মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় জনসচেতনতা মূলক কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আজ মঙ্গলবার (২১-১১-১৭) বিকালে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয় বাস্তবায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় এ কর্মশালা উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোনয়ারা ছালাম, মাদারীপুর লিগ্যাল এইড জেলার ডি.এস আমিরুল ইসলাম, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ। এ সময় কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলা পর্যায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ইউনিয়ন অফিস সহকারীবৃন্দ।

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

সুশিল সমাজের দাবী আলফাডাঙ্গা ইউনিয়নে নৌকার মাঝি আ’লীগ নেতা আহাদুল হাসান আহাদ



আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা মরিয়া হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান থেকে শুরু করে বাজার ও গ্রামের প্রতিটি জায়গায় নির্বাচনের ঝড় বইছে। আলফাডাঙ্গা সদর ইউনিয়নে ভোটের যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাবেক তুখোড় ছাত্রনেতা এ.কে.এম আহাদুল হাসান আহাদ ও আওয়ামীলীগ নেতা আব্দুল রাজ্জাক শেখ।
সরেজমিনে গিয়ে জানা যায়, বার বার নির্বাচিত স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ ব্যাপক ভোটের ব্যবধানে জয়ের মালা সিনিয়ে আনবেন বলে তৃণমূলের সাধারন ভোটার,সুশিল সমাজ ও রাজনীতিবীদদের দাবী।
স্থানীয় পর্যায়ের আওয়ামীলীগ নেতারা বলেন, আহাদের পিতা মরহুম আবু বক্কর মিয়া একেধারে ৩২ বছর সুনামের শহিদ ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই জাহিদুল হাসান জাহিদ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক হিসাবে ৬বছর দায়িত্বে ছিলেন, জাহিদ আলফাডাঙ্গা উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য। আহাদ স্বরনীয় কৃতিত্বর মধ্যে রয়েছে এলাকায় রাস্তা-ঘাট,স্কুল কলেজ,মাদ্রাসা ও সামাজিক কর্মকান্ড প্রশংসনীয়। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেণীত। ১৯৭৮ সালে ৮ম শ্রেনীর ছাত্র থাকা কালীন সময় ছাত্র নেতা হিসাবে নেতৃত্ব দেন। ছাত্র সংগঠনকে সক্রিয় ভাবে রাজনৈতিক চাঙ্গা করতে গিয়ে বাধার সম্মূখিন পেরিয়ে ছাত্র সংগঠনকে শক্তিশালি করেছেন। ১৯৮৮ সালে সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর যখন জাতীয় পার্টিতে যোগদান করেন তখন আলফাডাঙ্গা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টিতে যোগদান করেন। তখন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ এর দুরদিনে হাল ধরেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারেজ উদ্দিন আহম্মেদ,সাধারন সম্পাদক মরহুম ইদ্দ্রিস হোসেন তালুকদার ও বর্তমান আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া। আহাদএর এই বিরল সাহসীকতার কৃতিত্বে তিনি ১৯৯০ সালে জাতীয় পার্টির শ্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র নেতৃত্বে অগ্রনী ভূমিকা পালন করায় বোয়ালমারী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। শুধু তাই নয় ১৯৯১ সালে বোয়ালমারী সরকারী কলেজের আহাদ-মিলন পরিষদের ভিপি নির্বাচিত হন। এ ছাড়াও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে উপজেলা আওয়ামীলীগের গবেষনা বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত হন। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে রয়েছেন। এরপর ১৯৯৭ সালে প্রথম ইউপি নির্বাচনে তিনি কনিষ্ট বয়সে বর্তমান আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, গরীব-দুঃখি মেহনতী মানুষের সর্বোচ্ছ সেবা প্রদান সহ শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক কাজে বিরল ভুমিকা পালন করেন। তিনি চেয়ারম্যান হিসাবে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সংশ্লিষ্ট্র থাকার কারনে ইউনিয়নের সর্র্বস্তরের জনসাধারন পূনুরায় আবারও তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্থাবায়ন করার লক্ষে যথেষ্ট অবদান রয়েছে। ইহা ছাড়াও তিনি ন্যায় পরায়ন,নীতিবান,শততা এবং আদর্শবান সফল চেয়ারম্যান পদবিতে ভুষিত হওয়ায় সরকার কর্তৃক শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসাঁ , রুর‌্যাল জার্নালিষ্ট্র ফাউন্ডেশন (আরজেএফ), রুর‌্যাল কালচারাল একাডেমির শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক লাভ করেন। ১৯৯৯ সালে ২৫ মার্চ আলফাডাঙ্গা এজেড পাইলট উচ্চ বিদ্যালয়ে আওয়ামীলীগের এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামীলীগরে সুযোগ্য সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান। তার উপস্থিত্বে উক্ত জনসভায় দলীয় কর্মকান্ডকে শক্তিশালী করা এবং আধুনিক আলফাডাঙ্গা গড়ার লক্ষে একটি সরকারী কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় সরকারী সহ আলফাডাঙ্গা উপজেলা সদরকে পৌসভার আওতায় আনার দাবী করেন আহাদুল হাচান আহাদ। এ সময় তরুন যুবক আহাদ চেয়ারম্যানের বলিষ্ট্র ও সাংগঠনিক বক্তব্যে প্রধান অতিথি খুশি হয়ে জিল্লুর রহমান তার বক্তব্যে আহাদকে পিচ্ছি চেয়ারম্যান হিসাবে আখ্যায়িত করেন এবং আহাদ চেয়ারম্যানের চাওয়া দাবী গুলো পূরণ করেন। তিনি ২০১৫ সালে ২৭ মার্চ সিংগাপুর ও ফিলিপাইন ১০ দিনের সরকারী সফরে যান। নাম প্রকাশে অনিচ্চু’ক এক মুক্তিযোদ্ধা বলেন, নৌকার টিকিট না পেলেও আহাদ বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ন পদে থাকা এক নেতা বলেন, সার্বিক বিবেচনা করে দলের মনোনয়ন আহাদকেই দেওয়া হবে। জানতে চাইলে আহাদুল হাসান আহাদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। দলের দূর্দিনে আমার যথেষ্ট অবদান রয়েছে। তাই আমিই দলের মনোনয়ন পাব ইনশাআল্লাহ্।

