বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
আলফাডাঙ্গায় যুবদলের জরুরী সভা
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২৯ সেপ্টেম্বর সন্ধায় অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আলফাডাঙ্গা উপজেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রস্তাব ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয় এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগে যোগদান করায় তিব্র ক্ষোভ, নিন্দা গ্যাপন ও তাকে তাৎক্ষানিক ভাবে বহিষ্কারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল মোল্যাকে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫
আলফাডাঙ্গায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন
মো. মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গাঃ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের উপর প্রচারনার লক্ষে উপজেলা পর্যায়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৮ সেপ্টেম্বর সোমবার উপজেলা হলরুমে বেলা ১১ টায় শুভ উদ্বোধন, এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা হলরুমে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ টি স্টল অংশ গ্রহন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ার্যান আঃ কুদ্দুস খান,মোনোয়ারা ছালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু হোসেন তালুকদার,সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, ,দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার মো. শরিফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ ।
আলোচনা শেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৬৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপজেলা যুবদলের সাধারন সম্পাদক কামরুজ্জামান কদর সহ প্রায় অর্ধশত জন কর্মী
এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় উপজেলা
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতাকর্মী ও
সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বোয়ালমারীর কুমার নদে নৌকা বাইচ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ির মেলা উপলক্ষে রোববার বিকেলে কুমার নদে এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে কুমার নদের দুপাড়ে মানুষের ঢল নামে। দীর্ঘ দিন ধরে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর (৯ আশ্বিন) তেলজুড়িতে মেলা হয় এবং মেলা উপলক্ষে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। ঈদের কারণে এবার মেলা একদিন পিছিয়ে ২৭ সেপ্টেম্বর করা হয়।
বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর ৬৯তম জন্ম দিন পালিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্ম দিন বোয়ালমারীতে জাঁকজমকভাবে পালিত হয়েছে। উপজেলা ও পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে থানা রোডের দলীয় কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৗর আ’লীগের সভাপতি আ. আলীম মোল্যা, সাধারন সম্পাদক নুরুজ্জামান খসরু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক এমএ আজিজ, সদস্য আমিনুর রহমান সোহেল, তানভীর আক্তার শিপার, আ’লীগ উপকমিটির সহসম্পাদক মো. ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তবিবুর রহমান মিন্টু ও সাধারন সম্পাদক এসএম বাকের ইদ্রিস প্রমুখ।
বোয়ালমারীতে সাত গ্রামের সংঘর্ষ চেয়ারম্যান মেম্বারসহ আহত ৫০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার (২৮.০৯.১৫) উপজেলার শেখর ইউনিয়নে ৭টি গ্রামের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৩জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসি ও থানা সুত্রে জানা যায়, মাইটকুমরা গ্রামের সাইফুল সিকদার স্ত্রী ও শালিসহ রোববার বিকেলে সহস্রাইল বাজারে গেলে দরিসহস্রাইল গ্রামের আবুল হাসানের ছেলে অনিক হাসান (১৭), শিপন (২২) সহস্রাইল গ্রামের সাহেব আলীর ছেলে সুমন (২৬) ও নাছির (২৪), সাইফুলের স্ত্রী ও শালিকার সাথে অশভোন আচারন করে ও ওড়না টেনে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে তারা সাইফুলকে মারপিট করে। এ ঘটনার জের ধরে গত সোমবার মাইটকুমরা, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর ও সহস্রাইল, দরিসহ¯্রাইল, ছত্রকান্দা, বাঘডাঙ্গা এই ৭ গ্রামের লোকজন সহস্রাইলের বটতলা ঈদগা এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা ও রেল লাইনের পাথরসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। তবে সহ¯্রাইল, ছত্রকান্দার লোকজন শতাধিক পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরন ঘটায় বলে অভিযোগ রয়েছে। এ সময় মাইটকুমরা, ভুলবাড়িয়া ও গঙ্গানন্দপুরের প্রায় ৩০জন আহত হয়। অপরদিকে সহস্রাইল, ছত্রকান্দা এলাকার প্রায় ২০ জন আহত হয়। খবর শুনে শেখর ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ সহস্রাইল গেলে ওই এলাকার লোকজন তাকে মারপিট করে ও তার বাবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করে। এ ছাড়া গঙ্গানন্দপুর গ্রামের জাহাঙ্গীরের মোটরসাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা। পুলিশ পলাশ ও জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। আহতদের মধ্যে মাইটকুমরা গ্রামের ইউপি সদস্য হোসেন শিকদার, ছিদ্দিক খান ও রুবেল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফারুক মোল্যা (৪২), মহব্বত (৫০), তুহিন (২০), জুবায়ের (২৪), হাবিবুরকে (২৭) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো এবং আব্দুল্লা (১৮), হাবিল (২৮), রুবেল (২৮), রিয়াজ (১৪), আল-আমিন (২৭), সোহেল (২৭), মিকাইল (৩৪), আবু শাহিদ (২৩), রফিকুল (৩৮) ও ইকলাসকে (২৫) আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল হক বলেন, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান আমিন ,আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
