সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনিক ভবনের শুভ উদ্ধোধন


আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের বহুতল বিশিষ্ট উপজেলা প্রশাসনিক ভবনের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। গত সোমবার দুপুরে (২৭-২-১৭) উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত ভবন ও একটি হল রুম মেসার্স আতিয়ার রহমান ঠিকাদার প্রতিষ্ঠান ২০১৪-১৫ অর্থ বছরে মোট ৪ কোটি ২০ লক্ষ ৪৬ হাজার ৮২৬ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়ন করেন। এ সময় উপস্থিত আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, বোয়ালমারী সহকারী ভূমি কমিশনার নাইমা আফরোজ ইমা, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক  ও ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান আহাদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জয়নুল আবেদীন, জেলা পরিষদের মহিলা সদস্য মোসা. বিউটি বেগম, যুবলীগের সভাপতি আহসান উদ্দৌলা রানা, সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার, যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনিন, ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম, মহিলা নের্তী মোসা. শিল্পী বেগম প্রমূখ। এ সময় ইউপি চেয়াম্যান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা , উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা-কর্মী, যুবলীগ-ছাত্রলীগ ও সাংবাদিক বৃন্দ।

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

তোপের মুখে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি ! আলফাডাঙ্গায় অভিযুক্ত কমিটি দিয়ে চলছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযুক্ত কমিটি দিয়ে চলছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কাজ। ডাকযোগে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে প্রকৃত চারশত মুক্তিযোদ্ধাদের নামে কে বা কারা তিনটি ভিত্তিহীন অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর । বাদীর উপস্থিতি ছাড়া উক্ত অভিযোগ গুলো আমলে এনে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে।
ইউএনও অফিস সুত্রে জানা যায়, এস.এম মুজিবুর রহমান সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার সদস্য সচিব, ফরিদপুর জেলা ইউনিট কমান্ড সদস্য আবুল হোসেন ও আমিনুর রহমান ফরিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়(মুবিম) প্রতিনিধি সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সেলের প্রতিনিধি সদস্য আবু হোসেন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) প্রতিনিধি সদস্য মোঃ গোলাম সফি-কে আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি নিযুক্ত করা হয়েছে।
সারা দেশের ন্যায় আলফাডাঙ্গায় গত ২৮ জানুয়ারী শনিবার মুক্তিযোদ্ধাদের  যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। যাদের নাম শুধুমাত্র গেজেটে তালিকা ভুক্ত ও সাময়িক সনদ আছে এবং যারা নতুন তালিকাভুক্তির জন্য অনলাইনে ও সরাসরি আবেদন করেছেন তাদেরকে বেশ কিছুদিন যাবৎ উপজেলা হল রুমে ৬টি ইউনিয়ন পর্যায় ক্রমে যাচাই বাছাই এর কাজ শেষ পর্যায়। এ নিয়ে মুক্তিযোদ্ধা মহলে শুরু হয়েছে লেনদেন সহ নানা বিধি দৌড় ঝাপ। যাচাই-বাছাই কমিটিতে প্রথমে ৭ জন থাকলেও পরে আরও একজনকে অন্তভুক্ত করেন জামুকা। যাচাই বাছাই কমিটির ৮জনের মধ্যে এস.এম আকরাম হোসেন, আবু হোসেন তালুকদার, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ গোলাম সফি সংশ্লিষ্ট উপজেলার চার জনের নামে অভিযোগ রয়েছে। মন্ত্রনালয়ের নির্দেশনা থাকা সত্তেও দেখা যায় ,যাদের নাম লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকায় রয়েছে তাদের বিরুদ্ধে নাম মাত্র ভিত্তিহীন অভিযোগ আমলে এনে যাচাই-বাছাই এর অন্তভুক্ত করে একাধীক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত নোর্টিশ এর মাধ্যমে ডেকে উপজেলা হলরুমে গণশুনানী করেছেন। যাচাই বাছাই কমিটি উক্ত গণশুনানী করেও ক্ষান্তহননী বরং একই অভিযোগের ভিত্তিতেই উক্ত মুক্তিযোদ্ধাদের অনলাইনের আবেদন ফরম সহ তিনটি ফরম নতুন করে পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেন। এতে উপজেলার শতশত প্রকৃত মুক্তিযোদ্ধারা বার বার হয়রানীর শিকার হচ্ছেন বলে আজ শনিবার দুপুরে উপজেলা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে মুক্তিযোদ্ধারা উক্ত যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে নানা বিধ অভিযোগ ও অনিয়মের কথা সাংবাদিকদের নিকট তুলে ধরেন। এ সময় মুক্তিযোদ্ধের তোপের মুখে পরেন যাচাই বাছাই কমিটি। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুকিবুল হাসান পুটু মিয়া সহ কয়েক জন মুক্তিযোদ্ধা প্রতিনিধি হিসাবে যাচাই বাছাই কমিটির সঙ্গে এক জররী সভায় মতবিনিময় করেন।
কমিটিতে অভিযুক্ত চার সদস্যকে দিয়ে চলছে যাচাই বাছাই এ বিষয়ে জানতে চাইলে  কমিটির সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম মজিবার রহমান সাংবাদিকদের বলেন, গণশুনানী দিয়ে অভিযোগকৃত মুক্তিযোদ্ধাদের কলক্ষমুক্ত করা হলো। অভিযুক্তদের বিষয় আমাকে সদস্য সচিব যাচাই বাছাই শুরু হওয়ার পরে জানিয়েছেন। আগে জানতে পারলে তাদের নিয়ে যাচাই বাছাই করতাম না। তবে ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নোর্টিশ করে ডেকে এনে আনুষ্ঠানিক শোনানিতে সংঙ্কচ বোধ করছেন তিনি।
এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুকিবুল হাসান পুটু মিয়া বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডেকে অযথা হয়রানী করছেন। এটি মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। তিনি যাচাই বাছাই কমিটির প্রতি আহবান জানান যেন প্রকৃত মুক্তিযোদ্ধারা আর কোন হয়রানীর শিক্রা না হন।
সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন বালা সহ একাধীক মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা অভিযোগ এনেছে তারা কেউ হাজির নেই, এমনকি অভিযোগ কারিরা বিষয়টি জানেন না, কে বা কাহারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে অভিযোগ দিয়েছেন তাদেরও কোন সন্ধান নেই। আমাদের নামের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির চার জনের নামে অভিযোগ থাকা সত্তেও তারা যাচাই-বাছাই কমিটিতে রয়েছে কিভাবে ? উক্ত বিষয়টি সমাধানের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধান মন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রওশন আরা পলি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী তাদের যাচাই বাছাই করা হবে এবং কমিটিতে সংশ্লিষ্ট অভিযুক্ত কারীদের বিষয় উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

