সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯



কাজী আলেয়া মোক্তার

দৈনিক সমকাল এর বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলামের ছোট আপা এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড়পারুলিয়া গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী কাজী আলেয়া মোক্তার (৫৭) শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)। শনিবার (১৪.০৯.১৯) সকাল দশটায় ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ছোলনা মাদ্রাসা মাঠে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার লাম দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাংলাদেশ আওয়ামী  লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক সংসদ মো. আব্দুর রহমান, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ শোক সনেÍাপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।

মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” পেলেন মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষানুরাগী, আধুনিক পল্লী প্রগতি সহায়ক সমিতির রূপকার, প্রাণপুরুষ সফল নির্বাহী পরিচালক, মহৎ ব্যক্তিত্বের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খানকে মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখার জন্য গত ১০/০৯/২০১৯ইং তারিখে মঙ্গলবার বিকালে  “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্” এর পক্ষ থেকে রাজধানী ঢাকার সেগুন বাগিচায় “সেগুন চাইনিজ রেস্টুরেন্ট”-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে “মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড-২০১৯” প্রদান করা হয়। আলহাজ্জ অলিয়ার রহমান খানের হাতে যৌথভাবে এ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি মির হাশমত আলী । উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন অর্থমন্ত্রনালয়ের সম্মানীয় অতিরিক্ত সচিব ও “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর উপদেষ্টা  পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্”-এর চেয়ারম্যান সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবু।

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রবিবার সকাল ১২টায় উপজেলা হল রুমে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পল্লী প্রগতি সহায়ক সমিতির আয়োজনে সমাবেশ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা স্মারক চিহিৃত গেঞ্জি ও ক্যাপ বিতরন করা হয়।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বুড়াইচ ইউনিয়ন কমান্ডার আক্তার খালাশীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পল্লী প্রগতি সয়ায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব ওলিয়ার রহমান খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার হেমায়েত হোসেন, সাবেক গোপালপুর ইউ পি চেয়ারম্যান নাজিবুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজুর রহমান কাদরী, হাজী মজিবুল হক মিয়া, সৈয়দ লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় চার শতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিতি ছিলেন।

ওয়াকিব হত্যা ! খুনিদের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় সরকারী কলেজে মানববন্ধন

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ওয়াকিব শিকদারকে গুম করে নৃশংস ভাবে হত্যা করায় গ্রেফতার হওয়া আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অত্র কলেজের আয়োজনে ২৪ মার্চ রবিবার সকাল ১১ টার সময় কলেজ প্রঙ্গনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) মো. মনিরুল হক সিকদার, উপধ্যক্ষ সারিকুল হাসান নয়ন সহ প্রভাষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের মেধাবী ছাত্র ছিল। গত ১৯ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে এনে বারাশিয়া নদীর পাড়ে মিঠাপুর চর পাড়া এলাকায় হত্যার পর লাশ গুম করে রাখে খুনিরা । আমরা খুনিদের ফাসি চাই। যাতে মাদকসেবন কারীরা আর কোন মেধাবী ছাত্রকে এই ভাবে খুন করতে না পারে । ওয়াকিব লেখাপড়ার পাশিপাশি আলফাডাঙ্গা কলেজ রোডস্থ নাজমা ক্লিনিকে ম্যানেজার হিসেবে চাকুরিতে কর্মরত ছিলেন।

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

ফেসবুকে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, আলফাডাঙ্গা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত প্রগতি সার্জিক্যাল ক্লিনিকের মালিক সিরাজুল হক মিয়া সুজা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সদরে মুসলিম পাড়ার বাসিন্দা কবির হোসেন মঙ্গলবার তার ফেসবুক আইডিতে আমার ক্লিনিকের ব্যবসায়ীক ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশ করে আমার এবং  আমার ক্লিনিকের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমি এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