আলফাডাঙ্গায় ঈদ পূণর্মিলনী উপলক্ষে শহীদ জাফর ক্লাবের মতবিনিময় সভা
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের
আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে শহীদ জাফর স্বরণে জাগরনী ক্লাবের
আয়োজনে ঈদ পূণর্মিলনী উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে এক মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তিতাস গ্যাস কম্পানীর
পরিচালক, বাংলাদেশ আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও শহীদ জাফর স্বরণে জাগরনী
ক্লাবের সভাপতি খান মঈনুল ইসলাম মোস্তাক। আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের
সভাপতি ও শহীদ জাফর স্বরণে জাগরনী ক্লাবের যুগ্ন-সম্পাদক মো. সেকেন্দার আলম
শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম(অবঃপ্রাঃ)
সিদ্দিকুর রহমান বাহার, টাটা কম্পানীর সিনিয়র অফিসার মো. নজরুল ইসলাম
আফরোজ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, শহীদ জাফর স্বরণে
জাগরনী ক্লাবের সাধারণ সম্পাদক খান মাসুদুর রহমান, গোপালপুর বাজার বণিক
সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, মামুন প্রমূখ।
আলোচনা শেষে ক্লারের সভাপতি খান মঈনুল ইসলাম মোস্তাক গোপালপুর গ্রামের কবর স্থান, দুইটি মসজিদ ও ক্লাবে নগদ ১লক্ষ টাকা অনুদান দেন।
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
বোয়ালমারী দশ গ্রামে বৃহস্পতিবার ঈদ
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের দশ গ্রামে বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হবে। কাটাগড়, সহস্রাইল, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, রাখালতলি, মাইটকুমরা, দুর্গাপুর, তেলজুড়ি, সুর্যোগ সহ দশ গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদুল আযহার নামাজ আদায় করবে।
কাটাগড় গ্রামের বাসিন্দা আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে তারা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকে।
কাটাগড় গ্রামের বাসিন্দা আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে তারা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে থাকে।
বোয়ালমারীতে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুট
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে মো. কাসেদ শেখের পরিবারের সবাইকে চেতনা নাশক ওষুদের মাধ্যমে অজ্ঞান করে সব কিছু লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে সিঁদ কেটে ঘরে ঢুকে শোকেস, আলমারি ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসিপত্র নিয়ে যায়। পরিবারের চারজনকে গত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করা কাসেদ শেখ জানান, রাত্রে ভাত খাওয়ার পর পরিবারের সবার খারাপ লাগতে থাকে। এরপর ঘুমিয়ে পড়লে আর কিছুই ঠিক পাইনি।
বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করা কাসেদ শেখ জানান, রাত্রে ভাত খাওয়ার পর পরিবারের সবার খারাপ লাগতে থাকে। এরপর ঘুমিয়ে পড়লে আর কিছুই ঠিক পাইনি।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
মুজাহিদুল ইসলাম নাঈম এর কবিতাঃ “বন্ধুবর”
তুমি আমার জীবন সাথী
ভুমি আমার মরণ,
তোমার হ্নদয়ে আমায়
করে নাও বরণ ।
তুমি আমার বন্দুবর
ভুমিই আমার সব,
তোমার আমার ভালোবাসা
থাকবে নিষ্পাপ ।
তুমি আমার গোলাপ-বকুল
বেলি, হাসনাহেনা,
তুমি আমার প্রাণের প্রিয়
হে (প্রিয় ব্যক্তির নাম) ।
প্রিয় তুমি ভাল থেকো
সুখে থেকো এটাই প্রার্থনা,
আমার দোয়া কবুল কর
ইয়া রাব্বানা ।
লেখকঃ মুজাহিদুল ইসলাম নাঈম
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
আলফাডাঙ্গায় শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতা
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ আলফাডাঙ্গায় গত ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা হল রুমে বাংলাদেশ সকল সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও আলফাডাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মো. আলাউদ্দিন। প্রতিযোগিতায় আবৃত্তি হিসাবে শিশুতোষ,রবীন্দ্র-নজরুল,দেশাত্ববোধক/ মুক্তিযোদ্ধা বিষয়ক, অভিনয়ে একক ও দ্বৈত, সংগীতে দেশাত্ববোধক, লোক সংগীত, রবিন্দ্র/ নজরুল এবং সাধারন নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় আলফাডাঙ্গা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার, সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস, উপধ্যক্ষ মো. সারেকুল হাসান নয়ন , উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও মৎস্য কর্মকর্তা তপন মজুমদার সহ আরও বিচারক মন্ডলি উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কালচারাল অফিসার মো. আলাউদ্দিন। প্রতিযোগিতায় আবৃত্তি হিসাবে শিশুতোষ,রবীন্দ্র-নজরুল,দেশাত্ববোধক/ মুক্তিযোদ্ধা বিষয়ক, অভিনয়ে একক ও দ্বৈত, সংগীতে দেশাত্ববোধক, লোক সংগীত, রবিন্দ্র/ নজরুল এবং সাধারন নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় আলফাডাঙ্গা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার, সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস, উপধ্যক্ষ মো. সারেকুল হাসান নয়ন , উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও মৎস্য কর্মকর্তা তপন মজুমদার সহ আরও বিচারক মন্ডলি উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করেন।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)