আমাদের আলফাডাঙ্গা প্রকাশ ২০-২-১৭ইং





ওয়াবদার জায়গা রক্ষা করলেন ডিসি

বিশেষ প্রতিনিধি ঃ বাঁচাও নদী, বাঁচাও মানুষ,বাঁচাও দেশ  এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা রক্ষা করলেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি বেগম উম্মে সালমা তানজিয়া। আজ সোমবার(২০-২-১৭) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়রে বেড়ীর হাট বাজার সংলগ্ন ওয়াবদার খাল এর উপর বেআইনি ভাবে দখল করে আর.সি.সি পাকা পিলার দিয়ে তৈরি করে অবৈধ ভাবে দোকনঘর ভবন নিমার্ণের সময় উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রওশন আরা পলি-কে পাঠিয়ে ওয়াবদার জায়গা রক্ষা করেন জেলা প্রশাসক।
জানা যায়, উপজেলাধীন বেড়িরহাট বাজারে বানা থেকে যোগিবরাট মেইন রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ওয়াবদার সরকারী খাল। খালের পাড় দিয়ে বাজার সংলগ্ন জায়গায় এলাকার কিছু অসাধু ব্যক্তিগণ অবৈধ ভাবে খালটি দখল করে নিচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারী জায়গা দখলের মহা উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী  ধুলজুড়ী গ্রামের দাউদ হোসেন, আনন্দ ডাক্তার,নিরঞ্জন , কিরণ দজি, আমিনুর সরদার ,মান্নান গাজি ,আইযুব খান , হালিম খান ও ফজর মিয়া গং ৭/৮টি দোকান ঘর অবৈধ ভাবে নির্মাণ করছেন। জানতে চাইলে দাউদ হোসেন বলেন, উক্ত খালেতে আরও অনেক ঘর অবৈধ আছে। সেই গুলী আগে বন্ধ করেন তার পর আমাদের ঘরের কাজ বন্ধ হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রওশন আরা পলি বলেন, খালের মধ্যে সরকারী জায়গায় অবৈধ ভাবে ঘর উত্তেলন করতে ছিল। খবর পেয়ে সরেজমিনে গিয়ে ঘর তোলার কাজ বন্ধ করা হয়েছে।
নাম প্রকাশে অনুচ্ছুক এক স্থানীয় ব্যাক্তি সাংবাদিকদের বলেন, মান্নান গাছিদের ঘরের কাজ বন্ধ করেছে ইউএনও কিন্তু আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের ভাই দাউদ হোসেন এর ঘরের কাজ এখনও চলছে।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