জানতে চাইলে কবির হোসেন জানান, সে বাচার জন্য সংবাদ সম্মেলন করেছে।

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাশারুল বারী।

সোমবার বেলা ১২টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ করে পার্শ্ববর্তি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলী এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার পুত্র সাবেক ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার ভুয়া মুক্তিযোদ্ধা (বেসামরিক গেজেট, ক্রমিক নং-১৫৩২) মো. আতিয়ার রহমান মোল্যাসহ সারাদেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল হওয়ায় তিনি এ অভিনন্দন জানান।

এ বিষয়ে আতিয়ার রহমান মোল্যার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল বাসার, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল প্রমুখ।

রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী খান বেলায়েত হোসেনের মতবিনিময় সভা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ আসন্ন ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক  ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন তার নিজ গ্রামের সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৪ফের্রুয়ারী) বিকাল ৪টার উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা গোলাম নবী মাতুব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউপি সদস্য ইব্রাহীম শেখ (কলম), গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসমত আলী কাজল, কামারগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দীন, যুবলীগ নেতা মাহাবুল আলম ও নুরুল ইসলাম লিটন প্রমুখ। সভায় বক্তারা "আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গ্রামবাসী সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাদের গ্রামের সন্তান খান বেলায়েত হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন"। এ সময় খান বেলায়েত হোসেন বলেন "সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলফাডাঙ্গা উপজেলাকে একটি ব্যতীক্রমধর্মী উপজেলা রূপে গড়ে তুলবো।

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাইড ও স্কুল ড্রেস বিতরন

মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা ঃ   গরীব ও মেধাবী ৮০জন শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক বই (গাইড) ও ইউনিফর্ম (স্কুল পোশাক) বিতরণ করা হয়েছে। মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে শুক্রবার বিকাল ৫টার সময় ধানজাইল বাজার সংলগ্ন মাঠে ধানজাইল গ্রামের কৃতি সন্তানদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও আরজেএফ আলফাডাঙ্গা শাখার সভাপতি সাংবাদিক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইডেন কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন পিজির সহকারী অধ্যাপক ডাঃ কামাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেটেলমেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান মিয়া, নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মৃধা, বনমালীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুবাস চন্দ্র বিশ্বাস, ধানজাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ শেখ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সেকেন্দার আলম,  বেলাল হোসেন, বদিয়ার মিয়া, উসমান গণি, নাসির ঠাকুর ও মিলু মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

ফরিদপুর-১ আসনের নৌকার মাঝি মনজুর হোসেনকে দেখার জন্য হাজার জনতার ঢল

 

মো. সেকেন্দার আলম ঃ ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা ,বোয়ালমারী ও মধুখালী ) নৌকার মাঝি  মনজুর হোসেন বুলবুলকে দেখার  জন্য হাজার জনতার ঢল নেমেছে। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব। বর্তমান রুপালী ব্যাংকের চেয়ারম্যান। একাদশ সংসদ নির্বাচনের এ আসনের মনোনীত আওয়ামীলীগের প্রার্থী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মনজুর হোসেনকে দেখার সুবাধে গত ২৬ নভেম্বর রাত ৮টায় মধুখালী উপজেলার মাঝকান্দি থেকে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে জন¯্রােতে পরিণিত হয়েছে। এ সময় তিনি নেতাকর্মীদের সাথে  কুশল বিনিময়সহ পখসভা করেন। শতাধিক মটরসাইকেল ,মাইক্রো ও প্রাইভেটকার নিয়ে এক শোভাযাত্রায় অংশ গ্রহন করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সুধীজন। সফরসঙ্গী হিসেবে পথসভায় ছিলেন মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন মুশা মিয়া,দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক (ভারপ্্রাপ্ত) লায়ন মো. সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সচিব খিজির আহমেদ, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন বোয়ালমারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ  ইউপি চেয়ারম্যানগণ।  পথসভায় মনজুর হোসেন বলেন,উন্নয়নের ধারা বেগমানের লক্ষে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

