বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মৌসুমী শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোনোয়ারা ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহফুজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার লাবনী রায় ও আবু বকর সিদ্দীক।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় বিনা মূল্যে কৃষি উপকরন বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস হল রুমে আজ বুধবার ১১ অক্টোবর দুপুর ১২টায় ৫শত ৫০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরন সার,বীজ বিতরন করা হয়। বণ্যায় ক্ষয়ক্ষতির কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০১৭-১৮ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনা মূল্যে ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে এ সব উপকরন দেওয়া হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক জিএম আঃ রউফ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. আফতাব উদ্দিন প্রমূখ।
অপর দিকে বিতরন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ইদুর নিধন অভিযান ২০১৭ এর শুভ উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
অপর দিকে বিতরন শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ইদুর নিধন অভিযান ২০১৭ এর শুভ উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
আলফাডাঙ্গায় ছুরির আঘাতে ভাতিজার হাতে চাচা খুন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে ভাতিজা আলী রেজার (২৫) হাতে ছুরির আঘাতে আপন চাচা আজিজার রহমান (৬০) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আজিজার মোল্লা একই ইউনিয়নের উথলি গ্রামের মৃত মানিক মোল্যার ছেলে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শিরগ্রাম বাজারে চাচা আজিজার রহমানের সাথে ভাতিজা আলী রেজার বাজারের জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজার পকেটে থাকা চাকু দিয়ে চাচার বাম পাশে পেটে কোপ দেয়। এতে চাচা গুরুতর জখম হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকেই ভাতিজা আলী রেজা পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
গ্রাম আদালতের উপজেলা পর্যায়ে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হল রুমে আজ বুধবার ১১
অক্টোবর কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য
অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে একদিনের আলোচনা সভা হয়। ইউরোপিয়ান
ইউনিয়ন , ইউএনডিপি বাংলাদেশ ও গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে
মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত
সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রলালয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী
রুপা রায়, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, মাদারীপুর লিগ্যাল এইড
জেলা সমন্নয়কারী কর্মকর্তা রাশেদুল হক মিল্টন, ইউপি চেয়ারম্যান খান সাইফুল
ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, মাদারীপুর লিগ্যাল এইড
উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের
সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সচিবগন,
ইউপি সদস্যগনসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানদের নিকট গ্রাম আদালতের ফর্মস/ফরমেট হস্তান্তর করেন অতিথিবৃন্দ।মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় মৎস্য আইনে দুইজনকে জরিমানা ! তিন হাজর কারেন্ট জাল ধংস
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে মধুমতি নদী
থেকে ‘মা’ ইলিশ ধরার অপরাধে মৎস্য সংরক্ষন আইনে দুই জনকে চার হাজার টাকা
জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিগনগর খেয়াঘাট ও দীঘলবানা সংলগ্ন
মধুমতি নদী থেকে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয়।
আজ মঙ্গলবার ও সোমবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিট্রেট জয়ন্তী রুপা রায়। ইলিশ প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ
সংরক্ষন অভিযানে উপজেলাধীন হেলেঞ্চা গ্রামের ছলেমান মোল্যার ছেলে তাজু
মোল্যা (৬৫) ও টিকোরপাড়া গ্রামের শিবু বিশ্বাস(৩৫)কে ২ হাজার করে মোট ৪
হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(
ভূমি ) মোঃ আবুল হাসেম , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম বিশ্বাস,
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারন সম্পাদক আলমগীর
কবীর, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রেসকার মো. রবিউল ইসলাম ও মো.
