আলফাডাঙ্গা প্রতিনিধিঃ গত ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও ক্যাব উপজেলা কমিটির উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সার্থক করতে এই প্রথম উপজেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার, শিক্ষক, চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতি ব্যক্তি, ক্যাব প্রতিনিধি, কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীসহ ৬টি গ্রুপে লিখিত টেবিল বৈঠকের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন পর্যালোচনা হয়েছে। উপজেলা মিলয়াতনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যাযতা নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মো. জাহাঙ্গীর হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, প্রধান শিক্ষক আ.রউফ তালুকদার ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ফারুক মোল্যা । সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ক্যাবের সহ সভাপতি ইকবাল হোসেন,মিয়া মুৃরাদ হোসেন,দপ্তর সম্পাদক লায়েকুজ্জামান,সাংবাদিক সেকেন্দার আলম, সৈয়দ আমিনুর রহমান,আলমগীর কবির, শাহারিয়ার হোসেন, আবুল বাশার,মুজাহিদুল ইসলামসহ সুধিজনেরা ।
রবিবার, ২৫ মার্চ, ২০১৮
আলফাডাঙ্গায় হতদরিদ্রদের মাঝে লোনের চেক বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ ‘নি¤œ আয়ের’দেশ থেকে ‘নি¤œ মধ্য আয়ের’ দেশে উত্তরণ উপলক্ষে প্রচারভিযান ও সেবা সপ্তাহ উদ্যাপনের শেষ দিন আজ রবিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলার হতদরিদ্রদের মাঝে লোনের চেক বিতরন করা হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. বজলুর রশিদ। বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসের সহকারী কর্মকর্তা মো. সেলিম রেজা ও মো. মাসুদুর রহমান প্রমূখ। এ সময় উপজেলার ৮০জন হতদরিদ্রর প্রত্যেকে ২০-৩০হাজার করে টাকার চেক দেওয়া হয়।
আলফাডাঙ্গায় গণহত্যা দিবসে আলোচনা সভা
বিশেষ প্রতিনিধিঃ ২৫মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ। এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, থানা তদন্ত অফিসার মো. ফয়সাল আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ২৫মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গতাকাল রবিবার প্রমূখ।
আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ সম্পূর্ন
বিশেষ প্রতিনিধি ঃ ভূমি সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২০-২৫ মার্চ পযর্ন্ত সাতদিন বিভিন্ন কর্মসূচির
মধ্যে দিয়ে আজ রবিবার ভূমি সেবা সপ্তাহ সম্পূর্ন হয়েছে। ২০মার্চ উপজেলা সদর
অফিসে গোলঘরে ই-নামজারী, মিসকেস, অনলাইলে আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান
করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। এ ছাড়াও ৫টি ইউনিয়ন ভূমি
অফিসে একই ধরনে তৎক্ষনিক সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে শনিবার সদর অফিস
থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী
অফিসার জয়ন্তী রুপা রায়, সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ,
সাংবাদিকসহ ভূমি অফিসের সহকারী কর্মকর্তাবৃন্দ।শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
মানুষের অধিকারের জন্য লড়াই করে মরবো: দোলন
আলফাডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, ‘আমি মানুষের অধিকারের কথা বলছি। আমি নিজের জন্য কিছুই চাই না। আমি চাচ্ছি-মানুষ যেন তার ন্যায্য পাওনা পায়। সেই অধিকারের কথা বলছি বলে আমার সঙ্গে শত্রুতা করা হচ্ছে। জন্মিলে মৃত্যু অনিবার্য। যেহেতু মরবোই, মানুষের অধিকারের জন্য লড়াই করেই মরবো, আপস করে মরতে রাজি নই। আমি এমপি হই আর না হই জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন এখানে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা আছেন। এই উপজেলায়, পার্শ্ববর্তী উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের জন্যে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দফায় দফায় অর্থ বরাদ্দ আনছি। নিজের কাজ ফেলে, সময় নষ্ট করে, অর্থ অপচয় করে এলাকার উন্নয়নের জন্যে দুয়ারে দুয়ারে ঘুরছি। অথচ এই কাজ যাদের করার কথা তারা কিন্তু এই দায়িত্ব পালন করছে না। কী করছে? দোলন সাহেব মানুষের অধিকারের কথা বলছে, বেড়ে গেছে, সাইজ করে দাও। আল্লাহ ছাড়া কেউ সাইজ করতে পারে না। ভয় পাই না। কী হবে? মৃত্যু? আমিতো আগেই বললাম, জন্মিলে মৃত্যু অনিবার্য, কিন্তু যদি মানুষের অধিকার আদায়ের করতে গিয়ে সেটি হয় নিজেকে গৌরবমন্ডিত মনে করবো।’
ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান বলেন, ‘শুধু একটি কথাই বলবো- নির্বাচিত প্রতিনিধি আমি নই। জনগণের জন্যে কাজ করতে গেলে অবশ্ব্যই নির্বাচিত প্রতিনিধি হতে হয়, সুবিধা হয়। এরপরেও চেয়েচিন্তে বিভিন্ন জায়গা থেকে এই এলাকার উন্নয়নে জন্যে কাজ করছি। আর এ কাজ করতে পারছি তার কারণ, ক্ষমতায় আওয়ামী লীগ। শেখ হাসিনার সরকারের আমলেই এ অঞ্চলের উন্নয়ন হয়, অন্য সরকারের আমলে কোনো উন্নয়ন হয় না। আপনারা শেখ হাসিনার সরকারের পাশে থাকুন।’
দোলন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার সুনজরের কারণেই এ অঞ্চলের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান ও অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।’
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আলফাডাঙ্গা সদর চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন মৃধা প্রমুখ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন এখানে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা আছেন। এই উপজেলায়, পার্শ্ববর্তী উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের জন্যে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দফায় দফায় অর্থ বরাদ্দ আনছি। নিজের কাজ ফেলে, সময় নষ্ট করে, অর্থ অপচয় করে এলাকার উন্নয়নের জন্যে দুয়ারে দুয়ারে ঘুরছি। অথচ এই কাজ যাদের করার কথা তারা কিন্তু এই দায়িত্ব পালন করছে না। কী করছে? দোলন সাহেব মানুষের অধিকারের কথা বলছে, বেড়ে গেছে, সাইজ করে দাও। আল্লাহ ছাড়া কেউ সাইজ করতে পারে না। ভয় পাই না। কী হবে? মৃত্যু? আমিতো আগেই বললাম, জন্মিলে মৃত্যু অনিবার্য, কিন্তু যদি মানুষের অধিকার আদায়ের করতে গিয়ে সেটি হয় নিজেকে গৌরবমন্ডিত মনে করবো।’
ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান বলেন, ‘শুধু একটি কথাই বলবো- নির্বাচিত প্রতিনিধি আমি নই। জনগণের জন্যে কাজ করতে গেলে অবশ্ব্যই নির্বাচিত প্রতিনিধি হতে হয়, সুবিধা হয়। এরপরেও চেয়েচিন্তে বিভিন্ন জায়গা থেকে এই এলাকার উন্নয়নে জন্যে কাজ করছি। আর এ কাজ করতে পারছি তার কারণ, ক্ষমতায় আওয়ামী লীগ। শেখ হাসিনার সরকারের আমলেই এ অঞ্চলের উন্নয়ন হয়, অন্য সরকারের আমলে কোনো উন্নয়ন হয় না। আপনারা শেখ হাসিনার সরকারের পাশে থাকুন।’
দোলন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার সুনজরের কারণেই এ অঞ্চলের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান ও অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।’
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আলফাডাঙ্গা সদর চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন মৃধা প্রমুখ।
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
আলফাডাঙ্গা ঃ লন্ডনস্থ বাংলাদেশ দুতাবাসে ভাংচুর ও জাতীর জনক বঙ্গবন্ধুর
ছবি অবমাননা করায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টান্ত মূলক
শাস্তির দাবীতে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আলফাডাঙ্গা শাখার আয়োজনে
মঙ্গলবার ১১টায় সদর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে পৌর মেয়রের ব্যক্তিগত অফিসে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান ও আবু হোসেন তালুকদার
প্রমূখ। এ সময় মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ এলাকার সুধীজন অংশ গ্রহন করেন।
আলফাডাঙ্গায় আনসার ভিডিপি দলপতি’র কর্মফাঁকির অভিযোগ
আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আনসার ভিডিপি’র গোপালপুর ইউনিয়নের দলপতি মো. আনিসুর রহমানের কর্মফাাঁকি’র অভিযোগ পাওয়া গেছে। তিনি কর্মস্থলে ডিউটি না করে বেতন ভাতা তুলে নিচ্ছেন। অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন দলপতি মো. আনিসুর রহমান নিয়মিত কর্মস্থলে না এসে প্রতি তিন মাস পর অফিসে হাজিরা দিয়ে বেতন ভাতা তুলে নেন। তিনি ঢাকায় অন্য চাকুরি করে এ অফিসেও বেতন ভাতা নিচ্ছেন বলে নিশ্চিত করেন অফিসের এক কর্মকর্তা। ওই দলপতি উপজেলা কর্মকর্তাকে ম্যানেজ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা নিয়ে ঢাকায় চলে যান। তিনি গত ১/২/২০১০ইং সালে কর্মস্থলে যোগদান করেন যোগদানে পর থেকেই অনিয়মিত অফিস করে থাকেন। তার প্রতি মাসের বেতন ভাতা ২হাজার ৫শত টাকা হারে ৩মাসের বেতন ভাতা তোলেন ৭ হাজার ৫শত টাকা। সে উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মৃত আনোয়ার রহমানের ছেলে। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ফজিলাতুন্নেছা সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমি পরিস্থির শিকার। আমি ভয়ে কোন ব্যবস্থা নিতে পারছি না। উদ্ধর্তন কৃর্তপক্ষকে জানিয়ে কোন সুরাহ পাইনি। এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, বিষয়টি ভিক্তিহীন ,আমি ছাত্র পড়ালেখা করি।বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের কম্বল বিতরণ
বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’। আজ বুধবার দুপুরে ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন- কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। তিনটি উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দুঃস্থ-অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৩০ হাজার শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় গৃহবধুকে হত্যার দায়ে শশুড় শাশুড়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গৃহবধুকে হত্যার দায়ে শশুড় ও শাশুড়ীকে আজ মঙ্গলবার গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ। মামলার অন্য দুই আসামী দেওর ও ননদ পলাতক রয়েছে। মামলার এযাহার সুত্রে জানা যায়, উপজেলাধীন বুড়াইচ গ্রামে সৌদি প্রবাসী মাসুদ খানের স্ত্রী দুই সন্তানের জননী শরিফা বেগম (৩৩)কে গত ৩ জানুয়ারী ভোর ৬টায় সময় তার নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় শাড়ি দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে মাসুদের পিতা থানায় বাদী হয়ে অপমৃত্যু মামলা করেন। পুলিশ শরিফাকে উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেন। ময়না তদন্তের রির্পোট থানায় আসলে শরিফার ভাই মঈন তালুকদার বাদী হয়ে শশুড় আজগার আলী (৬৫),শাশুড়ী রিজিয়া বেগম(৫৫), দেওর হুসাইন (৩০) ও ননদ মনোয়ারা বেগম (৩৫)কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আলফাডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) ফয়সাল আহম্মেদ এর নেতৃত্বে এস আই ইউসুফ আলী সহ পুলিশের একটি টিম শশুড় ও শাশুড়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ফরিদপুর কোর্টে প্রেরন করে। এ বিষয় আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা হয়েছে। মামলা নং-০৩,তাং-১৫-১-২০১৮ইং। মাসুদ খান গত ১৫/১৬ বছর পূর্বে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের সত্তার তালুকদারের কন্যা সরিফা অরফে সুফিয়াকে পারিবারিক ভাবে বিবাহ করে। সরিফার ছেলে আরাফাত(১২) এবং মেয়ে সাহেরা(৪) এখন তার দাদার বাড়িতে রয়েছে। মাসুদ প্রায় ৫/৬ বছর যাবত সৌদি আরবে রয়েছে।
রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছে---যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি
বিশেষ প্রতিনিধি ঃ শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটালের মাধ্যমে বাংলাদেশের গ্রামগঞ্জের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারা দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি হলেন মমতামতি মা, তিনি এ দেশের উন্নয়ন করেছেন তা আপনারা মেলার প্রতিটি স্থলেই তুলে ধরেছেন। শেখ হাসিনা বিশ্বের ৫জন রাজনৈতিক ব্যক্তির মধ্যে একজন। গত শনিবার সন্ধায় আলফাডাঙ্গা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি এ সব কথা বলেন। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশকে উন্নয়নের আধুনিক শিক্ষায় গড়ে তুলেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, অস্বচ্ছল নারী-পরুষদের চিকিৎসা সেবা , শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান, রেল লাইন নির্মান, মানসম্মত স্বাস্থ্যসেবা, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছেন। আব্দুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা-কে জয়যুক্ত করার আহবান জানান। গত বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়। মেলায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো অংশ নেয়। প্রতিবারের মত এবারও মেলায় অংশ নেয় মোট ৪১টি স্টল। এর মধ্যে সেরা স্টল হিসাবে ১ম পল্লী বিদ্যুৎ সমিতি,২য় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন, ৩য় আলফাডাঙ্গা থানা, ৪র্থ উপজেলা প্রকৌশলী ও ৫ম উপজেলা ইসলামিক ফাউন্ডেশন নির্বাচিত স্থান হিসাবে পুরস্কার পায়। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আবুল হাসেম, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার প্রমুখ।
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা গণমাধ্যমের অশনিসংকেত: বিএমএসএফ
ঢাকা ১০ জানুয়ারি ২০১৮: দুই দিনের মাথায় দেশের শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ
প্রতিদিন’র সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটের একটি আদালতে
গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। এর আগে গত পরশু দৈনিক ভোরের কাগজ
পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।
যা দেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের
পক্ষ থেকে গ্রেফতারী পরোয়ানা জারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানায়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বুধবার এক বিবৃতিতে লালমনিরহাটে এমপির ঘনিষ্টজন কর্তৃক দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবী জানায়। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনটি অরক্ষিত। সাংবাদিক পেশাটিকে সমুন্নত রাখতে অবিলম্বে দেশের পেশাদার সাংবাদিকদের একটি জাতীয় তালিকা প্রণয়ন সেই সাথে সাংবাদিক নিয়োগ নীতিমালা ও
সাংবাদিক নির্যাতন ও হয়রাণী বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবীর বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী করা হয়।
সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে শীতবস্ত বিতরন
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় টগরবন্ধ ইউনিয়নের টিটা গ্রামে মো. জাহাঙ্গির হোসেনের মৎস খামার ও সবজি বাগানে উপজেলা প্রশাসনের আয়োজনে মধুমতি নদী ভাঙ্গন কবলিত চর এলাকার শীতার্থ ও দুস্থদের মাঝে শীতবস্ত কম্বল বিতরণ করা হয়। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় নেতৃত্বে একশত জন হতদরিদ্রর মাঝে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দীন আহমেদ ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবুল হাসেম , উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন , ইউপি সদস্য তবিবুর রহমান টুলু খান ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা।
মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
জাতীয় সমাজসেবা দিবসে আলফাডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি ঃ জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার ২ জানুয়ারী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। সকাল ১১টায় র্যালিটি উপজেলা চত্বর থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মাসুদুর রহমান,কারীগরি প্রশিক্ষক মো. সেলিম রেজা প্রমূখ।
সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
উৎসবমূখোর পরিবেশে আলফাডাঙ্গায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন
বিষেশ প্রতিনিধি ঃ উৎসবমূখোর পরিবেশে আজ সোমবার ১ জানুয়ারী সকাল ১০টায়
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে
পাঠ্যপুস্তক বিতরন করা হয়। আলফাডাঙ্গায় এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরনের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার
জয়ন্তী রুপা রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.
আবুল হাসেম, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক মো.