নাজিম হত্যাকান্ড ! বোয়ালমারীতে আসামিদের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের নাজীম হত্যাকান্ড মামলার আসামিদের বাড়ি ঘরে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বাদি পক্ষের লোকজন আসামিদেও বাড়ি ঘরে ভাংচুর, লুটপাট করছে। জমি চাষ করতে বাঁধা দিচ্ছে, ধান কাটতে দিচ্ছে না এমন সব অভিযোগ করেন আসামি পক্ষের লোকজন। হত্যাকান্ডের পওে মামলা হওয়ার পর থেকে পুরুস মানুষ বাড়িতে না থাকার সুযোগে এ সব করা হচ্ছে। এ ঘটনায় ফরিদপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে ও মামলা সূত্রে জানা যায়, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ আব্দুর রহমান বাশার ও সদস্য মো. সাইদ শেখের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জের ধরে ৫ অক্টোবর সকালে সাইদ শেখের সমর্থক বাশারের বাড়িতে হামলা চালালে উভয় গ্রুপের সংঘর্ষে বন্দুকের গুলিতে নাজিম উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় সৈয়দ আব্দুর রহমান বাশার গ্রুপের বিরুদ্ধে থানায় মামলা হলে মামলার ভয়ে আসামি পক্ষের লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেলে শুক্রবার ভোর রাতে মো. সাইদ শেখ গ্রুপের লোকজন সৈয়দ ফারুক আলী, কালু মোল্যা, সাইফুল মোল্যা, সোহেব আলী, সাইদ আলী, ফতু বেগম, টিটুল মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, শিল্পী বেগম, সাকায়েত মোল্যা গং এর বাড়িতে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় দশটি বাড়ির টিউবওয়েল, গরু-ছাগল, হাস-মুরগী, ধান, পাট, পিয়াজ, নগদ টাকা ও স্বর্ণঅলংকারসহ ঘরে থাকা মূল্যবান মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে য়ায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সৈয়দ ফারুক আলীর স্ত্রী তহরিমা খানম বাদী হয়ে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে সৈয়দ ওমর আলী(৫৫), সৈয়দ রহমত আলী(২৮), মো. সাইদ শেখ(৫০)সহ মোট ৫৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বোয়ালমারী থানা ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ বিষয়ে মো. সাইদ শেখ ঘটনার সত্যতা অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, আসামীদের বাড়িতে লুটপাট ও ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি। তারা নিজেরা এ সব ঘটিয়ে মিথ্যা মামলা দিয়েছে। তিনি নিজে দাড়িয়ে থেকে ধান কাটায় সহযোগিতা করেছেন বলে জানান।

জানতে চাইলে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান বলেন, আদালতে মামলার কপি পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন

এম.এম জালাল উদ্দিন আহম্মেদ
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি করায় তার সকল সংবাদ বর্জনের ঘোষণা দেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। জানা যায়, সম্প্রতি ফরিদপুর জেলা আইনশৃংখলা সভায় আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে তিনি কটুক্তি পূর্ন আপত্তিকর, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট সমালোচনামূলক বক্তব্য রাখেন। বিষয়টি ফরিদপুর প্রেসক্লাবের মাধ্যেমে আলফাডাঙ্গার সাংবাদিকরা অবহিত হওয়ায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে তীব্রক্ষোপের সৃষ্ট্রি হয়। বিষয়টিকে কেন্দ্র করে আজ সোমবার আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক জররী সভায় উপরিক্ত সিদ্ধান্ত হয়। সভায় সকল বক্তারা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন,সাংবাদিক মো. সেকেন্দার আলম,সৈয়দ আমিনুর রহমান, খান আসাদুজ্জামান টুনু ,মো. আলমগীর কবির, মো.শাহারিয়ার হোসেন, মো. লায়েকুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. কবির হোসেন, কামরুল হক ভূইয়া কোবাদ হোসেন, কামরুল ইসলাম,আবুল বাশার, গোলাম আজম মনির, মিয়া মুরাদ হোসেন, মুজাহিদুল ইসলাম নাঈম,আজিজুর রহমান, ইকবাল হোসেন, হারান মিত্র, মিয়া রাকিবুল ইসলাম প্রমূখ।