সেলিমমুজ্জামান সেলিম প্রমূখ। অভিযানে আটককত পায় ৪০/৫০টি ইলিশ মাছ এতিম
খানায় এতিমদের খাবারের জন্য দেন উপজেলা নির্বাহী অফিসার। আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই----এসিল্যান্ড আবুল হাসেম
![]() |
| এসিল্যান্ড মো. আবুল হাসেম। |
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৫) গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা থানায় তিনজনকে আসামী করে মামলা হয়েছে। মামলা নং ১,তাং-৫-১০-১৭ইং। ওই ছাত্রীকে শুক্রবার (০৬.১০.১৭) পুলিশ হেপাজতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের ওই মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মৃতু সাহেব আলীর ছেলে মো. রুবেল ওরফে কয়েল (১৫), সিরাজ মোল্যার ছেলে আকিদুল (১৫) ও বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিহাদ কাজী (১৫) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করার পরিনতিতে পরিকল্পিতভাবে গত ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ওই যুবকরা জোরপুর্বক মুখে রুমাল দিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। এক পর্যায়ে জোর করে নিশা জাতীয় পানি মুখের মধ্যে ঢেলে দেয়। পরবর্তীতে বারাংকুলা জৈনক ফজল শেখের জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ছাত্রীর ডাক চিৎকারে এলাকার নুরুল ইসলাম, আরিফুজ্জামান, রিজাউল করিমসহ আরো কয়েকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। আসামী রুবেলের মা মরিয়ম বেগম ও জিহাদ কাজীর মা আনোয়ারা বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জেএসডি দাখিল মাদ্রাসার সুপার শহীদ মিয়া বলেন, এ ঘটনাটি খুবই ন্যাক্করজনক, তিনি এর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, মেয়েটি ধর্ষিত হয়েছে বলে তিনি এলাকা মানুষের কাছ থেকে শুনেছেন। তিনিও উপযুক্ত বিচার চেয়েছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল করিম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজীর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী উপজেলার বানা ইউনিয়নের উথলী আড়পাড়া গ্রামের আঃ শুকুর মোল্যার ছেলে মিটুল মোল্যা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নিজ দখলিয় সম্পত্তি দীর্ঘদিন খাজনা না দেয়ার কারণে আড়পাড়া মৌজার ০৫ শতাংশ জমি সরকারী ১নং খাস খতিয়ানে অন্তভুক্ত হয়। পরে জমিটি বন্দোবস্ত নেয়ার জন্য উক্ত সার্ভেয়ারকে জমির কাগজপত্র দেন ভুক্তভুগী মিটুল। সার্ভেয়ার কাগজপত্র দেখে বন্দোবস্ত দেয়া যাবে বলে ৩০ হাজার টাকা দাবী করেন। ভুক্তভুগী মিটুল বলেন, আমি ভূমিহীন ভান চালক, ৩০ হাজার টাকা দেয়ার সমর্থ আমার নেই ,কিন্তু টাকা ছাড়া বন্দোবস্ত নেওয়া যাবে না। আমি নিরুপায় হয়ে ২ মাস আগে সার্ভেয়ারকে ১৫ হাজার টাকা দেই। সার্ভেয়ার কাজ না করে বাকি টাকার জন্য আমাকে চাপ দেয়। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তৎকালীন ই্উএনও আজাহারুল ইসলামকে বিষয়টি জানাই, তিনি আমাকে সার্ভেয়ারের কাছে পাঠান, তবে নানা অজুহাতে সার্ভেয়ার আমাকে ফিরিয়ে দেন। গত মঙ্গলবার সাংবাদিক আলমগীর কবির এর সহযোগিতায় সার্ভেয়ারের কাছে যাই। আমি গিয়ে সাংবাদিক এর কথা বলতেই সার্ভেয়ার সাংবাদিকসহ আমাকে গালীগালাজ করেন। অবশেষে নিরুপায় হয়ে ফরিদপুর জেলা প্রশাসক এর হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছি। এ খবর শুনে উপজেলার চরডাঙ্গা গ্রামের কামরুলের স্ত্রী জেসমীন নাহার ও টিকর পাড়া গ্রামের ইছহাক বিশ্বাস বলেন, উক্ত সার্ভেয়ার আমাদের আদালতের প্রতিবেদন দেয়ার জন্য ৫০ হাজার টাকা প্রত্যেকের নিকট দাবী করেন। আমরা টাকা না দেওয়ায় আমাদের দখলীয় সম্পত্তি বিবাদীদের পক্ষে মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন।
তবে ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে সার্ভেয়ার ইসমাইল হোসেন সিরাজী বলেন, আমি মিটুলকে অনেক কষ্ট পেয়ে গালীগালাজ করেছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান বলেন, এই দুর্নীতিবাজ, ঘুষখোর সার্ভেয়ার সিরাজী আরও অনেক মানুষকে হয়রানী করেছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বেগম জয়ন্তী রুপা রায় সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয় জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