গৃহবধূ নির্যাতন ! হাতের মেহেদীর রঙ মুছতে না মুছতেই লাশ হতে হলো শান্তকে

ইনসানা আক্তার শান্ত
প্রতিনিধি,আলফাডাঙ্গা  ঃ সবে মাত্র কলেজের প্রথম ধাপ পাড় করলো ইনসানা আক্তার শান্ত। কলেজ পড়–য়া শান্ত (১৯)  কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে ২০১৬ সালে এইচ.এস.সি পাশ করেছে। মেহেদীর রঙ মুছতে না মুছতেই লাশ হতে হলো তাকে। নিষ্ঠুর স্বামীর পরিবারের নির্যাতনের শিকার থেকে রেহাই পেলনা শান্ত। স্বামী জয়নুলের বহু বিবাহের কথা জানতে পেরে ও তার পিতা দাউদ খানের অবৈধ সর্ম্পকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পযর্ন্ত লম্পট শশুড়, শাশুড়ি ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিত ভাবে শান্তকে পৃথিবী থেকে বিদায় করে দিল। আজ মঙ্গলবার (১৪-২-১৭) সন্ধায় শান্তর লাশ তার শশুড় বাড়ি থেকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ। নববধু শান্তর মৃত্যুর খবর শুনে তার পিতার বাড়ি বান্দু গ্রামে নেমে আসে শোকের ছায়া। কলেজের  সহপাটি ও আত্বীয় সজনদের কান্নায় বাড়িতে চলছে শোকের মাতম। শান্তর পিতা ওয়াদুদ মোল্লা সাংবাদিকদের দেখে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে ওরা মেরে ঘরের বারান্দায় সিলিং ফেনের সাথে ওড়না দিয়ে গলায় ফাস লাগাইয়া ঝুলাই রেখেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে জয়দেপুর গ্রামের লম্পট দাউদ খানের পুত্র জয়নুল খানের সাথে পারিবারিক ভাবে গত ৩১ জানুয়ারী ১৭ ইং তারিখে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে বান্দু গ্রামের ওয়াদুদ মোল্যার মেয়ে শান্তর বিবাহ হয়। বিবাহের পর শান্ত জানতে পারে তার শশুড়ের তিন বিবাহ এবং স্বামী জয়নালের পঞ্চম বিবাহ নববধু সে। চাকুরির সুবাধে বিবাহের ২ দিন পর স্বামী শান্তকে জয়দেবপুর নিজ বাড়িতে রেখে চলে যান ঢাকায় কর্মস্থলে। জয়নুল বাড়িতে এলেও পিতার বাড়িতে মেলানী করা হলো না তার। বিবাহের মাত্র ১৫ দিনের মাথায় স্বামীর বাড়িতে লাশ হতে হয় শান্তকে। অন্য দিকে শান্তর শশুর দাউদ খান বলেন, তার নবগৃহবধু আত্মহত্যা করেছে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য ফরিদপুরে প্ররণ করেছে ।
এ বিষয় শান্তর পিতা মো.ওয়াদুদ মোল্লা বাদী হয়ে মো. দাউদ খান (৫৫), পারভিন বেগম (৪০), জয়নুল খান (৩২), ফয়সাল খান (২৭) ও সিদ্দিকুর রহমান (৪০) এর নামে আলফাডাঙ্গা থানায় হত্যার অভিযোগ দায়ের করেন।
চানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট আসলে হত্যা মামলা হলে হত্যা মামলা নেওয়া হবে।

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রতিপক্ষের হামলায় আলফাডাঙ্গায় নৌ-বাহিনী অফিসারের বাড়িতে ভাংচুর

আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গায় জমিজমা বিরোধের জেরে বাংলাদেশ নৌ-বাহিনীর অফিসারের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি ঘরবাড়ি ভাংচুর সহ তার  ভাইকে আহত করেছে প্রতিপক্ষ দল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে আদালতে পাঠিয়েছেন। পরিস্থিতি এখন নিয়নন্ত্রে। তার মাতা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে বাংলাদেশ নৌ-বাহিনী পেটি(সিডি) অফিসার মো. নাজমুল হাসান এর বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে উক্ত গ্রামের মো. মিজানুর রহমান গ্রুপের লোকজন। এ সময় অফিসার নাজমুল এর ভাই কৃষক মাসুদ বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। পরে আহত মাসুদকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ১০-১২জনের একটি সশস্ত্রদল অফিসার নাজমুল শেখ, পলাশ শেখ, বাবুল শেখ, আরচু আলী মীর, বাকা মিয়া, ইদ্রিস মিয়া, আব্দুল কুদ্দুস, ছরোয়ার মিয়ার বাড়ি ভাংচুর করে বাধা দেওয়ায় মাসুদকে বিপক্ষের লোকজন আহত করে।পরে উক্ত ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। তাতে মিজানুর রহমান আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে কোর্টে পাঠিয়েছে। আটককৃতরা হলো মশিয়ার রহমান(২৭),জুয়েল (৩৫),জব্বার (৪০),রইচ উদ্দিন(৩৭) ও ইয়ানুর(২৮)। এ ব্যাপারে নাজমুলের মাতা বাদি হয়ে থানায় অভিযোগ দাখিল করেছে।
এ বিষয় বাংলাদেশ নৌ-বাহিনীর অফিসার মো. নাজমুল হাসান ফোনে সাংবাদিকদের বলেন, আমার বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে একই গ্রামের মো. মিজানুর রহমান গ্রুপের লোকজন। বাধা দিলে আমার বড় ভাই মাসুদকে মেরে হাসপাতালে পাঠিয়েছে।
বিষয়টি মিজানুর রহমান অস্বিকার করে বলেন, আমাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, উক্ত ঘটনা জমিজমা নিয়ে বিরোধ চলছিল, ওই এলাকায় শান্তির জন্য ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে ।

বোয়ালমারীতে আব্দুর রহমান এমপিকে সংবর্ধনা

বোয়ালমারী প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্¥ সাধারন সম্পাদক নির্বচিত হওয়ায় মো. আব্দুর রহমান এমপিকে আজ শনিবার  ফরিদপুরের বোয়ালমারীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের একাংশ এ সংবর্ধনা প্রদান করে। উপজেলা আওয়মী লীগের সহসভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেন তিনি তা বাস্তবায়ন করেন। ড. ইউনুস, বিএনপি, জামায়াতের কথা শুনে ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা ফেরত নিয়েছিলেন। বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করছেন। আগামী নির্বাচন শতভাগ অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ হবে। বিএনপি নির্বাচনে না এলে তাদেও অস্তিত্ব বিলিন হয়ে যাবে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহামুদ এমপি, আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি, এসএম কামাল, মো. দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দিলিপ রায় প্রমুখ। আলফাডাঙ্গা উপজেলা থেকে উক্ত অনুষ্ঠানে আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, কৃষক লীগের কেন্দীয় কমিটিরি সদস্য জামাল হোসেন মুন্না,উপজেলা যুবলীগের সভাপতি আহসান-উদ্দৌলাহ রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে ৩/৪শত মটর সাইকেল বহর নিয়ে যোগদেন।  সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন কওে আখি আলমগির, রিংকু, আকাশ, আকবর প্রমুখ শিল্পিবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭

বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে ফ্রি-ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

বক্তব্যদেন খান মোহাম্মদ রেজোয়ান।
বিশেষ প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলায় পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৫ ও ২৬ জানুয়ারী বুধ ও বৃহস্পতিবার “এসো আলোকিত সমাজ গড়ি” এই শে¬াগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ফ্রি-ব¬াড গ্রুপিং ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা ডেন্টাল কলেজের সন্ধাণী ইউনিটের সহযোগিতায় সকাল ১০টায় উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাড়াগ্রাম বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি ও ডেপুটি কমিশনার পিওএম ঢাকা নর্থ এর ডিএমপি খান মোহাম্মদ রেজোয়ান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম.এইচ.এ.কে.এম রওনক আরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান। অন্যন্য’র মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আজিবন সদস্য আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান আব্বাস, আজিবন সদস্য মোঃ আজিজুর রহমান দুলাল ও মোঃ মাহামুদুল হাসান,সাবেক ইউপি সদস্য হাজী মুনছুর মোল্যা, সাবেক প্রধান শিক্ষক হাজী ওবায়দুর রহমান, ও ম্যানেজিং কমিটির সহÑসভাপতি মোঃ আবুল বাশার মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল হালিম মিয়া। অনুষ্ঠানের উদ্যক্তা  ছিলেন মোঃ মনিরুজ্জামান শিমুল ও শেখ আনিছুর রহমান। ১০ সদস্য’র মেডিকেল টিমের নেতৃত্বদেন ইউনিট উপদেষ্টা মোঃ রায়হান উদ্দিন, ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট সন্ধানীর সাধারণ সম্পাদক দিলরুবা নওশিন দোলন উপস্থিত ছিলেন। উক্ত দুই বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৪ শতজনকে এ সহয়তা দেয়া হয়।