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০.০৪.১৮) বিকাল আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যায়। নিহত শ্রমিকরা হলো বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদ্দ্যুৎ সাহার বাড়িতে এক মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে একজন নীচে নামে। তার সাড়া না পেয়ে অপর শ্রমিকও নীচে নামে। দুই শ্রমিকের সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির লোকজন বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস যখন দুই শ্রমিককে উদ্ধার করে তখন আলম জীবিত ছিল। বোয়ালমারী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মারনুশ উভয়কেই মৃত ঘোষনা করেন। ডা. মারনুশ বলেন, এক মাস পূর্বে নির্মাণ করা সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

নিখোজ সংবাদ

আমার স্ত্রী মোসাঃ রুবিনা বেগম(৩০) দুই সন্তানের জননী গত ১২ এপ্রিল বিকালে আলফাডাঙ্গা ভাড়ার বাসা থেকে বাজার করার কথা বলে নিখোজ হয়েছে। যদি কোন সহদয় ব্যক্তি সংবাদ পেয়ে থাকেন তাহলে -০১৯৫৫১১৫০২১ নং নম্বারে যোগাযোগ করুন। তার উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি,গায়ের রং-ফর্সা, চুল লম্বা ও কালো। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কান্দাপাড়া গ্রামের মৃতঃ তোফাজ্জেল শেখ এর কন্যা। আলফাডাঙ্গা থানা জিডি নং- ৫৯৭-তারিখ- ১৫-৪-১৮ইং।
বিনিত-মোঃ জাহাঙ্গির হোসেন।

পুলিশ হবে গণবান্ধব--এস.পি জাকির হোসেন খান

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর জেলা নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, পুলিশ হবে গণবান্ধব! পুলিশ সাধারন জনগনের দারপ্রান্তে সেবা পৌছে দেবে। পুলিশ জনগনের সেবা প্রদানে সবসময় প্রস্তুত আছে, তবে পুলিশকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি আজ সোমবার দুপুরে আলফাডাঙ্গা থানা চত্ত্বরে ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদক বিরোধী এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আলফাডাঙ্গা থেকে সকল মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করা হবে। যদি আমার পুলিশের কোন সদস্য অপরাধের সঙ্গে জড়িত থাকে আমাকে তা জানাবেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. আনিচুর জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি আহসান-উদ-দৌলা রানা, আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক মো. সেকেন্দার আলম প্রমূখ।



শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

রক্ষকই ভক্ষক! শিক্ষক কর্তৃক ইভটিজিং করে বাল্য বিবাহ করলেন ছাত্রীকে

বিশেষ প্রতিনিধি ঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লম্পট শিক্ষক ছাত্রীকে ইভটিজিং করে বাল্য বিবাহ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলাধীন  বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের (অবঃ) সৈনিক মিজানুর ফকিরের নাবালিকা স্কুল পড়–য়া কন্যা সোনিয়া আক্তার (১৩)কে একই গ্রামের মৃত সালাম শেখ এর পুত্র কাশিয়ানী উপজেলা পোনা গ্রামের এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রফিক)(৩৮) প্রাইভেট পড়ানোর সুযোগে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকালে সহস্্রাইল বাজারে প্রাইভেট পড়ার সময় একা পেয়ে তার ইচছার বিরুদ্ধে কুকর্ম করার চেষ্টা করেন। বিষয়টি তৎক্ষনিক জানাজানি হলে লম্পট শিক্ষক ঐ ছাত্রীকে ফরিদপুর চিকিৎসার নাম করে উকিলের দ্বারা নোটারী পাবলিক এর মাধ্যমে বিবাহ করে এ অঘটনাটি-কে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালায়। বারাংখুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, সনিয়া আমার স্কুলের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েটিকে আমি নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করেছি। এ ঘটনায় এলাকায় চনচল্লোকার সৃষ্টি হয়েছে। এলাকার সুশিল সমাজ উক্ত লম্পট শিক্ষকের বিচারের দাবি জানান। ছাত্রীর পিতা মিজানুর ফকির সাংবাদিকদের বলেন, এ ঘটনা সত্য হলেও, আমার করার কিছু নেই। উল্লেখ্য, ইতি পূর্বে এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে বিরক্ত করার কারনে উক্ত শিক্ষক বিচারের সম্পূখিন হয়।