আলফাডাঙ্গায় নতুন ইউএনও’র যোগদান
![]() |
| বেগম জয়ন্তী রুপা রায় |
রবিবার, ১ অক্টোবর, ২০১৭
শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে----আব্দুর রহমান এমপি

সেকেন্দার আলম ঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মডেল দেশ হিসাবে গড়ে তুলেছে। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। তিনি সাধারন মানুষের কষ্টবোঝেন, তাই রোহিঙ্গাদের বিপদে তাদের পাশে গিয়ে দাড়িয়েছেন। তিনি মারামারী হানাহানী পছন্দ করেন না, তিনি শান্তিতে বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনা আগামীতে শান্তিতে বিশ্বের নবেল পুরস্কার পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। আজ রবিবার ১ অক্টোবার আলফাডাঙ্গা উপজেলাধীন জাটিগ্রামে বিদুৎ এর নতুন লাইনের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে আব্দুর রহমান আরও বলেন, অন্য সরকারের তুলনায় আওয়ামীলীগ সরকার ৮ বছরে সারা দেশে বহুগুণ বেশী উন্নয়ন করেছে। ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী) যে উন্নয়ন হয়েছে তা এই সরকারের আমলেই হয়েছে। এই সরকারকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তিনি অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মধুমতি নদী ভাঙ্গন কবলিত গোপালপুর খেয়া ঘাট ও দিগনগর বাজার এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দিগনগর বাজারে রাছেল সৃতি সংঘ ক্লাবে বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম , ্উপজেলা যুবলীগের সভাপতি রানা ও সাধারন সম্পাদক সাইফার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) ডালিম প্রমূখ।
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
আব্দুর রহমানের হাত শক্তিশালি হলে জননেত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালি হবে-----এ্যাড. জামাল হোসেন মুন্না
এ সময় আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান বলেন, এই সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি পূর্ন ভাবে যার যার ধর্ম পালন করতে পারছে। এমপি আব্দুর রহমানের পক্ষথেকে পুজামন্ডপে সকল কে শুভেচ্ছা জানান। তিনি আর বলেন, দেশরতœ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধান লক্ষ্য বাংলাদেশ বিশ্বের মধ্য উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় এনে এ দেশের সাধারন মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ চান তিনি। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এবং আব্দুর রহমান যতদিন এমপি থাকবেন এ দেশে ধর্মীয় সম্প্রীতি ততদিন বজায় থাকবে। এ জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুজা মন্ডপে অর্থ প্রদান করা হয়।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ শেখ হাসিনা : দোলন
মো. মুজাহিদুল ইসলাম নাঈম ঃ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। সে জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি জাতি-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার মাধ্যমে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রধান লক্ষ্য সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, যাতে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