নুরুল বাসার মিয়া, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান সাইফার,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার
(ভারপ্রাপ্ত) আবু বক্কর ও লাবনী রায়, এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. আজাদুল ইসলাম প্রমূখ।আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারী কর্মীদের দিন ব্যাপি কর্ম বিরতী পালিত
বিশেষ প্রতিনিধি ঃ উপজেলা স্বাস্থ্য সহকারী কর্মীরা টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদা সহ ৪ দফা দাবীতে আজ সোমবার ১ জানুয়ারী সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক ও হেলথ্ এসিস্ট্যান্টরা দিন ব্যাপি কর্ম বিরতী পালন করেছে। উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে কর্ম বিরতীতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক স.ম তজিবুর রহমান, নাজমা খানম ও হেলথ্ এসিস্ট্যান্ট তারিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত্ব ১৮ জন হেলথ্ এসিস্ট্যান্ট। কর্ম বিরতীতে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের সফলতা অর্জনের মুল কারীগর স্বাস্থ্য সহকারীরা ।১৯৯৮ সালের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়ন চাই। টেকনিক্যাল বেতন স্কেল সহ পদমর্যাদা, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০% , প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করতে হবে। তারা আরাও হুশিয়ারী দেন যে, যতদিন এই দাবী পূরণ না হবে ততদিন পযর্ন্ত আমাদের কর্ম বিরতী চলবে।
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
আলফাডাঙ্গা পৌরসভা ও ৩ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন
প্রতিনিধি, আলফাডাঙ্গা : আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। পৌরসভা আ.লীগের নব নির্বাচিত মেয়র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার (নৌকা) ৫৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মকিবুল হাসান পুটু মিয়া(জগ) ২৬১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।এদিকে তিনটি ইউনিয়নের মধ্যে বেসরকারী ভাবে আলফাডাঙ্গা সদর ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ.কে.এম আহাদুল হাসান আহাদ ২৮৫৫ ( আনারস)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো.আ.রাজ্জাক শেখ (নৌকা) ২৪৯৬ভোট পেয়ে পরাজিত হয়েছেন । গোপালপুর ইউনিয়নে বেসরকারী ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইনামুল হাসান (নৌকা) ৪৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মো.সাইফুল খান ( আনারস)২৮৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বুড়াইচ ইউনিয়নে বেসরকারী ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (মটরসাইকেল) ৩৯৯৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আ.লীগের প্রতিদ্বন্দী প্রার্থী মো. আহসান উদ্দৌল্লাহ রানা (নৌকা) ৩০৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচন ! বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা
বিশেষ প্রতিনিধি ঃ আগামী ২৮ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা নবগঠিত পৌরসভা প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে ফরিদপুর-১ এর সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ মোঃ আবু জাফর এর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামাল খসরু। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সর্মথকদের বাধার মুখে আমাদের ইছাপাশা, চরবাঁকাইল ও মিঠাপুর চরপাড়ায় সভা করতে পারি নাই। আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন করছে। আমাদের দলের পক্ষথেকে নির্বাচন অফিসারের নিকট অভিযোগ করা হয়েছে। আমাদের নেতা শাহ্ জাফর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেছেন। কিন্তু আমরা কোন প্রতিকার পাইনাই। যেহেতু দলীয় নেতা কর্মীদের জান মালের নিরাপত্তা নাই , নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন করছে না, সেহেতু আমরা বিএনপি পৌরসভা শাখা সিদ্ধান্ত নিয়ে আলফাডাঙ্গা পৌরসভা মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন করলাম এবং এমনকি বিএনপি ভোট কেন্দ্রে ভোট দিবেননা। সাংবাদিক সম্মেলনে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম (রিপন) ও মোঃ আলমগীর হোসেন আলম, উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইস্্রাফিল আলম, বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাকদ মোঃ মুজিবুর রহমান বাবু ও পৌর বিএনপির সভাপতি আফসার উদ্দিন আহমেদ, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবউদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ প্রমুখ। এ সময় টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
সাংবাদিকের পিতার ইন্তেকাল
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ভোরের কাগজের প্রতিনিধি মো. কবীর হোসেনের পিতা হাজী আ. জলিল মিয়া (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ ডিসেম্বর রাত ২টা ২২ মিনিট সোমবার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি------রাজিউন)। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই দিনে বাদ যোহর বাদ আলফাডাঙ্গা হাই স্কুল মাঠে জানাযা শেষে মিঠাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন প্রমূখ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো.আব্দুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক এ.কে.এম আহাদুল হাসান আহাদ,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম সহ সাংবাদিক সমাজ ও সুধী জন।