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে চুরি


বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিভিন্ন দপ্তর ও পৌরসভায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও,মহিলা অধিদপ্তর,মৎস্য অধিদপ্তর ও পৌরসভা অফিস সহকারীর রুমে এ চুরির ঘটনা ঘটে। ইউএনও অফিসের নৈশপ্রহরী শাহাজান মিয়া ও পৌরসভার নৈশপ্রহরী উবাইদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা অফিসে তালা মেরে পাশের রুমে দরজা দিয়ে ঘুমিয়ে থাকি। ভোর সাড়ে ৪টার সময় ঘুম ভাঙ্গলে উঠে দেখি দরজায় বাহির পাশে শিকল লাকায়া দেয়া। পরে চিৎকারে আশে পাশের লোকজন এসে দরজা খুলে দেখি উক্ত পাঁচটি অফিসের দরজা ভেঙ্গে আলমারীর ভিতর থেকে  উপজেলা চেয়ারম্যান অফিস থেকে নগদ ৩০হাজার ও পৌরসভা অফিস থেকে নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ খবর পেয়ে আজ শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম ঘটনাস্থল পরির্দশন করে। জানতে চাইলে এসিল্যান্ড বলেন, ইউএনও স্যার আসলে থানায় অভিযোগ দেওয়া হবে। তদন্ত চলছে দূষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।  

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ গত ১৫ মার্চ বৃহস্পতিবার  সকাল ১০ টায়  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও ক্যাব উপজেলা কমিটির উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার   দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি  ও  সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার  দিবসকে সার্থক করতে এই প্রথম উপজেলা পর্যায়ে  ব্যতিক্রমধর্মী  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার, শিক্ষক, চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতি ব্যক্তি, ক্যাব প্রতিনিধি, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ ৬টি গ্রুপে লিখিত টেবিল বৈঠকের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে  বিভিন্ন  পর্যালোচনা হয়েছে। উপজেলা মিলয়াতনে   উপজেলা নির্বাহী অফিসার  জয়ন্তী রুপা রায়ের  সভাপতিত্বে   সেমিনার  অনুষ্ঠিত  হয়েছে। ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যাযতা নিশ্চিতকরণ এ  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  স্বাগত বক্তব্য  দেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন,  প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো. জাহাঙ্গীর হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা  আফতাব উদ্দীন মাহমুদ, প্রধান শিক্ষক আ.রউফ তালুকদার ও   প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ফারুক মোল্যা । সার্বিক সহযোগিতায় ছিলেন  উপজেলা ক্যাবের সহ সভাপতি  ইকবাল হোসেন,মিয়া মুৃরাদ হোসেন,দপ্তর সম্পাদক লায়েকুজ্জামান,সাংবাদিক সেকেন্দার আলম, সৈয়দ আমিনুর রহমান,আলমগীর কবির, শাহারিয়ার হোসেন, আবুল বাশার,মুজাহিদুল ইসলামসহ সুধিজনেরা ।

আলফাডাঙ্গায় হতদরিদ্রদের মাঝে লোনের চেক বিতরন

বিশেষ প্রতিনিধি ঃ  বাংলাদেশ ‘নি¤œ আয়ের’দেশ থেকে ‘নি¤œ মধ্য আয়ের’ দেশে উত্তরণ উপলক্ষে প্রচারভিযান ও সেবা সপ্তাহ উদ্যাপনের শেষ দিন আজ রবিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলার হতদরিদ্রদের মাঝে লোনের চেক বিতরন করা হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. বজলুর রশিদ। বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসের সহকারী কর্মকর্তা মো. সেলিম রেজা ও মো. মাসুদুর রহমান প্রমূখ। এ সময় উপজেলার ৮০জন হতদরিদ্রর প্রত্যেকে ২০-৩০হাজার করে টাকার চেক দেওয়া হয়।

আলফাডাঙ্গায় গণহত্যা দিবসে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধিঃ  ২৫মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ। এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, থানা তদন্ত অফিসার মো. ফয়সাল আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ২৫মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গতাকাল রবিবার প্রমূখ।