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭

সবাই মিলে আলফাডাঙ্গাকে মডেল উপজেলা গড়ে তুলতে হবে ---জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া

বিশেষ প্রতিনিধি ঃ সবাই মিলে আলফাডাঙ্গা কে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা , জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজন সহ উপস্থিত সকলকে যায় যায় দায়িত্ব পালনে আহবান করেন, সবাই মিলে জনগনকে সঠিক সেবা প্রদান নিশ্চিত করতে বলেন এবং অনুরোধ করেন আসুন সেবা দিয়েই আলফাডাঙ্গাকে বদলে দেই। আজ ২৩ জানুয়ারী সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হল রুমে ইনোভিশন কার্যক্রম, আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক আলোচনা সভায় ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ সব কথা বলেন। সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের তিনি আরও বলেন, ডিজিটাল যুগে ফাকি দেওয়ার কোন সুযোগ নেই, সরকারের দেওয়া কাজকে সেবা হিসাবে জনগনের দারপ্রান্তে পৌছে দিতে হবে। তিনি শিক্ষকদের প্রতি সঠিক শিক্ষা প্রদান করতে আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) রওশন আরা পলি সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ ও থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান । এ সময় অন্যান্য’দের মধ্যে বক্তব্যদেন বোয়ালমারী সহকারী কমিশনার(ভূমি) নাইমা আফরোজ ইমা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান ,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শেখ দেলোয়ার হোসেন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সূধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭

শেখ হাসিনা যতদিন আছে ততদিন আমি তার সাথে থাকবো ---যুগ্ম সম্পাদক আব্দুর রহমান


বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে আমি ততদিন তার সাথে থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন ডিজিটালের দেশ হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। এ দেশ এখন সব দিকে সয়ংসম্পূর্ন্ন। গত শুক্রবার ২০ জানুয়ারী সন্ধার পরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাংবাদিকরা কোন দলের নয়, তারা এ দেশের জন্য কাজ করে। তাদের নিরপেক্ষ লিখনী দিয়ে দেশ ও জাতিকে সঠিক তথ্য তুলে ধরে। তারাও এ দেশের নাগরিক। আমি তাদের সব সময় পাশে থাকবো।
মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তিনি। এ সময় মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রিজাইল ইসলাম বকু,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু,অর্থ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন ,সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম,প্রচার সম্পাদক হারান মিত্র, সমাজ কল্যান সম্পাদক মিয়া মো. মুরাদ হোসেন, কার্যকরী সদস্য এস.এম কোবাদ হোসেন, মো. বাশারুল বারী, তৈয়বুর রহমান কিশোর, মো. ইকবাল হোসেন প্রমূখ।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭

সেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে আলফাডাঙ্গায় সন্ত্রাসী বাহিনীর হামলায় সাংবাদিক গুরুত্বর আহত! প্রেসক্লাব দখলের চেষ্টা