আরজেএফ এর নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত

ঢাকা অফিস ঃ ১৯ নভেম্বর ২০১৭ বিকাল ৫টায় রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) নির্বাচন কমিশন কার্যালয় রিসোর্সফুল পল্টন সিটি, ৫১/৫১, পুরানা পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আরজেএফ এর প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোঃ গনি মিয়া বাবুল। এ সময় নির্বাচন কমিশনার আলী নিয়ামত, বিশেষ আমন্ত্রনে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নি¤œবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়ঃ নতুন সদস্য সংগ্রহ/সদস্য নবায়নের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০১৭, সদস্য তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ ২২ ডিসেম্বর ২০১৭, খসড়া তালিকা প্রকাশ ৩০ ডিসেম্বর ২০১৭, আপত্তি ৩ জানুয়ারি ২০১৮, তালিকা যাছাই-বাছাই ৪ জানুয়ারি ২০১৮, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ জানুয়ারি ২০১৮। নির্বাচন কমিশনের পরবর্তী মিটিং ২৩ ডিসেম্বর ২০১৭ এ আরজেএফ নির্বাচন কমিশন অস্থায়ী কার্যালয়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় দুই ভাই দূর্বৃত্তদের হামলায় নিহত ! আটক ৫

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আপন দুই ভাই দূর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলাধীন টিটা খেয়া ঘাট থেকে ৫ জনকে আটক করে। পরিবাবের দাবী পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সরেজমিনে গিয়ে ও থানা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা সদর বাজার ব্যবসায়ী পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৪৫) ও তার ছোট ভাই লাভলু মোল্লা(৩৫)কে আলফাডাঙ্গা লোকাল বাস স্টান্ডের পাশে বারাশিয়া নদীর পাড়ে শ্মশান ঘাট এর নিকট ভ্যান যোগে পৌছালে ১৫/২০জনের একটি সন্ত্রাসী বাহিনী পথগতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে গুরুত্বর অবস্থায় প্রথমে আলফাডাঙ্গা হাসপাতালে আনা হয়। দুইজনের অবস্থা খারাব থাকায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার সময় মারা যায়। ইদ্রিস শেখর ইউনিয়ন আওয়ামীলীগ ও আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির  সহ-সভাপতি এবং লাভলু ইউনিয়ন যুবলীগ নেতা। আটককৃতরা হলেন, মাগুরা গ্রামের তোতা(৫০),সহেদ আলী(২০),হারুন মোল্লা(৫০),দিন ইসলাম(২০) ও মহিদুল ইসলাম(১৮)। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানা পুলিশ মোতায়ন রয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহতি থাকবে। নিহতদের লাশ ফরিদপুর মর্গে ময়না তদন্ত শেষে নিজ গ্রামে আনা হবে।

আলফাডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের দপ্তরীর ১ বছরের কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আলফাডাঙ্গা এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার ৮ নভেম্বর বিকালে জেএসসি পরীক্ষায় "তথ্য ও প্রযুক্তি " (আইসিটি ) পরীক্ষা চলাকালীন সময়ে উক্ত বিদ্যালয়ের দপ্তরী আরশাদ মিয়া (৩০) কে পরীক্ষার হলে বাইরের থেকে প্রশ্নপত্রের উত্তরপত্র (নকল ) এনে শিক্ষার্থীদের নিকট সরবরাহ করার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়ন্তী রুপা রায়। আরশাদ আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর পুত্র।

