সধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ট কুমার ঘোষ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বানা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম,  প্রমূখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসমত হোসেন তালুকদার তপন।

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

সন্ত্রাস নাশকতা ইভটিজিং মাদক জুয়া ও চুরি ডাকাতি কঠোর হস্তে দমন করা হবে----------ওসি মো. নাজমুল করিম।

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ সন্ত্রাস ,নাশকতা,ইভটিজিং, মাদক,জুয়া,চুরি,ডাকাতি সব ধরনের সন্ত্রাসী কর্ম কান্ডকে কঠোর হস্তে দমন করা হবে। দেশকে যারা অন্যায় অপরাধের দিকে নিতে চায় তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল করিম সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতকালে তিনি সব কথা বলেন। আইন শৃংখলা নিয়ন্ত্রন রাখার জন্য উপজেলা বাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেন। তিনি গত ৫ নভেম্বর রাতে আলফাডাঙ্গা থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেন। তিনি এর আগে মধুখালি থানায় ওসি তদন্ত হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। আগের ওসি মো. মিজানুর রহমান প্রায় ৮ মাস সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে পাশ্ববর্তি উপজেলা বোয়ালমারী থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসাবে যোগদান করেছেন।

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

ডিমের পিকাপ উল্টে খাদে ॥ লক্ষাধীক টাকার ক্ষতি

মো. আবুল বাশার , আলফাডাঙ্গাঃ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টায় আলফাডাঙ্গা সদর বাজারের জামান টেলিকম ও শাহল ট্রেডার্স এর একটি ডিম ভর্তি পিকাপ উল্টে খাদে পড়ে প্রায় ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, ঢাকা মেট্রো-ন- ১৮-০৬৪৫ পিকাপ গাড়ি ঢাকা থেকে ডিম ভর্তি করে আলফাডাঙ্গা আসার পথে কাশিয়ানী উপজেলা কলেজের মোড়ে বৃহস্পতিবার ভোরে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে ব্রীজের নিচে পুকুরের মধ্যে পড়ে যায়। পিকাপটি খাদে পড়ে ডিম ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বর্ণাঢ্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এটিএম নাছিরউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা ইউ সি সি এ লিঃ এর সভপতি মো. আবুল কাশেম মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, প্রগতী আর সি এস লিঃ এর সভাপতি খান আসাদুজ্জামান টুনু, শাপলা সি এস লিঃ এর সভাপতি মো. শাহজান মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান আকন, এশিয়া সি এস লিঃ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারি, সমবায়ী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. রেজাউল হক লিটন।

শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আলফাডাঙ্গায় জামায়াত কর্মী আটক

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামের সক্রীয় কর্মী বানা ইউনিয়ন ম্যারেজ রেজিষ্টার, বানা স প দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মওলানা শেখ নিজাম উদ্দিন(৪৫)কে আটক করে শুক্রবার ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। 

জানা যায়, গত ৬ নভেম্বর রাত ৩টায় রূদ্রবানা নিজ বাড়ির পাশে পাকা রাস্তা থেকে এস আই মো. সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ নিজাম উদ্দিনকে নাশকতা ঘটানোর আশংক্ষায়  ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। এ ব্যাপারে এস আই মো. হাসিমুজ্জামান সাংবাদিকদের বলেন, নিজাম জামায়াতের একজন সক্রীয় কর্মী, তাকে আইন শৃংখলা অবনোতি ঘটানোর আশংক্ষায় আটক করে কোর্টে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

৬ দফা দাবিতে আলফাডাঙ্গায় বিসিএস সমন্বয় কমিটির বিক্ষোভ সমাবেশ

 আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ সারাদেশের ন্যায় অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ছয় দফা দাবিতে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এর ব্যানারে আলফাডাঙ্গা উপজেলা  পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে শেষ করে।
উপজেলা বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) সভাপতি উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন  বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ কাইয়ুম তালুকদার, উপদেষ্টা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আসজাদ, সহ-সভাপতি উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিশ্বজিৎ কুমার রায়, যুগ্ন সাঃ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক অফিসার কাকতী দত্ত,সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম প্রমূখ। এসময় উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

বাল্য বিবাহের দায়ে বর সহ ম্যারেজ রেজিষ্টারের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ বাল্য বিবাহের দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর,কনের পিতা সহ ম্যারেজ রেজিষ্টারকে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, গত ২ নভেম্বর সোমবার সন্ধায় উপজেলাধীন বারাংকুলা গ্রামে রতন মোল্যার স্কুল পড়ুয়া মেয়ে বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী লাবনী পারভীন তার নিজ বাড়িতে বাল্য বিবাহ দেয়ার সময় মেয়ের পিতা রতন মোল্যা(৫০),বর আমিনুর মোল্যা(২০) প্রত্যেককে ১মাস করে ,বুড়াইচ ইউনিয়নের ম্যারেজ রেজিষ্টার আঃ ওহাব মোল্যাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আঃ রহমান, চুন্নু মোল্যা, মো. আলী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । 

ভ্রাম্যমান আদালত পরিলানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বর উপজেলার শুকুর হাটা গ্রামের পান্নু মিয়ার পুত্র।

সোমবার, ২ নভেম্বর, ২০১৫

সমাজ পরিবর্তনে যুবশক্তির ভূমিকা অপরিসীম - ডা. শরীফ

স্টাফ রিপোর্টারঃ যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদন্ড। দেশ ও জাতির উন্নয়ন বিকাশে যুবশক্তির ভূমিকার কোন বিকল্প নেই। তাদের মেধা, সৃজনশীলতাকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য আমি যে কোন ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কথাগুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ডা. মাওলানা মো. শরীফুল ইসলাম। তিনি গত ২৫ অক্টোবর বোয়ালমারী হেলিপ্যাড চত্বরে স্থানীয় শিবপুর যুব সমাজ আয়োজিত ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আয়োজন কমিটির পক্ষ থেকে আ. কাদের, মো. হাসান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মো. রাজু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। খেলায় শিবপুর ক্রিকেট একাদশ ৫ উইকেটে স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করে।

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

দোকান ঘর ভাড়া করে দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেইন গেটের উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন তিন রুম বিশিষ্ট টিনের একটি চারচালা দোকান ঘর  মালিকের নিকট থেকে ভাড়া নিয়ে ভাড়াটিয়া নিজেই মালিক সাজার অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারে ঘর মালিক তহমিনা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।  
 থানা অভিযোগ সূত্রে জানা যায়,  আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স মেইন গেটের উত্তর পাশে একটি টিনের দোকান ঘর  এর মালিক তহমিনা বেগম(৪৫) এর নিকট থেকে ব্যবসা করার জন্য সুখ-সাথী প্যাথলজির মালিক মাগুরা গ্রামের মৃত নান্না মিয়ার পুত্র শাহিন মিয়া(৩৮), সাইকেল গ্যারেজ ব্যবসায়ী ছত্তরকান্দা গ্রামের হেমায়েত শিকদারের পুত্র জামাল শিকদার, মটর সাইকেল গ্যারেজ ব্যবসায়ী শ্রীরামপুর বাকা তালুকদারের পুত্র কিবরিয়া তালুকদার গত ১০/১২ বছর পূর্বে দোকান ঘর স্টামে লিখিত ডিড করে ভাড়া করেন।  ভাড়াটিয়াগণ গত ১-৫-২০১০ইং তারিখ পর্যন্ত ঘড় ভাড়া নিয়মিত পরিশোধ করার পর থেকে বর্তমান অক্টোবর মাস ২০১৫ইং পর্যন্ত ঘর ভাড়া বন্ধ করে দেয়। মালিক বার বার ভাড়াটিয়াদের নিকট ঘড় ভাড়া চাইলে ভাড়াটিয়া কিবরিয়া বাদে বাকি দুই জন  বলেন ঘর ভাড়া আমরা দিব না কারণ এই ঘরের মালিক আমরা নিজেরাই। ঘর মালিক তহমিনা আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিলে শাহিন ও জামাল ঘর বন্ধ করে পলাতক রয়েছে এবং অপর ভাড়াটিয়া কিবরিয়া আপোষ মিমাংশায় বর্তমানে ঘর ভাড়া পরিশোধ করছে। আলফাডাঙ্গা থানার এস আই মো. সাহেব আলী অভিযোগের সত্যতা শিকার করে সাংবাদিকদের জানান, এ বিষয় তদন্ত চলছে, অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে প্যাথলজি ব্যবসায়ী শাহিন মুঠোফোনে (০১৭২৬৯৩০০২৯) জানান, বর্তমানে এই ঘর মালিক আমি।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

আলফাডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২৯ অক্টোবর বৃহঃবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে ও ব্রাক ওয়াশ কর্মসূচী’র সহযোগিতায় “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কুদ্দুস খান, ব্রাক ওয়াশ কর্মসূচী’র ম্যানেজার জুলেখা খাতুন, কর্মসূচী সংগঠক গোলাম আকবর ও মনিরুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপজেলা সদর কয়েকটি স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

৬ দফা দাবিতে আলফাডাঙ্গায় বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ সারাদেশের ন্যায় অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গত ২৮ অক্টোবর বুধবার দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এর ব্যানারে আলফাডাঙ্গা উপজেলা  পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) সভাপতি উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন  বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ কাইয়ুম তালুকদার, উপদেষ্টা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আসজাদ, সহ-সভাপতি উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিশ্বজিৎ কুমার রায়, যুগ্ন সাঃ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক অফিসার কাকতী দত্ত, কোষাধ্যক্ষ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সিদ্দিকুর রহমান আকন, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম প্রমূখ। এসময় উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছেঃ-
১. টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল।
২. কৃত্য পেশাভিত্তিক মন্ত্রাণালয় ঘোষনা অর্থাৎ স্ব স্ব ক্যাডারের সর্বোচ্চ পদসহ সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের সকল গ্রেডে স্ব স্ব ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তার পদায়ন।
৩. উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্তৃত্ব বাতিল করে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো ও বেতন ভাতাদি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিল।
৪.আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন।
৫. নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিভূত সকল ধরনের প্রেষন বাতিল।
৬. সকল ক্যাডার ও ফাংশনাল সাবির্সে পদোন্নতি সমান সুযোগ।

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় ব্যাংকের চেক প্রতারণা করে টাকা উত্তোলনের অভিযোগ




আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী সংস্থা জনসেবা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও জনসেবা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক আলীমুজ্জামান আলীম নিজ নামের একাউন্ট ব্যাংকের চেক প্রতারণা করে টাকা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ২৭ অক্টোবর আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত অভিযোগ করে ভূক্তভোগী আলফাডাঙ্গা সদর বাজারের এক ব্যবসায়ী আবু নাছির মিয়া। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বানা ইউনিয়নের কটুরকান্দী গ্রামের অলিয়ার রহমান মিয়ার পুত্র আবু নাছির মিয়ার নিকট হইতে জনসেবা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও জনসেবা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মসলেম উদ্দীন ওরফে টেপু মোল্যার পুত্র মোঃ আলিমুজ্জামান আলীম জরুরী টাকার প্রয়োজনে
গত ১৫/১২/২০১৩ইং তারিখে নাছিরের নিকট হইতে নগদ ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা ধার নেয়। উক্ত টাকা পরিশোধের নিমিত্তে  আলীম সোনালী ব্যাংক, বোয়ালমারী শাখার হিসাব নং ৩৪০৪০৬০৭ এর চেক নং ৮৩০২৬৬০ তে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকার চেক স্বাক্ষর  করে নাছিরকে প্রদান করে। আলীমের একাউন্টে টাকা না থাকায় গত ১৮/১২/২০১৩ইং তারিখে ব্যাংক চেকটি ডিজানার করে। নাছির ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ঝ/ঈ ৩০৮/১৫ নং মামলা দায়ের করেন। উক্ত মামলা হতে অবৈধ ভাবে মুক্তি পাওয়ার জন্য আলীম নিজ নামের ব্যাংক একাউন্টের কয়েকটি চেক আবু নাছের নাম ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করে মামলা বাদী আবু নাছির মিয়াকে ফাসানোর চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে আলীমকে মুঠো ফোনে (০১৮৬১৩০৩৩৭৩) বারবার চেষ্টা করে পাওয়া যায় নাই।
উল্লেখ্য, আলিম এবং তার স্ত্রী উক্ত সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ শিউলী আক্তার আলফাডাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানী উপজেলায় শাখা অফিস খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে শত শত গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।








শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

ফরিদপুর জেলা বিএনপি’র সম্মেলনকে সামনে রেখে চলছে পদপ্রত্যাশী নেতাদের লবিং গ্রুপিং

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ দেশব্যাপী বিএনপি’র পূর্নগঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপি’র নিয়ন্ত্রনাধীন ১৪টি ইউনিট কমিটি গঠনের হাওয়া লেগেছে উপজেলা গুলোতে।
তারই ধারাবাহিকতায় বিগত ৩০ শে সেপ্টেম্বর চরভদ্রাসন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত থেকে জাকজমকপুর্ন সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষনা করে।
ইতিমধ্যে ১৪ টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৯ ইউনিটের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
আগামী জেলা বিএনপি’র সম্মেলনকে সামনে রেখে বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে চলছে লবিং গ্রুপিং।
ফরিদপুরে জেলায় বিএনপি’র গ্রুপিং দীর্ঘ দিনের। বিএনপি’র সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমান এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউছুফ আলাদা  আলাদা ভাবে কর্মসূচি পালন করতেন ।
তারই ধারাবাহিকতা এখনো বিদ্যমান গ্রুপের নেতৃত্ব দেন বর্তমান বিএনপি’র কেন্দ্রীয় নেতা চোধুরী কামাল ইবনে ইউছুফ এবং ওবায়েদ কন্যা শামা ওবায়েদ রিংকু ।
জেলা বিএনপি’র সম্মেলনকে সামনে রেখে পুরানো গ্রুপিং মাথা চাড়া দিয়ে উঠেছে।
তবে বিএনপি ভাবাপন্ন সুশীল সমাজ মনে সাবেক ছাত্রনেতা ও নবীন প্রবীনদের সমন্বয়ে যদি জেলা বিএনপি’র কমিটি গঠন করা হয় তাহলে ফরিদপুরে বিএনপি আবার  শক্তিশালী ঘাাঁটিতে পরিনত হবে।
দলের সম্ভাব্য পদ প্রত্যাশীরা তাদের অবস্থান শক্তিশালী করতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন কেন্দ্রে।সম্মেলনের ঘোষনা আসার পর নড়ে চড়ে বসেছেন পদ-প্রত্যাশী নেতারা। ত্যাগী এবং বিগত আন্দোলনে রাজপথে ছিল এমন নেতাদের দিয়ে কমিটি চান তৃনমূল।
দলের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন এবার সম্মেলনে মাধ্যমে নতুন কমিটি হবে। যারা বিগত দিনে বছরের পর বছর গুরুত্বপূর্ন পদে ছিলেন কিন্তু বিএনপিকে শক্তিশালী করতে কোন পদক্ষেপ নেননি তাদেরকে উপদেষ্ঠা পরিষদে রেখে কমিটি করার কথা বলেন।
জেলা বিএনপি’র বেশির ভাগ নেতারা ছিলেন নিস্ক্রিয়, নিস্ক্রিয় নেতাদের নতুন কমিটিতে না রাখার পক্ষেই মত কাউন্সিলরদের। ফলে নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতাদের প্রধান থাকবে এটা নিশ্চিত।
আসন্ন সম্মেলনকে সামনে রেখে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান সভাপতি শাহাজাদা মিয়া, বর্তমান কমিটির সাধারন সম্পাদক এড.মোদাররেস আলী ইছা, কেন্দ্রীয় যুবনেতা মাহবুবুল হাসান পিংকু।
তবে ফরিদপুরে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা জানান ফরিদপুর-১ আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ শাহ মোঃ আবু জাফরকে জেলা বিএনপির সভাপতি করা হলে ফরিদপুরে বিএনপি আরো বেশি শক্তিশালী এবং সুসংগঠিত হবে।
সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া জানান, নেতা নির্বাচন করার সর্বসময় ক্ষমতা ১৪টি সাংগঠনিক ইউনিটের কাউন্সিলরদে, আগামী ফরিদপুর জেলা বিএনপি’র সম্মেলনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতা নির্বাচিত হবেন সেই আমাদের ফরিদপুর জেলা বিএনপিকে নেতৃত¦ দিবেন, তিনি আরো বলেন বিগত আন্দোলনে ফরিদপুরে আমি ৮৮দিন উপস্থিত থেকে আমি আন্দোলন সংগ্রাম করেছি অতএব আন্দোলন সংগ্রমে রাজপথে থাকেন তাদেরকে দিয়ে কমিটি গঠনের দাবি জানান।
 
সাধারন সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলে বর্তমান জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, যুবদল সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারন সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন ।
এ ব্যাপারে সাধারন সম্পাদক প্রার্থী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়োর ঘোষনা অনুযায়ী দল পূর্নগঠন  কাজ চলছে, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যদি দল পূর্নগঠনের কাজ সম্পান্ন হয়, তাহলে ফরিদপুরে বিএনপি শক্তিশালী এবং সুসংগঠিত হবে। আর  কেন্দ্রীয় নির্দেশনা যদি অমান্য করা হয় বা কেন্দ্র  থেকে যদি নির্দেশ অমান্য করা হয় তাহলে দল বিগত দিনে চাইতে আরো দূর্বল হয়ে পড়বে। বিগত ৯ বছর যারা রাজপথে ছিল তাদের অগ্রাধিকার ভিক্তিতে এবং নবীন প্রবীনের সম্বনয়ে কমিটি গঠন করা হলে আগামী দিনে ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন বাস্তবায়ন  হবে।
সাধারন সম্পাদক প্রার্থী জেলা যুবদলের সাধারন সম্পাদক  এ কেএম কিবরিয়া স্বপন জানান, বিগতদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত আন্দোলনে যারা রাজপথে ছিল এবং সাবেক ছাত্রনেতাদের যোগ্যতার ভিক্তিতে জেলা বিএনপি’র কমিটি গঠন করা উচিত।

বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

আলফাডাঙ্গায় ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজান
স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ২১ অক্টোবর বুধবার বেলা ১১টায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম তৌকির আহমেদ ডালিম এর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাসার মিয়া, উপজেলা ওলামালীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ হিটলার, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা ও মো. জাহাঙ্গীর হোসেন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ কর্মী জিল্লুর রহমান ও রাফিজুল ইসলাম রনি । এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু হোসেন তালুকদার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স ম হেমায়েত আরিফ কলিন্স, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. রাজিউর রহমান রাজিব সহ আলপাডাঙ্গা উপজেলা, ইউপি ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের মানববন্ধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ সারাদেশের ন্যায় বেতন-ভাতা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ও অষ্টম জাতীয় বেতন কাঠামোতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখাসহ ছয় দফা দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) সভাপতি উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার এর পরিচালনায় গত ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় বিসিএস সমন্বয় কমিটি(২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এর ব্যানারে মৌন মিছিলটি  আলফাডাঙ্গা উপজেলা  পরিষদ থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  পরিষদ চত্ত্বরে  এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন  বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস) উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ কাইয়ুম তালুকদার, উপদেষ্টা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ কে এম আসজাদ, সহ-সভাপতি উপজেলা হিসাব রক্ষণ অফিসার বিশ্বজিৎ কুমার রায়, যুগ্ন সাঃ সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার এম এইচ কে এম রওনক আরা বেগম, সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক অফিসার কাকতী দত্ত, কোষাধ্যক্ষ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সিদ্দিকুর রহমান আকন, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগমসহ উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে বেতন বাতিল, পেশাভিত্তিক মন্ত্রাণালয় প্রতিষ্ঠা, পদন্নোতির ক্ষেত্রে সবার সমান সুযোগ নিশ্চিতকরণ, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন এবং উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের একই পদমর্যদা প্রদান।

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

আলফাডাঙ্গায় শেখ রাসেল এর ৫১তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।
গত ১৮ অক্টোবর রবিবার সন্ধায় উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কটেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম তৌকির আহমেদ ডালিম এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাসার মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক খান নওশের আলী, বুড়াইচ ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ছাত্রনেতা মো. শাহিদুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