বৃহস্পতিবার ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এ তিন উপজেলার বিভিন্ন দুর্গা পূজাম-প পরিদর্শনকালে দোলন এসব কথা বলেন। আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম ময়রাবাড়ি পূজাম-প, শিরগ্রাম মনোরঞ্জন শাহার বাড়ি পূজাম-প, শিরগ্রাম সার্বজনীন বারোয়ারী পূজাম-প, শিরগ্রাম বড়বাড়ি সার্বজনীন পূজাম-প, বোয়ালমারী উপজেলার সদর বাজারে নাট মন্দিরে সার্বজনীন পূজাম-প, বড় কামারগ্রাম আখড়া সার্বজনীন পূজাম-প, ছোট কামারগ্রাম চাতাল সার্বজনীন পূজাম-প, ছোট কামারগ্রাম কলেজ রোড সার্বজনীন পূজাম-প, মধুখালী উপজেলার দাশপাড়া নরেন্দ্রনাথ শাহার বাড়ি পূজাম-পসহ এ তিন উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন ও দুর্গোৎসবের শুভেচ্ছা জানান আরিফুর রহমান দোলন। কৃষকলীগের সহ-সভাপতি দোলন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এ অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করতে পারছেন। দোলন বলেন, কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। ধর্মে হানাহানির কোনো স্থান নেই। তাই বর্তমান সরকার সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়। ঢাকাটাইমস সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে বাংলাদেশ বিশ্বে জঙ্গিবাদ আর দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। আর বর্তমানে বাংলাদেশের পরিচয় অসাম্প্রদায়িক ও শান্তির দেশ হিসেবে। কারণ বর্তমান সরকারের আমলে কোনো সাম্প্রদায়িকতার ঘটনা ঘটছে না। শেখ হাসিনা চান, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এগুলোর হাত থেকে মানুষ মুক্তি পাক। শান্তিতে বসবাস করুক।
এ সময় ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, বোয়ালমারী পৌর মেয়র মোজাফ্ফার হোসেন বাবলু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শেখ শওকত হোসেন, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান, গোপালপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ফজর, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
নানা সমস্যায় জর্জরিত আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ! ডাঃ সামিয়া আলমের বিরুদ্ধে কর্ম ফাঁকির অভিযোগ
মো. সেকেন্দার আলম ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার লাখো মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির গাইনী সার্জেন ডাঃ সামিয়া আলমের কর্ম ফাঁকির অভিযোগ উঠেছে। এছাড়া কর্তব্যরত চিকিৎসকদের দুর্নীতি আর অনিয়মের কারনে হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে । দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লে´টির বেহালদশা বজায় থাকলেও যেন দেখার কেউ নেই। বার বার এ বিষয়ে স্থানীয়রা জেলা সিভিল সার্জন বরাবরে আবেদন করেও কোন ফল না পেয়ে হতাশ। স্থানীয়দের অভিযোগ, জেলা সিভিল সার্জন অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করেই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সামিয়া আলম আলফাডাঙ্গা হাসপাতালে কর্মরত থেকে কর্মস্থলে হাজিরা না দিয়ে দির্ঘদিন যাবত ফরিদপুর জেলায় ব্যক্তিগত কর্মে সময় পার করছেন। ফলে আবেদন-নিবেদন করেও কোন কাজ হচ্ছেনা। বিষয়টি তারা স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্প্রতি ৩১ শর্য্যা থেকে ৫০ শর্য্যায় উন্নিত করা হয়। বেড বাড়লেও বাড়েনি সেবার মান। স্বাস্থ্য কমপ্লেক্সটির ওয়ার্ডরয়,আয়া,অফিস সহকারী,পরিক্ষনবিধ,ল্যাব টেকনিশিয়ান,ফার্মাসিট ও ক্যাশিয়ারের পদ খালি রয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ২০ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১০ জন। এর মধ্যে ৩ জন ডিপুটিশনে থাকেন ঢাকায়। বাকি ৭ জনের মধ্যে ডাঃ শাহাতাজ আলম গত দুই বছর পূর্বে যোগদান করে এ পযর্ন্ত মাতৃকালিন ও বিভিন্ন ছুটিতে রয়েছেন এবং ডাঃ সামিয়া আলম সপ্তাহে একদিন অফিস করে ৬ দিনের হাজিরা করে ফরিদপুর চলে যান। আর বাকি ৫জন এর মধ্যে ছুটিতে থাকেন ২জন। নিয়মিত অফিস করেন মাত্র ৩ জন। ১৫ জন সেবিকার বিপরীতে আছে ১৩ জন। মূলত সেবিকাদের দিয়েই চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্স। ২টি এ্যাম্বুলেন্সের মধ্যে ১টি পুরোটাই নষ্ট। অপরটি মাঝে মধ্যে নষ্ট হয়। বেশীর ভাগ যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীরা নূন্যতম কোন সেবা পাননা। এখানে চিকিৎসা নিতে আসা গাইনী রোগীরা প্রতিদিনই ফিরে যাচ্ছেন। আজ শনিবার সকাল ১১টার সময় হাসপাতালে হাজিরা দেন ডাঃ সামিয়া আলম। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি ফরিদপুর জেলাতে থাকি। এখান থেকে বদলী হওয়ার চেষ্টা করছি। এই হাসপাতালে কোন ডাক্তার থাকেনা। আমি সপ্তাহে এক দিন ডিউটি করি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. কাইযুম হোসেন তালুকদার মুঠো ফোনে বলেন, আমি ছুটিতে আছি। গাইনী বিভাগের ডাক্তার যোগদান করে সপ্তাহে তিন ছুটির আবেদন দিয়ে চলে যান। বাকি তিনদিন অফিস করার কথা। স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা আমি উপর মহলে জানিয়েছি। জনবল কম থাকায় যে পরিমান সেবা দেওয়া দরকার তা দিতে পারছিনা।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