প্রতিনিধি,আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুত্ব আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকালের আলফাডাঙ্গা প্রতিনিধি মো. শাহারিয়ার হোসেন। এ সময় এক দল সন্ত্রাসী বাহিনী প্রেসক্লাব দখল করার চেষ্টা করে।
সরেজমিনে জানা যায়,আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারী বিকাল ৪টার সময় উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ প্রেসক্লাবে বসে সংবাদ পাঠানো কাজে নিয়জিত থাকেন। এ সময় উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের নেতৃীত্বে সন্ত্রাসী বাহিনীর প্রধান আন্তজেলা জেলা ডাকাত দলের সরদার বিভিন্ন জেলার  একাধীক উপজেলার মামলার আসামী মিজান ডাকাত,বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি কামরুল হক ভূইয়া সহ ১৫/১৬ জনের একটি বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রেসক্লাব দখল নেওয়ার চেষ্টা করে এবং প্রেসক্লাবের মালামাল ভাংচুর করার চেষ্টা কালে প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাধারন সম্পাদক আলমগীর কবির,কোষাধ্যক্ষ মো. শাহারিয়ার হোসেন,প্রচার সম্পাদক হারান মিত্র সহ অন্যান্য সাংবাদিকরা বাধাদিলে উক্ত সন্ত্রাসী বাহিনীরা হামলা চালালে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকালের আলফাডাঙ্গা প্রতিনিধি মো. শাহারিয়ার হোসেন গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে প্রেসক্লাবের সভাপতি থানার মোবাইল নম্বরে(০১৭১৩৩৭৩৫৫৯) ফোন করে ওসি’র সঙ্গে কথা বললেও তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পাঠান নাই এবং এ ব্যাপারে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।
এ বিষয় তাৎক্ষনিক ভাবে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক জররী প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা যানো হয় এবং শুক্রবার সকাল ১১ টায় বাজার চৌরাস্তায় উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এক মানব বন্ধন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর পেয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল,কাশিয়ানী,বোয়ালমারী,মধুখালী,সালথা,নগরকান্দা,ভাঙ্গা,সদরপুর,চরভদ্রসন,লোহাগড়া, প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭

মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূন্ন

বিশেষ প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলাধীন মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন আজ ১৮ জানুয়ারী বুধবার সুন্দর পরিবেশে সম্পূন্ন হয়েছে। সকাল ৯টা হতে  বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। এ নির্বাচনে পুরুষ সদস্য পদে ৭জন ও মহিলা সদস্য পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ২৯০ জন ভোটারে মধ্যে ২৮০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ী হয়েছেন,মো. রবিউল শেখ পেয়েছে ১৭৫ ভোট,জামাল শেখ ১৬৯ ভোট,সিরাজুল ইসলাম খান ১২৮ ভোট,মফিজুল ইসলাম রেন্টু পেয়েছেন ১২৬ ভোট। অপর দিকে মহিলা সদস্য পদে কুলসুম বেগম পেয়েছেন ১৬৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুকুমনি পেয়েছেন ৮৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহাফুজা বেগম।



আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা সদরে অবস্থিত আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আজ বুধবার ১৮ জানুয়ারী সকাল ৮টায় বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা বিভাগের নিরীক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ জাফর আলী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সভাপতি এস.এম.আকরাম হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম,এস.এম শহিদুল ইসলাম, হোসনেয়ারা, এম,এম মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুল বাশার শেখ। সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক এ,এম,এম মোস্তাফিজুর রহমান।




মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

উপজেলা নির্বাহী অফিসারকে আলফাডাঙ্গা প্রেসক্লাবের শুভেচ্ছো

মো. তাইজুল ইসলাম ঃ গত ১৮ জানুয়ারী সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত নতুন পূর্নাঙ্গ কমিটি ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (আলফাডাঙ্গা উপজেলা অতিরিক্ত দায়িত্ব) রওশোন আরা পলিকে। এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাধারন সম্পাদক আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা নারী নেত্রী সুফিয়া বেগম রোজি , উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭

আলফাডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. সেকেন্দার আলমকে সভাপতি ও দৈনিক খবরের মো. আলমগীর কবিরকে সাধারন সম্পাদক করে ২ বছরের জন্য আলফাডাঙ্গা প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার উপজেলার কলেজ রোডের ১৯৮৫ সালে স্থাপিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে ও বাংলাদেশ সমযের প্রতিনিধি মো. কামরুল ইসলামের পরিচালনায় দ্বিবার্ষিক সাধারন সভায় কন্ঠ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।  

অনান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু (আমাদের আলফাডাঙ্গা) ও আব্দুল মান্নান আব্বাস (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক গোলাম আজম মনির  (খবর পত্র), অর্থ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম (ঢাকা টাইমস), সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (বাংলাদেশ সময়), প্রচার সম্পাদক হারান মিত্র (সময়ের ভাবনা), ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম (আমাদের আলফাডাঙ্গা), সাহিত্য সম্পাদক ইবাদত হোসেন (সময়ের বাংলা), সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন ( দৈনিক ঠিকানা), সমাজ কল্যান সম্পাদক মিয়া মো. মুরাদ হোসেন (আলোর জগত), আন্তর্জাতিক সম্পাদক আজিজুর রহমান দুলাল (দৈনিক কুমার), আইন সম্পাদক অ্যাড. মিরাজ শরীফ (অপরাধ চক্র), কার্যকরী সদস্য এসএম কোবাদ হোসেন (নয়া দিগন্ত), সেলিম রেজা লিপন (যুগান্তর), কাজী আমিনুল ইসলাম (সমকাল), এসএম শফিকুল ইসলাম (ভোরের আলো), মো. বাশারুল বারী (এশীয়া বাণী), তৈয়বুর রহমান কিশোর (আলোকিত সময়), তাইজুল ইসলাম টিটন (বাংলার নয়ন), এটিএম মুন্নু মিয়া (নাগরিক বার্তা), তাজমিনুর রহমান তুহিন(সময়২৪), অয়ন কুমার বিশ্বাস (কালের বাণী) ও মো. ইকবাল হোসেন (সাপ্তাহিক রোববার)।


সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭

তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে  আজ  সোমবার (৯-১-১৭) দুপুর ২টায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করা হয়। এ সময় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে মাননীয় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রজেক্টর এর মাধ্যমে হাজার হাজার দর্শকের উপস্থিত্বিতে দেখানো হয়। মেলায় বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড এবং বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে উপজেলা চত্ত্বরে প্রশাসনের বিভিন্ন দপ্তর , শিক্ষা ও বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টল করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাইফুর রহমান,জেলা পরিষদের মহিলা সদস্য মোসা. বিউটি বেগম, যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন ,আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক মো. সেকেন্দার আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে প্রধান,সরকারী দপ্তরের প্রধান,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, রাজনৈতিক নেতা কর্মি, সুশিল সমাজ এবং সাংবাদিক বৃন্দ।

সোমবার, ২ জানুয়ারি, ২০১৭

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের ব্যক্তিগত অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়ার ব্যক্তিগত অফিস গত সোমবার সন্ধার পর পোস্ট অফিসের সামনে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান আহাদ, দপ্তর সম্পাদক ও টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, বুড়াইচ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আওয়াল ফকির, সাধারন সম্পাদক মো. আমির হোসেন, আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ নুর ইসলাম,বানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন প্রমূখ।

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন! প্রার্থীদের ত্রিমূখী লড়াই

বিশেষ প্রতিনিধি ঃ জমে উঠেছে আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন। এ বারই প্রথম বারের মতো হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। শুধু মাত্র ক্ষমতাসীন আওয়ামীলীগ একক ভাবে নির্বাচন করছে, যার ফলে লড়াই হচ্ছে নিজেদের সঙ্গে নিজেদের। নির্বাচনে সদস্য পদে তিন জন প্রার্থী জয়ের লক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। প্রার্থীরা জনপ্রতিনিধিদের সাথে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন কামনা করেছে। উপজেলা আওয়ামীলীগ সহ আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যার যার প্রার্থীর পক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও মহিলা সংরক্ষিত আসনের সদস্যবৃন্দদের নিকট ভোট প্রার্থনা করছেন। এ নির্বাচনে সদস্য পদে আলফাডাঙ্গা উপজেলা প্রার্থীদের (২২ ডিসেম্বর পযর্ন্ত) জরিপ অনুযায়ী ত্রিমূখী লড়াই হবে বলে মন্তব্য করেছেন জনপ্রতিনিধিরা। ফরিদপুর জেলার ৮নং ওয়ার্ড নির্বাচনী এলাকা হচ্ছে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, গোপালপুর, আলফাডাঙ্গা, টগরবন্ধ, বানা, পাচুড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত একটি ওয়ার্ড। এ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া(তালা), উপজেলা যুবলীগের সদস্য যুবনেতা এ.কে.এম জাহিদুল হাচান জাহিদ(টিউবওয়েল), সাবেক ছাত্রনেতা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ শহীদুল ইসলাম শহীদ(হাতি) এবং মহিলা সংরক্ষিত আসনে সদস্য পদে(৭.৮.৯নংওয়ার্ড) আলফাডাঙ্গা থেকে নির্বাচন করছেন একজন মোসা. বিউটি বেগম(টেবিল ঘড়ি)। উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোট সংখ্যা ৮০জন। আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পযর্ন্ত বিরতীহীন ভাবে আলফাডাঙ্গা এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পূর্ন হবে এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।