কলেজ ছাত্র মেহেদী হাসানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র মেহেদী হাসানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবিতে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দের ব্যনারে  বিক্ষোভ মিছিল ও  ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
গত শনিবার ১৭ অক্টোবর সকাল ১০টায় মেহেদীর রূহের মাগফেরাত কামনা করে কলেজে দোয়া অনুষ্ঠিত হয়। পরে দোয়া শেষে কলেজ থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও উপজেলার সদর বাজার চৌরাস্তায়  ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় কালের ছবি বন্ধু সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও  অরাজনৈতিক সংগঠন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
 
উক্ত মানববন্ধনে উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরামুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার, প্রভাষক প্রবীর কুমার, প্রভাষক মো. মাহিদুল হক,   উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, ছাত্রনেতা মো. মুজাহিদুল ইসলাম নাঈম(সাংবাদিক) সহ কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, রাজনীতিবীদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
উল্লেক্ষ্য, গত ৯ অক্টোবর শুক্রবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের ধানক্ষেতে মেহেদীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মেহেদী হোসেন(১৫) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের মহসিন মোল্যার ছেলে।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের আলেম ওলামা ও সাধারন মানুষকে জালিমের হাত থেকে রক্ষা করতে হবে-----সাবকে এমপি শাহ মো. আবু জাফর



আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য,ফরিদপুরÑ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা শাহ মোঃ আবু জাফর বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের আলেম ওলামা ও সাধারন মানুষকে জালিমের হাত থেকে রক্ষা করতে হবে। বর্তমান সম্মেলনে নতুন নেত্রীত্বে যারা আসবে তাদের প্রথম কাজ হাসিনা সরকারের পতন ঘটানো। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। গত ১৬ অক্টোবর শুক্রবার উপজেলার সদরে আঃ ওহাব মিয়ার বাড়ী সংলগ্ন মাঠে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।তিনি আরও বলেন, দশেে জঙ্গীবাদরে কোন অস্তত্বি নইে। অনর্বিাচতি,অবধৈ হাসনিা সরকার কাল্পনকি জঙ্গীবাদরে জগিরি তুলে দশেরে ইসলামী শক্তকিে ধ্বংসরে পায়তারা করছ।ে বি এন পরি বরিুদ্ধে ভূয়া জঙ্গী আতাতরে অপ প্রচার চালয়িে বশ্বি দরবারে দলটরি ভাবর্মূতী নষ্টরে অপচষ্টো চালাচ্ছ।ে এই কাল্পনকি জঙ্গীবাদরে ভূতই এক সময় বাস্তবে শখে হাসনিার জীবনে কাল হয়ে দারাব।ে
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সহÑসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাঃ সম্পাদক এ্যাডঃ মোদাররেস আলী ইছা,সাংগঠনিক সম্পাদক মোঃ রশিদুল ইসলাম লিটন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জুলফিকার হোসেন জুয়েল। উপজেলা বিএনপির সংগঠনিক  সম্পাদক  নুর জামাল খরসুর পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির উপদেষ্টা শেখ আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ রওশন আলম, সাঃ সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামান,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল মান্নান,যুবদল সভাপতি মোঃ মুনিরুজ্জামান মনির,ছাত্রদল সভাপতি ফারুক হোসেন কাজল ও সাঃ সম্পাদক হেমায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ গোলাম মহিউদ্দিন।

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

আলফাডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


আলফাডাঙ্গা সংবাদদাতা ঃ গত ১৪ অক্টোবর বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য,আমিন জুয়েলার্স এর স্বত্তাধীকারী,শিক্ষা অনুরাগী,দানবীর গনমানুষের নেতা আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম । এর আগে তিনি আলফাডাঙ্গা স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে মতবিনিময় করেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.শেখ কুবাদ হোসেন,ইউপি চেয়ারম্যান শেখ সাহিদুজ্জামান, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান রুকু মৃধা,আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মো. নজীর মিয়া,টগরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন,সম্পাদক মো. মিজানুর রহমান,আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ নুর ইসলাম,উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক শেখ নুরুজ্জামান নুর মিয়া, আওয়ামীলীগ নেতা মো. বদিয়ার রহমান,সাংবাদিক ,শিক্ষক বৃন্দ।