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
বাংলার মাটিতে কোন সন্ত্রাস জঙ্গিবাদের আস্তানা করতে দেওয়া হবে না---ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
বিষেশ প্রতিনিধি ঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলার মাটিতে কোন সন্ত্রাস জঙ্গিবাদ এর আস্তানা করতে দেওয়া হবে না। বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংঙালী বিরের জাতি,তারা কখনো মাথানত করে নাই। এ দেশ বঙ্গবন্ধু স্বপ্নের দেশ। বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়ন করতে সারা দেশে উন্নয়ন মুলক কাজ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই সারা দেশের তুলনায় আলফাডাঙ্গায় উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে, শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হলে আপনাদের এই নির্বাচনে বর্তমান সরকারের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
আজ বৃহস্পতিবার (২১-১২-১৭) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম পূর্বপাড়া হাফিজিয়া নূরানী মাদ্রসা এ.এফ.এম ওবায়দুর রহমান ভবনের শুভ উদ্ধোধন শেষে কামারগ্রাম স্কুল মাঠে এক আলোচনা সভায় কমিশনার আরও বলেন, আলফাডাঙ্গা শেখ হাসিনার আলফাডাঙ্গা, আলফাডাঙ্গার মানুষ আওয়ামীলীগের মানুষ, আলফাডাঙ্গার মাটি শেখ হাসিনার ঘাটি। তিনি আরও বলেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত করতে হলে শেখ হাসিনার প্রতিনিধিকেই বিজয়ী করতে হবে।
সভায় বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি উক্ত মাদ্রসা ও কামারগ্রাম কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফুর রহমান দোলনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা খান বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ প্রমূখ।
এ সময় সবার মাঝে আওয়ামীলীগের দলীয় পৌরসভার নৌকা প্রতীক মেয়র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ও বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীকে পরিচয় করিয়ে দেন আরিফুর রহমান দোলন।
আজ বৃহস্পতিবার (২১-১২-১৭) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম পূর্বপাড়া হাফিজিয়া নূরানী মাদ্রসা এ.এফ.এম ওবায়দুর রহমান ভবনের শুভ উদ্ধোধন শেষে কামারগ্রাম স্কুল মাঠে এক আলোচনা সভায় কমিশনার আরও বলেন, আলফাডাঙ্গা শেখ হাসিনার আলফাডাঙ্গা, আলফাডাঙ্গার মানুষ আওয়ামীলীগের মানুষ, আলফাডাঙ্গার মাটি শেখ হাসিনার ঘাটি। তিনি আরও বলেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত করতে হলে শেখ হাসিনার প্রতিনিধিকেই বিজয়ী করতে হবে।
সভায় বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি উক্ত মাদ্রসা ও কামারগ্রাম কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফুর রহমান দোলনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা খান বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ প্রমূখ।
এ সময় সবার মাঝে আওয়ামীলীগের দলীয় পৌরসভার নৌকা প্রতীক মেয়র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ও বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীকে পরিচয় করিয়ে দেন আরিফুর রহমান দোলন।
বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
ইউপি নির্বাচন ! আ.লীগের দলীয় প্রতীক নৌকা ভাংচুর ! আলফাডাঙ্গায় স্থানীয় আ’লীগের প্রতিবাদ সভা
বিশেষ প্রতিনিধি ঃ আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসানের নৌকা প্রতীক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৯-১২-১৭) দিনগত রাত ১০টায় ইউনিয়নের কুচিয়াগ্রাম পেন্টু মিয়ার বাড়ির সামনে। এ ঘটনায় থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ বুধবার এ ঘটনায় কুচিয়াগ্রাম বটতলা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, গোপালপুর ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম রোজী, সমাজ সেবক শেখ মোক্তার হোসেন, স্থানী আওয়ামীলীগ নেতা মো. ওহিদুজ্জামান, ইউপি আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেকেন্দার শেখ, খান মাসুদুর রহমান মাসুদ, ইউপি সদস্য আব্বাস হোসেন, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, নৌকা জাতির জনক শেখ মুজিবের প্রতীক, মুক্তিযোদ্ধাদের প্রতীক। এ প্রতীক যারা ভেঙ্গে ফেলেছে অবিলম্বে ওই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। আগামী ২৮ ডিসেম্বর গোপালপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইনামুল হাসানের সমর্থকরা বাঁশ ও কাপড় দিয়ে নৌকা তৈরী করে কুচিয়াগ্রামে মেইন রাস্তায় পেন্টু মিয়ার বাড়ির সামনে ঝুলিয়ে রাখে। পরে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত ১০টার দিকে নৌকাটি ভেঙ্গে পাশে পুকুরে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




