মিঠাপুর সংখ্যালঘুর জমিতে ঘর উত্তোলনের অভিযোগ
আলফাডাঙ্গায় ইয়াবাসহ চারজন যুবক গ্রেফতার ! থানায় মামলা
প্রতিনিধি , আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আজ রবিবার ইয়াবাসহ ৪ জন যুবককে গ্রেফতার করে মাদক মামলায় কোর্টে প্রেরণ করেছে। এ ব্যাপারে যুবকদের নামে থানায় দুইটি মাদক মামলা হয়েছে। মামলা নং-১১ ও ১২ , তারিখ-১৬/০৯/২০১৭ ইং। থানা সুত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার দিনগত রাত ১০টার সময় আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ফয়সাল মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের মালা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিযানের চালিয়ে মোটর সাইকেল প্রতিরোধ করে ৪ জনকে তল্লাশি চালায়ে আটক করে। তল্লাশির সময় আটককৃত শাকিব হোসেন ও রাকিবুল ইসলাম আশিক এর নিকট ১২০ পিচ এবং সাদ্দাম হোসেন ও আলী হাসান এর নিকট ২০ পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়। আটককৃতদের নামে আলফাডাঙ্গা থানা পুলিশ মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। শাকিব হোসেন (১৮) কুসুমদি গ্রামের শওকত হোসেনের পুত্র, রাকিবুল ইসলাম আশিক (২২) পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের মৃত - আবু সাইদ মেম্বারে পুত্র, সাদ্দাম হোসেন (১৯) একই গ্রামের সুলতান হোসেনের পুত্র এবং আলী হাসান (১৮) একই গ্রামের নজরুল ইসলামের পুত্র। জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
আলফাডাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে মধুমতি নদীর টিটা খেয়া ঘাট সংলগ্ন চর থেকে গত বুধবার ১৩ সেপ্টেম্বর অজ্ঞাত এক যুবকের লাশ থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
জালজালিয়াতী মামলায় আলফাডাঙ্গার দুই দলিল লেখকসহ তিনজন জেলহাজতে
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দুই দলিল লেখকসহ তিনজনকে জালজালিয়াতী মামলায় জেলহাজতে পাঠিয়েছে ফরিদপুর ৩নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
মামলা সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইছাহাক বিশ্বাস এর রেকড ভুক্ত দখলীয় ভিটা-বাড়ির জমি একই গ্রামের মোক্তার হোসেন গং জাল পর্চা তৈরি করে দুই দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীর সহযোগীতায় রেজিস্ট্রার কৃত দানপত্র দলিল সৃষ্ট্রি করে উক্ত মৌজার ৩৯ শতাংশ জমি দখলের চেষ্টা করে। পরে ইছাহাক বিশ্বাস বাদী হয়ে ফরিদপুর ৩নং আমলী আদালতে মোক্তার হোসেন(৫২),নরুজাহান বেগম(৪৩),হাসি বেগম(৩৩),রাশিদা বেগম(৩৭),শুকুরুন নেছা(৭০),হায়দার আলী(৫০) ও আবুল কালাম(৫০) এর নামে দঃ বিঃ আইনে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে আসামীগন হাজির হইলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন জালিয়াতীর হোতা মোক্তার হোসেন, দলিল লেখক আবুল কালাম ও হায়দার আলীকে জামিন না মুঞ্জর করিয়া জেলহাজতে পাঠান। বাকী আসামীগনের জামিন মুঞ্জর করেন আদালত।

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
আলফাডাঙ্গায় হত্যা মামলার আসামিদের বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ
প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামে হত্যা মামলার আসামিদের বাড়ি ঘরে সোমবার (১১.০৯.১৭) গভির রাতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ নেওয়াজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসিরা জানায়, মোশাররফ মোল্যা ও রাব্বানি মোল্যার গ্রুপের মধ্যে শনিবার বিকালে সংঘর্ষের ঘটনায় আহত একই গ্রামের রাব্বানি গ্রুপের জান্নাত মোল্যা ওইদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইমদাদুল হক বাদি হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভয়ে আসামি পক্ষের লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেলে সোমবার রাতে আসামি মোশারফ মোল্যা, আরফিন মোল্যা, লিয়াকত মোল্যা ও সেলিম মোল্যার বাড়িতে ঘরের তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালানো হয়। দুবৃর্ত্তরা এ সময় চারটি বাড়ির ছয়টি ঘরে থাকা মুল্যবান মালামাল লুটপাট ও ভাংচুরের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালায়। হামলার শিকার লিয়াকত মোল্যার বোন রিলা বেগম জানান, রাত আনুমানিক ১০টায় বাদি পক্ষের ১৫/২০জন সমর্থক আমাদের বাড়ি গুলোতে অতর্কিত হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ধান পাটসহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুটপাট ও ক্ষতিসাধন করে। এ সময় মামলার ভয়ে বাড়ির পুরুষ লোকজন বাড়িতে না থাকায় আমরা ঘরে তালা লাগিয়ে আশপাশের বাড়িতে অবস্থান করছিলাম। হত্যা মামলার বাদি ইমদাদুল হক বলেন, হত্যা মামলা থেকে বাঁচতে আসামিরা নিজেদের বাড়ি ঘরে নিজেরাই ভাংচুর করে আমাদের বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলেছে। বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদি হুমায়ন কবির বলেন, মৃত্যুর খবর শুনে লুটপাট ঠেকাতে পুলিশ প্রশাসনকে আমি ফোন করে জানায়। পুলিশকে জানানো সত্ত্বেও রাতের আধারে লুটপাটের ঘটনা ঘটেছে। জানতে চাইলে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ নেওয়াজ বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ এর উপস্থিতিতে লুটপাটের ঘটনা ঘটেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত লুটপাটের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭
রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন
বিশেষ প্রতিনিধি ঃ রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩টায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শতশত আলেম মওলানা ও সুশিল সমাজের লোক অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান,বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আঃ মান্নান আব্বাস সহ স্থানীয় কয়েকটি মসজিদের মুসল্লীরা। উক্ত মানববন্ধনে উপস্থিত মুসল্লীরা বলেন, মায়ানমার সরকার ও সেনাবাহিনীর অত্যন্ত ঘৃনিত কর্মকান্ডের চরম সমালোচনা করে অংসান সূচীর নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি গণহত্যার অভিযোগ গঠন করে আন্তর্জাতিক আদালতে জাতীসংঘের উদ্যোগে মামলা হওয়ার দাবী জানান।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
প্রতিপক্ষের হামলায় আলফাডাঙ্গায় নিহত ১! আহত-৬! মহিলা গ্রেফতার-১
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাড়ির খড়ির বেড়া সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৬ জন আহত হয়। এ ঘটনায় নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
জানা যায়,উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কালাম শেখের নাতি রনি ও জিয়াউর রহমান এর মেয়ে পপিকে নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়ের বাড়ি পাশা পাশি হওয়ায় গত ৬ সেপ্টেম্বর বুধবার সকালে সিমানার বেড়া সরানোকে কেন্দ্র করে উভায়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের ৬ জন আহত হয়। আহত নান্ন খান(৪০),ইমাম(৩৭),আছাদ(৩৫),মোশারেফ(৩২),জোসনা(৪৫) ও ইয়াকুব শেখকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। দিনগত রাতে নান্নু খানের অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নান্নু খান মারা যান। এ খবর পেয়ে নিহতের চাচা জিয়াউর রহমান বাদী হয়ে থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতাল থেকে এজাহার ভুক্ত আসামী জোসনাকে গ্রেফতার করে। নিহত নান্নুকে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে দাফন করা হবে।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)