আলফাডাঙ্গায় সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে  বৃহস্পতিবার কার্যকরী গ্রাম আদালত পরিচালনায় সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়। র‌্যালিটি ধুলজুড়ি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বেড়িরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উক্ত বিদ্যালয়ের প্রঙ্গানে শেষ হয়। পরে মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ধুলজুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রসাদ রায়,ক্রীড়া শিক্ষক মো. মামুনুর রশিদ,ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসাইন, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান, গ্রাম আদালত সহকারী আসরাফুল, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম ও সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ। এ সময় র‌্যালিতে অংশগ্রহন করেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’র নৌকার বিজয় হবেই-----এ্যাড. জামাল হোসেন মুন্না

স্টাফ রিপোর্টার ঃ আলফাডাঙ্গার মাটি নৌকার ঘাঁিট, এ উপজেলার ৯৫ ভাগ মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কায় ভোট দেয়। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি-বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নৌকা মার্কায় ভোট দিয়ে ফরিদপুর-১ আসনের সাংসদ ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুর রহমান এমপি’কে আবার সংসদ সদস্য করতে হবে। আপনারা যদি সবাই মিলে এক সঙ্গে কাজ করেন তাহলে নৌকার বিজয় হবেই। আসন্ন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর সভার ৬নং ওয়ার্ডের আয়োজনে ৪ নভেম্বর সন্ধার পরে কুটুম বাড়ি কপি হাউজে নির্বাচনী প্রচারনা শুরু এক আলোচনা সভায় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না এসব কথা বলেন।
তিনি আর বলেন, এমপি আব্দুর রহমান আমাকে যদি নমিনেশন দেন তাহলে আমি পৌর সভার মেয়র পদে নির্বাচন করবো। আর যদি মেয়র হতে পারি তাহলে এ্যাডভোকেট হিসাবে এলাকার সাধারন মানুষের জন্য আলফাডাঙ্গাতে একটি অফিস করব এবং ফরিদপুর আদালতে ফ্রি মামলা পরিচালনা করব। এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি মো. সোলায়মান আহম্মেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সম্ভাব কমিশনার কাউন্সিলার বৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

আলফাডাঙ্গায় জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষা শুরু

বিশেষ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় আজ ১নভেম্বর সকাল ১০টা থেকে উপজেলায় তিনটি কেন্দে চলতি বছরের জুনিয়র স্কুল সাটি’ফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে । মাধ্যমিক পর্যায়ে এজেড পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট ৮৫৪জন ও শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট ৮৮৭জন এবং মাদ্রাসা পর্যায়ে মোমেনা সুফিনাজ দাখিল মাদ্রাসায় ১৪৪জন ও কারিগরী পর্যায়ে ৯৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষার প্রথম দিনে হল পরিদর্শনে করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জয়েন্তী রুপা রায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আবুল হাসেম(রনি),উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম। এ সময় সঙ্গে ছিলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমূখ। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম পরীক্ষা সুন্দর ও মনোরম পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।

আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায়  ১নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে “যুবদের জাগরণ,আনবে দেশের উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। এ সময় স্বাগত বক্তব্যদেন যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএস আকরাম হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনায়েত হোসেন , যুবদের মধ্যে থেকে মোঃ লাল মিয়াসহ প্রমুখ। এ সময় ১২ জন যুবক-যুবতীদের মাঝে লোনের চেক বিতরন করা হয়।

সাংবাদিক লায়েকুজ্জামানের মায়ের ইন্তেকাল


বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবরের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক লায়েকুজ্জামানের মাতা আনোয়ারা বেগম (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ১ নভেম্বর বিকাল ৩ টায় বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ------রাজিউন)। তিনি মরহুম সামাদ মোল্যার স্ত্রী । মৃত কালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে,আত্রাীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২ নভেম্বর সকাল ১০ টায় তাঁর নিজ বাসভবনে জানাযার নামাজ শেষে তাকে কবর স্থানে দাফন করা হবে।

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে আজ শনিবার (২৮-১০-১৭) কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি থানা চত্ত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে থানা গোল ঘরের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ(অধ্যক্ষ) ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মনিরুল হক সিকদার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক নুরুল বাসার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ নাজমুল করিম, ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাচান আহাদ ও ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু , থানা তদন্ত অফিসার মো. ফয়সাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা সুলতানা,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলমগীর কবির প্রমূখ।

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বুধবার কার্যকরী গ্রাম আদালত পরিচালনায় সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়। র‌্যালিটি কামারগ্রাম কাঞ্চন একাডেমী  থেকে শুরু করে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর ইউনিয়ন পরিষদে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মাদারীপুর লিগ্যাল এইড উপজেলা সমন্নয়কারী কর্মকর্তা মিনারুজ্জামান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ।

শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

মধুমতি নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করলেন আব্দুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন দিগনগর-পবনবেগ বাজার এলাকায় আজ শুক্রবার (২০.১০.১৭) বিকেলে মধুমতি নদীর বামতীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের উন্নয়নের রূপকার মো. আব্দুর রহমান এমপি। উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আলফাডাঙ্গার উন্নয়ন হয়। আলফাডাঙ্গার মাটি বঙ্গকন্যা শেখ হাসিনার ঘাঁটি। ২০১৯ সালের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করবেন এটা আমি বিশ্বাস করি। শেখ হাসিনা ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন, রাস্তা ঘাট, ব্রীজ কালভাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ দেশের সকল উন্নয়ন অব্যহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়তে চান। এজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নেভীর কমান্ডার মো. মনিরুজ্জামান, বাপাউবোর সাবেক যুগ্ম সচিব মো. খিজির আহমেদ, বাপাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, বাংলাদেশ আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নুরুল হাসান মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ দৌল্লা রানা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, যুদ্ধকালিন আলফাডাঙ্গা থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজউদ্দিন কাদেরী,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এড. জামাল হোসেন মুন্না, যুবলীগ নেতা আবুল হোসেন ছটকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ। প্রকল্পটির প্রক্কালিত মূল্য ১৮কোটি ৩১ লক্ষ ৭ হাজার ৯৯ টাকা ৪৭ পয়সা। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং বাস্তবায়নকারী বিভাগ ফরিদপুর পওর বিভাগ।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

সাংবাদিক কবির হোসেন এর বড় ভাইয়ের ইন্তেকাল

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ কবির হোসেন এর বড়ভাই আব্দুর রাজ্জাক (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৩ অক্টোবর শুক্রবার সন্ধায় আলফাডাঙ্গা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতঃ কালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে আত্রাীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে মিঠাপুর কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক কবির হোসেনের ভাইএর মৃত্যুতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম এবং সধারণ সম্পাদক আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভ্রাম্যমান আদালতে ১জনের কারাদন্ড

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ গত বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন বানা ইউনিয়নের দীঘল বানা  গ্রামের মৃত ফটিক শেখ এর ছেলে মোঃ শুকুর শেখ( ২৭)কে ভ্রাম্যমাণ আদালতে সরকারি কাজে সরকারি কর্মচারীদের বাঁধা প্রদান ও অসহযোগিতা করার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রট জয়ন্তী রুপা রায়। প্রকাশ থাকে যে, মধুমতি নদীতে মা ইলিশ ধরার অপরাধে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলেদের আটক করতে মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উক্ত শুকুর শেখ ট্রলার দিয়া ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা না করার অপরাধে তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।

আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ শারদীয় দূর্গোৎসব পূনর্মিলনী  উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কুটুম বাড়ী কফি হাউজ রেষ্টুরেন্ট হল রুমে শুক্রবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা আয়োজন করেন আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটি। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল স্বর্ণকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে আজ শক্রবার এ.জেড.পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উক্ত স্কুল মাঠে শেষ হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. নজির মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন পৌর কমিটির সদস্য আজিজুর রহমান দুলাল ও মো. ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কমিটির সদস্য সচিব মো.নওয়াব আলী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, যুদ্ধকালিন কমান্ডার হাফিজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সিকদার আলিমুজ্জামান বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ নুর ইসলাম ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা শ্রমিকলীগের সভাপতি ওহাব মিয়া ,যুগ্ন সম্পাদক জাহাঙ্গির হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

আলফাডাঙ্গায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের শেষ হয়। এবারের আর্šÍজাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগ সহনীয় আবাস গড়ি নিরাপদে বাসকরি”। পরে হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত , যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম প্রমুখ।


আলফাডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১২টায় উপজেলা পরিষদ চত্বর হল রুমে আলোচনা সভা  হয়েছে। জাতীয় কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “কন্য শিশুর আগমন আনবে দেশের উন্নয়ন”। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়। উপজেলা পাট কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্যদেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত , যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন,আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম প্রমুখ।


ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেনীর ছাত্রী সৃতি খানম

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল বুড়াইচ সরকারী প্রাথমীক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী সৃতি খানম (১২)। জানা যায়, আজ শুক্রবার জুম্মা নামাজ পর শ্রীরামপুর গ্রামে কামাল খানের বাড়িতে তার মেয়ে বিবাহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় খুলনা জেলা থেকে কনের বাড়িতে আসা বর সাগর মিয়া(১৯) ও কনের পিতা কামালকে আটক করেন ইউএনও। পরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সুপারিশে বিবাহ না দেওয়া মর্মে উভয়ের অভিভাবকের নিকট হইতে মুসলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও।